ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৭৭ ২৭৮ মিলে নিজেদেরকে একটা পৃথক মুসলিম জাতি মনে করেছিল _ এ বিশ্বাসে যে, তাদের জন্মভূমি একটা “দ্বার-উল-হার্ব” বা 'যুদ্ধক্ষেত্র' ৷ এ অন্যায় মতাদর্শটিই ভারতের বিভক্তির কারণ ছিল । আরবরা (আরব হানাদাররা) নিজেরা যা করতে ব্যর্থ হয়েছে, আরবীয় “বিভক্তি ও শাসন' মতবাদটি তা করে দেয় তাদের জন্য । পৃথক ইসলামি রাষ্ট্র সৃষ্টির লক্ষ্যে মুসলিমদের অন্ধ-উদ্দীপনা যখন প্রবল হয়ে উঠে, তখন মাথা চাড়া দিয়ে উঠে হিন্দু রাষ্ত্রীয় আন্দোলন, যা তাদের মাতৃভূমির বিভক্তির বিরোধী ছিল । এ নতুন হিন্দুত্ববাদী আন্দোলন ভারত-বিভক্তি সম্পৃক্ত দাঙ্গা ও রক্তপাতে সমান দোষী বা অংশীদার রূপে নিন্দিত হয় অনেকের দ্বারা । কিন্তু এটা তর্কাতীত যে, ভারত ভাগের সময় যে সহিংসতা ও হত্যাকান্ড সংঘটিত হয় তার প্রাথমিক কারণ ছিল সংখ্যাগ্তরু অমুসলিম জনগণের সঙ্গে একটা এক্যবদ্ধ ও গণতান্ত্রিক ভারতকে গ্রহণে মুসলিমদের অনিচ্ছা ও প্রত্যাখ্যান । স্বাধীন ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ও অব্যাহত সহিংসতার জন্য হিন্দুত্ববাদী জাতীয়তাবাদীরাও চরম নিন্দিত হয়েছে । তবে প্রথমত এটা বিবেচনা করতে হবে যে, হিন্দুত্ববাদী আন্দোলনের জন্ম হয়েছিল মুসলিমদের অযৌক্তিক ও ধর্মান্ধ আন্দোলনের স্বাভাবিক বা প্রত্যাশিত প্রতিক্রিয়ারপে - যেমন খিলাফত আন্দোলনের উদ্দেশ্য অনুযায়ী গান্ধী ও নেহরু সমর্থিত) ভারতকে নিখিল ইসলামি খিলাফতের সঙ্গে যুক্ত করার অভিপ্রায়, পরে ভারতকে বিভক্ত করে পৃথক মুসলিম রাষ্ট্র সৃষ্টির জন্য বিচ্ছিন্নতাবাদী দাবি ও সে লক্ষ্যে হিন্দুদের বিরুদ্ধে অমানবিক সহিংসতা (যেমন মোপলা বিদ্রোহ) ইত্যাদি । মুসলিমরা নিষ্ঠুর হানাদাররূপে ভারতে এসে শত শত বছর শাসন করে । তারা সর্বোচ্চ নিষ্ঠুরতা প্রদর্শন করে ব্যাপক গণহত্যা ও ক্রীতদাসকরণসহ লাগামহীন লুণ্ঠনকার্ষের মাধ্যমে ভারতীয়দের ধনসম্পদ লুট করে এবং তাদের ধমীয়ি প্রতীক ও প্রতিষ্ঠানের ধ্বংসসাধন করে । অর্থনৈতিক শোষণকে বাদ দিলে, বিটিশ শাসন কিছুটা হলেও ভারতীয় অমুসলিমদের জন্য স্বস্তি বয়ে আনে সুদীর্ঘ ইসলামি নিষ্ঠুরতা ও অমর্যাদা সহ্য করার পর । ব্রিটিশ শাসকদের যখন চলে যাওয়া সময় আসে ভারতীয় জনগণের হাতে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ ফিরিয়ে দিয়ে, তখনই মুসলিমরা ভারতভূমি বিভক্ত করার জন্য মরিয়া হয়ে উঠে । জবরদস্তিমূলক ধর্মান্তর, ক্রীতদাসকরণ এবং অন্যান্য উপায়ে নির্যাতন ও অর্থনৈতিক চাপ প্রয়োগের ফলশ্রুতিতে যদিও বিপুল সংখ্যক লোক মুসলিম হয়ে গিয়েছিল, কিন্তু তাদের উপর নিষ্ঠুরভাবে চাপিয়ে দেওয়া একটা বিদেশী আদর্শের ভিত্তিতে ভারতকে বিভক্ত করার কোনো অধিকারই তাদের ছিল না । একটা স্বাধীন রাষ্ট্রের জন্য মুসলিমদের দাবি ও সে দাবি বাস্ত বায়নে তাদের নির্মম সহিংসতা হিন্দুদের মাঝে পৃথক একটি জাতীয়তাবাদী চেতনা ও ধর্মান্ধতার উপযুক্ত ক্ষেত্র সৃষ্টি করে । এর ফলে কিছু হিন্দু তাদের ধময়ি অস্তিত্বের প্রতিনিধিরপে একটা জঙ্গি ধময়ি জাতীয়তাবাদী শক্তিরূপে জেগে উঠে, তাদের দেশকে বিভক্ত করতে