Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ১৩ ণ ১৪ অতএব নবি মোহাম্মদ হলেন মানবজাতির কাছে মঙ্গল, ন্যায়বিচার ও দয়ার সর্রোচ্চ মূর্ত প্রতীক | জীবনে তিনি যা কিছু করেছেন, সেটাই ছিল সবচেয়ে উত্তম; মুসলিম কিংবা অমুসলিম, সবার সাথে তিনি যে আচরণ করে গেছেন, তা ছিল সবচেয়ে ন্যায্য ও ক্ষমাশীল | এ অধ্যায়ে সংক্ষেপে নবি মোহাম্মদের জীবন _ বিশেষ করে আরবের অমুসলিম মূর্তিপূজক, ইহুদি ও খিষ্টান, বারবার তিনি যাদের মুখোমুখি হয়েছিলেন - তাদের সঙ্গে তার আচরণ আলোচনা করা হবে | একথা বলা নিম্প্রয়োজন যে, মুসলিমরা তর্কাতীতভাবে বিশ্বাস করে যে এসব লোকদের সঙ্গে মোহাম্মদের আচরণ (নীচে বর্ণিত) সর্বক্ষেত্রে ছিল সবচেয়ে সুন্দর, ন্যায্য ও ক্ষমাশীল । এ অধ্যায়ে মোহাম্মদ-কর্তৃক ইসলাম প্রতিষ্ঠাকালীন জিহাদ সম্পর্কে আল্লাহ যেসব প্রত্যাদেশ পাঠিয়েছিলেন, তার বিস্তারিত আলোচনা হবে । অধ্যায়টি পাঠ করে পাঠকগণ জিহাদের সত্যিকার অর্থ (আল্লাহ-কর্তৃক যেরূপে প্রকাশিত হয়েছিল) এবং জিহাদের প্রকৃত স্বরূপ ও তার বাস্তব প্রয়োগ - যা নবি মোহাম্মদ আল্লাহর নির্দেশের প্রতি সম্পূর্ণ অনুগত থেকে প্রতিষ্ঠিত করেছিলেন - তা উপলব্ধি করতে পারবেন । জন্ম ও শৈশব জীবন (৫৭০-৬১০ খিষ্টাব্দ) নবি মোহাম্মদ ৫৭০ খিষ্টাব্দে (সি ৫৬৭-৭২) আরবের মরুশহর মক্কার কোরাইশবংশের একটি পরিবারে জন্মগ্রহণ করেন । কোরাইশরা ছিল তৎকালীন মক্কা নগরীর প্রধান গোষ্ঠী | তৎকালে মক্কা মরু উপত্যকার একটি কৌশলগত অবস্থানে অবস্থিত ছিল, যার মধ্য দিয়ে অতিক্রম করেছিল দু'টি প্রধান বাণিজ্য পথ । এর একটি হিমায়ারকে যুক্ত করেছিল প্যালেস্টাইন ও সিরিয়ার সাথে; অন্যটি সংযুক্ত করেছিল ইয়েমেন, পারস্য উপসাগর ও ইরাককে | এ কৌশলগত অবস্থানের কারণে মক্কা ভারত মহাসাগর (পূর্ব আফ্রিকাসহ) ও ভূমধ্যসাগরের মধ্যে যাতায়াতকারী মরু-বাণিজ্য কাফেলাগুলোর ট্রানজিটপয়েন্টরূপে কাজ করত । মক্কার মধ্য দিয়ে মিশর, সিরিয়া, রোম, বাইজেন্টাইন, পারস্য ও ভারতীয় বাণিজ্য কেন্দ্রসমূহের মধ্যে বিপুল পরিমাণ পণ্যসামগ্রী চলাচল করতো । এভাবে মক্কা হয়ে উঠেছিল তৎকালীন ব্যবসা-বাণিজ্যের একটি ব্যস্ত কেন্দ্র ও মরুভূমির বাণিজ্য কাফেলাগুলোর জন্য পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের নিয়মিত থামার বা বিশ্রামের স্থান । ফলে এ অঞ্চলের দুই বৃহৎ শক্তি, পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য, মক্কার নেতাদের সাথে মিত্রতা করে মক্কাকে স্ব-স্ব নিয়ন্ত্রনে রাখতে চেষ্টা করত 1 কুসাই বিন কিলাৰ ছিলেন প্রথম কুরাইশ, যিনি মক্কার গুরুতৃপূর্ণ অবস্থান করায়ত্্ব করেন । তিনি ৪৫০ সালের দিকে বাইজেন্টাইন সম্রাটের সমর্থনে অন্যান্য গোত্রের সঙ্গে আঁতাত করে তৎকালীন মক্কার শাসকগোষ্ঠী খুজায়া'-দের ক্ষমতাচ্যুত করে মন্কায় কুরাইশ নেতৃত্ প্রতিষ্ঠা করেন । তিনি মক্কী শাসন ও পবিত্র কা'বা ঘরের প্রশাসনের জন্য সামরিক সাজসরঞ্জাম ও অস্ত্রশন্ত্রের বিভাগ প্রতিষ্ঠা করেন । কথিত আছে যে, তিনি ঈশ্বরের পবিত্র গৃহ কা'বা ঘর পুণনির্মাণ ও বিশালকৃত করেন, যা এর আগের শাসকদের আমলে ছিল অবহেলিত । তিনি কা"বার পুনর্গঠন ও পুননির্মাণ করে তার ভেতরে আল-লাত, আল-উজ্জা