ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৬৭ ২৬৮ সহনশীলতাকে অস্বীকার করতে পারেন নি । তিনি লিখেছেন: “হিন্দুস্তান একটা ভাল দেশ, যেখানে সবকিছুই অনুমোদিত এবং কেউ কাউকে ভ্রুক্ষেপ করে না (অর্থাৎ কারো কাজে কেউ হস্তক্ষেপ করে না) ও জনগণ যার যেখানে খুশি যেতে পারে ।৯ এরূপ মানবিক, সহনশীল ও স্বাধীন একটা স্থানে এসে আক্রমণকারী মুসলিম দখলদার ও শাসকরা ঘটিয়েছে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ ও নিষ্ঠুরতা । তারা হাজারে হাজারে, লাখে লাখে সেসব শান্তিপ্রিয় মানুষকে হত্যা করেছে, ক্রীতদাস বানিয়েছে তাদের অগণিত ও অধিক সংখ্যককে | তারা হাজার হাজার মন্দির ধ্বংস করেছে, লুগ্ঠন ও ধ্বংসসাধন করেছে ভারতের অপরিমেয় সম্পদ, যার বর্ণনা তৎকালীন মুসলিম এঁতিহাসিকরা অত্যন্ত হষ্টচিত্তে লিখে রেখে গেছেন । কানহাদে প্রবন্ধা নামক এক ভারতীয় এতিহাসিক ইসলামি আগ্রাসীদের কর্মকাণ্ডের স্বচক্ষে দেখা বিষয়ের (১৪৫৬ সালে) বর্ণনা করেছেন এভাবে: “বিজয়ী বাহিনী পুড়িয়ে দিলো গ্রামগুলো, ফসলের জমি ধ্বংস করে ফেললো, জনগণের সম্পদ লৃগ্ঠন করলো, ব্রাহ্মণ ও সকল শ্রেণীর শিশু ও নারীদেরকে বন্দি করলো, কাচা চামড়ার ফিতা বা ফালি দিয়ে তাদেরকে প্রহার করলো, বন্দিদেরকে একটা চলন্ত জেলখানার মধ্যে তুলে নিয়ে গেলো এবং বন্দিদেরকে কুকুরের মতো আজ্ঞানুবতাঁ ইসলামে ধর্মান্তরিত করা হলো ।৯* মুসলিম আক্রমণকারীরা এরূপ বর্বরতামূলক কর্মযজ্ঞ চালিয়েছে তাদের ধর্মীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে মাত্র । ভারতের বিধর্মী ও পৌন্তলিকতা সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে না পারার জন্য ধর্মান্ধ উলেমা ও আধ্যাত্মিক সুফিরা প্রায়শঃ মুসলিম শাসকদের নিন্দা করতেন । উদাহরণস্বরূপ সুলতান আলাউদ্দিনকে কাজী মুঘিসুদ্দিন স্মরণ করিয়ে দেন যে, “হিন্দুরা সত্য নবির ঘোরতর শক্র', যাদেরকে করতে হবে নিশ্চিহ্ন অথবা চরম অবমাননা ।৯* ভারতের মুসলিম আগ্রাসক ও শাসকদের দ্বারা হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈনদের উপর যে নির্মম, নিষ্ঠুর ও বিরামহীন বর্বরতা সংঘটিত হয়, তা পর্তুগিজ ও স্পেনীয় হানাদারদের দ্বারা দক্ষিণ আমেরিকার পৌত্তলিক ও অবিশ্বাসীদের উপর চালিত হত্যাকাণ্ড ও বর্বরতাকেও ছাড়িয়ে যেতে পারে । ১৪৯২ সালে দক্ষিণ আমেরিকায় পর্তুগীজ সাম্রাজ্যবাদীদের আগমনের শুরুতে সে মহাদেশটির জনসংখ্যা ছিল প্রায় ৯ কোটি; এক শতাব্দী পর তাদের মধ্য থেকে মাত্র ১ কোটি ২০ লাখ বেঁচে থাকে ৯৮ এ ব্যাপক মৃত্যুর অধিকাংশই ঘটেছিল উপনিবেশীদের দ্বারা অনিচ্ছাকৃতভাবে বয়ে আনা ইউরোপীয় ও আফ্রিকার রোগের কারণে _ যেমন শিশুদের রোগ হাম, ডিপথেরিয়া ও হুপিং কাশি, সেই সঙ্গে বসন্ত, ফ্যালসিপ্যারাস ম্যালেরিয়া ও হলুদ জ্বর (ইয়েলো ফিভার) ইত্যাদি । দক্ষিণ আমেরিকায় এসব রোগের অনুপস্থিতির কারণে স্থানীয় জনগণের সেসব রোগ প্রতিরোধের ক্ষমতা ছিলনা; ফলে এসব বিদেশী রোগে সেখানে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছিল ৷ এক শতাব্দীর মধ্যে নিশ্নাঞ্চলীয় মৌসুমি এলাকার অধিকাংশ মানুষ আক্ষরিক অর্থে নিশ্চিহ হয়ে গিয়েছিল; অপরদিকে আন্দেজ ও মধ্য আমেরিকার উচ্চভূমিরও ৮০ শতাংশ লোক মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ।