শেষ কথা ৩৬৯ ৩৭০ আতীয়-স্বজনদেরকে আটক করে দড়ি দিয়ে শক্ত করে বাধা হয় এবং সুলতানের সামনে দিয়ে তাদেরকে সাধারণ অপরাধীদের মতো নিয়ে যাওয়া হয়... তাদের কারো কারো হাত পিছনে শক্ত করে বাঁধা ছিল, কাউকে গলা-টিপে ধরা হয়, কাউকে গলায় ধাকা দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় 1১০৯. স্মরণ রাখতে হবে যে, সুলতান মাহমুদ কখনো কখনো মাসের পর মাস ভারত থেকে পথিমধ্যে লাখ লাখ ক্রীতদাস আটক করতেন । এসব ক্রীতদাসকে একত্রে বেঁধে ভীষণ অসুবিধাজনক ও নিদারুণ যন্ত্রণাদায়ক অবস্থায় রাজধানী গজনীতে গরু-ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হতো । ভারতের অভ্যন্তরভাগ থেকে গজনী শত-শত হাজার-হাজার মাইল দূরে অবস্থিত । আর সেসব ক্রীতদাসের অধিকাংশই ছিল দুর্বল নারী ও শিশু; অথচ তাদেরকে শীত-গ্রীম্ম-বর্ধার মধ্য দিয়ে পাহাড়ি এবরো-থেবরো উঁচুনিচু দুর্গম পথ-জঙ্গল পাড়ি দিয়ে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো । তিমুরের ভারত অভিযানের স্থায়ীত্বকাল ছিল চার-পাঁচ মাস (সেপ্টেম্বর ১৩৯৮-জানুয়ারি ১৩৯৯) । দিল্লিতে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে তিনি ১০০,০০০ ক্রীতদাস সংগ্রহ করেছিলেন তার মধ্য-এশীয় রাজধানী সমরখন্দে নিয়ে যাওয়ার জন্য । দিল্লি থেকে ফেরার পথে তিনি আরো ২০ থেকে ২৫ লাখ ক্রীতদাসকে আটক করে হাজার হাজার মাইল দূরে অবস্থিত সমরখন্দে নিয়ে যান । বন্দি ক্রীতদাসরা যে কী চরম অসহনীয় শারীরিক নিম্পেষণ, যন্ত্রণা ও দুর্ভোগের শিকার হতো, এসব দৃষ্টান্ত তার জ্বলন্ত প্রমাণ দেয় । যারা শারীরিক দুর্বলতা বা অক্ষমতার কারণে সবার সাথে তাল মিলিয়ে এগুতে ব্যর্থ হয়েছে, তাদেরকে তাল রেখে হাটার জন্য অমানবিক ও নিষ্ঠুর প্রহারের শিকার হতে হয়েছে । এমন বিপুল সংখ্যক লোকের জন্য হাজার হাজার মাইলের নিদারুণ দুর্গম পথে যথেষ্ট খাবার ও পানীয়ের নিরাপত্তা খুব কমই ছিল । যারা অসুস্থ হয়ে পড়তো, নিশ্চয়ই তাদের জন্য কোনো চিকিৎসা বা সেবা-শুশ্রুষার ব্যবস্থা ছিল না। তাদের কেউ চলতে অক্ষম হয়ে পড়লে তাকে বিরান পথ-জঙ্গলে ফেলে রেখে যাওয়া হতো, যেখানে সে একাকী রোগ-যন্ত্রণায় মারা যেত ও বন্যপ্রাণীর খোরাক হতো । বন্দিদের দুর্ভোগের একটা সুস্পষ্ট ও পরিপূর্ণ বর্ণনা পাওয়া যায় উলুগ খান বলবন কর্তৃক রাজস্থানের জালরের রাজা কনহরদেবকে আক্রমণের এক প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে । সে আক্রমণে আটককৃত বিপুল সংখ্যক নারী-পুরুষকে বেঁধে গাদাগাদি করে তাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্ধৃতি দিয়ে পঞ্চদশ শতকের ভারতীয় লেখক প্রবন্ধা লিখেছেন: “(বালুকাময় রাজস্থান মরুভূমির মাঝে) মাথার উপর আচ্ছাদনহীন অবস্থায় দিনের বেলায় তারা প্রচও সূ্ধ্তাপ সহ্য করে, আর রাব্রিকালে ভোগ করে খোলা আকাশের নিচে হাড়-কাপানো শীত । বাড়িঘর ও মায়ের কোল থেকে ছিনিয়ে আনা শিশুরা দুঃসহ দুরবস্থায় কাদতে থাকে । ইতিমধ্যে পিপাসা ও ক্ষুধার যন্ত্রণায়, এ অবস্থা তাদের ক-দুদর্শা বাড়িয়ে দেয় । কোনো কোনো বন্দি অসুস্থ, কেউ কেউ উঠতে-বসতে অপারগ ॥ কারো কারো পায়ে জুতা নেই, না আছে পরার মতো কাপড়- চোপড় ।” তিনি আরো লিখেছেন: “কারো পায়ে লোহার বেড়ি বা শিকল পরানো । প্রত্যেককে স্বজন-পরিজন থেকে আলাদা করে চামড়ার ফিতা দিয়ে বেধে গাদাগাদি করে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় । শিশুদেরকে পিতা-মাতা থেকে, স্ত্রীদেরকে স্বামীদের থেকে, বিচ্ছিন্ন করেছে সর্বনাশা এ নিষ্ঠুর হামলা । শিশু ও বয়স্ক সবাই কষ্ট-যন্ত্রণায় প্রচভাবে আতর্চীৎকার করে উঠে শিবিরের সে অংশ থেকে যেখানে তাদেরকে গাদাগাদি করে রাখা হয়েছে । তারা ক্রন্দন ও বিলাপ করছিল, তখনো এ আশায় যে, কোনো অলৌকিক শক্তি হয়তো তাদেরকে রক্ষা করবে ।১২ এটা কেবলমাত্র প্রথম কয়েকদিনের দুর্ভোগের চিত্র । পাঠকদের অনুমান করতে অসুবিধা হবে না যে, ক্রীতদাসদেরকে মাসের পর মাস ধরে হাজার হাজার মাইল অতিক্রম করে সুলতান মাহমুদ, মোহাম্মদ গোরী ও আমির তিমুরের বিদেশী রাজধানীতে পৌঁছাতে কী অবর্ণনীয়, দুঃসহ ও ভয়ঙ্কর যন্ত্রণা ও দুর্ভোগ পোহাতে হয়েছে । আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের ক্ষেত্রেও কষ্ট-যন্ত্রনা ভোগের একই বা আরো দুর্বহ চিত্র পাওয়া যায় ৷ তাদেরকে মধ্যপ্রাচ্যের, এমনকি ভারতের, বাজারগ্তলোতে দীর্ঘতর পথ পাড়ি দিয়ে পৌঁছাতে যে ভয়ানক কষ্টের শিকার হতে হয়েছে, তা ভাষা দিয়ে বোঝানো অসম্ভব! বার্বার মুসলিম জলদস্যুদের হাতে ধরা পড়া ইউরোপীয় বন্দিদেরকে যে চরম দুর্ভোগ পোহাতে হতো, তা আফ্রিকায় আটককৃত কৃষ্ণাঙ্গ ক্রীতদাসদের প্রতি ভয়াবহ আচরণ ও দুর্ভোগের একটা ধারণা দিবে উতর আফিকায় হেতাক্ ্রীতদাসদের ভোগান্তি, সুলতান মৌলে ইসমাইল ১৬৮৭ সালে যখন ভূমধ্যসাগরীয় উপকূলম্থ ফ্রান্সের সুরক্ষিত শহর তারোদান্ত দখল করে বাসিন্দাদেরকে তরবারির ডগায় হত্যা করেন, সেখানে ১২০ জন ফরাসিকে ক্রীতদাস হিসেবে কজা করা হয়। সুলতানের জন্য শ্বেতাঙ্গ ক্রীতদাসরা ছিল অতি লোভনীয় ও মুল্যবান উপহার । বন্দি করার পর তাদেরকে খোঁচাখুঁচি করে উত্তেজিত করা হয় ও অধিক খাদ্যে পুষ্ট ঘোষণা দিয়ে এক সপ্তাহের জন্য খাদ্য দেওয়া বন্ধ রাখা হয় ৷ যখন তারা খাদ্যের জন্য কান্নাকাটি জুড়ে দেয়, তখন সুলতান আদেশ দেন তাদেরকে লং-মার্চ করিয়ে রাজধানী মেকনেসে নিয়ে যেতে । ক্রীতদাসদের একজন জিন লাদায়ার ফরাসি যাজক ডোমিনিক বুস্নতের কাছে ৩০০ মাইল পথের সে ভয়ঙ্কর যাত্রার বর্ণনা দেন। বেড়ি পড়ানো ও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তাদেরকে পশু-পালের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হয়; তারা দুর্বলকারক অসুস্থতা ও অবসাদ-ক্লান্তিতে বিধ্বস্ত হয়ে পড়ে; তাদের কেউ কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ে । মৃতদের মস্ত ক ছিন্ন করে জীবিতদেরকে দিয়ে বহন করানো হয়, কেননা রক্ষীরা ভয় পাচ্ছিল যে, সংখ্যায় কমে যাওয়া বন্দিদেরকে বিক্রি করার বা পালিয়ে যেতে দেওয়ার অভিযোগে ভয়ঙ্কর সুলতান তাদেরকে অভিযুক্ত করতে পারেন 1১০৩ আটককৃত ক্রীতদাসদেরকে আফ্রিকায় “মাতামোর' নামে পরিচিত ভূগর্ভস্থ অখ্যাত কারাকক্ষে অত্যন্ত দুর্দশাগ্রস্ত করুণ অবস্থায় গাদাগাদি করে রাখা হতো, প্রত্যেক মাতামোরে ১৫ থেকে ২০ জন করে । তার মধ্যে আলো ও বায়ু চলাচলের একমাত্র উৎস ছিল ছাদে একটা ক্ষুদ্র ১০৯ [8] (1994), 0. 22 ১০৯ [14, [0. 54-55 ১০৩1৬111601, 0. 34 ১৮৫
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।