Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ৩১৯ ৩২০ আল্লামা ইকবাল প্রমুখ সবাই এ নতুন বুদ্ধিবৃত্তিক পরিবেশে বিকশিত হন, অনেকেই খুব অল্প সময়ের মধ্যে । ভারতীয় সমাজের বিশিষ্ট সব ধমীয়ি, এতিহ্যগত ও সাংস্কৃতিক সংস্কারকগণ - যেমন রাজা রামমোহন রায় (মৃত্যু ১৮৩৩), স্বামী বিবেকানন্দ (মৃত্যু ১৯০২) এবং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর (মৃত্যু ১৮৯১) - এরাও ব্রিটিশ-লালিত সামাজিক রাজনৈতিক পরিবেশ, সৃজনশীল বৃদ্ধিবৃত্তি ও মুক্তচিন্তার সাংস্কৃতিক পরিমগ্ডলেই দ্রুত বিকাশ লাভ করেন। এসব বিষয় স্পষ্টতঃই প্রমাণ করে যে, ভারতের উচ্ছল ও সৃজনশীল সভ্যতা মুসলিম আক্রমণকারীদের ছারা নির্মমভাবে অবদমিত ও সকল প্রকার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল এবং তা অধীরভাবে অপেক্ষা করছিল প্রথম সুযোগেই বিকশিত হতে । নিঃসন্দেহে ভারতে সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারে ব্রিটিশ উদ্যোগের ক্ষেত্রে হিন্দুদের মধ্যেও কিছুটা বাধা ছিল, কিন্তু সেটা ছিল নিতান্তই ক্ষীণ ৷ সবেপিরি হিন্দুরা শিঘ্ই উপলব্ধি করে যে, সতীদাহ প্রথা, মেয়ে-শিশু হত্যা, বাল্যবিবাহ, বিধবাবিবাহ নিষেধ ও বর্ণপ্রথা, যা হাজার হাজার বছর ধরে চলে আসছিল, তা তাদের সমাজের জন্য অগ্রহণযোগ্য এক একটা ব্যাধি । মুসলিম শাসকদের হাতে হাজার হাজার “ঠগী” নিহত ও বন্দি হওয়া সত্তেও আইন-কানুনহীন ঠগীরা সমগ্র মুসলিম শাসনকালব্যাপী লাগাতারভাবে ভারতের পথে-ঘাটে ঘুরে বেরিয়েছে । কিন্তু ব্রিটিশ শাসনের অধীনে তারা শীঘ্রই উপলব্ধি করতে সক্ষম হয় যে, যুগ যুগ ধরে চলা নিষ্ঠুরতা বিদায় নিয়েছে । তদেরকে নিমল করতে নতুন শাসকরা সুসভ্য ব্যবস্থা গ্রহণ করার পর তারা দ্রুততার সাথে সুস্থ নাগরিক জীবনে ফিরে আসে । তুলনামূলক স্বল্প সময়ের বিটিশ শাসন, যা বিভিন্ন অঞ্জলে ১০০ থেকে ১৯০ বছর স্থিতিশীল ছিল, সে সময়ের মধ্যে তারা নিম্নবর্ণের হিন্দুদের মাঝে তাদের সামাজিক অমর্যাদা ও অসম্মান সম্পর্কে উচ্চ মাত্রার সচেতনতা গড়ে তুলেছিল, যা ছিল মর্যাদাশীল মানুষ হিসেবে তাদের অপ্রাপ্য । এ সচেতনতা এতই শক্তিশালী হয়ে উঠেছিল যে, ১৯৪০'এর দশকে আম্দেদকারের নেতৃত্বে উচ্চ-বণীয় হিন্দুমুক্ত একটি নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তারা আন্দোলন গড়ে তুলেছিল ।১. ওসব সামাজিক ব্যাধির কিছু কিছু, যেমন মেয়ে-শিশু হত্যা, বাল্য বিবাহ ও বর্ণবৈষম্য ইত্যাদি, ভারতীয় সমাজে এখনো কিছু মাত্রায় রয়ে গেছে, তবে আইনগতভাবে তা নিষিদ্ধ । সকল ভারতীয়ের মধ্যে এটা একটা সর্বজনীন উপলব্ধি যে, এগুলো নৈতিকভাবে ভুল ও গ্রহণ-অযোগ্য । ভারতীয় সমাজ থেকে এগুলো দূরীভূত হওয়া সময়ের ব্যাপার মাত্র । ধমীয় জনসংখ্যার উপর ইসলামের প্রভাব: অতীত ও বর্তমান মুসলিম শাসনামলে সন্ত্রাস, ক্রীতদাসকরণ ও জবরদস্তিমূলক অর্থনৈতিক বাধ্যবাধকতার মাধ্যমে হিন্দু ও অন্যান্য অমুসলিমদেরকে ইসলামে ধর্মীন্তরের কথা ইতিমধ্যে বর্ণিত হয়েছে । নিঃসন্দেহে বিটিশ হস্তক্ষেপ না হলে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ধর্মগত জনসংখ্যার বিভাজন আজ যা দেখা যাচ্ছে, তার থেকে ভিন্নতর হতো । আফগানিস্তান, মিশর, ইরাক, ইরান, সৌদি আরব, ইয়েমেন, তুরস্ক ও সিরিয়ার মতো দেশগুলোতে, যেখানে ইউরোপীয় উপনিবেশীরা