Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৩৭৭ ৩৭৮ দিতো, যাতে তার মাথা উল্টে এসে আগে মাটিতে পড়ে ।” এ ভয়ঙ্কর শাস্তিতে কখনো তাদের গদর্নি ভেঙ্গে যেতো বা স্ন্ধ স্থানচ্যুত হয়ে যেতো | এরূপ চলতে থাকতো যতক্ষণ না সুলতান থামার নির্দেশ দিতেন ।৯২. স্বল্লাহার, অপুষ্টি, অতি-শ্রম ও ক্রীতদাস-খোয়াড়ের অস্বাস্থ্যকর পরিবেশে ভোগা ক্রীতদাসদের জন্য রোগ-বালাই ছিল নিত্য-সঙ্গী । মাঝে মাঝেই হানা দিত প্রেগ । কোনোরকম চিকিৎসার সুবিধা না থাকায় তারা মারা যেতো বহু সংখ্যায়, বিশেষত যারা ইতিমধ্যে দুর্বল ছিল বা উদরাময়-আমাশয়ে ভূগছিল । মুয়েট লিখেছেন: একটা ঘটনায় একবার প্রতি চার জন ফরাসি ক্রীতদাসের মধ্যে একজন মারা যায় 1১২৩ রাজপ্রাসাদে একেবারে তুচ্ছ ভূলের কারণেও মৌলে ইসমাইলের ক্রীতদাসদের জন্য মৃত্যু আনতে পারতো । সুলতানের পুত্র মৌলে জিদান, লিখেছে পেলো, “একবার তার পছন্দের কৃষঙ্গ ক্রীতদাসটিকে নিজ হাতে হত্যা করেন,” কেননা যুবরাজ যখন তার পোষা কবুতরগুলোকে খাওয়াচ্ছিলেন, তখন ঘটনাক্রমে ক্রীতদাসটির কারণে কবুতর বিরক্ত হয়েছিল | “ (সুলতান) এতই খামখেয়ালী, নিষ্ঠুর ও রক্তক্ষয়ী প্রকৃতির ছিলেন যে, এক ঘন্টার জন্যও কারো জীবনের নিশ্চয়তা ছিল না,” লিখেছে পেলো ।৯১৪. এর নয় দশক পূর্বে ব্রিটিশ বন্দিদেরকে মুক্ত করার জন্য জন হ্যারিসন সুলতান মৌলে আব্দুল্লাহ্‌ মালেকের রাজদরবারে (রাজত্ব ১৬২৭- ৩১) বারংবার কুটনৈতিক সফরে যান । তার সে ব্যর্থ মিশনে হ্যারিসন ক্রীতদাসদের উপর পরিচালিত নির্যাতন-দুর্ভোগের চিত্র পর্যবেক্ষণ করে লিখেন: “তিনি (সুলতান) তার উপস্থিতিতে মানুষগুলোকে প্রহার করিয়ে মৃতপ্রায় করতেন... কাউকে কাউকে পায়ের পাতায় পেটানোর পর তাদেরকে কীটা ও পাথরের মধ্য দিয়ে উপরে-নিচে দৌড়াতে বাধ্য করতেন ।” তিনি আরো লিখেছেন: (সুলতান) তার কিছু ক্রীতদাসকে ছিড়ে টুকরো না হওয়া পর্যন্ত ঘোড়ার পিছনে বেঁধে টেনে নিয়ে যাবার হুকুম দিতেন এবং কয়েক জনকে জীবিত অবস্থায় টুকরো টুকরো করার নির্দেশ দেন “তাদের হাত-পায়ের আঙ্গুল গিরায় গিরায় কেটে কেটে, সে সাথে তাদের বাহু, পা ও মস্তক ।” এর কয়েক বছর আগে বন্দি রবার্ট এডামস্‌ বর্বর জলদস্যুর শহর সালে-তে তার বন্দি-দশা সম্বন্ধে পিতামাতার কাছে লেখেন: “মালিক সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা মিলে আমাকে দিয়ে কাজ করিয়ে নেয় ঘোড়ার মতো এবং আমার পায়ে বাধা থাকে ৩৬ পাউন্ড ওজনের এক-একটি শিকল 1১১৫. মুসলিম শাসক বা প্রধানদের হাতে ভোগ করা ক্রীতদাসদের বন্দিত্ব জীবনের এসব দৃষ্টান্ত ও অমানবিক চিত্র আমাদেরকে মোটামুটি ধারণা দিবে মুসলিমদের হাতে বন্দিকৃত দাসরা বিভিন্ন পর্যায়ে কেমন ভোগান্তিতে ভুগতো | এটা একটা ব্যাপকভাবে গৃহীত সত্য যে, আফ্রিকায় মুসলিম দাস-শিকারি ও ব্যবসায়ীদের দ্বারা ধৃত বন্দিদের ৮০ থেকে ৯০ শতাংশ ক্রীতদাস-বাজারে পৌঁছার আগেই মারা যেতো | এসব মৃতদের অনেকেই মারা যেতো খোজাকরণ পদ্ধতির