Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৯৯ ৩০০ দৃষ্টান্ত ইতিপূর্বে উল্লেখিত হয়েছে । ১৯৪৭ সালের আগস্টে লাহোরে হিন্দু ও শিখ গণহত্যায় বালুচ রেজিমেন্ট বিশিষ্ট ভূমিকা পালন করে । ওদিকে ঝাংএর জেলা ম্যাজিস্ট্রেট পীর মোবারক আলী শাহকে দেখা যায় উচ্ছৃঙ্খল জনতাকে নেতৃত্ব দিতে ও রাইফেল হাতে গুলিবর্ষণ করতে 1১৬৬. বিভাজিত ভারতীয় অংশে কর্তৃপক্ষ অধিকাংশ ক্ষেত্রেই সহিংসতাকে হাস বা খর্ব করার প্রয়াস চালায় । সীমান্তের উভয় পাশের কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ সম্পর্কে খোস্লা লিখেছেন: যেখানে ভারত ও পূর্ব পাঞ্জাব সরকার উত্তেজনা প্রশমিত করার জন্য তাদের সমস্ত শক্তি মোতায়েন করেছে, সেখানে পশ্চিম পাঞ্জাব সরকার উচ্ছৃঙ্খল ওগ্া-পাগ্ডাদেরকে উৎসাহ প্রদান করেছে নানা সরকারি-বেসরকারি কর্মকাণ্ডের মাধ্যমে । ৯৬" তবে ভারতীয় কিছু অংশেও, বিশেষ করে পূর্ব পাঞ্জাবে (যেমন আম্বালা অঞ্চলে), কিছু পুলিশ অফিসার সীমান্তের ওপারের মুসলিম পুলিশদের দ্বারা শিখ ও হিন্দুদের উপর ঘটিত কর্মকাণ্ডের ক্ষোভে শিখদের পাল্টা আক্রমণে উদাসীনতা প্রদর্শন বা না দেখার ভান করে; কেউ কেউ হত্যা ও লুটপাটে অংশও নেয় ৷ তবে ভারতীয় অংশে এরূপ ঘটনা ছিল নেহাৎই অল্প এবং এরূপ অপকর্ম ঘটনকারী পুলিশদেরকে কর্তৃপক্ষ গ্রেফতার করে । পাকিস্তানে অপকর্ম ঘটনকারী পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এরূপ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি । মুসলিমদের জাতিগত উচ্ছেদকরণ উপরে উল্লেখ করা হয়েছে যে, বিভক্ত ভারতীয় অংশে মুসলিমদের জাতিগত উচ্ছেদ সংঘটিত হয় মূলত পূর্ব পাঞ্জাবে । মুসলিমদের বিরুদ্ধে শিখদের এ বিলম্বিত পাল্টা আক্রমণ - যা ঘটে মুসলিমদের দ্বারা ঘটিত চরমতম উত্তেজক উক্কানিতে - সেটাকে এঁতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা না করলে তার সঠিক বিচার বা মূল্যায়ন হবে না । শিখধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তার সমসাময়িক মুঘল হামলাকারী বাবরের গণহারে হিন্দু নিধন ও তাদের মন্দিরসমূহ ধ্বংস করা প্রত্যক্ষ করেছিলেন । নানক তার “বাবর বাণী'তে আইমানাবাদে বাবরের ধ্বংসযজ্ঞ সম্বন্ধে সুস্পষ্ট ও প্রাণবন্ত বর্ণনা দিয়ে হানাদারের বর্বরতাকে কঠোর ভাষায় নিন্দা করেছেন । তিনি ঈশ্বরের কাছে অভিযোগের আকারে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম নিষ্ঠুরতাকে শিখদের ধর্মগ্রন্থ গরন্থসাহেব'-এ সন্নিবেশিত করেছেন এভাবে: “ইসলামকে মাথায় তুলে নিয়ে তুমি হিন্দুস্তানকে ভয়ঙ্করতায় করেছো নিমজ্জিত... । তারা এমন নিষ্ঠুরতা প্রদর্শন করছে অথচ তোমার অনুকম্পা সাড়া দিচ্ছে না। শক্তিমান শক্তিমানকে আক্রমণ করলে হৃদয় দগ্ধ হয় না। কিন্তু যখন শক্তিমান অসহায়কে চূর্ণ করে, তখন নিশ্চয়ই যিনি ঈশ্বর) তাদেরকে রক্ষার দায়িত্ব নিয়েছেন তাকে কৈফিয়ৎ দিতে হবে । হে ঈশ্বর! এসব কুকুরেরা হীরাতুল্য হিন্দুস্তানকে