Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৬৫ ২৬৬ করেও । তার এক কর্মকর্তা ১৬৫৭ সালে এক অনন্য সুন্দরী মুসলিম বালিকাকে আটক করে শিবাজীকে উপহার দেয় । শিবাজী তাকে তার নিজের মা জিজা বাই-এর চেয়েও সুন্দরী বলে প্রশংসা করেন; তাকে সম্মানজনকভাবে পোশাক ও স্বর্ণালঙ্কারে সঙ্িত করেন; এবং ৫০০ ঘোরসওয়ারের পাহারায় তাকে তার লোকদের কাছে পাঠিয়ে দেন ।৮৮- স্পষ্টতঃই শিবাজীর বীরত্বে এরূপ বিনয়, যা ছিল মুসলিমদের মাঝে অভাবনীয়, তা দেখে কাফী খান তার ঘৃণিত শক্ররও প্রশংসা না করে পারেননি । শিবাজী মুসলিমদেরসহ সকল ধর্ম প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতীককে সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতিও রক্ষা করেন । ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে, তার প্রতিপক্ষ আওরঙ্গজেব তার শাসনামলে হাজার হাজার মন্দির ধ্বংস করেছিলেন, ২০০-টিরও বেশি শুধুমাত্র ১৬৭৯ সালেই | তথাপি শিবাজী পরম বিবেকবানের মতো সতর্কতার সাথে মুসলিম মসজিদ, মাদ্বাসা বা পবিভ্রস্থান কলুষিত করা থেকে বিরত থেকেছেন । বরং তিনি সেসব প্রতিষ্ঠানের প্রতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল | তিনি সুফিদেরকে বিশেষভাবে শ্রদ্ধা করতেন; এমনকি সুফিদেরকে ভরণপোষণ দিয়ে সাহায্য করতেন এবং নিজ খরচে তাদের জন্য খানকাহ্‌ নির্মাণ করতেন । উল্লেখ্য, কেলোশির বাবা ইয়াকৃত ছিলেন তেমনি এক সুফি সাধক, যিনি শিবাজীর সাহায্য প্রাপ্ত ছিলেন ।”৯ অতিরিক্ত রক্তপাত থেকেও শিবাজী বিরত থাকতেন । মুসলিম আক্রমণকারী ও শাসকরা যখন হাজারে-হাজারে হিন্দুদেরকে অহরহ হত্যা করতে দ্বিধা করেনি, এমনকি সহনশীল এবং মহানুভব আকবরও যখন চিতোরের আত্মসমর্পণকৃত ৩০,০০০ কৃষককে হত্যা করেন ১৫৬৮ সালে, শিবাজী কখনোই এরূপ ঠাণ্ডা মাথায় তার প্রতিপক্ষ যুদ্ধবন্দিদের উপর গণহত্যা চালাননি । ১৬৬৪ সালে তিনি যখন সুরাট আক্রমণ করেন, সেখানকার মুঘল গভর্নর ইনায়েত খান পালিয়ে যান ও ৫০০ মুসলিম যোদ্ধাকে বন্দি করা হয় । ইনায়েত খান একটি গোপন স্থান থেকে শান্তি আলোচনার জন্য শিবাজীর নিকট দূত প্রেরণ করেন । দূতের ছদ্মবেশে ইনায়েত খানের উক্ত প্রতিনিধি লুকিয়ে রাখা ছোড়া নিয়ে শিবাজীর উপর ঝাপিয়ে পড়ে তাকে হত্যার ব্যর্থ চেষ্টা করে । তার বিশ্বাসঘাতকতা দেখে ও মাটিতে পতিত শিবাজী নিহত হয়েছেন ভেবে তার সৈনিকরা মুসলিম বন্দিদেরকে হত্যার ডাক তোলে | এমতাবস্থায় বেঁচে যাওয়া শিবাজী দ্রুত মাটিতে শায়িত অবস্থা থেকে উঠে দীড়িয়ে আসন্ন গণহত্যা রোধ করেন । যাহোক তার জীবন হরণের এ বিশ্বাসঘাতকতামুলক আক্রমণে ক্রুদ্ধ শিবাজী চার জন চত্রান্তকারী বন্দিকে হত্যা করেন, কুড়ি জনের হাত কেটে দেন এবং বাকীদেরকে ক্ষমা করে দেন ৯” প্রতিশোধ গ্রহণের এ ঘটনা অবশ্যই কিছুটা নির্মম ছিল, তবে তা ছিল শিবাজীর জীবনে দুর্লভ আর মুসলিমদের জন্য তুচ্ছ ও অহরহ ঘটনা । স্পষ্টত মুসলিমদের তুলনায় এটা ছিল বড়ই সংযমপূর্ণ ঘটনা, এমনকি পরবতীঁকালের