শেষ কথা ৩৪৭ ৩৪৮ চালিয়েছিল সেহওয়ান ও ধালিলায় | সংক্ষিপ্ত তিন বছরের (৭১২-১৫) নেহাতই ছোট কৃতিত্বে কাসিম সম্ভবত সর্বমোট তিন লাখের মতো লোককে ক্রীতদাস বানিয়েছিল । ৭১৫ থেকে ১০০০ খিষ্টাব্দের মধ্যে: ৭১৫ সালে কাসিমকে দামেক্ষে ডেকে পাঠানোর পর ভারত সীমান্তে মুসলিমদের হত্যাযজ্ঞ ও ক্রীতদাসকরণ কিছুটা স্তিমিত হয়ে পড়ে । তবে স্বল্পমাত্রার অভিযান অব্যাহত থাকে | একমাত্র গড়া মুসলিম উমাইয়া শাসক খলিফা ওমরের শাসনামলে (৭১৭-২০) তার সেনাপতি আমরু বিন মুসলিম হিন্দু ভূখগুগুলোর বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করে তাদেরকে পরাজিত করেন । এসব অভিযানে নিঃসন্দেহে বিপুল সংখ্যক ক্রীতদাস কজা করা হয়েছিল । খলিফা হাসাম বিন আব্দুল মালিকের শাসনামলে (৭২৪-৪৩) সিন্ধুর সেনাপ্রধান জুনাইদ বিন আব্দুর রহমান কয়েকটি বিজয় অভিযানে লিপ্ত হন । কিরাজ আক্রমণে তিনি “আকস্মিকভাবে হানা দিয়ে ব্যাপক হত্যাকাও ছাড়াও লুটতরাজ ও লোকজনকে বন্দি করেন । উজ্বেন ও বাহারিমাদ আক্রমণে তিনি শহরতলীর বাড়িঘর ভস্মীভূত করেন ও বিপুল পরিমাণ ধনসম্পদ লুষ্ঠন করেন ।৯* লুগ্ঠিত মালামালের মধ্যে অনিবার্ধরূপে থাকতো বন্দিকৃত ক্রীতদাসরা | ৭৫০ খৃষ্টাব্দে গোঁড়ামির ভিত্তিতে আব্বাসীয় শাসন প্রতিষ্ঠার পর খলিফা আল-মনসুর (শাসনকাল ৭৫৫-৭৪) হিন্দু ভুখগুগুলোর বিরুদ্ধে পবিত্র ধর্মযুদ্ধের জন্য হাসাম বিন আমরু'কে প্রেরণ করেন | আমরু “কাশ্বীরকে পদানত করে বনু বন্দি ও ক্রীতদাস সংগ্রহ করেন" ২০. তিনি কান্দাহার ও কাশ্মীরের মধ্যবর্তী অনেক স্থানে আক্রমণ চালান এবং প্রতিটি বিজয়ে অবশ্যই বহু লোককে বন্দি করে নিয়ে যান, যা লিখিত হয়নি । বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ ইবনে আসির (আথির) “কামিল উৎ-তাওয়ারিখ' গ্রন্থে লিখেছেন: খলিফা আল-মাহদির শাসনামলে ৭৭৫ সালে সেনাধ্যক্ষ আব্দুল মালেক ভারতের বিরুদ্ধে একটা বিশাল নৌ-জিহাদ অভিযানে নেতৃত্ব দেন। তারা বারাদায় জাহাজ থেকে নেমে পার্শ্ববর্তী অঞ্চলের লোকদের সাথে দীর্ঘ যুদ্ধে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত মুসলিম বাহিনী জয়ী হয় | আসির জানান: “কিছু সংখ্যক মানুষকে পুড়িয়ে মারা হয়, বাকিদেরকে হত্যা করা হয় । কুড়ি জন মুসলিম এ ধর্্যুদ্ধে প্রাণ হারায় /২ কতজন বন্দিকে তারা তুলে নিয়ে যায়, তা লিখিত হয়নি । খলিফা আল-মামুনের রাজত্বকালে (৮১৩-৩৩) সেনাপতি আফিক বিন ঈসা বিদ্রোহী হিন্দুদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করেন । তাদেরকে বন্দি ও হত্যা করার পর জীবিত ২৭,০০০ পুরুষ, নারী ও শিশুকে ক্রীতদাস করা হয় ।