Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৩৬৫ ৩৬৬ তাদেরই স্বধর্মী লোকদেরকে পাইকারি হারে হত্যা ও নগরীর সর্বত্র লুটতরাজ করার অনুমতি দেন । যারা বেঁচে গিয়েছিল তাদেরকে ক্রীতদাস করা হয় । পরে বাছ-বাছাইহীনভাবে জ্যানিসারি রেজিমেন্টে সৈনিক নিয়োগ করা হয়, যখন “দিউশারমি'র অংশরূপে মুসলিমদেরকে, এমনকি অনেক সুফিকেও, জ্যানিসারি বাহিনীতে নিযুক্ত করা হয় । এভাবে ধীরে ধীরে রেজিমেন্টটিতে শৃঙ্খলা ও দৃঢ়তা ভেঙ্গে পড়ে, যার সাথে সাথে ঘটনাক্রমে অটোমান শক্তির পতনেরও সূচনা হয় । “দিউশারমি' প্রথা এ সত্যটির সাক্ষী হয়ে রয়েছে: কীভাবে ইসলামি বিশ্ব বিধীদেরই শক্তি বা বাহুবলকে তাদের ভূখণ্ড দখলে ব্যবহার করতো! দিউশারমি প্রথাকে অনুকরণ করে সমকালীন ভারতে সুলতান ফিরোজ শাহ তুঘলক (শাসনকাল ১৩৫১-৮৮) একই উপায়ে হিন্দু শিশুদেরকে তার বাহিনীতে নিয়োগ করতেন । তিনি প্রাদেশিক কর্মকর্তা ও সেনাধ্যক্ষদেরকে নির্দেশ দেন উৎকৃষ্ট অমুসলিম তরুণদেরকে ক্রীতদাস হিসেবে ধরে এনে তার দরবারে পাঠিয়ে দিতে । এ প্রক্রিয়ায় তিনি ১৮০,০০০ তরুণকে ক্রীতদাসরূপে যোগাড় করেছিলেন ।৯৯ দিউশারমি প্রথার সমালোচনা: ১৬৫৬ সালে বিলুপ্ত হওয়া অটোমান “দিউশারমি” ব্যবস্থার মাধ্যমে ক্রীতদাস সংগ্রহের প্রক্রিয়া ব্যাপক সমালোচিত হয়েছে । তবে গোড়া অটোমান শাসকরা, যারা সুনি শরীয়া আইন মোতাবেক রাষ্ট্রীয় রীতিনীতি বিধিবদ্ধ করতেন, “দিউশারমি' প্রথা প্রণয়নে কোরান ও ইসলামি আইনে তারা যথেষ্ট যৌক্তিকতা ও সমর্থন পান । কোরানের ৮:৪২ নং আয়াতে বলা হয়েছে: “এবং জেনে রাখো যে, তোমরা যা কিছুই (যুদ্ধে লুষ্ঠিত মালামাল) কজা করো, তার এক-পঞ্চমাংশ আলাহর ও তার নবির । যুদ্ধে অর্জিত মালামালের এক-পঞ্চমাংশ আল্লাহ ও তার প্রেরিত নবির জন্য বরাদ্দ । প্রাথমিক পর্যায়ে এটা যেতো নবি মুহাম্মা-কর্তৃক নিয়ন্ত্রিত তাঁর উদীয়মান ইসলামি রাষ্ট্রের কোষাগারে । তার মৃত্যুর পর এ অংশটি যেতো খলিফার রাজকোষে । জিম্মি প্রজাদের নিকট থেকে খলিফা ওমরের ঘোষিত করনীতির অধীনে 'খারাজ' হিসেবে আদায় করা হতো উৎপাদিত পণ্যের কমপক্ষে এক-পঞ্চমাংশ, যদিও বিশেষ পরিস্থিতিতে অথবা খামখেয়ালি মুসলিম শাসকদের অধীনে প্রায়শই তা আরো উচ্চহারে আদায় করা হতো । যেহেতু অবিশ্বাসীদের নবজাতক শিশুরাও ছিল রাষ্ট্রের এক ধরনের উৎপাদিত সম্পদ, সে সূত্রে পবিত্র ইসলামি আইনে “দিউশারমি প্রথা বৈধতা পায় । নবি নিজেই খ্রিষ্টান শিশুদেরকে জোরপূর্বক সংগ্রহ করার দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন, যখন তিনি তাগলিব গোত্রকে তাদের সন্তানদেরকে ব্যাপটাইজকরণ নিষিদ্ধ করেন, যার মাধ্যমে সেসব সন্তানরা মুসলিম হিসেবে গৃহিত হয় । পরে খলিফা ওমরও আরেকটি তাগলিব গোত্রকে নির্দেশ দেন তাদের সন্তানদেরকে চিহিত (কেজিতে “ক্রস' চিহ্‌ প্রদান) না করতে ও তাদেরকে ধর্মীয় শিক্ষা না দিতে (অর্থাৎ ব্যাপটাইজ না করতে) ।