Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ১৭ 9 ১৮ জন্য, যে এ স্থানাভিমুখে পথ খুঁজে পায় । আর যে অবিশ্বাস করে (তাকে জানতে দাও): দেখ! আল্লাহ সকল সৃষ্ট জীব থেকে স্বাধীন ।' (কোরান ৩:৯৪- ৯৭) এ ধরনের দৈববাণী স্বাভাবিকভাবেই মক্কার ধর্মপ্রাণ কোরাইশদের মাঝে অসন্তোষ সৃষ্টি করে । তাদের অধিকাংশই মোহাম্মদের ধর্ম প্রত্যাখ্যান করে । তারা কিছুতেই কা*বার তন্ত্বাবধানের ভার মোহাম্মদের হাতে তুলে দেয়নি ৷ বলা হয় যে, প্রায় ১৩ বছর মক্কায় প্রচার চালানোর পর ৬২২ সালের জুন মাসে মোহাম্মদ মক্কার কোরাইশদের দ্বারা বিতাড়িত হয়ে মদীনায় আশ্রয় গ্রহণ করেন । সে সময়কালে মোহাম্মদ অল্পসংখ্যক, মাত্র ১০০ থেকে ১৫০ জনকে ইসলামে আকৃষ্ট করতে সমর্থ হন। মদিনায় নিজেকে নিরাপদ করার পর পরবর্তী আট বছরব্যাপী তিনি কোরাইশদের জীবনযাত্রা ও ধর্ম ধবংস করার এক নির্মম কর্মকাণ্ড গ্রহণ করেন । ৬৩০ সালে তিনি মক্কা দখল করে কাবার সকল মূর্তি ধ্বংস করেন । পরিশেষে তিনি মক্কার পৌত্তিলিকদেরকে মৃত্যু হুমকি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করেন । এবার আমরা মোহাম্মদের মক্কা ত্যাগ এবং কোরাইশদের নির্মমতা ও অসহিষ্ক্ুতা সম্বন্ধে মুসলিমদের মধ্যে প্রচলিত কিছু জনপ্রিয় কাহিনী বিশ্লেষণ করব । মোহাম্মদকে কি মক্কা থেকে বিতাড়িত করা হয়েছিল? মুসলিমরা সন্দেহাতীতভাবে বিশ্বাস করে যে, ৬২২ সালে কোরাইশরা মোহাম্মদ ও তার অনুসারীদেরকে জোর-পূর্বক মক্কা থেকে তাড়িয়ে দেন । ফলে তারা মদীনায় আশ্রয় নিতে বাধ্য হন, যা ইসলামের ইতিহাসে “হিজরত” নামে পরিচিত | এ কাহিনী অনুসারে, নবী মোহাম্মদকে হত্যা করতে কোরাইশরা লোক পাঠায় । এ ষড়যন্ত্রের খবর মোহাম্মদ কারো মারফত জানতে পেয়ে তার অতি-বিশ্বস্ত অনুসারী আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে পালান । খুনিরা ধাওয়া করলে তাঁরা মক্কা থেকে প্রায় এক ঘন্টার পথ “থর' পর্বতের গুহায় আশ্রয় নেন । ধাওয়াকারীরা সে গুহার কাছে এলে দেখতে পায় যে, গুহার মুখে কবুতর ইতিমধ্যে বাসা বেঁধে ডিম পেড়েছে। পরন্ত একটা মাকড়সা গুহার প্রবেশ পথে তৎক্ষণাৎ জাল বিস্তার করে । এ মুহূর্তে গুহাটিতে কোন মানুষ প্রবেশ করা অসম্ভব ভেবে ধাওয়াকারীরা ফিরে যায় । অতঃপর মোহাম্মদ ও আবু বকর রাতের অন্ধকারে গুহা থেকে বেরিয়ে মদীনার দিকে যাত্রা করেন এবং ১২ দিন পর মদীনায় পৌঁছান । এ গল্প ইসলামী লোক-গীথায় ও সাহিত্যে মোহাম্মদকে রক্ষায় ঈশ্বরের এক অলৌকিক কাজ রূপে পেশ করা হয়েছে । মোহাম্মদকে হত্যার জন্য কোরাইশদের এ উদ্যোগ ইসলামী সাহিত্যে একটা পরিচিত কাহিনী হলেও কয়েকটি কারণে এর সত্যতা প্রমাণ করা দুরূহ । প্রথমতঃ মক্কায় ধর্মপ্রচারকালে মোহাম্মদ অন্যত্র আশ্রয় গ্রহণের চেষ্টা করেন কয়েকবার | মোহাম্মদ-কর্তৃক মক্কার বিদ্যমান ধর্ম, প্রথা ও রীতিনীতির অপমান বা অমর্যাদার ফলে ৬১৫ সালের দিকে মক্কাবাসীরা তাঁর নবুয়তী কার্যকলাপের বিরোধী হয়ে উঠে, যা তাঁর ধর্মপ্রচার অনেকটা দুরূহ করে তোলে | এ সময় মোহাম্মদের শিষ্যদেরকে তাদের পূর্বপুরুষের ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য নিজস্ব পরিবারের লোকেরা প্রলুব্ধ করতে থাকে । সর্বশ্রেষ্ঠ ইসলামি ইতিহাসবিদ আল-তাবারি জানান: কোরাইশরা এ সময় কিছু মুসলিমকে পৌন্তলিক ধর্মে ফিরিয়ে নিতে সক্ষম হয়, “যা ইসলামী সম্প্রদায়কে আন্দোলিত করে তুলে” ৷ আল-তাবারি লিখেছেন নব-মুসলিমরা তাদের আগের ধর্মে ফিরে যেতে পারে এ ভয়ে মোহাম্মদ তার শিষ্যদেরকে আবিসিনিয়ায় (ইথিওপিয়া) অভিবাসিত হওয়ার নির্দেশ দেন ।