১. পরবর্তী খলিফা আল-মুতাসিমের আমলে সিন্ধুর গভর্নর আমরান বিন মুসা মুলতান ও কান্দাবিল আক্রমণ ও জয় করেন এবং “অধিবাসীদেরকে বন্দি করে নিয়ে যান” 1২ ৮৭০ সালের দিকে ইয়াকুব লেইস আর-রুখাজ (আরাকোশিয়া) আক্রমণ করেন এবং ক্রীতদাসকৃত বাসিন্দাদেরকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করেন ২৪. গজনীর হানাদারদের দ্বারা: মোহাম্মদ বিন কাসিমের লুণ্ঠনকার্ষের প্রায় তিন শতাব্দী পর সুলতান মাহমুদ উত্তর ভারতে ১৭ বার চরম ধ্বংসাত্মক আক্রমণ চালান (১০০০-২৭) | এসব হামলায় তিনি ব্যাপক গণহত্যা, লুণ্ঠন, বহু মন্দির ধবংস ও অগণিত মানুষকে ক্রীতদাস বানান । আল-উতবি লিখেছেন: ১০০১-০২ সালে রাজা জয়পালকে আক্রমণ করলে “আল্লাহ তার বন্ধুদেরকে এমন বিপুল পরিমাণ লুষ্ধনদ্রব্য প্রদান করেন যা সীমাহীন ও বরর্নার অতীত, এবং সে সঙ্গে পাঁচ লক্ষ ক্রীতদাস নারী ও পুরুষ ।' বন্দিদের মধ্যে ছিলেন রাজা জয়পাল নিজে, তার সন্তানরা, নাতিরা ও ভাতিজারা, তার গোষ্ঠির প্রধানবর্গ এবং তার আত্মীয়-স্বজন 1১ মাহমুদ তাদেরকে বিক্রির জন্য গজনিতে নিয়ে যান । আল-উতবি জানান: “১০১৪ সালে নিন্দুনা (পাঞ্জাবে) আক্রমণের ফলে ক্রীতদাসের এতই প্রাচুর্য হয় যে, তাদের দাম একেবারে সম্ভা হয়ে পড়ে । স্বদেশের বিশিষ্ট ও সম্মানিত লোকেরা (গজনীর) সাধারণ দোকানদারের ক্রীতদাস হয়ে অবমানিত হয় । পরের বছর থানেসার (হরিয়ানায়) আক্রমণে, জানান ফেরিশতা: মুসলিম বাহিনী “২০০,০০০ বন্দিকে গজনীতে নিয়ে আসে; এর ফলে রাজধানী গজনীকে ভারতের একটা নগরীর মতো দেখায় । সেনাবাহিনীর প্রতিটি সৈনিকের কয়েকজন করে ক্রীতদাস পুরুষ ও বালিকা ছিল । ১০১৯ সালের ভারত অভিযান থেকে তিনি ৫৩,০০০ বন্দিকে নিয়ে ফিরেন । মাহমুদের ১৭ বার ভারত আক্রমণের মধ্যে কেবলমাত্র কাশীর অভিযানটি ব্যর্থ হয়েছিল । বিজয়ী অভিযানগুলোতে তিনি লুগ্ঠনের মাধ্যমে প্রচুর মালামাল হস্তগত করেন, যার মধ্যে স্বাভাবিকভাবে ক্রীতদাস অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পদ্ধতিগতভাবে তাদের সংখ্যা লিপিবদ্ধ হয়নি | “তারিখই আলফি' গ্রন্থটি উল্লেখ করেছে যে, তিনি খলিফার জন্য এক- পঞ্চমাংশ লুগ্ঠন দ্রব্য পৃথক করে রাখতেন, যার মধ্যে ছিল ১৫০,০০০ ক্রীতদাস 1১৬ তার অর্থ দাঁড়ায়, সুলতান মাহমুদ নিদেন পক্ষে ৭৫০,০০০ ক্রীতদাস ধরে এনেছিলেন ভারত থেকে । সুলতান মাহমুদ (মৃত্যু ১০৩০) পাঞ্জাবে একটা ইসলামি সুলতানাতের প্রাথমিক ভিত্তি রচনা করেন, যেখানে গজনবি রাজবংশ ১১৮৬ সাল পর্যন্ত শাসন চালায় । ১০৩৩ সালে সুলতান মাহমুদের অখ্যাত পুত্র সুলতান মাসুদ-১ “কাশ্ীরের সুরসুতি দু্গার্টি আক্রমণ করেন ॥ সেখানে নারী ১৯. 1010, 0. 125-26 ২০. 1010, 0. 127 ২. 1010, ৬০]. ]া, 0. 246 ৯. 100, 0. 247-48 ২100, ৬০1. ], 9. 128 ২. 1010, ৬০1. ]া, 0. 419 ২. [010,0. 25-26 ২৬19] (1994), 1). 19-20 ১৭৪
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।