ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৭৩ ২৭৪ শাসন ফিরিয়ে আনতে ভারতের মুসলিমদের সাথে অমুসলিমদের হাত মিলানো কি বুদ্ধিমানের কাজ ছিল বা হতো? বিটিশ শোষণ হয়তোবা ছিল মুসলিমদের মতোই খারাপ । তার বাইরে বিটিশরাজের অধীনে তারা অবশ্যই অধিকতর মুক্ত বা স্বাধীন, কম উত্যক্ত ও বেশি সম্মানিত; এমনকি মুসলিম শাসনের অধীনে তারা যা কিছু ভোগ করেছে তার চেয়ে অনেকটা সুবিধাজনক অবস্থানে । নৈপুল লিখেছেন: “বিটিশ শাসনকাল _ কোন অংশে দুইশ' বছর, অন্যত্র একশ" বছরের বেশি - ছিল হিন্দু পুনর্জাগরণের সময় ।+০ মুসলিম শাসনের অধীনে পুনরায় “জিম্মি হওয়াটা তাদের কাছে সুস্পষ্টরূপেই কম আকর্ষণীয় ছিল । হিন্দু-মুসলিম বিবাদ, ভারত ভাগ ও তাতে ব্রিটিশের ভূমিকা ১৯৪৭ সালে ভারত ভাগের জন্য সামগ্রিকভাবে দোষের ভাগিদার হলো ব্রিটিশ শাসকরা, বিশেষত হিন্দুদের কাছে । ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগেস দলটি প্রতিষ্ঠা লাভের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনের বীজ রোপিত হওয়ার সাথে স্বাধীন ভারতের রাজনৈতিক নিয়ন্ত্রণের বিষয়ে হিন্দু-মুসলিমদের মাঝে একটা উত্তেজনাও দানা বাধতে শুরু করে | এ উত্তেজনা আরো উস্কানি পায় ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ দলটি প্রতিষ্ঠার ফলে । ১৯২০-এর দশকে এটা সহিংসতায় মোড় নেয় এবং আরো ভয়ঙ্কররূপে ১৯৪০-এর দশকে, যার ফলশ্রুতিতে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়: ভারত ও পাকিস্তান । ভারত বিভক্তি সংক্রান্ত সহিংসতায় ২০ লক্ষ পর্যন্ত মানুষ মারা যেয়ে থাকতে পারে | আর সে ধ্বংসাআক সহিংসতার জন্য ব্রিটিশরা ঢালাওভাবে নিন্দিত হয়েছে । যাহোক ভারত বিভক্তি ও তার সঙ্গে সম্পৃক্ত সহিংসতায় বিটিশদের দুষ্কর্মের উপর একটা পূর্ণ্ বিশ্লেষণ প্রয়োজন । বিংশ শতাব্দীর গোড়ার দিকে একটা জাতীয়তাবাদী আন্দোলন দ্রুত সারা ভারতবর্ষে বিস্তৃত হচ্ছিল । ১৯১৪ সালে মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আগমনের পর তা বহুগুণ গতি লাভ করে । তার হিন্দু ধর্মীয় অহিংসা নীতির পোশাকে আবৃত “অহিংসা আন্দোলন' ভারতীয় জনগণকে ব্যাপকভাবে আলোড়িত করে তোলে । ১৯২০ সালের ২০ সেপ্টেম্বরে ১৯১৯ সালীয় সংবিধান অগ্রাহ্যের জন্য গান্ধীর আহ্বান ও ১৯২১ সালের ডিসেম্বরে তার অসহযোগ আন্দোলনের ডাকে ভারতীয় জনগণের অভূতপূর্ব সাড়া প্রাদান স্পষ্ট করে তোলে যে, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দিন শেষ হতে যাচ্ছে । এ সময়ে ভারতীয় মুসলিমদের মাঝে দুটো পৃথক আন্দোলন গড়ে উঠে । ধার্মিকেরা শুরু করে খিলাফত” আন্দোলন (১৯১৯-২৩)। বিটিশদের দ্বারা একের পর এক মুসলিম শাসকদের উৎখাত শুরুর প্রেক্ষাপটে ভারতের মুসলিমরা এর আগেই তাদের রাজনৈতিক প্রধান ও ত্রাণকর্তারূপে অটোমান সুলতানের উপর আস্থা স্থাপন করেছিল | তারা এ অনুপ্রেরণা লাভ করেছিল বিখ্যাত সুফি সাধক শাহ ওয়ালিউলাহর মৃত্যু ১৭৬২) শিক্ষা থেকে, যিনি ভারতে মুসলিম শক্তি ভেঙ্গে ছিন-ভিন্ন হয়ে যাচ্ছে দেখে শক্তিশালী অটোমান সুলতানকে “আমির-উল- মুমেনীন” বা বিশ্বাসীদের নেতা' হিসেবে স্বীকৃতি দেন । ১৭৯৯ সালে সর্বশেষ স্বাধীন মুসলিম শাসক টিপু সুলতান উৎখাত হওয়ার পর মুসলিম আনুগত্য ব্যাপকভাবে অটোমানদের