শেষ কথা ৩৫৩ ৩৫৪ আক্রমণ করা হয় । চিতোর আক্রমণে ৩০,০০০ লোককে হত্যা করা হয়েছিল এবং প্রচলিত নিয়ম অনুযায়ী মুসলিমরা পরাজিতদের নারী- শিশুকে ক্রীতদাস করে | এ সময় কিছু রাজপুত নারী জওহর বরণ করে আত্মহত্যা করে । ১৩০৫ থেকে ১৩১১ সালের মধ্যে মালোয়া, সেভানা ও জালোর অভিযান করে বিপুল সংখ্যক লোককে বন্দি করা হয় । সুলতান আলাউদ্দিন তার রাজস্থান অভিযানেও বহু ক্রীতদাস আটক করেন । আলাউদ্দিনের রাজত্বকালে ক্রীতদাস ধরা যেন শিশু-খেলার মতো হয়ে দীড়িয়েছিল । আমির খসরু লিখেছেন: “তুর্করা তাদের খেয়াল-খুশিমতো যে কোনো হিন্দুকে ধরতে, কিনতে বা বিক্রি করতে পারতো ।" ক্রীতদাসকরণ এতটাই ব্যাপক ছিল যে, সুলতান “তার ব্যক্তিগত কাজের জন্য ৫০,০০০ হাজার দাস-বালক নিয়োজিত ছিল এবং তার প্রাসাদে ৭০,০০০ ক্রীতদাস কাজ করতো", জানান আফিফ ও বারানী । বারানী সাক্ষ্য দেন: “সুলতান আলাউদ্দিন খিলজির রাজত্বকালে দিল্ির দাস-বাজারে নতুন নতুন দলে অবিরাম বন্দিদের আনা হতো ।** তুঘলক শাসনামলে: ১৩২০ সালে তুঘলকরা ক্ষমতা দখল করে । ভারতে সবচেয়ে শিক্ষিত ও জ্ঞানী মুসলিম শাসকদের মধ্যে একজন ছিলেন মোহাম্মদ শাহ তুঘলক (১৩২৫-৫১) এবং সুলতানাত আমলের (১২০৬-১৫২৬) সবচেয়ে শক্তিধর শাসক । তার ক্রীতদাস ধরার কুখ্যাত উদ্দীপনা আলাউদ্দিন খিলজির কৃতিত্বকেও স্রান করে দিয়েছিল । তার ক্রীতদাস আটক করা সম্বন্ধে শিহাবুদ্দিন আহমদ আব্বাস লিখেছেন: “সুলতান বিধ্মীরদের সাথে যুদ্ধ করার ব্যাপারে তার অন্তরের উদণ্র বাসনা পূরণে কখনো পিছপা হননি... প্রতিদিন অত্যন্ত সম্ভা দরে হাজার হাজার ক্রীতদাস বিক্রি হয়, বন্দিদের সংখ্যা এমনই বিপুল ।' তার কুখ্যাত শাসনামলে ভারতের দুর-দূরান্তে ইসলামি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তিনি সুদূর বাংলা ও দক্ষিণ ভারত পর্যন্ত বহু অভিযান পরিচালনা করেন । এছাড়াও তিনি চরম নিষ্ঠুরতার সাথে ১৬টি প্রধান প্রধান বিদ্রোহ নিস্তব্ধ করেন । এসব বিজয় ও দমন অভিযানের অনেকগুলোতে বিপুল পরিমান লুষ্িত দ্রব্য কজা করেন, যার মধ্যে অনিবার্ধরূপেই থাকতো প্রচুর সংখ্যক ক্রীতদাস । ক্রীতদাসের প্রাচুর্য এমন ছিল যে, পরিব্রাজক ইবনে বতুতা যখন দিল্লিতে পৌঁছেন, সুলতান তাকে ১০ জন ক্রীতদাসী উপহার দেন ।*” ইবনে বতুতার নেতৃত্বে সুলতান চীন সম্রাটের নিকট উপটৌকনসহ এক কূটনৈতিক বহর পাঠান । সে বহরের সঙ্গে ছিল একশ" ফর্সা ক্রীতদাস এবং একশ" হিন্দু নৃত্যশিল্পী ও গায়িকা ।* সুলতান ইলতুতমিস ও ফিরোজ শাহ তুঘলকের (মৃত্যু ১৩৮৮) শাসনকালে খলিফা ও শাসকদের নিকট উপহারস্বরূপ ক্রীতদাস প্রেরণ করা ছিল সাধারণ ঘটনা | ইবনে বতুতা লিখেছেন: সুলতান সারা বছর ধরে ক্রীতদাস সংগ্রহ করতেন এবং ইসলামের প্রধান দুই ঈদ-উত্সবের দিন তাদেরকে বিয়ে দিয়ে দিতেন 1০ স্পষ্টতই এটা ছিল ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নিমিত্তে । পরবর্তী সুলতান ফিরোজ শাহ তুঘলক (শাসনকাল ১৩৫১-৮৮) ভারতীয়দের প্রতি ছিলেন যথেষ্ট দয়ালু, কারণ তিনিই প্রথম মুসলিমদের বিরোধিতা সত্তেও ভারতীয়দেরকে (ধমন্তিরিত মুসলিম) সেনাবাহিনীতে নিয়োগ দেন । তার শাসনাধীনেও বিধমীদেরকে ক্রীতদাসকরণ অত্যন্ত জোরের সাথেই চলতে থাকে | আফিফ সাক্ষ্য দেন: তার প্রাসাদে তিনি ১৮০,০০০ তরুণ ক্রীতদাস বালককে সংগ্রহ করেছিলেন ++ পূর্বসূরী মোহাম্মদ তুঘলকের মতোই তিনি সারা বছর হাজার হাজার নারী ও পুরুষ ক্রীতদাস আটক করতেন এবং ঈদ-উৎসবের দিন তাদের বিয়ে দিতেন । আফিফ জানান: ফিরোজ শাহ তুঘলকের অধীনে “ক্রীতদাসের সংখ্যা অগণিত হয়ে উঠে এবং “দেশের প্রতিটি কেন্দ্রে এ প্রথার (দাসপ্রথার) ভিত্তি মজবুত হয়ে উঠে । এর পরপরই সুলতানাতটি ভেঙ্গে কয়েকটি পৃথক রাজ্যে পরিণত হয়, কিন্তু দেশের প্রতিটি কেন্দ্র বিধর্মীদেরকে দাসকরণের প্রক্রিয়া স্বাভাবিকরূপে চলতে থাকে, লিখেছেন আফিফ 1২ আমির তিমুরের আক্রমণে: মধ্য এশিয়া থেকে আগত আমির তিমুর একজন “গাজী” কিংবা "শহীদ" হওয়ার ইসলামি গৌরব অর্জনের খায়েশে ভারতের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হন (১৩৯৮-৯৯)। দিল্লি পৌঁছাবার প্রাক্কালে তিনি ইতিমধ্যে ১০০,০০০ বন্দিকে কজা করেছিলেন । দিলি-আক্রমণের পূর্বে তিনি সেসব বন্দিকে নির্বিচারে হত্যা করেন । দিল্লি আক্রমণ থেকে শুরু করে তার রাজধানীতে ফেরা পর্যন্ত পথিমধ্যে তিনি রেখে যান বর্বরতার লোমহর্ষক ও মর্মান্তিক ইতিহাস: হত্যা, ধ্বংসলীলা, লুটতরাজ ও ক্রীতদাসকরণ, যা তিনি তার নিজস্ব স্মৃতিকথা “মালফুজাত-ই তিমুরী" গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন 1+* ১৩৯৮ সালের ১৬ই ডিসেম্বর তার দিল্লি আক্রমণে, লিখেছেন তিমুর: “১৫,০০০ তুর্ক সেনা হত্যা, লুটতরাজ ও ধ্বংসযজ্ঞে লিগ হয় । লুপ্ঠনের মালামাল এতই বিপুল ছিল যে, প্রত্যেকে পঞ্গশ থেকে একশ জন করে পুরুষ, নারী ও শিশুকে ভাগে পেয়েছিল । কারো ভাগেই কুড়ি জনের কম ক্রীতদাস পড়েনি ।' যদি প্রতিটি যোদ্ধা গড়ে ৬০ জন বন্দিকেও পেয়ে থাকে, সেদিন কমপক্ষে ১,০০০,০০০ (১০ লাখ) ক্রীতদাস কজা করা হয়েছিল (হিসাবের ভুলক্রমে ইংরেজী সংস্করণে লিখা হয়েছে ১ লাখ) । তিমুর বর্ণনা করেছেন, মধ্য এশিয়ায় তার রাজধানীতে ফেরার পথে তিনি সেনানায়কদেরকে নির্দেশ দেন যে, পথিমধ্যে প্রত্যেক দুর্গ, শহর ও গ্রামে হানা দিয়ে সমস্ত বিধর্মীকে তরবারির খাদ্যে পরিণত করতে । তার বর্ণনা মতে: “আমার সাহসী সঙ্গীরা তাদেরকে পিছু ধাওয়া করে অনেককে হত্যা করে এবং তাদের সী ও সন্তানদেরকে বন্দি করে ” ১৮. 1010, 0. 49-51 ৯৮ 1010, 0. 51 ৯৯ 0109 নং (2004) 117 1971/2/197: 770)915 174516. 0710 4910, ]).1.- 10011911015, ০৬ 1)911)1, 0. 214 ৫০. 18] (1994), 0. 51-52 ৫৯ 11110 & 1085/3010, যা, 0. 297 ৫৯. 18] (1994), 0. 53 ৫৩1711101& 108৬/501, ৬০]. যা, 0. 435-71) 17309360100. 648-50 ১৭৭
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।