* এর ফলে, সেসব শিশুরা ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যায় । তবে একটা মাত্র পার্থক্য রয়েছে: “সংগ্রহ' বা “দিউশারমি' প্রথার মাধ্যমে অটোমানরা কেড়ে নিতো মাত্র এক- পঞ্চমাংশ বা তারও কম অমুসলিম সন্তানকে; কিন্ত নবি ও খলিফা ওমর সংগ্রহ করেছিলেন তাগলিব গোত্রদ্ধয়ের সমস্ত শিশুকে । কোরানের এরূপ অনুমোদন ও নবির দৃষ্টান্ত খলিফা ওমর কর্তৃক পালনের পর, সঠিক পথে পরিচালিত খলিফা ওসমান “দিউশারমি*র মত পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন নুবিয়ার খিষ্টানদেরকে আনুগত্য-কর হিসেবে প্রতিবছর কায়রোতে ক্রীতদাস পাঠাতে বাধ্য করে (৬৫২- ১২৭৬); একইরকম চুক্তি বাস্তবায়ন করা হয়েছিল উমাইয়া ও আব্বাসীয় যুগে, যা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে । সুতরাং “দিউশারমি' নীতি অটোমানদের আবিষ্কার নয় । অধিকন্ত অটোমানদের প্রবর্তিত এ নীতি অনেক বেশি মানবিক ছিল নবি মুহাম্মদের ক্রীতদাস ধরার নীতির তুলনায়, যা তিনি বানু কোরাইজা, খাইবার ও মুস্তালিক ইহুদি গোত্রের উপর প্রয়োগ করেছিলেন, এবং যার মাধ্যমে তিনি আলহর স্বগীয়ি অনুমোদনে (কোরান ৩৩:২৬-২৭) সমস্ত সাবালক পুরুষকে হত্যা এবং নারি ও শিশুকে ক্রীতদাস করেছিলেন । বহু শতাব্দীব্যাপী ইসলামের বিজয় ও শাসনে “দিউশারমি'র চেয়ে অনেক বেশি নিষ্ঠুর ও বর্বর নবি মুহাম্মদের এ ক্রীতদাসকরণ নীতি সাধারণভাবে প্রয়োগ করা হয় । ক্রীতদাসদের সামাজিক মর্যাদা ইবনে ওয়ারাকের মতে: ইসলামের অধীনে ক্রীতদাসদের আইনগত কোনোই অধিকার নেই; তারা কেবল একটা “বস্ত" হিসেবে বিবেচিত - তাদের প্রভুদের সম্পদ, যা তারা খেয়াল-খুশিমতো ব্যবহার করতে বা ফেলে দিতে পারে - বিক্রি কিংবা উপহার হিসেবে ইত্যাদি । ক্রীতদাসরা অভিভাবক বা আদালতে সাক্ষী হতে পারে না, এবং তারা যা আয় করবে তা হবে প্রভুর | অমুসলিম ক্রীতদাসদের ইসলামে ধর্মীস্তরণও তাকে সরাসরি মুক্ত করবে না। মালিকের জন্য কোনো নারী বা পুরুষ ক্রীতদাসকে মুক্ত করে দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই 1৯ নিচে দেখা যাবে, শরীয়া আইনে ক্রীতদাসরা সাধারণ সম্পদ ও পণ্যের মধ্যে তালিকাভুক্ত এবং তাদেরকে বিক্রির জন্য বাণিজ্য-আইন ধারার নিয়ম-কানুন ও নির্দেশনা । ক্রীতদাসকে কেনার পর ক্রেতা-মালিক তার মধ্যে কোনোরকম খুঁত খুঁজে পেলে সে মালিক তাকে প্রহার করতে পারে, শরীরে দৃশ্যমান কোনো ক্ষত অথবা দাগ সৃষ্টি না করে । “ফতোয়া-ই আলমগীরি' মোতবেক, প্রহার ও নির্যাতনের পর ত্রীতদাসের শরীরে যদি কোনো স্থায়ী দাগ না পড়ে, তাহলে ক্রেতা-মালিক পূর্ণ ক্ষতিপূরণসহ সে ক্রীতদাসকে বিক্রেতার কাছে ফেরত দিতে পারে । দ্বাদশ শতাব্দে রচিত হানাফী আইনের সারসংক্ষেপ “হেদাইয়াহ্‌* গ্রন্থটি আমাদেরকে তথ্য দেয় যে, মুসলিম সমাজে “চুরির দায়ে ক্রীতদাসদের অঙ্গ-প্রতঙ্গ ব্যবচ্ছেদ করা আইন দারা স্বীকৃত একটি সাধারণ নিয়ম ছিল ॥ ইসলাম যদিও ক্রীতদাসদের প্রতি ভাল আচরণ করার কথা বলেছে, তবুও মালিক তার ক্রীতদাসকে হত্যা করলে সেটা ইসলামে স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত ।৯*' ৯. [8] (1994), 9. 57-58 ৯ /১1-8115010011 4১৬ (01865) 17190 171/7/1, 01-173/1047, 1. ঘন 106 0০01০, [.610617, 0. 181 ৯৩. [0] ৬1790, 9. 203 ৯. [81 (1994), 0. 148 ১৮৩

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।