উপর স্থাপিত হয়, যা দেখতে পাওয়া যায় সিপাহি বিদ্রোহে অটোমানদের বিরোধিতায় তাদের অনুগত সাড়া দেওয়ার মধ্যে । প্রথম মহাযুদ্ধের সময় ইংরেজ-ফরাসি বাহিনী অটোম্যান সাম্রাজ্যের অধিকাংশ ছিনিয়ে নিয়ে অনেকগুলো স্বাধীন মুসলিম রাষ্ট্রে বিভক্ত করে । এতে বিশ্বের প্রধানত উম্মাবাদী-খিলাফতবাদী মুসলিমরা ক্ষিপ্ত হয়ে উঠে । ভারতের ক্ুদ্ধ ধার্মিক মুসলিমরা অটোমানদের বিরুদ্ধে নাক গলানোর রোষে ভারত থেকে বিটিশ খেদাও আন্দোলন শুরু করে । তারা চেয়েছিল বিটিশরা চলে যাবার পর ভারত হবে বিশ্বের মুসলিম ভূখগুগুলোকে একত্রে যুক্ত করা অটোমান খিলাফতের একটা অংশ । গান্ধী ও জওয়াহেরলাল নেহরুর নেতৃত্বাধীন কংগ্রেস দল দু'পক্ষেরই শত্র বিটিশদের উৎখাত করার জন্য এ ইসলামি আন্দোলনে যোগ দেয় । কিন্তু “মোপলা বিদ্রোহ' নামে পরিচিত ১৯২১ সালে মালাবরে নিরীহ হিন্দুদের উপর বর্বরোচিত মুসলিম সহিংসতার প্রেক্ষাপটে কংগ্রেস দলের নেতাদের মাঝে খিলাফত আন্দোলন আনুকূল্য হারায় (নিচে দেখুন) । ১৯২৩ সালে কামাল আতাতুর্ক অটোম্যান খিলাফত বিলুপ্ত করার পর এ আন্দোলনটি পরিত্যক্ত হয় । জাতীয়তাবাদী মানসিকতার মুসলিমরা ভারতবর্ষে একটা পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় আন্দোলনটি শুরু করে | ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার দ্বারা এ ধারণার সূচনা হলেও খিলাফত আন্দোলনের মৃত্যু ঘটার পরই তা গতি লাভ করে । মুসলিমরা এ বিভক্তিকরণ আন্দোলনটি শুরু করে এ ভয়ে যে, স্বাধীন গণতান্ত্রিক ভারতে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাজনৈতিক কর্তৃত্বের অধীনে বসবাস করতে হতে পারে । এ ভয়টি স্পষ্টতঃ প্রতিফলিত হয় আল্লামা ইকবালের গণতন্ত্রের সমালোচনায়, যেখানে তিনি বলেন: এটা এমন এক শাসনব্যবস্থা, যেখানে “মাথা গণনা করা হয়, পরিমাপ করা হয় না।' মোহাম্মদ ইকবাল (যার পরিবার হিন্দু থেকে মুসলিম হয়েছিল অল্পকাল আগে) বিকৃত অন্ধবিশ্বাসী মুসলিমদের মতোই তন্্গতভাবে স্বীকৃত ইসলামি আদর্শের প্রাধান্যের বিশ্বাসে মনে করতেন: “সমগ্র ভূমির মালিক মুসলিমরা, কারণ এগুলো তাদের আল্লাহর মালিকানাধীন ।১০৬ সুতরাং যদিও সে পর্যন্ত ভারতের সমস্ত বিখ্যাত চিন্তাবিদ ও নোবেল বিজয়ী ছিল হিন্দু, তথাপি ধর্মান্ধ ইকবালের দৃষ্টিতে হিন্দুদের চেয়ে মুসলিমদের মাথার পরিমাপ বা ওজন হতে হবে বেশি । উল্লেখ করা যেতে পারে যে, ১৯৪৭ সালে পাকিস্তান বিভক্ত হওয়ার জন্য উন্মত্ত সহিংসতা চালানোর সময় মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বাধীন মুসলিম লীগ দল মুসলিমদের মাঝে একটা গোপন লিফলেট বিলি করে, যাতে বলা হয়: “একজন মুসলিমের পাচজন হিন্দুর অধিকার পাওয়া উচিত, অর্থাৎ একজন মুসলিম পাঁচজন হিন্দুর সমান ।১০* এক্যবদ্ধ স্বাধীন ভারতের মাটিতে অতীতের সে মুসলিম রাজনৈতিক কর্তৃত্ব আর ফিরে পাওয়া সম্ভব হবে না বুঝতে পেরে ইকবাল ১০৫ 81980] 01998), 0.247 ১০৬15 [₹ (1993) 18617077571 77 177016, ৬০1০০ 0117018, [০৮ 19611)1, 0. এ! ১০৯17951801) (1989) 51677 1২০01077178: 4 5747)8) 2112)67715 12701780117 79 ৫710 10110777772 176 12077117107 ০171014, 01010 00015019105 77933, 19111, 0. 313 ১৩৭
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।