Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ৩০৭ ৩০৮ খুলে দেন, তখন তিনি অমুসলিম ছাত্রদের জন্যও মাদ্রাসার দরজা খুলে দেন এবং তাতে সংস্কৃত ও উপনিষদের মতো হিন্দু ধর্মগ্রন্থের অধ্যয়ন যুক্ত করেন ।৯৫ এমনকি আকবর অবিশ্বাস্যরূপে তার নতুন ধর্মমত “দীন-ই-ইলাহী"র ঘোষণার প্রেক্ষিতে নবি ও কোরানের পবিত্র ভাষা আরবি শিক্ষাকে বন্ধ করারও চেষ্টা করেছিলেন ।৯৮৬ কেননা এ সময় ইসলামি শিক্ষা হয়ে উঠেছিল অপ্রাসঙ্গিক ও অর্থহীন, এমনকি অসহায়ক । বিখ্যাত চীনা পরিবাজক হিউয়েন সাঙ ৬৩০ থেকে ৬৫০ সাল পর্যস্ত কাটিয়েছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে ৷ এ সময় তিনি ভারতের শিক্ষা পদ্ধতি অত্যন্ত সুসংগঠিত অবস্থায় দেখতে পান । সাত বছর বয়সেই বালক-বালিকারা পাঁচটি শান্ত্র শিখতে শুরু করতো; সেগুলো হলো ব্যাকরণ, কলা ও শিল্পবিজ্ঞান, ওষধ ও স্বাস্থ্যবিজ্ঞান, তর্কশস্ত্র ও দর্শন । হিউয়েন সাঙ-এর উদ্ধৃতি দিয়ে নেহরু উল্লেখ করেছেন: এতে মনে হচ্ছে যে, যেহেতু সমস্ত ভিক্ষু ও ধর্মযাজকগণ ছিলেন শিক্ষক, সুতরাং প্রাথমিক শিক্ষা তুলনামূলক বিস্তৃত ছিল শিক্ষকদের কোনো ঘাটতি না থাকায় । ভারতীয় জনগণের জ্ঞানচর্চার প্রতি ভালবাসা দেখে হিউয়েন সাঙ স্তম্ভিত হয়ে যান ১৮” বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে ভারতীয় সভ্যতা যে এতটা উচ্চ মার্পে পৌঁছে গিয়েছিল, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কেননা আলবেরুনি ও আন্দালুসিসহ অনেক মুসলিম এঁতিহাসিকও তা স্বীকার করতে বাধ্য হয়েছেন । সিন্ধু উপত্যকায় আলেক্সান্ডারের আগমণের ফলে ভারত প্রাচীন গ্রিক সভ্যতার সানিধ্যে চলে আসে । ভারত এর ফলে গ্রিক সভ্যতার অর্জনসমূহ আত্মীকরণ করতে সমর্থ হয়, বিশেষত কলা বিদ্যায় । প্রাচীন গ্রিক সভ্যতা ক্ষয়িফ হয়ে যাওয়ার ফলে ইসলামের জন্মকালে ভারত বিজ্ঞান, জ্ঞানচর্চা ও অন্যান্য মানবিক প্রচেষ্টায় বিশ্বকে নেতৃত্ব দিচ্ছিল । উন্লেখ্য করা হয়েছে যে আব্বাসীয় শাসনামলের প্রথম দিকে অনেক আরব ছাত্র তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে আসতো শিক্ষা লাভের জন্য । খলিফা হারুন-উর-রশিদ (মৃত্যু ৮১৩) তার রাজপ্রাসাদে অনেক ভারতীয় অঙ্কশাস্ত্রবিদ ও চিকিৎসককে নিয়োগ করেছিলেন; ভারতীয় চিকিৎসকরা বাগদাদে মেডিকেল স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছিল 1১৮ এমনকি নেহরু, যিনি ইসলাম সম্পর্কে সর্বদা ভাল কথা বলতে উৎসাহী, তিনিও অভিযোগ করেন যে, দীর্ঘ আট'্শ বছরের শাসনকালে মুসলিম শাসকরা একটি ভাল কলেজও প্রতিষ্ঠা করেনি । তারা ধর্মনিরপেক্ষ শিক্ষার ব্যাপারে কোনোই আগ্রহ দেখায়নি, বিশেষত বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে । এমনকি বিজ্ঞ সম্রাট মহান আকবর, যিনি ছিলেন অশিক্ষিত বা নিরক্ষর, তিনিও বিজ্ঞান ও দর্শনের প্রসারে বড় কোনো উদ্যোগ নেননি । তিনি কেবল তার নতুন ধর্ম প্রতিষ্ঠার দিকে দৃষ্টি দিয়েছিলেন, যার কোন বাস্তব মূল্য ছিলনা । ইউরোপে যখন অভাবনীয় সব ঘটনা ঘটছিল, সে সময় মাদ্রাসা শিক্ষাক্রমে ভারতীয় ভাষা ও হিন্দু ধর্মশিক্ষা যুক্ত করা ছাড়া আকবর বিজ্ঞান, দর্শন ও অন্যান্য সৃজনশীল জ্ঞানচর্চা এগিয়ে নিতে বড় কোনো স্কুল, বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র স্থাপন করেন নি । নেহরু লিখেছেন: আকবর তার প্রজাদের করের বোঝা লাঘব এবং সহনশীলতা প্রনয়ণ করলেও “তার মন সাধারণ শিক্ষা ও প্রশিক্ষণের স্তর উন্নীত করার দিকে পরিচালিত হয়নি ।'