Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ১১ 6 ১২ ইসলামের খোদা আল্লাহ পরিপূর্ণ ও চূড়ান্ত জীবনবিধানরূপে সমগ্র মানবজাতির জন্য ইসলাম" উপস্থাপন করেছেন (কোরান ৫:৩) | অর্থাৎ ইসলাম হলো আল্লাহর প্রত্যাশানুযায়ী মানব জীবনযাপনের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ জীবনবিধান | সুতরাং ইসলামি ধর্মবিধানে মানব জীবনের প্রত্যেকটি সন্তাব্য ঘটনা, পরিস্থিতি ও কর্মের জন্য একটি সমাধান বা দিকনির্দেশনা রয়েছে । জীবনের প্রতিটি অবস্থায় অনুসরণের জন্য শরীয়া” রয়েছে একটি স্বর্গীয় আইন, কর্মপ্রণালী ও অনুশাসন - হতে পারে তা খাদ্যগ্রহণ, মলমূত্র ত্যাগ, যৌনকর্ম, নামাজ আদায়, যুদ্ধ করা অথবা অন্য যে কোন বিষয়ে । মুসলিম জীবনের সকলক্ষেত্রে শরীয়া আইন পরিব্যাপ্ত - হোক সে আধ্যাত্মিক, সামাজিক, আর্থিক বা রাজনৈতিক | ইসলামে আধ্যাত্মিক ও ইহলৌকিক বা জাগতিকের মধ্যে কোন পার্থক্য নেই । ইসলাম হলো মানবজাতির ইহজাগতিক সমস্যার “একের ভিতর সব' সমাধান । তুর্কির মুসলিম পণ্ডিত ড. সেদাত লেসিনার দৃঢ়তার সাথে ঘোষণা করেন: “ইসলাম শুধু একটি ধর্মই নয়, একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ব্যবস্থাও বটে ।১১ ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. উমরউদ্দিন বলেন, ইসলামে ধর্ম ও রাজনীতির সম্পর্ক অবিভাজ্য । তিনি দাবি করেন: “সাধারণ অর্থে ইসলাম একটি ধর্ম নয় । ধর্মের কারবার শুধু মানুষের অন্তরের চেতনাকে নিয়ে - যার সাথে সামাজিক কর্মকান্ডের কোন যৌক্তিক সম্পর্ক নেই _- এমন ধারণা ইসলামে সম্পূর্ণ অনুপস্থিত, সর্বোপরি ইসলামে তা ঘৃণিত /*২ ইসলামের ধর্মীয় অনুশাসন মানবজীবনের সবকিছুকে অন্তর্ভুক্ত করে - এ যুক্তির ওপর জোর দিয়ে তিনি আরো বলেন: ইসলাম সবকিছুকে আলিঙ্গন করে, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, যাতে মানবকর্মকাণ্ডের প্রতিটি স্তর ও মানবিক আচরণের প্রতিটি ক্ষেত্র অন্তর্ভূক্ত । সংক্ষেপে কোরান ও সুন্নত হলো ইসলামের দু'টো প্রাথমিক সংবিধান । এ দু'টো প্রাথমিক উৎস থেকেই উদ্ভব ঘটেছে শরীয়া আইনের । কোরান, সুন্নত ও শরীয়া আইন একত্রে ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ ভিত্তি রচনা করে । এগুলো সকল স্থানে, সর্বকালে ও সকল সমাজে মুসলিম জীবন- যাপনের জন্য অপরিহার্য ও পূর্ণাঙ্গ পথপ্রদর্শক | অধ্যায় -৩ নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম 'আমি বিজয়ী হয়েছি সম্ভাসের মাধ্যমে । - নেবি মোহাম্মদ, বুখারী ৪:৫২:২২০) “মোহাম্মদ হলেন মানবচরিত্রের মহিমান্বিত আদর্শ ।' - (আল্লাহ, কোরান ৬৮:৪, ৩৩:২১) অনেক মুসলিম মনে করে যে, সপ্তম শতাব্দীতে পৃথিবীতে সর্বশেষ পয়গম্বর হিসেবে আবির্ভূত হয়ে মানবজাতির কাছে আল্লাহর চুড়ান্ত ধর্মমত প্রচারের জন্য বিশ্ববরহ্মাড সৃষ্টির পূর্বেই আল্লাহ মোহাম্মদকে সৃষ্টি করেছিলেন । ব্যাপকভাবে প্রচারিত একটি কথা রয়েছে