২২ এ নির্দেশের পর পরিবারের চাপে উদ্বিগ্ন প্রায় এক ডজন শিষ্য স্ত্রী-সন্তান নিয়ে ছোট ছোট দলে গোপনে আবিসিনিয়ার উদ্দেশে যাত্রা করে । ৬১৬ সালে আবার এরকম আরেকটি অভিবাসন জোয়ার আসে । বিভিন্ন হিসাব মতে, মোহাম্মদের ৮২ থেকে ১১১ জন শিষ্য আবিসিনিয়ায় অভিবাসিত হয়েছিলেন । এ স্বনির্বাসিত শিষ্যরা মক্কায় ও পরে মদীনায় ফিরে আসেন ৬ মাস থেকে ১৩ বছরের মধ্যে । স্বনির্বাসিতদের মধ্যে কয়েকজন আবিসিনিয়ায় খৃষ্টান ধর্ম গ্রহণ করে । মোহাম্মদ তার শিষ্যদের আবিসিনিয়া যেতে নির্দেশ করেন শুধুমাত্র তাদেরকে পৌত্তলিক ধর্মে ফিরে যাওয়া থেকে রক্ষার জন্যই নয়, সেখানে একটা নির্বিঘ আশ্রয়স্থল খুঁজে পাওয়ার জন্যেও | কেননা ভবিষ্যতে মক্কায় তার মিশন ব্যর্থ হলে বা তার অবস্থান বিপজ্জনক হয়ে উঠলে, তাঁর নিজেরও অন্যত্র আশ্রয় নেওয়ার প্রয়োজন হতে পারে । মোহাম্মদ কোরাইশদের পূর্বপুরুষদের ধর্ম ও রীতি-নীতির প্রতি মর্ষাদাহানি ও অবজ্ঞাপূর্ণ ব্যবহার অব্যাহত রাখলে উত্যক্ত কোরাইশরা ৬১৭ সালে তার অনুসারীদেরকে সামাজিকভাবে বিচ্ছিনন করে তাদের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে । দু'বছর পর (৬১৯ সালে) এ অবরোধ উঠিয়ে নেওয়া হয় । অবরোধ প্রত্যাহার হলেও মোহাম্মদের ধর্মপ্রচার প্রায় স্থবির হয়ে পড়ে; কেননা প্রকাশ্য প্রচারণা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল । এমন পরিস্থিতিতে অন্যত্র একটি নিরাপদ আশ্রয়স্থানের সন্ধানে তিনি ৬১৯ সালে তায়েফ গমন করেন | মোহাম্মদ কোরানে ইতিপূর্বে তা'য়েফীদের প্রধান দেবী আল-লাত'কে অবমানিত করেছিলেন; তথাপি তা'য়েফবাসীরা মোহাম্মদের আগমনে বাধা দেয় নি। তা'য়েফের জনগণকে তিনি তাদের ধর্ম পরিত্যাগ করে ইসলামে যোগ দেওয়ার আহবান জানান । গুরুতৃপূর্ণ ব্যাপার হলো, তিনি মক্কার কোরাইশদের বিরুদ্ধে তা'য়েফীদেরকে শক্রভাবাপন্ন করে তোলার চেষ্টা করেন । উল্লেখ্য যে, কোরাইশ ও তা'য়েফীদের মধ্যে ভাল ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান ছিল । সেখানে দশ দিন অবস্থানকালে মোহাম্মদ তা'য়েফী নেতাদের সাথে সাক্ষাত করে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে ও কোরাইশ- বিরোধী উদ্দেশ্য সফল করতে চেষ্টা করেন | ইবনে ইসহাক তীর তা*য়েফ মিশন সম্পর্কে বলেন: “নবী তাদের সাথে বৈঠক করেন এবং ইসলাম এহণের আহ্বান জানান । তিনি জন্মভূমি মক্কায় তার বিপক্ষীদের বিরুদ্ধে সাহায্যের আবেদন জানান ।” কিন্তু তা'য়েফে তার দ্বিমুখী উদ্দেশ্য _ তাদেরকে ইসলামে দীক্ষিতকরণ ও কোরাইশদের বিরুদ্ধে ষটযন্ত্র - দু'টোই ব্যর্থ হয় । মক্কায় ফেরার পর কোরাইশদের শত্রুতা আরো বেড়ে ২২. এ থ0থা1 01988) 77167715197) 041-777677, 115. এ ড90.701৬ 101901910, 96915 [701015105 01170%% % 01] [1595, ৬০]. ৬], 0.45. 9

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।