ধবংস করেছে, (তাদের সন্ত্রাস এতই প্রবল যে) তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে কেউই প্রশ্ন করে না, এবং তথাপি তুমি নির্বিকার... (মাহলা ১:৩৬) । ইসলামি নিষ্ঠুরতা পরবতীতে গুরু নানকের অনুসারীদের উপরও বর্ষিত হয় । সম্রাট জাহাঙ্গীর তার নিজস্ব পুত্র খসরুর বিদ্রোহে সমর্থন দানের অভিযোগে শিখ গুরু অর্জন দেবকে মৃত্যু না হওয়া পর্যন্ত নির্যাতনের নির্দেশ দিয়েছিলেন । এরপর কাশ্মীরি হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তর করার বিরুদ্ধে প্রতিবাদ করলে গুরু তেগ বাহাদুর সিংকে আওরঙ্গজেবের আদেশে শিরোচ্ছেদ করা হয় জঘন্য নিষ্ঠুরভাবে নির্যাতনের পর | ১৭০৫ সালে আওরজজেব গুরু গোবিন্দ সিং ও তার অনুসারীদেরকে আক্রমণ করে তাদেরকে দুর্গে অবরুদ্ধ করেন । গুরু গোবিন্দ সিং ছিলেন গুরু তেগ বাহাদুরের পুত্র । নিরাপদে চলে যেতে দেওয়ার আশ্বাসে গোবিন্দ সিং ও তার অনুসারীরা দূর্গ থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে আওরঙ্গজেবের সেনারা বিশ্বাসঘাতকতা করে তাদের উপর চড়াও হয়ে তাদেরকে কচুকাটা করে পরিবার-পরিজনসহ, যার মধ্যে ছিল গোবিন্দ সিং-এর পরিবারও | এ যাত্রায় গুরু গোবিন্দ সিং বেঁচে গেলেও অবশেষে আওরজজেবের সিরহিন্দের (পাঞ্জাবে) গভর্নর ওয়াজির খান তাকে হত্যা করে ১৭০৭ সালে । এসব নিষ্ঠুরতার প্রেক্ষাপটে, যে ক্ষেত্রে মুসলিম শাসকরা শিখ ধর্মগুরুদেরকে একের পর এক হত্যা করেছিল, মুসলিমদের বিরুদ্ধে শিখদের ক্ষোভ ও আক্রোশকে অবমূল্যায়ন করা যায় না। সে আক্রোশের ফলস্বরূপ আমরা মুসলিম-প্ররোচিত সিপাহি বিদ্রোহে শিখদেরকে দেখি বিটিশদেরকে সহায়তা করতে । তার উপর মুসলিমদের মপলা বর্বরতা, তাদের ভারত-বিভক্তিকরণের জন্য জোর আন্দোলন (যার বিরোধী ছিল শিখরা) এবং তা অর্জনের লক্ষ্যে কলকাতায় মুসলিম বর্বরতার শুরু (যার বিশেষ শিকার হয়েছিল শিখরাও), যা পাকিস্তান অঞ্চলের ও অমৃতসরের শিখদের উপরও আরো নির্দয়-নির্মমভাবে ছড়িয়ে পড়ে । বুঝা যায় যে, এ প্রেক্ষাপটে পূর্ব পাঞ্জাবের শিখরা উপলব্ধি করেছিল: মুসলিমদেরকে তাদের মাঝে থাকতে দিলে শান্তিপূর্ণভাবে বসবাস করা কোনো ক্রমেই সম্ভব হবে না। এ বিষয়টি পরিষ্কার হয়ে উঠে পূর্ব পাঞ্জাবে অবৈধ শিখ সহিংসতার বিরুদ্ধে শিখ নেতৃবৃন্দের এক বিবৃতিতে :১৮" আমরা মুসলিমদের বন্ধুত্ব চাই না এবং আমরা আর কখনো তাদেরকে বন্ধু নাও বানাতে পারি । আমাদেরকে লড়াই করতেও হতে পারে, কিন্তু সেটা হবে পরিচ্ছন্ন লড়াই - যাতে পুরুষ পুরুষকে হত্যা করবে । নারী ও শিশু এবং শ্রয়প্রার্থীদেরকে এরূপে হত্যা করা এখনই বন্ধ করতে হবে । শরণার্থী ট্রেন, বহর ও কাফেলার উপর কোনোরকম আক্রমণ করা চলবে না। আমরা তোমাদেরকে এসব করতে বলছি মুসলিমদেরকে রক্ষার জন্য নয়, বরং তোমাদেরই সম্প্রদায়, সম্মান, চরিত্র ও এতিহ্যের স্বার্থে । ৯৬৬ 7010, 0. 122,179 ৯৬৮ 1010, 0. 119 ১৬৮, [01, 9. 288 ১৫০

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।