ও আল-মানাত নামক নাবাতাইয়ানদের তিন দেবীকে প্রতিষ্ঠিত করেন । আরব পৌন্তলিক ধর্মমতে এ তিন দেবী ছিল তাদের ঈশ্বর (হুবাল বা আল্লাহ)-এর কন্যা । মোহাম্মদের পিতামাতাকে প্রতিনিয়ত অভাবের মধ্যে জীবন-যাপন করতে হতো | পিতা আব্দুল্লাহর মৃত্যুর সময় তার মা আমিনা তাকে গর্ভে নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন । স্বাভাবিকভাবেই এরপর তার মায়ের অভাব-অনটন আরও প্রকট হয়ে উঠে । মক্কার উচ্চবিত্তদের (যেমন কুরাইশ) মধ্যে তৎকালে নবজাতককে বেতনভূক্ত পালক মায়ের কাছে রেখে লালন-পালনের একটা নিয়ম ছিল ।১* পালক মাকে বেতন দিতে অসমর্থ তার মা এক সপ্তাহ বয়সের শিশু মোহাম্মদকে হালিমা নামের এক বেদুইন মহিলার কাছে অর্পণ করেন ।১ হালিমা তার একই বয়সের নিজ ছেলের সঙ্গে মোহম্মদকে লালন-পালনের দায়িত্ব নিয়ে চলে যায় । হালিমা অতঃপর চার বছর বয়সী মোহাম্মদকে প্রথম মক্কায় ফিরিয়ে আনে তার মায়ের সঙ্গে সাক্ষাত করানোর জন্য ৷ এ সম্পর্কে কথিত আছে যে, মোহাম্মদকে পালক পুত্র হিসেবে গ্রহণ করায় হালিমার পরিবারের ভাগ্য খুলে গিয়েছিল । কাজেই তারা মোহাম্মদকে বড় না হওয়া পর্যন্ত রাখতে চায় । সে মোতাবেক মোহাম্মদের পালক মাতাপিতা পুনরায় তাকে নিয়ে যায় । কিন্তু তার বয়স যখন পাচ বছর তখন একদিন হালিমা মোহাম্মদকে মক্কায় এনে আমিনার কাছে ফিরিয়ে দেয় । জানা যায়, হালিমা মোহাম্মদকে ফিরিয়ে দেওয়ার সময় তাঁকে নিয়ে সংঘটিত একটি অলৌকিক কাহিনী ব্যক্ত করে । বলা হয়, “ধবধবে সাদা পোশাক পরিহিত দুই ব্যক্তি মোহাম্মদের কাছে আসে ও তাকে মাটিতে শোয়ায় ॥ তারা তার বুক চিড়ে ফেলে এবং (কিছু) অনুসন্ধান করে ।”** পরবর্তীতে আল্লাহ এ ঘটনাটিকে মোহাম্মদের পাপ মুছে ফেলে পবিভ্রকরণের বিষয় হিসেবে বর্ণনা করেন (কোরান ৯৪:১-২)। এ দাবীর সত্যতার সমর্থনস্বরূপ জানা যায়, মোহাম্মদ তাঁর কীধের দুই অস্থির মাঝখানে একটি চিহ্ন নিয়ে ফেরেন । পরবতীতে এ চিহৃকে তার “নবুয়তির সিলমোহর' হিসেবে বর্ণনা করা হয় (সহি বোখারী ৪:৭৪১, তিরমিযি ১৫২৪) । আমিনা অতি যত্বের সাথে মোহাম্মদকে লালন পালন করেন । কিছুকাল পরে তিনি মোহাম্মদকে মদীনায় নিয়ে আসেন । মদীনার অবস্থান মক্কা থেকে ২১০ মাইল উত্তরে, ১০ থেকে ১২ দিনের পথ | মোহাম্মদের প্রমাতামহী মদীনায় খাজরাজ বংশের মেয়ে হওয়ায় এ বংশের সঙ্গে মোহাম্মদের আত্মীয়তার সম্পর্ক ছিল । দুর্ভাগ্যবশতঃ মদীনা থেকে মক্কায় ফেরার পথে তার মা মারা যান । তখন তার বয়স মাত্র ছয় বছর । তার প্রিয় দাদা আবদ-আল মুত্তালিব মারা যাবার পর চাচা আবু তালিব কিশোর মোহাম্মদের লালন-পালন করেন | যাহোক তাকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয় অতি অল্প বয়সে ৷ কিশোর বয়সেই তিনি মেষ পালকের কাজ করতেন এবং গবাদি পশু চারণ করে একাকী নিঃসঙ্গ সময় ৯৫... 91013 (20902) 77971001707, 2115107২008 & 0০, ৩৮ 190111, 0.37 ৯৬. ৩0 ৬ (1894) 7716 116 27117077191, [,010001, 0. 129-30 1017 191090, 1716 116 ০0/14/717717710, 05. 4৯ 00111910179, 01010 00015615169 77659, 178178০0101, 2004 1101011101, 0. 71. সক, 1010, 73. 71-72.

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।