শেষ কথা ৩৭১ ৩৭২ লোহার জাফরি । শীতকালে সে জাফ্রি দিয়ে বৃষ্টি পড়ে মেঝেতে বন্যা বইয়ে দিতো । সাপ্তাহিক বাজার বা হাটের দিন তাদেরকে বের করে এনে নিলামে তোলা হতো । বন্দিদেরকে সে জাফরির উপর থেকে ঝোলানো রশি বেয়ে বাইরে আসতে হতো | এসব ভূগর্ভস্থ অন্ধকার কুঠুরিতেই তাদেরকে সপ্তাহের পর সপ্তাহ কাটাতে হতো । বন্দি জার্মেইন মুয়েট সেসব মাতামোরে বসবাসের ভয়াবহ পরিস্থিতির বিষয়ে লিখেছেন: “ভেজা শীতের মাসগলোতে মাঝে মাঝে কদর্মাক্ত মেঝে থেকে ময়লা পানি ও আবর্জনা ফুলে-ফেপে উঠতো ।” বছরের ছয় মাসই সেসব কক্ষের মেঝেতে হাটু-পানি বিরাজ করতো, যা বন্দিদের ঘুম হারাম করে দিতো | শোয়ার জন্য ছিল পেরেকের সাথে ঝুলন্ত দড়িতে চাটাইয়ের বিছানা, যার একটা থাকতো আরেকটার উপর | সবার নিচে যারা শুতো, পানি প্রায় তাদের পিঠ স্পর্শ করতো । মাঝে মাঝেই উপরের বিছানার দড়ি ছিড়ে নিচের সবাইকে নিয়ে কাদা-পানির মধ্যে পড়ে যেতো এবং সে রাত্রি তাদেরকে বরফের মত ঠাণ্ডা পানিতে দীড়িয়েই কাটাতে হতো । ভূগর্ভস্থ সে কুঠুরিগুলো এতই ছোট ও গাদাগাদি করে ভরা হতো যে, তাদেরকে সবার পা মাঝখানে রেখে বৃত্তাকারে শুতে হতো । মুয়েট লিখেছেন: “একটা মাটির পাত্র রাখার স্থানটুকু ছাড়া কক্ষের ভিতর একটুও খালি জায়গা থাকতো না যে তারা একটু আরামে থাকবে ।” মুয়েট আরো লিখেছেন: ভেজা গ্রীম্মকালের দিনগুলোতে মাতামোরগুলোর ভিতরটা মানুষের ঠাসাঠাসির কারণে “নোংরা, দুর্ধময় ও পোকা-মাকড়ে' ভরে উঠতো এবং “সবচেয়ে বেশি অসহ্য হয়ে উঠতো সব ক্রীতদাস যখন ভিতরে আসতো ও সেখানে পোকা-মাকড় জন্মাতো”; অবস্থা এমন হয়ে উঠতো যে, ভিতরের বাসিন্দাদের জন্য মৃত্যুও আশীর্বাদজনক স্বস্তি ছিল, বলেন মুয়েট 1৮০১. যুগ যুগ ধরে উত্তর আফ্রিকার ক্রীতদাসদের জন্য এটাই ছিল বসবাসের সাধারণ ব্যবস্থা । প্রায় এক শতাব্দ পূর্বে ১৬২০-এর দশকে আটক হওয়া ব্রিটিশ বন্দি রবার্ট আযাডামস্ ইংল্যান্ডে তার পিতামাতার কাছে একটি চিঠি পাঠাতে সক্ষম হয়েছিলেন । চিঠিটিতে তিনি বর্ণনা করেন সুলতান মৌলে জিদানের রোজত্ব ১৬০৩-২৭) ক্রীতদাস-খোয়াড়ের জীবনযাত্রা বা অবস্থার কথা । আ্যাডামস্ লিখেন: “একটা ভূগর্ভর্থ কুগঠুরি, যেখানে আমাদের ১৫০ থেকে ২০০ জনকে একতে গাদাগাদি করে থাকতে হয় । একটা ছোট্ট ফৌকড় ছাড়া ভিতরে আলো আসার কোনো রাস্তা নেই ।” তার চুল ও ছেঁড়া-ময়লা কাপড়-চোপড়, লিখেন আযাডামস্, “কীট ও পোকা-মাকড়ে ভরে গিয়েছে, কিন্ত সেগুলো সরানোর সময় দেওয়া হয়না আমাকে... সেগুলো যেন আমাকে খেয়ে ফেলছে ।”১০* মাতামোরে গাদাগাদি করে রাখা বন্দিরা খানা-খাদ্য পেতো সামান্য, কখনো কখনো “রুটি ও পানি ছাড়া আর কিছুই না" । নিলামের দিন বাজার পর্যন্ত সারাটা পথ তাদেরকে চাবুক দিয়ে প্রহার করতে করতে বন্য জন্তর মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হতো । নিলাম-বাজারে তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জনতার মধ্য দিয়ে এক ব্যবসায়ী থেকে আরেক ব্যবসায়ীর কাছে নেওয়া