ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৮৯ ২৯০ বিরুদ্ধে প্রাদেশিক সরকার কড়া হুশিয়ারিও জারি করে; কিন্তু তা অগ্রাহ্য হয় । ২৫শে অক্টোবর শুরু হয় মারাত্মক সহিংসতা ও নৈরাজ্য, যা চরম আকার ধারণ করে নভেম্বরের ৩-৪ তারিখে, তারপর দ্রুত স্তিমিত হয়ে যায় । খোস্লা লিখেছেন: “এ ১২ দিনে বিহারের হিন্দুরা তাদের মুসলিম ভাইদের উপর আক্রোশ উগড়ে দেয় এবং প্রতিশোধের সুধা পান করে ” পুলিশ নিরপেক্ষভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সহিংসতার জোয়ার থামাতে ব্যর্থ হয় । গান্ধী এ সহিংসতার খবর পেয়ে প্রতিবাদে আমৃত্যু অনশন শুরু করেন; সে সংবাদে সহিংসতার আগুন দ্রুত নিভে যায় । সহিংসতা থামাতে বিহারী হিন্দু জনতাও বিশেষ ভূমিকা রাখে | নেহরু, যিনি সহিংসতা চলাকালে বিহারে গিয়েছিলেন, তিনি ১৯৪৬ সালের ১৪ই নভেম্বরে আইন পরিষদে বলেন: “আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার পিছনে একটা বড় কারণ ছিল বিপুল সংখ্যক লোক, বিশেষত বিহারীরা, গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ে এবং জনতার (দোঙ্গাকারী) মুখোমুখি হয় । মহাত্যার প্রস্তাবিত অনশনের খবরও শক্তিশালী ভূমিকা রাখে ।১৯৫ খোস্লার এক হিসেব অনুযায়ী এ দাঙ্গায় ৫,৩৩৪ জন মুসলিম ও ২২৪ জন হিন্দু নিহত হয় । কিন্তু মুসলিম লীগ নেতারা এ সংখ্যাকে অস্বাভাবিকরূপে অতিরঞ্জিত করে ২০,০০০ থেকে ৩০,০০০ মুসলিমের মৃত্যু দাবি করে 1১৯৬. দাঙ্গা চলে যায় পাকিস্তানে বাংলা ও বিহার থেকে এবার দাঙ্গার কেন্দ্রবিন্দু চলে যায় বর্তমান পাকিস্তানের প্রদেশগুলোতে | সহিংসতার পরবর্তী পর্যায়ে বিহারে মুসলিমদের উপর হিন্দুদের পাল্টা আক্রমণ মুসলিম লীগের দাঙ্গা প্ররোচণার হাতিয়ার হয়ে উঠে । মুসলিম লীগ দল উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাকিস্ত 1নের অন্যান্য অংশ থেকে বিহারে কী ঘটেছিল তা জানার জন্য কর্মী পাঠায় ৷ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (বিহারের নিকটবতী) ছাত্রদের সঙ্গে গিয়ে তারা সেখানে যা যা ঘটেছিল তার কাহিনী সংগ্রহ করে আনে । তারা বিহার দাঙ্গার কথিত নমুনারূপে সেখান থেকে নিহতদের কয়েকটি মাথার খুলি, অঙ্কিত চিত্র, বিধ্বস্ত মসজিদের ইট ও কোরানের ছেঁড়া পাতা সংগ্রহ করে নিয়ে যায় । সেগুলো তারা মুসলিম অধ্যুষিত উত্তর-পশ্চিম ভারত, বিশেষত উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের মুসলিমদের মাঝে প্রদর্শন করে । বিহার দাঙ্গার অতিরঞ্জিত কাহিনীর প্রচারণা এবং তার সাথে “আমরা বিহারের প্রতিশোধ নেবো সীমান্তে (অর্থাৎ উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে)” ও “রক্ত দিয়ে হবে রক্তের প্রতিশোধ” ইত্যাদি স্োগানের মাধ্যমে তারা মুসলিম জনতাকে হিন্দুবিরোধী সাম্প্রদায়িক উন্যত্ততায় উদ্বুদ্ধ করে । ১৯৪৬ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের হাজারা জেলায় হিন্দু ও শিখদের বিরুদ্ধে প্রচণ্ড সহিংসতা শুরু হয় এবং তা বর্তমান পাকিস্তানের সর্বত্র দ্রন্ত ছড়িয়ে পড়ে 1১৪৭ এ অধ্যায়টির সংক্ষিপ্ত পরিসরে তার বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয়, তবে সংক্ষিপ্ত আকারে কিছু ঘটনাবলির সারাংশ তুলে ধরা হচ্ছে । উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে অমুসলিমরা ছিল মোট জনসংখ্যার মাত্র ৮ শতাংশ । মুসলিমদের আক্রমণে নগণ্য হিন্দু ও