উদ্যত মুসলিমদের বিরুদ্ধে । বিশেষত ১৯২১ সালে মোপলা সহিংসতার পর হিন্দু সাংস্কৃতিক, ধর্মীয় ও জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ” (আর. এস. এস.) । এর উদ্ভব দীর্ঘকালব্যাপী মুসলিমদের এঁতিহাসিক অন্যায়-অবিচার এবং বর্তমান মুসলিমদের ধর্মান্ধতা, অসহিষ্কুতা ও সহিংসতার স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল মাত্র । ১৯৪৭ সালের দাঙ্গী ও হত্যাযজ্ঞ: কে দায়ী? ব্রিটিশ ভারতের বিভক্তি ও তার সাথে সংশিষ্ট সহিংসতার জন্য প্রাথমিকভাবে ব্িটিশদেরকে দোষারোপ করা হয়, বিশেষতঃ হিন্দুদের দ্বারা । কনরাড এলস্ট উল্লেখ করেছেন: কংগ্রেস দল মনে করে যে “একটা অশুভ শক্তি (বিটিশরা) হিন্দু-মুসলিম অনিচ্ছুক ভ্রাতৃত্বের উপর বিভক্তি চাপিয়ে দিচ্ছিল 1১১৩ ভারত ভাগের উপর প্রধান প্রধান সাহিত্যকর্ম - যেমন খুশবান্ত সিং-এর উপন্যাস ট্রেন টু পাকিস্তান", ভীষম শাহ্নীর উপন্যাস “তামাস' চেলচ্চিত্রে রূপায়িত) ও “দ্য আদার সাইড অব সাইলেন্স' গ্রন্থে উরাভাবী বৃতালিয়ার ভারত-ভাগ সংশিষ্ট প্রামাণ্য সংগ্রহসমূহ - ইত্যাদি এমনভাবে প্রদর্শন করা হয়েছে যাতে হিন্দুদের ঘাড়ে অধিক দোষ চাপানো যায় হিন্দু সহিংসতার ঘটনাগুলোকে লক্ষ্যণীয় করে তোলার মাধ্যমে | যাহোক এ উপমহাদেশের জনগণের সাধারণ ধারণা হলো, ভারত ভাগের সময়ে সংঘটিত সহিংসতা ও নিষ্ঠুরতার জন্য হিন্দু ও মুসলিমরা সমানভাবে দায়ী | এ বিষয়ে অধিকাংশ গবেষণামূলত কাজগুলোও করা হয়েছে হিন্দু ও মুসলিমদের উপর সমভাবে দোষ চাপানোর ইচ্ছাকৃত প্রয়াসে চালিত পথে । ১৯৪৭ সালের সহিংসতার একটা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এখানে উপস্থাপন করা হবে | এতে পাঠকবর্গ বিচার করে দেখতে পারবেন তিনটি পক্ষের - (ক) বিটিশ রাজ, খে) মুসলিম ও ইসলামি আন্দোলন এবং (গ) হিন্দু ও হিন্দুত্ব আন্দোলন - মধ্যে কে কতটা দোষের ভাগীদার । মপ্লা বিদ্বোহ ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা ও বিভক্তির আন্দোলনকালের সহিংসতা উপলব্ধি করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে দক্ষিণ ভারতের মালাবরে ১৯২১ সালের দৃশ্যপটে, যা আমাদেরকে দেখাবে মুসলিমরা তাদের নিরীহ প্রতিবেশীদের উপর কীরপ নির্মম বর্বরতা ঘটাতে পারতো | জানা যায় যে, মুসলিম বণিকরা ৬২৯ সালে মালাবর উপকূলের বন্দরে এসে সহিষ্ণু হিন্দুদের মাঝে বসতি স্থাপন করেছিল এবং তাদের সম্প্রদায় গড়ে তুলেছিল হিন্দু নারীদের সাথে মিশ্র বিয়ের মাধ্যমে | দাবি করা হয় কিছু নিম্নশ্রেণীর হিন্দুও স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল । এভাবে উনবিংশ শতাব্দীর প্রথম দিকে মুসলিমদের সংখ্যা যথেষ্ট বড় হয়ে উঠে (বর্তমানে প্রায় এক-চতুর্থাংশ) । এ পরাঁয়ে তারা জিহাদী পথ অবলম্বন করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিল, এবং মাঝে মাঝে সুফি সাধকদের ইন্ধনে পর্তুগিজ দখলদার ও হিন্দুদের বিরুদ্ধে জিহাদ ১১৩ [818 4৯] (2000) 1716 779107269 72071117077 071 115 177০9874715, ৬০1০০ 0111019, বি 19০11, 0. ৬] ১৩৯
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।