Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

শেষ কথা ৩৩৭ ৩৩৮ ক্রীতদাসত্ব হলো একটি সামাজিক-অর্থনৈতিক প্রতিষ্ঠান, যাতে ক্রীতদাস নামে কিছু মানুষ প্রভু বা মালিক হিসেবে পরিচিত অপর মানুষের সম্পদে পরিণত হয় । নিজস্ব স্বাধীনতা ও ইচ্ছা বিবর্জিত ক্রীতদাসরা তাদের মালিকের সুবিধা, আরাম-আয়েশ ও অর্থনৈতিক উন্নতির জন্য অনুগত থেকে নিরলস কাজ করবে সেটাই কাম্য । সকল মানবাধিকার বঞ্চিত ক্রীতদাসরা তাদের প্রভুদের শর্তহীন সম্পত্তি ৷ তারা মালিকের পারিশ্রমিক দাবির অধিকার | সমাজে ক্রীতদাসদের অবস্থান অনেকটা গৃহপালিত পশুর মতো: গরু, ঘোড়া ও অন্যান্য ভারবাহী পশুগুলোকে অর্থনৈতিক সুবিধা, যেমন গাড়ি-টানা ও হালচাষের জন্য যেরূপ কাজে লাগানো হয়, ক্রীতদাসদেরকেও তেমনিভাবে তাদের প্রভুদের লাভ, আরাম-আয়েশ ও অর্থনৈতিক উন্নতির জন্য কাজে লাগানো হয় । দাস-ব্যবসা অন্যান্য বাণিজ্যিক লেনদেনের মতোই ক্রীতদাসকৃত মানুষকে পণ্যরূপে কেনা-বেচার একটা আর্থ-সামাজিক ব্যবস্থা বা রীতি । সংক্ষেপে: ক্রীতদাসত্ব হলো সবল কর্তৃক দুর্বলকে শোষণের একটি প্রথা, যার সুদীর্ঘ ইতিহাস রয়েছে । ইউরোপীয় শক্তি-কর্তৃক আটলান্টিকের এপার-ওপারে দাস-ব্যবসা এবং আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে ক্রীতদাসদের অমানবিক শোষণ ও তাদের উপর অমর্যাদাকর আচরণের জন্য পশ্চিমারা সবার দ্বারাই বড় সমালোচনার সম্মুখীন হয়েছে, বিশেষত মুসলিমদের ছারা । মুসলিমরা কথায় কথায় ইউরোপীয় দাস-ব্যবসার দিকে আঙ্গুল তোলে । তারা ঘন ঘন দাবি করে যে, ক্রীতদাসদের শোষণ করেই আমেরিকার মতো দেশগুলো বিপুল সম্পদ-ভাগ্ডার গড়ে তুলেছিল, যা আজ তারা ভোগ করে চলছে । আমেরিকায় জন্ম হওয়া এক তরুণ মুসলিম লিখেছে: “জানেন কি, কীভাবে আমেরিকার দাস-শিকারিরা আফিকায় গিয়ে কালো মানুষগুলোকে ধরে ক্রীতদাসরপে আমেরিকায় নিয়ে আসে? আমেরিকার অর্থনৈতিক শক্তি ওসব ক্রীতদাসদের শ্রমের কাছে ব্যাপকভাবে খণী" ব্যেক্তিগত যোগাযোগ) । আটলান্টিক পারাপারের ৩৫০ বছরের দাস- বাণিজ্যকে ইতিহাসের সবচেয়ে খারাপ ও নিষ্ঠুরতম ক্রীতদাস ব্যবস্থা বলে আখ্যায়িত করে আমেরিকার “নেশন অব ইসলাম'-এর মিনিস্টার লুইস ফারাহ খান দাবি করেন: “অনেক শ্বেতাঙ্গ আমেরিকান জানে না যে, অতীতে আমাদের (কৃষ্ণাঙ্গ) উপর যা কিছু ঘটানো হয়েছিল, তার উপর ভিতি করেই আজ তারা সুবিধাজনক অবস্থানে আছে ।+ অধিকাংশ মুসলিম ভাবে যে, ইসলামের ইতিহাসে ক্রীতদাসত্বের কোনো চিহৃই ছিল না । ইসলামে ধর্মান্তরিত এক অস্ট্রেলীয় আদিবাসী রকি ডেভিস বা শহীদ মালিক এ. বি. সি. রেডিও”কে বলেন: “ইসলাম নয়, খিষ্টান ধর্মই ক্রীতদাসত্ের প্রতিষ্ঠাতা । ভারতীয় মুসলিমরা যখন এ উপমহাদেশে প্রচলিত দাসপ্রথা সম্পর্কে আলোচনা করে, তারা কেবলই কীভাবে পর্তুগিজরা গোয়া, কেরালা ও বাংলার সমুদ্বোপকুলীয় অঞ্চল থেকে ভয়াবহ অবস্থায় দাস পরিবহন করতো সেসব লোমহর্ষক কাহিনীর কথা বলে । ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তানের ইতিহাস বইয়ে শেখানো হয়: ইসলামের আগে ছিল দাসপ্রথা ও শোষণ, যা ইসলাম আসার সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে যায় । তারা ভারতে মুসলিম হানাদার ও শাসক কর্তৃক ব্যাপকভাবে দাসপ্রথাচর্চার কথা কখনোই বলবে না। ইসলামি শাসনের অধীনে ব্যাপকভাবে চর্চাকৃত দাসপ্রথা (যেমন ভারতে) সম্পর্কে মুসলিমদের এ নীরবতা সম্ভবত তাদের এতিহাসিক সত্য সম্বন্ধে অজ্ঞতার ফলশ্রুতি | ভারতের আধুনিক ইতিহাস লেখায় মুসলিম আক্রমণ ও শাসনকালে সংঘটিত নিষ্ঠুরতাকে ব্যাপকভাবে ঢাকা দেওয়া হয় । ইসলামের ইতিহাসের সঠিক চিত্রটির এরূপ বিকৃতিকরণ মুসলিমদের দ্বারা পরিচালিত ব্যাপক ত্রীতদাসত্ব ও দাস-ব্যবসা সম্পর্কে তাদের অজ্ঞতাকে জোরদার করে ও ভুল ধারণা সৃষ্টি করে । এ পুস্তকের আগাগোড়া বর্ণনায়, দুঃখজনকভাবে হলেও ইসলামের কর্তৃত্বের গোটা ইতিহাসে সর্বত্রই যে দাসপ্রথা একটা বিশিষ্ট প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল তা দেখানো হয়েছে । এর কিছু অনন্য বা বিশেষ বৈশিষ্ট্যও ছিল, যেমন ব্যাপকহারে উপপত্বীকরণ, খোজাকরণ ও “গিলমান' চর্চা (নিচে বর্ণিত) । দাসপ্রথাকে কোরানের অনুমোদন দাসপ্রথাকে ইসলামে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে নিম্নোক্ত কোরানের আয়াতটি, যার মাধ্যমে আল্লাহ ন্যায়বান ও সত্যপন্থী মুক্ত মানুষ বা প্রভুদেরকে বোবা, অকেজো ও বোঝাস্বরূপ ক্রীতদাসদের থেকে পৃথক করেছেন: 'আল্লাহ দুই ব্যক্তির মাঝে আরেকটি কাহিনীর অবতারণা করেছেন: তাদের একজন ক্ষমতাহীন ও বোবা, যে তার প্রভুর উপর এক র্লান্তিকর বোঝা; যেভাবেই তাকে চালনা করা হোক না কেনো, সে কোনোই কাজে আসে না: এরূপ মানুষ কি তার মতোই, যিনি ন্যায়বান ও সঠিক পথের অনুসারী? (কোরান ১৬:৭৬) মত ক্রীতদাসদেরকেও একইভাবে ভয় করতে হয়: তোমরা কি তোমাদের দক্ষিণ হস্তের মালিকানাধীন লোকদেরকে (অর্থাৎ ক্রীতদাস বা বন্দি) আমাদের প্রদত্ত সম্পদের সমঅংশীদারী করবে? তোমরা কি তাদেরকেও সেরূপ ভয় করবে, যেমন ভয় করো পরস্পরকে? (কোরান ৩০:২৮) ৯7808107817 [১ 17/701 0095477167104 4714 15%/70176 0//22 11178] 081], 2 00176 2008 ২. 3০ [২9010, 44/9071217701 190/011- "0911 19 1510771, 22 1৬17101) 2006; 1000://৬/৬//.8090.1790.00/77/091155/8.30/51100/9601165/31 59741 0.100] ১৬৯

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।