শিখ জনসংখ্যা সহজেই বিধ্বস্ত হয় । তাদের দোকান-পাট ও ব্যবসা-প্রতিষ্ঠান লুট করে অগ্নি সংযোগ করা হয়, হিন্দু মন্দির ও শিখ গুরুদুয়ারা লুটপাট ও কলুষিত করা হয় । যদিও উচ্ছৃঙ্খল মুসলিম জনতা প্রধানত লুণ্ঠন, ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ধর্ম-প্রতিষ্ঠানসমূহ ধ্বংস ও কলুষিত করণে লিপ্ত হয়, তবে তারা বেশ কিছু সংখ্যক হিন্দু ও শিখকে হত্যাও করে, তাদের স্ত্রী-কন্যাদেরকে অপহরণ করে নিয়ে গিয়ে জোরপূর্বক মুসলিমদের সাথে বিয়ে দেয় । জানুয়ারি (১৯৪৭) পর্যন্ত এ সহিংসতা প্রধানতঃ হাজারা জেলায় ও কিছুটা দেরা ইসমাইল খান জেলায় সীমাবদ্ধ থাকে । কিন্তু ফেব্রুয়ারি মাসে মুসলিম লীগ গণ অসহযোগ আন্দোলন শুরু করলে সহিংসতা আরো ঘনীভূত হয়ে প্রদেশের সকল জেলায় ছড়িয়ে পড়ে । মুসলিম লীগ কর্মীদের নেতৃত্বে উচ্ছ্ঙ্খল জনতা এবার শিখ ও হিন্দুদেরকে গণহারে জোরপূর্বক ধর্মান্তরকরণ শুরু করে, তার সাথে হিন্দু-শিখ সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠন ও অগ্নি সংযোগ । ১৯৪৭ সালের এপ্রিল মাসে দেরা ইসমাইল খান শহর ও তার আশেপাশের গ্রামগুলোতে ব্যাপক আকারে সহিংসতা, লুটতরাজ ও অগ্নিসংযোগ শুরু হয়, যা অমুসলিমদেরকে জান-প্রাণের ভয়ে দূরবর্তী অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করে | লুটপাট করার পর দাঙ্গাকারী মুসলিম জনতা তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে অগ্নি-সংযোগ করে ভস্মীভূত করে । হামলা চলে তিন দিনব্যাপী, যাতে হিন্দু ও শিখদের ১,২০০টি দোকান-পাট ও ব্যবসা-প্রতিষ্ঠান ধ্বংস ও পোড়ানো হয়; শহরটি পরিণত হয় ধ্বংসাবশেষে । কোনো কোনো গ্রামে সমস্ত হিন্দু ও শিখকে হয় মেরে ফেলা হয়, অথবা জীবন বাঁচাতে তারা ইসলাম গ্রহণে বাধ্য হয়৷ পলায়নপর হিন্দুদের উপর রাস্তাঘাটে ওৎ পেতে থাকা মুসলিম গুন্ডা বাহিনী চড়াও হয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা ও নারীদেরকে অপহরণ করে । উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে সহিংসতা একইভাবে চলমান থাকে ১৯৪৭ সালের আগস্টে দেশভাগের মধ্য দিয়ে ১৯৪৮ সালের জানুয়ারি পর্যন্ত । ১৯৪৮ সালের ২২শে জানুয়ারি বন্দুক, বল্পম ও কুঠারধারী সশস্ত্র উচ্ছৃঙ্খল মুসলিম জনতা ৫০০ থেকে ৬০০ জন মুসলিমলীগের সশস্ত্র-কর্মীর সহায়তায় পারাচিনার-এ একটা শরণার্থী শিবিরে হামলা চালায় যেখানে ১,৫০০ হিন্দু ও শিখ আশ্রয় নিয়েছিল | সে আক্রমণে তারা শরণার্থীদের মধ্যে থেকে ১৩৮ জনকে হত্যা করে, ১৫০ জনকে জখম করে ও ২২৩ জন নারীকে ছিনিয়ে নিয়ে যায় 1১৯৮" মুসলিম অধ্যষিত পশ্চিম পাঞ্জাবে সহিংসতা শুরু হয় কিছুটা দেরিতে । ১৯৪৭ সালের ৪ঠা মার্চে মুসলিম লীগের পাকিস্তান সৃষ্টির দাবির প্রতিবাদে লাহোরে হিন্দু ও শিখ ছাত্ররা একটি মিছিল বের করে । পুলিশ এ মিছিলে গুলিবর্ষণ করে কয়েকজন ছাত্রকে হত্যা করে । নগরীর অপর অংশে আরেকটি মিছিল মুসলিম ন্যাশনাল গার্ডের দ্বারা আক্রান্ত হয় । এ ঘটনাগুলো মুসলিমদেরকে সহিংসতায় উন্মত্ত করে তুলে; তারা হিন্দু ও শিখদেরকে আক্রমণ ও ছুরিকাঘাত করে, লুটপাটের পর তাদের ব্যবসা-প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করে । সন্ধ্যা পর্যন্ত ৩৭ জন হিন্দু ও শিখ নিহত ৯৫100, 0. 81-83 ". খুঞাগা৪, 0). 14 ১৯ 179518, 0. 264-65 ৯৮, 1010, 0. 267-73 ১৪৫
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।