১৯ তৎকালীন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধিশালী ও সর্ববৃহৎ শক্তিধর আসনে অধিষ্ঠিত আকবর পর্তৃগিজ ও ব্রিটিশ বণিকদের নিকট থেকে উপহার স্বরূপ ঘড়ি গ্রহণ করেন; তার দরবারের পর্তুগীজ জেসুইট শ্বীস্টানদের কাছ থেকে ছাপানো বই গ্রহণ করেন । কিন্তু কিভাবে এসব প্রযুক্তি কাজ করে, সে প্রশ্ন তার মনকে কখনো নাড়া দেয়নি । আকবরসহ মুসলিম শাসকরা তাদের অসার দান্তিকতা ও বিশালত্ের স্মারক হিসেবে কেবল বিপুল ব্যয়বহুল স্মৃতিস্তম্ত, নগরদুর্গ ও প্রাসাদ নির্মাণে ব্যস্ত থেকেছেন, যেগুলো রেনের্সী যুগীয় ইউরোপকেও হার মানাতো । সুতরাং এতে আশ্চর্যের হবার কিছু নেই যে, অতীতে ভারত একটি সৃজনশীল ও জ্ঞান-গরিমায় অগ্রগামী সভ্যতা হওয়া সত্তেও মুসলিম শাসনামলে বিজ্ঞান, দর্শন ও সাহিত্যক্ষেত্রে উল্লেখযোগ্য কোনোই অবদান রাখতে পারেনি । শ্রেণী বা বর্ণ প্রথার অবনতি ভারতে ইসলামের অবদান সম্বন্ধে মুসলিমরা জোরের সাথে যে দাবিটি করে থাকে তা হলো: ইসলাম এদেশে রাজনৈতিক ও সামাজিক সমতা এনেছে । ইসলামে সকল মানুষ সমান, উচু-নিচু ভেদাভেদ নাই, নেই উচ্চবর্ণ বা নিম্নবর্ণ ৷ মুসলিমরা দাবি করে: এরূপ উদারতা ও সমতা দেখেই ভারতে বিপুল সংখ্যক নিম্নবর্ণের হিন্দুরা অত্যুতৎ্সাহী হয়ে ইসলাম গ্রহণ করেছিল, যা তাদেরকে হিন্দু সমাজের নিপীড়িত ও জঘন্য জীবন থেকে রক্ষা করে। নিম্নবর্ণের হিন্দুদের ধর্মান্তরের বিষয়টি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। কিন্তু ধমন্তির মুসলিম সমাজে ওসব নিম্নবর্ণের লোকদের সামাজিক মান আদৌ উন্নীত করেনি । ইউরোপীয়দের অনুসরণে ফজলে রাববী হলেন প্রথম মুসলিম, যিনি প্রতিষ্ঠিত করতে চান যে, নিম্নবর্ণের হিন্দুরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল । অথচ তিনিই লিখেছেন যে, ধর্মীন্তর তাদের সামাজিক ও পারিবারিক মর্যাদার পরিবর্তন ঘটায়নিঃ এরপরও তারা কেবলই সমমর্ধাদার মুসলিমদের সাথে মেলামেশা করতে পারতো 1১ একইভাবে আশরাফ ইসলামকে দেখেন “সমতা ও ভ্রাতৃত্বের" ধর্মরূপে এবং মনে করেন তা নিম্নবর্ণের হিন্দুদের সমাজে উচ্চতর স্থানে উন্নীত হওয়ার পথ খুলে দিয়েছিল ৷ অথচ তিনিই অনেক প্রধানত ইসলামি সূত্রের ভিত্তিতে লিখেন: “ইসলামে এ ধর্মান্তর কোনো পরিবর্তন আনেনি গড়াপড়তা মুসলিমদের পুরনো পরিবেশে, যা ৯৮৫ 1010, 0. 22 ৯৬ 1010, 0. 29 ৯1010, 0. 124 ১৮. বিল (1989), 9. 154,151 ৯৯ 1010, 0. 313 ১৯০, [২001 7 (1895) 7776 0778775 ০/1716 1///5017717775 01367,201, 0810019, 0. 60-61 ১৫৪

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।