Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ٢٣٤
📝 نص 📖 PDF

ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ৩১৭ ৩১৮ সামাজিক জীবন থেকে সরিয়ে ঘরের ভিতর আবদ্ধ করে | নেহরু লিখেছেন: ভারতে ইসলামের আগমন “নারীদের স্বাধীনতা খর্ব করে', কেননা মুসলিমদের প্রভাবে হিন্দুরাও তাদের নারীদেরকে পর্দার আড়ালে নিয়ে যায় 1২৯ মুসলিম শাসন প্রতিষ্ঠাকালে ভারতীয় সভ্যতার সৃজনশীলতা স্তিমিত হয়ে পড়ছিল, যা ঘটতো যে কোন সভ্যতার ক্ষেত্রেই । প্রাচীন গ্রিক সভ্যতার নয়ন-ঝলসানো ওজ্ভল্যও বেশিদিন টিকেনি | 'ভারতও একটা নিগড়ে বাধা পড়ে গিয়েছিল । এটা পরিবর্তনহীন ও অপ্রগতিশীল হয়ে পড়ছিল, লিখেছেন নেহরু 1১১৭ এ প্রেক্ষাপটে সুলতান মাহমুদের নিষ্ঠুর ও বর্বরোচিত আক্রমণের মাধ্যমে ভারত আগত ইসলামের ইতিবাচক দিক সম্পর্কে নেহরু লিখেছেন: “ইসলাম ভারতকে আলোড়িত করে তোলে । এটা প্রগতিশীলতার একটা আবেগ ও জীবনীশক্তির অনুপ্রবেশ ঘটায় এমন একটা সমাজে, যা পুরোপুরি অগ্রগতিশীল হয়ে পড়ছিল । হিন্দু শিল্পকলা, যা হয়ে পড়ছিল অধঃপতিত ও অসার এবং গুনরাবৃতির ভারে ন্যুজ, তা উত্তর ভারতে পরিবর্তনের পথ ধরে । একটা নতুন শিল্পের উদ্ভব হয়, যাকে বলা যেতে পারে ইন্দো-মুসলিম, যা ছিল শক্তি ও জীবনীশক্তিতে পূর্ণ ॥ ভারতে প্রাচীন ধাচের নির্মাতারা মুসলিমদের আনা নতুন ধারণা থেকে প্রেরণা এহণ করে ।"২১৮ ইসলাম ভারতে একটা সভ্যতা-পরিবর্তনকারী জীবনীশক্তি এনেছিল বলে নেহরুর দাবি অতিশয়োক্তিমূলক, যদি না হয় ভিত্তিহীন । আমরা উল্লেখযোগ্য এমন কিছুই দেখি না । সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রত্যক্ষদর্শী আলবেরুনি এ ব্যাপারে নেহরুর বিপরীত অভিমত রেখে গেছেন, যা উপরে উল্লেখিত হয়েছে । নেহরু নিজেই বলেন যে, মুসলিম আক্রমণকারীরা তাদের ধর্মের প্রতীকের সাথে সাযুজ্য রেখে যা নির্মাণ করতে আদেশ দিয়েছেন, হিন্দু “মাস্টারবিন্ডার” বা প্রধান নির্মাণ শিল্পীরা সে মোতাবেক তাদের নিজস্ব মেধা ও বুদ্ধি খাটিয়ে তা নির্মাণ করে দিতো | তদুপরি সেসব বিষয় ও ধারণার অনেকই মুসলিমরা ইসলামপূর্ব পারস্য, মিশরীয় ও বাইজেন্টিয়াম সভ্যতা থেকে দখল বা গ্রহণ করেছিল । অন্যত্র নেহরু নিজেই বলেন যে, বিশালাকৃতির মসজিদ নির্মাণ করার জন্য সুলতান মাহমুদ বিপুল সংখ্যক ভারতীয় স্থপতি ও নির্মাণ শিল্পীকে বন্দি করে গজনীতে নিয়ে যান ।২৯৯ স্পষ্টতই মুসলিম আক্রমণকারীরা যা চাইতো, তা কিভাবে গড়তে হয় সেটা জানতো না। নিঃসন্দেহে তারা ভারতীয় মেধা, ভারতীয় শ্রম হেতভাগ্য দাসশ্রমিকদের) এবং ভারতীয় সম্পদ (লাগামহীন লুগ্ঠন ও অসহনীয় করের মাধ্যমে অর্জিত) উদারহস্তে এসব অবান্তর, অকেজো ও মুর্খামিপূর্ণ কর্মকাণ্ডের পিছনে ঢেলেছিল, যা ভারতীয় জনগণের জন্য কোনো কাজেরই ছিল না । বরঞ্চ এসব প্রতিষ্ঠান যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে সাধারণ ভারতীয়দের উপর উৎপীড়ন, নির্যাতন ও শোষণের এক একটা শক্তিশালী দুর্গ হিসেবে কাজ করে | ভারতীয় সভ্যতা স্থবির ও অচল হয়ে পড়ছিল - এ ব্যাপারে সম্ভবত নেহরু সঠিক | এটা কাউকে এ ধারণা দিতে পারে যে, ভারতীয় সভ্যতা ক্রমশ অস্পষ্ট ও অধপতিত হয়ে পড়েছিল, যার কারণে মুসলিম দখলদাররা আসার সাথে সাথে সহজেই