যে, মোহাম্মদকে জনৈক শিষ্য প্রশ্ন করেন: “সবকিছু সৃষ্টির পূর্বে আল্লাহ কোন জিনিসটি সৃষ্টি করেন ।' উত্তরে নবি বলেন: “আল্াহ সর্বপ্রথম তাঁর নিজের আলো থেকে তোমাদের নবির আলো সৃষ্টি করেন 1৩ নবি মোহাম্মদের জীবন ছিলো সর্বকালের পূর্ণতাপ্রাপ্ত নিখুত জীবন (ইনসান-ই কামিল) । তার জীবন ছিলো নৈতিক উৎকর্ষ ও পুণ্যে পরিপূর্ণ, অনৈতিকতা ও পাপ বিবর্জিত | তার চরিত্রে মানবীয় বৈশিষ্ট্যের ভাল দিকগুলো সবেচ্চি মাত্রায় বিদ্যমান ছিল - হোক তা তার যৌন নৈতিকতা, দয়ামায়া বা অন্য কোন ক্ষেত্রে । পক্ষান্তরে, খারাপ বৈশিষ্ট্য তার মধ্যে আদৌ ছিল না; থাকলেও তা ছিল সবচেয়ে নগণ্য মাত্রায় । তিনি ছিলেন অন্দরান্ত ও নিম্পাপ, যেহেতু আল্লাহ নিজেই তাঁকে পরিশুদ্ধ ও পবিত্র করেছিলেন ৷ কোরানে বলা হয়েছে: “আমরা (আলাহ) কি তোমার (মোহাম্মদের) বক্ষ প্রসারিত করে সেখান থেকে সমস্ত ভার (পাপ) অপসারিত করি নি? (কোরান ৯৪:১-২) | তিনি ছিলেন সবচেয়ে দয়ালু, নির্দোষ, সবচেয়ে ন্যায়পরায়ণ ও ক্ষমাশীল এবং সর্বাধিক মহানুভব ও সৎ। অপরদিকে, তার চরিত্রে আদৌ কোন নিষ্ঠুরতা বা বর্বরতা ছিল না। আল্লাহ নিজেই এ সত্যতা জ্ঞাপন করেন এভাবে: “এবং আমরা (আল্লাহ) পৃথিবীর প্রতি অনুকম্পা করে তোমাকে (মোহাম্মদকে) পাঠিয়োছি' (কোরান ২১:১১৭)। “নৈতিক বিশুদ্ধতার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে একথা বলে নবি মোহাম্মদ স্বয়ং গর্ব করতেন | ইসলামের এক শ্রেষ্ঠ পপ্তিত ও পুনরুজ্জীবনবাদী ইমাম গাজ্জালী (মৃত্যু ১১১১) - নবি মোহাম্মদের পর যাকে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মুসলিম হিসেবে গণ্য করা হয় - তার বিবেচনায় “জীবনের সর্বক্ষেত্রে নবি ছিলেন একজন আদর্শ, সর্বোচ্চ উৎকর্ষতায় বিশুদ্ধ বা পরিপূর্ণ মানুষ ॥' নবির ব্যক্তিগত চরিত্রের বিশালত্ব বা মহত্ত সম্বন্ধে গাজ্জালী আরও লিখেন: প্রেরিত মহাপুরুষ সর্বদাই আল্লাহর কাছে আনত চিত্তে তাকে সর্বোচ্চ নৈতিক গুণাবলী ও মহৎ চরিত্রের অধিকারী করার জন্য প্রার্থনা করেছেন । তিনি ছিলেন অসামান্য নত্রতার প্রতীক এবং মানবজাতির মধ্যে সবচেয়ে মহৎ, সাহসী, ন্যায়বান ও ধার্মিক | ...নির্যাতিতরূপে, স্বামী হিসেবে, নেতা ও বিজয়ীরূপে নবি নৈতিক আচরণের যে উচ্চমান প্রদর্শন করে গেছেন, তা তাঁর আগে বা পরে কেউ কখনও পারেনি ।৯* 1980110019১, 1716 01/11157171097101 19715727025 45 6 0০০970111071107- 17/7175] 11/11-167110751111) 19 1116 157, ]0110191) ৬/০০10%, 9 17590. 2005 ৯২... [0081000111৬] (2003) 77617171001 777711950177) ০441-0970হ5217, 4১010 [01011511615 & 1915011001015, ৩ [99111, 0. 307 1790090 07, 1716 11751 17717271710 411). 0757157 7/75 14) 1৬747, 11510519190] ড7০09166: 10100://575/ড/-11৬11151910111. 01:5/00171/90179- 930.170101 ৯৪... [0108100011, 0. 66-67.

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।