কখনোই রাজনৈতিক ক্ষমতায় ছিল না, থাকলেও স্বল্প সময়ের জন্য, সেসব দেশের মুসলিম ও অমুসলিম জনসংখ্যার আনুপাতিক চিত্র লক্ষ্য করলেই তা স্পষ্ট হবে । এটা বিবেচনা করতে হবে যে, ১৯৪৭ সালে ভারত বিভাজনকালেও কয়েক মিলিয়ন শিখ ও হিন্দুকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছিল । ভারতকে কার্যকরভাবে ইসলামিকরণ করতে মুসলিম শাসকদের ব্যর্থতা সম্বন্ধে ফারনান্দ ব্রডেল বলেন: নিষ্ঠুর ও অর্থনৈতিকভাবে অসহনীয় ব্যবস্থা সত্বেও “ভারত কেবলমাত্র তার ধের্য, অতিমানবিক শক্তি ও বিশাল আকৃতির কারণে টিকে গেছে /১* প্রকৃতপক্ষে মুসলিম হানাদাররা কখনোই বিশাল ভারতে একটা পূর্ণাঙ্গ ও কার্যকর দখল প্রতিষ্ঠা করতে পারেনি, যা বিস্তৃতভাবে ভারতের কার্যকর ইসলামিকরণ ব্যাহত করে । হিন্দু সভ্যতা টিকে থাকার কারণ হিসাবে শুধু হিন্দুদের ইসলামবিরোধী প্রতিরোধ এবং ভারতীয় সংস্কৃতি ও ধর্মের প্রতি তাদের ভালবাসাই এককভাবে কাজ করেনি । ভারতে ইসলামি সুলতানাত এমন একটা সময়ে প্রতিষ্ঠা লাভ করে যখন বাগদাদের ইসলামের “শক্তিকেন্দ্র' পতনোনুখ অবস্থায় এবং ইসলামের রাজনৈতিক কর্তৃত্ব বাগদাদ, মিশর ও স্পেনের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল । অতঃপর আসে মঙ্গোলরা, যারা মধ্য এশিয়া ও বাগদাদের মুসলিম ক্ষমতাকে নুড়ি-পাথরে পরিণত করে । ভারতের মুসলিম শাসকরাও বাগদাদ, মিশর ও সমরখন্দের খলিফাদের প্রতি শিথিল আনুগত্য প্রদর্শন করে কেন্দ্রীয় ইসলামি কর্তৃত্ব থেকে মোটামুটি স্বাধীন থাকে | মুসলিম হানাদারদের ভারতে আগমনের সময় একটা শক্তিশালী কেন্দ্রীয় ইসলামিক শক্তি না থাকায় বিশাল ভারতবর্ষে কার্যকরভাবে মুসলিম কর্তৃত্ব জাহির করা ব্যাহত হয় । এতিহাসিকভাবে আফগানিস্তান ভারতের একটি অবিচ্ছেদ্য প্রদেশ ছিল । ১০০০ খিষ্টাব্দে সুলতান মাহমুদ এটাকে স্থ্থায়ী মুসলিম সার্বভৌমত্বের অধীনে নিয়ে আসে । আফগানিস্তানে অদ্যবধি সে মুসলিম কর্তৃত্ব বহাল রয়েছে । সেখানে খুব সহজেই মুসলিম ও অমুসলিম জনসংখ্যার পরিবর্তনের চিত্রটি যে কেউ উপলব্ধি করতে পারবে । পাকিস্তানেও একই চিত্র বিদ্যমান, যেখানে মুসলিম আক্রমণকারীরা প্রথম ইসলামি উপনিবেশ প্রতিষ্ঠা করে ও আজ পর্যন্ত ইসলাম শক্তিশালী অবস্থান বহাল রেখেছে । আর ১৯৯৮ সালের পাকিস্তানের লোকগণনায় জনসংখ্যার ৯৬.২৮ শতাংশ ছিল মুসলিম । কেবলমাত্র সম্রাট আকবরের শাসামলে (১৫৫৬-১৬০৫) দক্ষিণ ভারতের কিছু অংশ (মালাবর, গোয়া ইত্যাদি) ব্যতিত ভারতের অধিকাংশ স্থানে একটা প্রকৃত মুসলিম সার্বভৌমত্ত প্রতিষ্ঠিত হয় । কিন্তু আকবর গ্রহণ করেছিলেন ধর্মনিরপেক্ষ নীতিঃ এমনকি তিনি অসফলভাবে হলেও চেষ্টা করেছেন ইসলামকে দূরীভূত করতে তার নিজের উত্তাবিত মিশ্র ধর্মের মাধ্যমে | তার রাজত্বকালে ইসলাম নিঃসন্দেহে অবনতিশীল অবস্থায় পতিত হয়েছিল । আকবরের নীতি তার পুত্র জাহাঙ্গীর (১৬০৫-২৭) ও নাতি শাহজাহান (১৬২৭-৫৮)-এর রাজত্বকালে ধীরে ধীরে বিপরীতমুখী ২৯২. 138170500801)95 9 (1998) 07৫781712 19077875, 51717777 1,9)011165: 1₹6112107, 0৫516 ৫710 1716 127111107 01173677241 77 1947, 4১৪19] 9000195 111501009, ৬100118 [010191515 01 ৬৬০11175101), ০/ £০819100, 0. 4-5. ২২৩13180100], 1. 232 ১৬০

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।