Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ৩২৭ ৩২৮ এটা অকাট্য সত্য যে, ইউরোপীয় উপনিবেশিকদের মধ্যে পর্তুগিজ ও স্পেনীয়রা উপনিবেশিত জনগণের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল, যেমন দক্ষিণ আমেরিকায় ও ভারতে পর্তুগিজ-নিয়ন্ত্রিত গোয়ায় । কিন্তু মধ্যযুগের মুসলিম ইতিহাসবিদ ও শাসকদের লিখিত দলিল বিবেচনায় আনলে দেখা যায় যে, মুসলিম হানাদাররাও তাদের উপনিবেশিত জনগণের উপর কোন অংশে কম নিষ্ঠুরতা প্রদর্শন করেনি । তারা ভারতে প্রায় ৮ কোটি স্থানীয় বাসিন্দাকে হত্যা করে, মধ্যপ্রাচ্যে ও মধ্য এশিয়াতে প্রায় সমসংখ্যক মানুষকে, আফ্রিকায় আরও বেশি সংখ্যক এবং ইউরোপেও আরো লোককে | উপনিবেশিত জনগণের উপর নিষ্ঠুরতার বিষয়টি বিবেচনা করলে স্পেনীয় ও পর্তুগিজ সাম্রাজ্যবাদ স্পষ্টতঃই নিষ্ঠুর ছিল, কিন্তু ইসলামি সাম্রাজ্যবাদ তার চেয়ে কোনো অংশেই কম নিষ্ঠুরতাপূর্ণ ছিল না । অন্যান্য ইউরোপীয় উপনিবেশিক শক্তি অস্ট্রেলিয়ার মত ব্যতিক্রম ছাড়া, সে সময়ের পরিপ্রেক্ষিতে যথেষ্ট ভাল ব্যবহার করেছে । উপমহাদেশে ইউরোপীয় ও ইসলামি উপনিবেশিক শাসনের কী এঁতিহ্য ও উত্তরাধিকার আজ অব্যাহত রয়েছে? ব্রিটিশ-প্রতিষ্ঠিত শিক্ষা, আইন ও স্বাস্থ্য পরিচর্ষা ব্যবস্থা, সড়কপথ, রেলপথ ও সেচব্যবস্থা, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, আইনের শাসন ও টেলিযোগাযোগ এবং সে সাথে সকল প্রকার সামাজিক ব্যাধি উচ্ছেদে তাদের আস্তরিক প্রচেষ্টা আজকের ভারতে অগ্রাহ্য করা অসম্ভব । কিন্ত ইসলামি শাসনের এতিহ্যের ক্ষেত্রে ভারত কী লাভজনক বিষয় নিয়ে গর্ববোধ করতে পারে? ভারতীয় মুসলিম বন্ধুরা আমাকে বলে যে, মুসলিমদের আগমনের পূর্বে ভারতে কিছুই ছিল না। তারা বলে: ইসলাম ভারতকে তাজমহল দিয়েছে, লাল-দুর্ দিয়েছে । “ইসলাম) তৎকালীন বিশ্বের সবচেয়ে ধনী সামাজ্যের বাদশাহকে তার প্রিয়তমা পত্বীর সম্মানে তাজমহলের মতো স্মৃতিস্মারক নির্মাণের প্রেরণা দিয়েছিল, লিখেছেন ইরফান ইউসুফ 1১১১ ইসলামপূর্ব ভারতের বিজ্ঞান, শিল্পকলা ও স্থাপত্যকলার অবস্থান ইতিমধ্যে আলোচিত হয়েছে । এটাও আলোচিত হয়েছে কীভাবে উপনিবেশিত জনগণের রক্ত শোষণ এবং তাদেরই মেধা ও শ্রমের দ্বারা তথাকথিত মহান ইসলামি অবদানমূলক কাজগুলো করা হয়েছিল, যা ছিল মূলত অসার দাস্তিকতাপূর্ণ অপচয় মাত্র । গুরুতৃপূর্ণ বিষয়টি হলো, সেসব বোকামিপূর্ণ কাজগুলোর এঁতিহ্য ছাড়াও ভারত আজ একটা মরাদাশীল জাতিরূপে পরিচিতি পাবে, কিন্তু ব্িটিশ-রাজের এঁতিহ্য ছাড়া সেটা পাবে না । নৈপুল পাকিস্তানে ব্রিটিশ ও ইসলামি এতিহ্যের ভিন্নতার উপর লিখেছেন: মুঘলরা দুর্গ, প্রাসাদ, মসজিদ ও গম্বুজ নির্মাণ করে গেছে। ব্রিটিশরা উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনে দালানকোঠা নিমণি করে । লাহোর উভয়ের শাসনামলেই স্মৃতিস্তস্তে ভরা ছিল । অথচ এটা একটা নির্মম বাস্তবতা যে, যে দেশটি ইসলামকে নিয়ে এতটা মাতামাতি করে, এমনকি নিজেকে মুঘল-শক্তির উত্তরসূরী বলেও দাবি করে, সে দেশটিতে মুঘল স্মৃতিস্তস্তগুলোই ক্ষয়প্রাপ্ত হচ্ছে: যেমন দুর্গ, শাহজাহানের মসজিদ, শালিমারবাগ, জাহাঙ্গীর ও তার মহীয়সী স্ত্রী নূরজাহানের সমাধিস্তন... েন্তু) ব্রিটিশ প্রশাসনিক দালানকোঠাগুলো এখনো জীবিত । এসব দালানকোঠাগুলো নির্মিত হয়েছিল যেসব প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো ধারণ করার জন্য, সেগুলোর উপরই দেশটি এখনো কম-বেশী নির্ভরশীল 1১২ পাকিস্তানের স্বগ্নদ্রষ্টা মোহাম্মদ ইকবালের নাতি ওয়ালিদ ইকবাল নৈপুলকে বলেন: “মুঘল যুগে ফিরে গেলে দেখা যাবে তখনকার আইন ছিল একনায়কতান্ত্রিক ॥ বিটিশ প্রদত আদালত এবং ১৮৯৮ ও ১৯০৮ সালের বিটিশ পদ্ধতিগত আইন ইত্যাদিই এখনো দেশটিতে অটুট রয়েছে । এগুলো চাহিদা পূরণে সক্ষম হয়েছে; কাজেই সেগুলো টিকে রয়েছে । ৯৩ এর অর্থ এটা নয় যে, এসব ধারণা ও প্রতিষ্ঠানসমূহ ভারতে আসার জন্য ব্রিটিশ অধিকার বা দখল অপরিহার্য ছিল । প্রাচীনকাল থেকেই ভারতীয় সভ্যতা নিজস্ব সৃজনশীলতা সত্ত্বেও বিদেশী ধারণা আত্ীকরণমুখী ছিল । ইউরোপের রেনেসা (পুনজঁগরণ) ও ইনলাইটনমেন্ট (আলোকিতকরণ)-এর অগ্রগতি সহজেই ভারতের মাটিকে ঢুকে পড়তো | তবে ভারতে ইসলামি নিয়ন্ত্রণ অব্যাহত থাকলে তা একটা বাধা হয়ে দাড়াতো | বিটিশ দখলের প্রাক্কালে ভারতে মুসলিম শক্তি ক্ষয়প্রাপ্ত হচ্ছিল, যা অনেককেই বিশ্বাসী করে তুলতে পারে যে, হিন্দু ও শিখরা মুসলিমদেরকে ক্ষমতাচ্যুত করার প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল | এরূপ একটা সম্ভাবনা ছিল, তবে এটাও বিবেচনায় আনতে হবে যে, বিদেশী হস্তক্ষেপ ব্যতীত বিশ্বের কোথাও মুসলিম শক্তিকে ক্ষমতাচ্যুত করা যায় নি। এর পূর্বে ভারতে মুসলিম শক্তি ক্ষয়িষ্ হয়েছে বেশ কয়েকবার । আমির তিমুর দিল্লির ইতিমধ্যে-ক্ষয়িষু ইসলামি শক্তিকে পুরোপুরি বিধ্বস্ত করে ফিরে যান; মুসলিমরা কয়েক দশকের মধ্যে রাজনৈতিক নিয়ন্ত্রণ শক্তভাবে পুনঃপ্রতিষ্ঠা করে । অভ্যন্তরীণ শক্তিতে না হলেও, বিদেশী শক্তির সহায়তায় মুসলিমরা তখনো তাদের ক্ষমতা ধরে থাকতে সক্ষম হতে পারতো । সুফি সাধক শাহ ওয়ালিউল্লাহর মতো ভারতের ধার্মিক মুসলিমদের একান্তিক আবেদনে সাড়া দিয়ে আহমদ শাহ আবদালী পরপর তিনবার ধ্বংসযজ্ঞ সাধন করতে ভারতে আসে এবং ১৭৬১ সালে তার শেষ আক্রমণে মারাঠা বিদ্রোহী দেরকে দমন ও নিশ্চিহ্ন করে ফিরে যায়নি কি? এর আগেও ভারতে বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিমরা বহিঃশক্তির সাহায্য কামনা করেছিল । সে আবেদনে সাড়া দিয়ে বাবর মধ্য এশিয়া থেকে ভারতে আসেন ও শক্তিশালী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন । ভারতে ইসলামি সাম্রাজ্যবাদের সামগ্রিক প্রভাব নিঃসন্দেহে ব্রিটিশ সাম্রাজ্যবাদের চেয়ে খারাপতর ছিল । ইসলামি বাংলাদেশ ও পাকিস্ত 1নের বর্তমান বিশৃঙ্খল অবস্থার দিকে তাকালেই এ উপমহাদেশে ইসলামি সাম্রাজ্যবাদের চলমান এতিহ্য সুস্পষ্ট হয়ে উঠে । হিন্দু ভারত স্বাধীনতা লাভের পর প্রগতিশীল ইউরোপীয় ধ্যান-ধারণা আত্মীকরণ করে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে চলেছে । ইসলামি সাম্রাজ্যবাদের উত্তরসূরী পাকিস্তান ও বাংলাদেশ ইসলামের দিকে ফিরে তাকিয়েছে; ফলে পশ্চাদবর্তী হয়েছে । ইউরোপীয় সাম্রাজ্যবাদ ঘৃণার যোগ্য হলে ইসলামি সাম্রাজ্যবাদও কোনো অংশে কম ঘৃণার যোগ্য নয় । আফ্রিকা, আমেরিকা, এশিয়া ও অন্যান্য সাবেক উপনিবেশগুলোর উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদের নেতিবাচক বা বিরূপ প্রভাব তাদের প্রত্যাহারের সাথে মূলত শেষ হয়ে গেছে। কিন্তু ইসলামি সাম্রাজ্যবাদের পদচিহ আজো মুসলিম-বিজিত দেশগুলোতে দুর্দশা, এমনকি ভয়াবহ ধ্বংসলীলা, ঘটিয়ে চলছে । ধর্মান্তরিত মুসলিমদের অন্যান্য ধর্মীয় নাগরিকদের সাথে প্রতিযোগিতায় টিকার ব্যর্থতা, যেমন ভারতে, ইতিমধ্যে ২৮ ৪501], 71016706 72677151//0/171 77077 5101 47117177167 97901 01, ০৬ 2০21870 [701810, 12 961). 2008 ২৬২. [91080] (1998), 0. 255-56 ২৩. 1010, 9. 256 ১৬৪

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।