৯* তথাপিও উপনিবেশবাদীরা প্রধানত ধর্মীয় কারণে সম্ভবত লাখ লাখ স্থানীয় পৌন্তলিকদেরকে হত্যা করেছিল । এমনকি ইউরোপীয়দেরও আজ্বিকা থেকে উদ্ভূত ম্যালেরিয়া ও হলুদ জ্বর প্রতিরোধের ক্ষমতা ছিল না; আমেরিকায় নিয়ে আসা আফ্রিকার ক্রীতদাসদের থেকে এ দুই রোগে আক্রান্ত হয়ে তারাও বিপুল সংখ্যায় মারা যায় । এতিহাসিক দলিল ও পরিবেশ-পরিস্থিতিগত প্রমাণের উপর ভিত্তি করে অধ্যাপক কে. এস. লাল হিসাব করেছেন যে, ১০০০ সালে ভারতের লোকসংখ্যা ছিল প্রায় ২০ কোটি, যা ১৫০০ সালে এসে দাঁড়ায় মাত্র ১৭ কোটিতে, পাঁচটি শতাব্দীর পার হয়ে যাওয়া সত্তেও ।৯৮ অধ্যাপক লালের হিসাবে ১০০০ থেকে ১৫২৫ খিষ্টাব্দের মধ্যে মুসলিম হানাদার ও শাসকদের হাতে ৬ থেকে ৮ কোটি লোক মারা যায় । মুসলিম হানাদার ও শাসকদের হাতে এমন বিপুল সংখ্যক ভারতীয়ের মৃত্যুর হিসাব কারো কারো মনে সন্দেহের সৃষ্টি করতে পারে | তবে মনে রাখা প্রয়োজন যে, জাতিসংঘের হিসাবে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী সেনারা মাত্র ৯ মাসে ১৫ থেকে ৩০ লাখ লোককে হত্যা করে । এটা ঘটে আধুনিক সাংবাদিকতার উৎকর্ষতার যুগে, অথচ বিশ্ব সে সম্পর্কে সামান্যই জানে | অধিকন্তু নিহতদের মধ্যে বড় সংখ্যক ছিল তাদের একই ধর্মের লোক, পূর্ব পাকিস্তানী বাঙালি মুসলিম । অতএব এটা খুবই সন্তাব্য যে, মুসলিম আক্রমণকারী ও শাসকরা, যারা ভারত থেকে পৌত্তলিকতা ও তার অনুসারীদেরকে উচ্ছেদের দৃঢ় ধমীয়ি প্রকল্প নিয়ে এসেছিল, তারা এরূপ একটা বিশালভূখণ্ডে ১০ শতাব্দীরও বেশি সময়ে সহজেই আট কোটি বা তারও বেশী বিধর্মীকে হত্যা করে থাকতে পারে । হিন্দু-মুসলিম বিভক্তি: একটা ব্রিটিশ উদ্ভাবন? ভারতে বিটিশ সাম্রাজ্যবাদের একটা দিক, যাকে উপমহাদেশের সমালোচকরা ব্রিটিশ শাসকদেরকে অন্ধ-উচ্ছাসের সাথে দানবায়ীত করতে ব্যাপকভাবে ব্যবহার করে, তা হলো তাদের “বিভক্তি ও শাসন' (ডিভাইভ আ্যান্ড রুল') নীতি । এসব সমালোচকরা দাবি করে যে, বিটিশ শাসকরা তাদের দখলদারিত্ব ও শোষণ প্রক্রিয়া মজবুত করা ও অব্যাহত রাখার সুবিধার্থে ভারতীয়দের এক্যকে দুর্বল ও তাদের এক্যবদ্ধ প্রতিরোধকে স্তিমিত করার পূর্ব-পরিকল্পনায় হিন্দু-মুসলিমের মাঝে শক্রতা বা দ্বন্দ সৃষ্টি করে। তারা যুক্তি দেখান যে, এ চাত্রী হিন্দু- মুসলিমদেরকে বিভক্ত করে রাখে; তারা ধর্ম নিয়ে পরস্পরের মাঝে দ্বন্দ ও হানাহানিতে ব্যস্ত থাকে, যা ব্রিটিশ শাসনকে অব্যাহতভাবে চলতে দেয়। ৯৩. [58] (1994), 0. 29 ৯৯,099] 57২ (1996) 5197) ০15167110 1771727161157। 771 71017, 9900 4১518 17309015, 001011018 (০), 1). 41-42 ৯৫. ],8] (1990), 9. 1153 ৯৮:1715, 0. 8 ৯0800) [719 (1993) ৭776 717017104141177170 ০1176 51076 178, [1 1৬ 4085 ০.১ 15107. ৫ 12170178777 127770715107, 10100919 00015019105 71935, 101190911)1019, 0. 172, ৯৮ [58] (1973), 0. 25-32 ১৩৪
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।