Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৩৮১ ৩৮২ মতে, এদের মধ্যে রাজমিস্ত্রি ও স্থপতিকমীদের ১২,০০০ ক্রীতদাস কেবল পাথর কাটার কাজেই সম্ভবত নিয়োজিত ছিল । বাবর লিখেছেন: 'আথায় আমার নিমার্ণ-কাজে মাত্র ৬৮০ জন লোক দৈনিক কাজ করতো ॥ অপরদিকে আথা, সিক্রী, বিয়ানা, ভুলপুর, গোয়ালিয়র ও কুলিতে (আলিগড়) আমার নির্মাণ কাজে ১৪৯১ জন পাথর কাটার লোক দৈনন্দিন কাজ করতো । একইভাবে হিন্দুস্তানে কাজ করছে অগণিত সংখ্যক প্রত্যেক শ্রেণীর কমী ও শিল্পী 1১৩৬ পুরো ইসলামি শাসন জুড়ে ভারতে মুসলিম শাসকরা নির্মাণ করেছেন বিশাল বিশাল মসজিদ, স্মৃতিস্তম্ভ, সমাধিস্তস্ত, নগরদুর্গ, অস্টরালিকা ও নগরী; শুধু নির্মাণই নয়, সেগুলোর মেরামতও করেছেন । তর্কাতীতভাবে ভারতে সর্বশ্রেষ্ঠ মুসলিম অবদান হলো বিশাল বিশাল স্থাপত্য ও স্মৃতিস্তস্ত, যেগুলোর দ্যুতি আজও ভারতে আগত বিশ্বের সকল অঞ্চলের পর্যটকদেরকে বিস্মিত করে, আকৃষ্ট করে সকলকে | এবং এগুলোর সবই তৎকালে ক্রীতদাসকৃত ভারতীয়দের অবদান, যারা অগণ্য সংখ্যায় সেসব স্মৃতিস্মারক নির্মাণে সকল স্তরে বিনা শর্তে তাদের শ্রম ও দক্ষতা প্রয়োগ করতো, আর তাদের পিছনে মুসলিম প্রভূরা চাবুক হাতে নিরন্তর নিষ্ঠুর পাহারায় রত থাকতো । মুসলিম বিশ্বের অন্যত্রও চমৎকার আকার-প্রকৃতির প্রাসাদ, স্মৃতিস্তম্ভ ও নগর নির্মাণে অনুরূপ কর্মকাণ্ড বিদ্যমান ছিল । মরকোয় পূর্ববর্তী শাসকরা গড়ে তুলেছিলেন চোখ-ধাধানো অক্টরালিকা ও স্মৃতিস্তস্ত সম্বলিত রাজধানী ফেজ, রাবাত ও মারাকেশে | সুলতান মৌলে ইসমাইল যখন ১৬৭২ সালে ক্ষমতা দখল করেন, তিনি মেক্নেসে একটা নতুন রাজধানী প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, যা আকার ও চমৎকারিত্ে তৎকালীন বিশ্বের সকল বৃহৎ নগরীকে ছাড়িয়ে যাবে । তিনি সেখানকার সমস্ত বাড়িঘর ও দালান-কোঠা ভেঙ্গে বিশাল এক এলাকা পরিষ্কার করার নির্দেশ দেন, যেখানে তিনি নির্মাণ করেছিলেন হতবাক-করা, চোখ-ধাধানো নিজস্ব প্রাসাদ, যার দেওয়াল বিস্তৃত ছিল বহু মাইল । মেক্নেসের প্রাসাদ- নগরীটিতে নির্মাণ করা হয়েছিল “পরস্পরের সাথে যুক্ত সুবিন্যস্ত প্রাসাদরাজি, যেগুলো চতুর্কে পাহাড় ও উপত্যকার মাঝ দিয়ে একের গর এক সীমাহীনভাবে বিস্তৃত ছিল । সেখানে ছিল বিরাট আঙ্গিনা, সারিবদ্ধ গ্যালারি, মসজিদ ও প্রমোদকানন । তিনি (সুলতান) একটা বিশাল মূর হেরেম ও সেসঙ্গে আত্তাবল ও অস্ত্রাগার, ঝর্ণা, পুকুর ও অন্যান্য অহেতুক জিনিস নির্মাণের নিদেশ দেন 1১৩৭ সুলতান মৌলে ইসমাইল রাজা চতুর্দশ লুই-এর ভার্সাই'তে অবস্থিত ইউরোপের বৃহত্তম রাজপ্রাসাদের চেয়ে বড় একটি প্রাসাদনগরী গড়ে তোলার ইচ্ছা পোষণ করেছিলেন । বাস্তবে তিনি ভার্সাই রাজপ্রাসাদের চেয়ে অনেক বড় একটি প্রাসাদ নিমণি করে ফেলেন । সুলতান মৌলে ইসমাইলের সাথে শান্তিচুক্তি স্বাক্ষর ও ইংরেজ বন্দিদেরকে মুক্ত করার জন্য কমোডর চার্লস স্টুয়ার্ট-এর নেতৃত্বে একদল ব্রিটিশ কুটনীতিক তার প্রাসাদে যান । তারা প্রাসাদটিকে ইউরোপের যে কোনো অন্টালিকার চেয়ে অনেক বৃহৎ দেখতে পান; এমনকি রাজা চতুর্দশ লুই-এর বৃহত্তম ও অত্যন্ত সমৃদ্ধিশালী প্রাসাদটিও এর চেয়ে অনেক ছোট মনে হয়েছিল তাদের কাছে। সবচেয়ে অবাককারী অষ্টরালিকাটি ছিল “আল-মনসুর প্রাসাদ”, যা ছিল ১৫০ ফুট উচু ও উজ্ভ্বল-সবুজ টাইল দ্বারা অলঙ্কারিত কুড়িটি প্যাভিলিয়নে সুসজ্জিত করা ।