Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৩৪৫ ৩৪৬ নিউ টেস্টামেন্টের এ অনুমোদনই সম্ভবত অবিশ্বাসীদেরকে (অ-খিষ্টানদেরকে) ক্রীতদাসকরণে খিষ্টানদেরকে উৎসাহিত করেছিল । স্পষ্টতঃ খিষ্টানপূর্ব রোম সাম্রাজ্যে দাসপ্রথা ক্রমান্বয়ে হাস পাচ্ছিল এবং দাসদের অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছিল । চতুর্থ শতাব্দীতে সম্রাট কনস্টানটাইনের খ্রিষ্টান ধর্ম গ্রহণের পর যখন খিষ্টানরা রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে । উদাহরণস্বরূপ খিষ্টানপন্থি সম্রাট ফ্লাভিয়াস গ্রাটিয়ানাস (শাসনকাল ৩৭৫-৩৮৩ খিষ্টাব্দ) এ অনুশাসন জারি করেন যে, ক্রীতদাস তার মালিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ করলে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে । ৬৯৪ সালে স্পেনীয় সম্রাট চার্চের চাপে ইহুদিদেরকে খিষ্টানধর্ম গ্রহণ অথবা ক্রীতদাসত্ব বরণ করার নির্দেশ দেন। ধর্মের দোহাই দিয়ে চার্চের ফাদার ও পোপরা মধ্যযুগে খিষ্টান জগতে দাসপ্রথার বৈধতা দিতো । আধুনিক যুগের শুরুতে ইউরোপে এ ঘৃণ্য প্রথার বিরুদ্ধে ক্রমবর্ধমান বিরোধিতার মুখেও তারা দাস-বাণিজ্যের প্রতি সমর্থন অব্যাহত রাখে । বার্টান্ড রাসেল লিখেছেন: “প্রত্যেকেই জানে যে, চালো যতদিন পেরেছে সাধ্যমতো দাসপ্রথা বিলুপ্তিকরণের বিরোধিতা করেছে /১* ভারতে মুসলিমদের দ্বারা ক্রীতদাসকরণ মুসলিম দখলদার ও শাসকরা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার যেখানেই গেছে, সেখানেই বিধর্মীদেরকে ব্যাপক হারে ক্রীতদাস বানিয়েছে । এ আলোচনায় মধ্যযুগীয় ভারতে তৎকালীন মুসলিম এতিহাসিক কর্তৃক লিপিবদ্ধ করে যাওয়া তথ্যের ভিত্তিতে মুসলিমদের দ্বারা ক্রীতদাসত্ত্ব চচরি কিছুটা বিস্তৃত বিবরণ তুলে ধরা হবে । আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য স্থানে ইসলামিক দাসপ্রথা চর্চা সম্বন্ধেও সংক্ষিপ্ত বর্ণনা উপস্থাপন করা হবে। মোহাম্মদ বিন কাসিম কর্তৃক: নবি মুহাম্মদের মৃত্যুর চার বছর পর খলিফা ওমরের শাসনামলে ৬৩৬ খ্রিষ্টাব্দে ভারতীয় সীমাস্তীয় থানা অঞ্চলটি আক্রমণ ও লুগ্ঠনের মাধ্যমে ভারতে ইসলামি হামলার সূচনা হয় । পরবর্তীতে খলিফা ওসমান, আলী ও মুয়াবিয়ার সময়ে এরূপ আরো আটবার লুণ্ঠন অভিযান চালানো হয় । এসব প্রাথমিক আক্রমণে কখনো কখনো লুটতরাজ ও হত্যাকাণ্ড ছাড়াও লুগ্ঠনদ্রব্য ও ক্রীতদাস সংগ্রহ করা হয়, কিন্তু ভারতে ইসলামের স্থায়ী পদাঙ্ক স্থাপনে ব্যর্থ হয়। খলিফা আল-ওয়ালিদের আশীবাদপুষ্ট হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুতে উবায়দুন্লাহ ও বুদাইলের নেতৃত্বে দু'টো অভিযান প্রেরণ করেন । উভয় অভিযানই চরমভাবে ব্যর্থ হয় অনেক মৃত্যুর মাশুল দিয়ে, নিহত হয় উভয় সেনাপতি । অন্তরে ক্ষতবিক্ষত হাজ্জাজ এরপর ৬,০০০ সৈন্যের নেতৃত্বে ১৭-বছর-বয়স্ক তারই ভাতিজা ও জামাতা কাসিমকে প্রেরণ করেন । মোহাম্মদ বিন কাসিম ৭১২ খিষ্টাব্দে সিন্ধুর দেবাল বন্দর জয়ের মাধ্যমে ভারতবর্ষে ইসলামের শক্ত ও স্থায়ী ভিত্তি রচনা করে । বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ আল-বিরাদুরী লিখেছেন: “দেবাল আক্রমণ করে সেখানে তিনদিন ধরে লৃষ্ঠন ও হত্যাকা চালানো হয়; মন্দিরের যাজকদের সবাইকে হত্যা করা হয় /১৬ কাসিম ১৭ বছরের অধিক বয়সী পুরুষদেরকে তলোয়ারের ডগায় হত্যা করে এবং নারী ও শিশুদেরকে ক্রীতদাস বানায় । দেবালে কত লোককে বন্দি করা হয়েছিল সে সংখ্যা লিখা হয়নি, তবে তাদের মধ্যে ছিল মন্দিরে আশ্রয়গ্রহণকারী ৭০০ রমণী, জানায় “চাচনামা" | লুষ্ঠিত মালামাল ও ক্রীতদাসদের মধ্যে খলিফার এক-পঞ্চমাংশের হিস্যায় ছিল পঁচাত্তর জন কুমারী, যাদেরকে হাজ্জাজের কাছে পাঠিয়ে দেওয়া হয় । অবশিষ্টদেরকে কাসিম তার সেনাদের মধ্যে বিতরণ করে দেয় ।৯. রাওয়ার আক্রমণে, লিখিত হয়েছে চাচনামায়, “বন্দিদের গণনা করলে তাদের সংখ্যা দাঁড়ায় ৩০,০০০, যাদের মধ্যে ছিল সেনাধ্যক্ষদের কন্যারা ও একজন ছিল রাজা দাহিরের বোনের মেয়ে ॥ বন্দি ও লুগ্ঠিত মালামালের এক-পঞ্চমাংশ হাজ্জীজের নিকট প্রেরণ করা হয় ।৯ ব্রাহ্মণাবাদ যখন মুসলিম আক্রমণে পতিত হয়, জানায় “চাচনামা*: ৮,০০০ থেকে ২৬,০০০ লোককে নিধন করা হয়; “এক-পঞ্চমাংশ বন্দিকে আলাদা করে গণনা করা হলে তাদের সংখ্যা দাড়ায় ২০ হাজার; অবশিষ্দেরকে যোদ্ধাদের মাঝে ভাগ করে দেওয়া হয় ।১৮ তার অর্থ দাঁড়ায়: এ আক্রমণে প্রায় ১০০,০০০ নারী ও শিশুকে ক্রীতদাস করা হয়েছিল । খলিফার হিস্যা হিসেবে একবার প্রেরিত লুষ্ঠনদ্রব্য ও ক্রীতদাসদের মধ্যে ছিল ৩০,০০০ নারী ও শিশু এবং নিহত দাহিরের ছিন্ন মস্তক । সেসব বন্দির মধ্যে ছিল সিন্ধুর বিশিষ্ট মর্যাদাবান পরিবারের কিছু তরুণী কন্যা । হাজ্জাজ লুগ্ঠনদ্রব্য ও ক্রীতদাস বহনকারী বহর দামেস্কে খলিফা আল-ওয়ালিদের নিকট পাঠিয়ে দেন । “সে সময়ের খলিফা যখন চিঠিটি পড়েন", লিখেছে চাচনামা: “তিনি সবরশক্তিমান আল্লাহর প্রশংসা করেন । তিনি সেনাধ্যক্ষদের কন্যাদের কিছুকে বিক্রি করে দেন এবং কিছু উপহার হিসেবে প্রদান করেন ॥ তিনি রাজা দাহিরের ভাগ্নির কন্যাদেরকে যখন দেখেন, তাদের সৌন্দর্য ও মনোহর রূপে এতই অভিভূত হন যে, হতবাক হয়ে আঙ্গুল কামড়াতে থাকেন ।'* আল-বিলাদুরী লিখেছেন, মুলতান আক্রমণে বন্দি হওয়া লোকদের মধ্যে “মন্দিরের পুরোহিতদের সংখ্যাই ছিল ৬ হাজার" ।৯৮ এ সংখ্যাটি আমাদেরকে ধারণা দিতে পারে মুলতান আক্রমণে মোট কত সংখ্যক নারী ও শিশুকে ক্রীতদাস করা হয়েছিল | কাসিম একই রকমের অভিযান ৯৮. 01999]1 3 (1957) 11/71) 147115014. 0777517777, 91070) & 9010051016৮ 01 0. 26 ৯৩.15]]00 71৬ 87010959011 ], 77161715197) 017741945 10910 ৮) 1716 17159719775, 1,0৬7 19106 7১000110811017৩, ০৬/ 1)6]1101, ৬০0]. 1, 0. 119-20; 91091709 ১১ (2004) ০৪105 0770514117775- 1২517121075 10198) 2770 1১917171091 1778205+ 1২01)9 & 0০০, ০৬ 19911)1, 1). 95 ৯৪. [8] (1994), 9. 17 ১৫171110908 708৬/5010, ৬০1. [, 0. 1523 ৯৮701, 0. 181 ৯৮. 91170, 0. 95-96 ৯৮,710 & 1085/3010, ৬০]. ], 0. 122-23, 203 ১৭৩

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।