ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৬৯ ২৭০ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জনগণের একটা বিপুল সংখ্যাগ্তরু অংশ মনে করে যে, ব্রিটিশ-সৃষ্ট এ ধর্মীয় বিভাজনই সে অঞ্চলের মারাত্বক সাম্প্রদায়িক সংঘাতের কারণ, যা আজও তাদেরকে আক্রান্ত করে চলছে । তাদের মনে এ বিশ্বাস গভীরভাবে প্রোথিত যে, ব্রিটিশরা আসার আগে ভারতে হিন্দু-মুসলিমদের মাঝে ধর্মীয় শক্রভাবাপন্নতা সম্পূর্ণ অজ্ঞাত ছিল; ব্রিটিশরাই এ ধূর্ত ও অশুভ পরিকল্পনা উদ্তাবন করেছিল হিন্দু ও মুসলিমদেরকে পরস্পরের গলা কাটাকাটিতে ব্যস্ত রাখার জন্য । ইংরেজদের তথাকথিত “বিভক্তি ও শাসন" নীতিটির মাত্রাতিরিক্ত সমালোচনা গোগ্রাসে গিলেছে ও প্রায়শই উগরে দেয় বা দিচ্ছে এ অঞ্চলের মানুষ - হোক সে হিন্দু বা মুসলিম, প্রগতিশীল বা সংস্কারবিরোধী, উদারবাদী বা গৌড়া । সমালোচকরা মনে করেন যে, হিন্দু- মুসলিমদের মধ্যে একটা আশ্চর্য রকম বন্ধুত্বের সম্পর্ক, সহনশীলতা, ভ্রাতৃত্ব ও সহযোগিতা বিদ্যমান ছিল, যা উদ্দেশ্য সিদ্ধিকর প্রতারক বিটিশরা নষ্ট করে দেয় ৷ এমনকি নেহরুও চিত্রাঙ্কিত করেন যে, বিটিশরা সুচিন্তিতভাবে হিন্দু-মুসলিমদের মাঝে বিভাজন সৃষ্টি করে । ভারতের কংগ্রেস দল এ ষড়যন্ত্রমূলক মতবাদকে স্বাধীনতা-উত্তর ভারতে হিন্দু-মুসলিম দ্বন্দ অব্যাহত থাকার অন্তর্নিহিত কারণ হিসেবে দেখে; সমস্ত দোষ গিয়ে পড়ে সাবেক উপনিবেশবাদীদের উপর, তাদের অনুপস্থিতিতেও | নিচে দেখানো হবে যে, নিঃসন্দেহে ব্রিটিশ শাসকরা ভারতে ধময়ি বিভাজন বা বিভক্তিকে নিজেদের সুবিধায় কাজে লাগিয়েছিল । তবে প্রশ্ন করতে হবে: বিটিশ-পূর্ব ভারতে শত শত বছরের মুসলিম শাসনামলে হিন্দু ও মুসলিমদের মাঝে এঁক্য ও ভ্রাতৃত্ব প্রকৃতপক্ষে বা আদৌ বিদ্যমান ছিল কি? বিটিশ-পূর্ব ভারতে একটা স্বপ্নীল এঁক্য ও সংহতি বিদ্যমান ছিল, এরূপ দাবি এঁতিহাসিক তথ্য-প্রমাণ দ্বারা আদৌ সমর্থিত নয়; বরং এর বিপরীত অবস্থার সমর্থনে যথেষ্ট ইঙ্গিত রয়েছে । ভারতে শতাব্দীর পর শতাব্দী ব্যাপী মুসলিম শাসনামলে প্রতিটি প্রধান প্রধান হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল, যার অনেকগতলোকে বিরাট বিরাট মিনার সম্বলিত মসজিদে রূপান্তরিত করা হয়, এবং তা করা হতো ইসলামের বিজয়োল্লাস ও সে সঙ্গে হিন্দু ও তাদের ধর্মকে ইসলামের পায়ে পদানত ও মর্ধাদাহীন করার প্রতীক হিসেবে | এমনকি ১৬০০ শতকের গোড়ার দিকে বিটিশরা প্রথম বণিকরূপে ভারতবর্ষের মাটিতে পদাপর্ণ করার পরও আওরজজেব (১৬৫৮-১৭০৭) হাজার হাজার মন্দির ধ্বংস এবং সারা ভারতের হিন্দুদেরকে ইসলামে ধর্মান্তরিত করার জন্য জোরজবরদস্তি প্রয়োগ করছিলেন । ইসলামি নির্যাতন ও বর্বরতার ফলে ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্মের আলো মূলত নিভে গিয়েছিল; অথচ মুসলিম হানাদারদের প্রথম আগমণের সময় ভারতের বেশ কিছু অংশে সেটা একটি অত্যন্ত প্রাণবন্ত ধর্ম ছিল । মুসলিম শাসনামলে শিখ ও জৈনদেরকেও ভয়ঙ্কর মুসলিম স্বেচ্ছাচারিতার হিস্যা ভোগ করতে হয়েছে । ভারতের স্থানীয় হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখদের উপর মুসলিম হানাদার ও শাসকদের নিপতিত এরপ জঘন্য নির্যাতনের পরও কি মুসলিম ও অমুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার সম্পর্ক গড়ে উঠা সম্ভব ছিল? উত্তর যদি হয় হা, তাহলে বলতে হবে যে, সাম্প্রতিক বছরগুলোতে হিন্দুদের দ্বারা ঘটিত মুসলিমদের বিরুদ্ধে অনেক কম শক্রতামূলক কর্মকাণ্ড - যেমন অযোধ্যার বাবরী মসজিদের স্থলে মুসলিমদের ছারা ধ্বংসকৃত রামমন্দির পুনর্নিমাণ করতে তাদের অনেকটা ন্যায়সঙ্গত আন্দোলন - হিন্দু-মুসলিমদের মাঝে পারস্পারিক সহিষ্কুতা, বন্ধুত্ব ও এঁক্য সংহত করছে । এটা অনস্বীকার্য যে, ব্রিটিশ-পূর্ব ভারতে মুসলিম ও অমুসলিমদের মাঝে কেবলই একটা বড় বিভক্তি বিদ্যমান থাকতে পারতো, মুসলিম শাসকদের দ্বারা অমুসলিমদের উপর চরম নির্যাতনের ফলে । বিটিশ-পূর্ব ভারতে মুসলিম ও অমুসলিমদের মাঝে একটা নির্ভেজাল এঁক্য ও শান্তি বিদ্যমান থাকার কল্পকথা - যা তথাকথিত ধর্মনিরপেক্ষ মার্জুবাদী ও মুসলিম এঁতিহাসিকরা প্রচার করে থাকেন - সেটা প্রকৃত ইতিহাসের হাস্যকর মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় । এটা তৎকালীন মুসলিম ইতিহাসবিদ ও শাসকদের রেখে যাওয়া অসংখ্য এতিহাসিক দলিল ও প্রমাণের বিরোধী | এ এক্য ও শান্তির বিষয়টি ইসলামের মৌলিক নীতিরও বিরোধী, যা হিন্দু-পৌত্তলিকদেরকে ইসলামের ঘোরতর বা জাত-শক্র হিসেবে চিহ্নিত করে ও তাদেরকে সমূলে বিনাশের দাবি করে । বিটিশদের হিন্দু-মুসলিম বিভকিরি ব্যবহার: স্পষ্টতঃই ভারতে মুসলিম শাসনের পুরো সময় ধরে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটা বিরাট ফারাক ও সংঘাত বিদ্যমান ছিল । ব্রিটিশ বেনিয়ারা ১৬০০ সালে ভারতে পদার্পণ করার পর ১৭৫৭ সালে ক্ষমতা কুক্ষিগত করা শুরু করার পূর্বে প্রায় দেড়শত বছর ধরে সেটা দেখেছে নিজ চোখে । তারা দেখেছে আওরঙ্গজেবকে হাজার হাজার মন্দির ধ্বংস করতে, দেখেছে মারাঠা, শিখ ও অন্যান্যদের সঙ্গে তাকে অবিরাম রক্তাক্ত ও তিক্ত সংগ্রাম করতে | পরবর্তীতে ব্রিটিশরা সে পূর্ব-বিদ্যমান বিবাদ ও শক্রতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে মাত্র ৷ উদাহরণস্বরূপ সিপাহী বিদ্রোহের প্রাক্কালে চীফ কমিশনার স্যার হেনরী লরেন্স লক্ষৌতে মুসলিম ও হিন্দু সেনাদের এক সমাবেশকে বলেন:৯* হস্তক্ষেপ করতে চাচ্ছে । তোমরা সবাই জানো যে, এটা সর্বেব মিথ্যা । এর আগে আলমগীর (আওরঙ্গজেব) ও পরবর্তীকালে হায়দার আলী হাজার হাজার হিন্দুকে ধর্মীস্তরিত করেছে, অপবিত্র করেছে তাদের ধর্মীয় স্থানসমূহ, তাদের মন্দির ধুলিস্মাৎ করেছে, এবং নির্দয়ভাবে তাদের দেবতা- মূর্তিগুলোর উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে । আমাদের সময়ের দিকে তাকাও | এখানে যারা উপস্থিত তাদের অনেকেরই জানা যে, রনজিৎ সিং কখনোই তার মুসলিম প্রজাদেরকে নামাজ আহ্বানের অনুমতি দেননি - কখনোই দেননি মুয়াজ্জিনকে আযান দেওয়ার অনুমতি লাহোরের সজ্জিত সুউচ্চ মিনাগুলো থেকে, যা আজও সেখানে তাদের মহান প্রতিষ্ঠাতাদের স্মৃতিস্তস্ত হয়ে রয়েছে। গত বছরের আগেও কোনো হিন্দু লক্ষৌতে একটি মন্দির স্থাপনের সাহস পেতো না । তার সব কিছুই পরিবর্তিত হয়েছে । এখন কার সাহস আছে যে আমাদের মুসলিম বা হিন্দু প্রজাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করবে...? ৯৮ 1[310%/0২0 01870) 7776 127/7/07 ৫7019017177 1857, /১0817010, 19০1101, 0. 33 ১৩৫
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।