১৩৮" সুলতানের প্রাসাদটি নির্মিত হয়েছিল শুধু ইউরোপীয় ক্রীতদাসদের দ্বারাই, যাদেরকে সহায়তা করে স্থানীয় ক্রীতদাসকৃত অপরাধীরা । প্রাসাদটির পরিধি ছিল চার মাইল ও দেওয়াল ২৫ ফুট চওড়া । উইনডাস জানান: “প্রাসাদটি নির্মাণে প্রতিদিন ৩০,০০০ মানুষ ও ১০,০০০ গাধা নিয়োজিত ছিল ।” প্রতিদিন সকালে এসে সুলতান কাজ পরিদর্শন করতেন ও সারাদিনের কাজের ধারণা দিতেন । ক্রীতদাসরা যথাসময়ে বরাদ্দ কাজ সমাপ্ত করার জন্য সতর্ক একাগ্রতার সাথে কাজ করতো | একটা প্রকল্প শেষ করতে না করতেই তিনি আরেকটি হাতে নিতেন । নির্মাণ কাজের মাত্রা এতই ব্যাপক ছিল যে, “আরব বা বিদেশী, পৌত্তলিক কিংবা মুসলিম _ কোনো সরকারের অধীনেই এমন সুদৃশ্য প্রাসাদ দেখা যায়নি,” লিখেছেন মরক্কোর ইতিহাসবিদ এজ-জায়ানি | কেবলমাত্র প্রাসাদটির কেল্লা পাহারা দেওয়ার জন্যই ১২,০০০ সৈনিকের প্রয়োজন হতো 1১৩৯ সুলতান মৌলে ইসমাইলের প্রাসাদে নির্মাণ কাজেও কোনো বিরাম ছিল না । সমাপ্তকৃত নির্মাণ কাজে কদাচিৎ সন্তুষ্ট সুলতান তা পুরোপুরি ভেঙ্গে ফেলে নতুন করে গড়ার নির্দেশ দিতেন । ক্রীতদাসদেরকে কাজে ব্যস্ত রাখার জন্য তিনি প্রাসাদের ১২ মাইল দেওয়াল ভেঙ্গে ফেলে তা পুনরায় নির্মাণের নির্দেশ দেন । এ ব্যাপারে তাকে কেউ জিজ্ঞাসা করলে তিনি বলতেন: “আমার রয়েছে ইদুর (ক্রীতদাস) ভর্তি একটা থলি; আমি থলিটা যদি নাড়া-চাড়া না করতে থাকি তাহলে তারা সেটা কেটে বের হয়ে যাবে ।”১০ সুলতান মৌলে ইসমাইলের উত্তরসূরী মৌলে আব্দাল্লাহ্‌ পিতার মতোই নিষ্ঠুর ছিলেন । ক্রীতদাসদেরকে কঠোর পরিশ্রমে ব্যস্ত রাখার জন্য তার পিতার নির্মিত অবাক-করা সব প্রাসাদ, যা ছিল “মেক্নেসের গৌরব ও আনন্দ", সেগুলো ভেঙ্গে চুরমার করে সেখানে নতুন প্রাসাদ নির্মাণের আদেশ দেন তার ইউরোপীয় ক্রীতদাসদেরকে | কাজের সময় ক্রীতদাসদের চরমতম দুর্ভোগ হতো, এমনকি কাজ করতে করতে তারা মারা গেলে, তিনি এক ধরণের কুশ্রী আনন্দ পেতেন । ফরাসি নাগরিক আদ্রিয়ান দা ম্যানল্ট লিখেছেন: “ক্রীতদাসরা কাজ করার সময় তার একটা আনন্দজনক কাজ ছিল, ধবসে পড়তে যাচ্ছে এমন দেয়ালের নিচে অনেকগুলো ক্রীতদাসকে বসিয়ে রাখা এবং দেখা, কিভাবে তারা সে ধ্বংসম্ভরপের তলে পড়ে প্রাণ হারায় ।” পেলো লিখেছেন: “তিনি তার ক্রীতদাসদের সঙ্গে নিষ্ঠুরতম ও ভয়াবহ আচরণ করতেন ।”৯১৯ ১০৬ [8] (1994), 0. 88 ৯৯ 1]1110, 0. 100-01 ১০৮ 101, 0. 102 ১০৯ 1910, 0. 104-05 ১৪০. [010 ৯৯701, 0. 240-41 ১৯১

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।