অন্ধকারাচ্ছন হয়ে পড়ে ও নানা সামাজিক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে । কীভাবে পুনঃযৌবন লাভ ও অগ্রগতি সাধন করা যায়, তা সে ভুলে গিয়েছিল । এমনটি ভাবার কোনো ভিত্তি নেই । মুসলিম আক্রমণকারীদের চাহিদা অনুযায়ী ভারতীয় নির্মাণ শিল্পী, কারিগর ও অঙ্কন শিল্পীরা তথাকথিত ইন্দো-মুসলিম স্থাপত্যরূপে জমকালো সব ইমারত ও স্মৃতিস্তস্ত নির্মাণ করেছিলো । স্বাধীনতা, ধর্মনিরপেক্ষ শিক্ষা, আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারের মতো প্রগতিশীল ধারণা নিয়ে ব্রিটিশরা এদেশে আসার পরপরই অমুসলিম ভারতীয়রা অতি দ্রুত সেগুলোকে মুক্ত হস্তে আলিঙ্গন করে, যা প্রাটানকাল থেকে ভারতীয় সভ্যতার একটা প্রতীক হয়ে রয়েছে । নৈপুল লিখেছেন: “হিন্দুরা, বিশেষত বাংলায়, বিটিশদের আনা ইউরোপের নতুন শিক্ষা ব্যবস্থা ও জ্ঞানচর্চাকে স্বাগত জানায় ॥ মুসলিমরা তাদের পুরনো ধমী় বাধ্যবাধকতা কাটিয়ে উঠতে না পেরে এক পাশে সরে দাঁড়ায় ।২২০ এঁতিহাসিকভাবে বলতে গেলে, মুসলিমরা বৈশ্বিক শিক্ষাব্যবস্থা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে খুব কম উৎসাহ প্রদর্শন করেছে । বিটিশ শাসনামলে মুসলিমরা আধুনিকতাকে সর্বতোভাবে প্রতিহত করেছে এবং ব্রিটিশদের প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষা ও জ্ঞানচর্চার সাথে আদৌ জড়িত হয়নি । তারা ধর্মনিরপেক্ষ শিক্ষা ও জ্ঞানচর্চাকে অনৈসলামিক বিবেচনা করে সচেতনভাবে এড়িয়ে চলে । এর ফলশ্রুতিতে তারা স্বভাবতই পিছে পড়ে যায়; আর হিন্দুরা নতুন জ্ঞানচর্চা ও শিক্ষাদীক্ষায় আলোকিত হয়ে অগ্রগতির পথে ধাবিত হয়ে সমৃদ্ধি অর্জন করে । উদাহরণস্বরূপ পূর্ব বাংলায় দেশ বিভাগের আগে হিন্দুরা সংখ্যালঘু হওয়া সত্তেও সেখানকার “শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সবই স্থাপিত হয়েছিল হিন্দুদের দ্বারা... এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শতকরা ৯০ ভাগই ছিল হিন্দু /২২৮ ১৮৫০ সালের দিকে বিটিশরাজ ভারতের প্রায় সর্বত্র নিয়ন্ত্রণ গ্রহণ করে, যদিও তা ১৮৫৭-৫৮ সালের সিপাহি বিদ্রোহে কোনো কোনো অঞ্চলে কিছুটা ব্যাঘাত্গ্রস্থ হয় । এ প্রেক্ষাপটে ব্রিটিশরা ভারতের শিক্ষা ব্যবস্থা সংহতকরণে সক্রিয় হয় ১৮৫৭ সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে । শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তির এ নতুন পরিবেশে অল্পদিনের মধ্যেই ভারতের সাহিত্য ও বৈজ্ঞানিক প্রতিভা বিকাশ লাভ করে, যাদের অধিকাংশই ছিল হিন্দু প্রায় অর্ধ-শতাব্দীর মধ্যেই ভারতীয় কবি ও বিজ্ঞানীরা নোবেল পুরস্কার অর্জনের যোগ্যতা লাভ করে । ভারতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বরা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, চন্দ্র শেখর, হরগোবিন্দ খোরানা ও আব্দুস সালাম, এবং অন্যান্য সাহিত্য ও বিজ্ঞান জগতের দীপ্তিমান ব্যক্তিত্ব, যেমন জগদীশ চন্দ্র বসু, সত্যেন বোস, প্রফুল্লু চন্দ্র রায়, কাজী নজরুল ইসলাম ও ২৯৬ 1010, 0. 157,149 ৯* [010,[9. 208 ৯৮. [0, 0. 209 ৯৯. [00,19. 155 ২৯০ 91080] (1998), 0). 247 "1681019, 0. 3 ১৫৯

— صفحة ١٦٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.