হতো । তাদের শক্তি ও কর্মপটুতা পরীক্ষা করার জন্য তাদেরকে লাফ-ব্বাপ দিতে হতো । তাদের কান ও মুখের ভিতর আঙ্গুল দিয়ে খোচা দিয়ে একটা নিদারুণ লজ্জাজনক ও অমর্যাদাকর দৃশ্যের অবতারণা করা হতো 1১০৬ অথচ এসব হতভাগ্যরা কিছু দিন আগেও ছিল সম্মানিত মুক্ত ও মর্যাদাবান মানুষ । মালিক বা প্রভুর বাড়িতে বা আওতাধীনে আসার পরও ক্রীতদাসদের ভোগান্তি শেষ হতো না। ১২ বছর বয়সী বিটিশ বালক টমাস পেলোকে ধরা হয়েছিল একটা জাহাজ থেকে; সে সুলতান মৌলে ইসমাইল কর্তৃক ক্রীত হয়ে তার রাজপ্রাসাদে এসে পড়ে (পেলো মারাত্মক ঝুকি নিয়ে পালিয়ে ইংল্যান্ডে ফিরে এসে নিজের কাহিনী বর্ণনা করেছিল) । পেলো ও তার সাথিরা মরুভূমির মধ্য দিয়ে ১২০ মাইল পথ পাড়ি দিয়ে রাজধানীতে পৌঁছুলে প্রাসাদের বাইরে সমবেত শত্রমনা মুসলিম জনতা, যারা তাদের দৃষ্টিতে ঘৃণ্য খিিষ্টানদেরকে উপহাস ও গালিগালাজ করতে জমা হয়েছিল, তাদের দ্বারা ভয়ানক ব্যঙ্গ-বিদ্রপের শিকার হয় । উচ্ছুঙ্খল জনতা তাদেরকে প্রাসাদে নেয়ার সময় চিৎকার করে ব্যঙ্গ- বিদ্ধপ, এমনকি আক্রমণের চেষ্টাও করছিল । সুলতানের রক্ষীদের পাহারা সত্তেও জনতার মধ্যে অনেকেই তাদেরকে ঘুষি ও চাবুক মারতে এবং মাথার চুল উপড়ে দিতে সক্ষম হয় ।৮০৭ রাজপ্রাসাদে পেলোকে প্রাথমিকভাবে সুলতানের বিশাল অস্ত্রাগারে শত শত ইউরোপীয় ক্রীতদাসের সঙ্গে কাজ করতে হয় । অস্ত্র মেরামত ও বিশুদ্ধ চকচকে রাখার জন্য তাকে প্রতিদিন ১৫ ঘণ্টা কাজ করতে হতো । অচিরেই তাকে সুলতানের পুত্র যুবরাজ মৌলে আস্-সফার কাছে দেওয়া হয় । খিষ্টান ক্রীতদাসদের প্রতি যুবরাজের ছিল প্রচণ্ড ঘৃণা । পেলো লিখেছে: “যুবরাজ পেলোকে চরমভাবে প্রহার ও প্রচ নির্যাতন করতো । তাকে সকাল থেকে রাত্রি অবধি যুবরাজের ধাবমান ঘোড়ার পিছে পিছে অযথা দৌড়াতে হতো ।” পরে যুবরাজ তার রীতি মাফিক এ বলে পেলোকে ইসলামে ধর্মীন্তরিত হওয়ার জন্য চাপ দেয় যে, “ধর্মীন্তরিত হলে আমি চড়ার জন্য একটি সুন্দর ঘোড়া পাব এবং আমি তার একজন একান্ত বন্ধু হতে পারবো ।” পেলো সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ধর্মীস্তরিত হওয়ার কথা না বলতে তাকে অনুরোধ করলে ক্রোধান্বিত আস্-সফা বলে: “তাহলে যে নির্ধাতন-নিপীড়ন তোমার উপর আসছে তার জন্য প্রস্তত হও । তোমার একগুয়েমি আচরণ সেটাই পাওয়ার যোগ্য ।” এরপর আস্-সফা পেলোকে কয়েক মাস একটা কক্ষে আটকে রেখে ভয়ঙ্করভাবে নির্যাতন করে । “প্রত্যেক দিন আমাকে মারাত্বকরপে বেত্রাঘাত করা হতো”, লিখেছে পেলো 1১০৮ এ রকমটা ছিল ইউরোপীয় ক্রীতদাসদের জন্য সাধারণ শাস্তি । বন্দিদের দুই পা রশি দিয়ে বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে প্রহার করা হতো । সাধারণত দুই পায়ের পাতায় আঘাত করা হতো । ফাদার বুস্নত জানান: সুলতান মৌলে ইসমাইল দু'জন ক্রীতদাসকে ৫০০ ঘা বেত ১৪. 1010, 9. 66-67 ১০ [10, 0. 20 ১০৬ 1010, 9. 68-69 210 7া-5 ১০৮. [10, 0. 79-80 ১৮৬
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।