কারণে | মুসলিম বিশ্বে বিক্রির লক্ষ্যে কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদেরকে সর্বজনীনভাবে খোজা করা হতো । সেটা যে কতটা বিশাল দুর্ভোগ ও মানবজীবনহানিকর ছিল তা অচিন্তনীয় ৷ তারা যে শারীরিক ও মানসিক বেদনা, যন্ত্রণা ও মর্মপীড়া ভোগ করেছে, তা এক কথায় অবর্ণনীয়, সম্ভবত কল্পনারও অতীত । ক্রীতদাসদের ভাগ্য ৬৩২ খ্রিষ্টাব্দে মারা যাওয়ার আগে নবি মুহাম্মদ কয়েক হাজার ধর্মান্তরিত মুসলিমকে রেখে যান, যারা হামলা ও লুটপাটমুলক জিহাদে লিপ্ত হতো প্রধানত খাওয়া-পরার সংস্থান জোটাতে ও মুসলিম ভূখণ্ড বিস্তারের লক্ষ্যে । এ অল্পসংখ্যক মুসলিম যোদ্ধা অতি অল্প সময়ের মধ্যে একটা অভূতপূর্ব ও হতবাক-করা জয়ের অভিযান বাস্তবায়ন করে বিশ্বের বিশাল একটা অংশ মুঠোয় নিয়ে আসে । এ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক পরাজিত বিধর্মীকে ক্রীতদাস বানানো হয়, যাদের বড় একটা অংশ নিজস্ব ইচ্ছার বিরুদ্ধে ইসলাম গ্রহণে বাধ্য হয় । মাত্র ৬,০০০ আরব যোদ্ধা নিয়ে সিন্ধুতে প্রবেশ করে মোহাম্মদ বিন কাসিম এবং মাত্র তিন বছরে প্রায় ৩০০,০০০ ভারতীয় বিধর্মীকে ক্রীতদাস বানায় ৷ একইরূপে মুসা (৬৯৮-৭১২) উত্তর আফ্রিকায় ৩০০,০০০ কৃষ্তাঙ্গ ও বার্বারকে ক্রীতদাস বানান । সিন্ধুর প্রথম দিককার মুসলিম সম্প্রদায় অল্প সংখ্যক আরব প্রভু ও অধিকাংশ স্থানীয় ক্রীতদাস মুসলিমদের দ্বারা গঠিত ছিল । এ দু'টি মুসলিম গোষ্ঠী মিলে নতুন ইসলামিক রাষ্ট্র প্রশাসনিক কাঠামো বা প্রশাসন যন্ত্র গঠন করে । এ বিশাল উদ্যোগ পরিচালনায় তখনকার প্রযুক্তিহীন যুগে বিপুল জনশক্তির প্রয়োজন হতো | ফলে ক্রীতদাসকরণের মাধ্যমে বিধর্মী থেকে ধর্মন্তিরকৃত বিপুল সংখ্যক মুসলিমদেরকে নানা কাজকর্মে নিযুক্ত করা হতো: যেমন নারীদেরকে যৌনদাসীরূপে ও পুরুষদেরকে মুসলিম সামরিক বাহিনী সম্প্রসারণে । মধ্যযুগীয় এতিহাসিক দলিল “মাসালিক' জানায়: ভারতে “এমন কোনো কাজ ছিল না যা ফিরোজ শাহের ত্রীতদাসদের করতে হয়নি ।২৬ শুধু ভারতেই নয়, সর্বত্রই মুসলিম শাসকরা ভ্রীতদাসকৃত স্থানীয়দেরকে একইভাবে কাজে লাগিয়েছে । দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম শাসকদের অধীনে ক্রীতদাসদেরকে কল্পনা করা যায় প্রায় এমন সকল কাজেই নিযুক্ত করা হতো 1১৭ বস্তুত ইসলামি দক্ষিণ-পূর্ব এশিয়ার সমগ্র কর্মশক্তি ক্রীতদাসদের দ্বারা গঠিত ছিল, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে । ৯৯ 1010, 0. 107 ১২৩. [010, 0. 99 ৯৪ 1010, 0. 124-25 ১৫. 1010, 0. 16, 20-21 ১২৯ ],8] (1994), 0. 97 ৯২৯ [২০10 £৯ (1993) 1716 196011776 0510767) 71 1৬1716167717-05771717) 1710071651৫, ]1) 0161 1/১ 0.১ 1972217772 1716 0710175: 51067, 10071027862 2714 157717710117011071 171 11906771 4117100 7710 451, [001০1510901 ৬৬190010511) 10165, 11901301), 1). 68 ১৮৯

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।