বিটিশদের চেয়েও অধিক সংযমশীল । যদুনাথ সরকার জানান: প্রশাসনে তিনি “দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন, ভেদাভেদহীনভাবে তিনি সকল ধর্ম ও নারীদের মর্যাদার সুরক্ষা নিশ্চিত করেছিলেন, সকল ধরর্মতের সত্যিকারের ধামির্ক লোকদের (মুসলিমসহ) জন্য তিনি রাজকীয় পৃষ্ঠপোষকতা ও আনুকৃল্যের হস্ত প্রসারিত করেছিলেন, এবং সম্প্রদায়, শ্রেণী বা ধমর্মত নিবিশেষে সমস্ত প্রজার জন্য সমান সুযোগ প্রদান করতঃ তিনি মেধাবী সবার জন্য সরকারি চাকরির দরজা খোলা রাখেন ।”** একজন অশিক্ষিত ও গভীরভাবে ধার্মিক হিন্দু শিবাজীর ধর্মনিরপেক্ষতা, সহিষ্ক্ুতা ও মুসলিমসহ তথাপি শিবাজী তার ঘোর মুসলিম শক্রদের ভূখণ্ডে হানা দিয়ে লুটপাট করতেন । ভারতের এমন একটা অংশে (মহারাষ্ট্র) ছিল তার রাজ্য যেখানে “ধান উৎপাদন অসম্ভব ছিল এবং গম ও ভুা সামান্য পরিমাণে জন্মাতো"; কাজেই লুগ্ঠন করা ছাড়া তার কোনো উপায় ছিল না। এ ব্যাপারে আওরঙ্গজেবের সুরাট গভর্নর তাকে প্রশ্ন করলে তিনি বলেন: “আমার জনগণ ও দেশকে রক্ষার জন্য তোমার সম্রাট আমাকে একটা বিরাট বাহিনী রাখতে বাধ্য করেছে । সে বাহিনীকে অবশ্যই তারই প্রজাদের দেওয়া বেতনে চলতে হবে ।”৯ এ অজুহাত হয়তো তার সব হামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। তার অভিলাষ ছিল একটা স্থানীয় হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা, নির্যাতনকারী ও বৈষম্যমূলক বিদেশী মুসলিম শাসকদের বিপরীতে; এবং সে লক্ষ্য অর্জনের জন্যই ছিল তার সকল হামলা । তথাপি তার কর্মকাণ্ডে যতটা ক্রুটিই থাক না কেন, তা তার মুসলিম প্রতিপক্ষের ছারা সংঘটিত লুটতরাজ এবং অমুসলিম প্রজাদের প্রতি তাদের নির্যাতন, বৈষম্যমূলক আচরণ ও অবমাননার সঙ্গে আদৌ তুলনাযোগ্য নয় । প্রধানত মুসলিম ইতিহাসবিদদের লেখা থেকে গৃহীত এসব দৃষ্টান্ত ভারতীয় সমাজের মানবীয়, বীরত্বে বিনয়ী, সহিষ্ণু ও মুক্ত বৈশিষ্টের সুস্পষ্ট প্রমাণ বহন করে । অপরদিকে মুসলিম আক্রমণকারী ও শাসকরা যা কিছু সাথে এনেছিল, তা ছিল এর থেকে সম্পূর্ণ ভিন্ন ও বিপরীত । ভারতে মুসলিম শাসনের শেষ দিকের বহু মুসলিম ইতিহাসবিদ ও অমুসলিম পর্যবেক্ষকও এ সত্যতার সাক্ষ্য প্রদান করেন । ভারতীয়দের প্রশংসায় সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল লিখেছেন: “এ দেশের মানুষ ধারমিঁক, শ্লেহশীল, অতিথিপরায়ণ অমায়িক ও খোলামেলা মনের । তারা বৈজ্ঞানিক গবেষণায় উৎসাহী, জীবনের অনাড়ম্বরতায় বিশ্বাসী, ন্যায় বিচারের অনুসারী, সন্তুষ্ট, পরিশ্রমী, কর্মকাণ্ডে সক্ষম, অনুগত, সত্যবাদী এবং দৃঢ় ও অবিচলিত... দুয়ার্ত বারবোসা উল্লেখ করেছেন: বিজয়নগর রাজ্যে “যে কেউ আসতে ও যেতে পারতো, কোনরকম দুর্ভোগ ও জ্বালাতন ছাড়াই স্ব-স্ব ধর্ম অনুযায়ী বসবাস করতে পারতো, হোক সে খ্রিষ্টান, ইহুদি, মুসলিম কিংবা ধর্মাবিহীন অবিশ্বাসী । প্রত্যেকেই সমতা ও ন্যায় বিচার ভোগ করতো ।' আকবরের রাজসভার অপেক্ষাকৃত গৌড়া ইতিহাসবিদ মোল্লা বাদাওনিও ভারতীয় সমাজের স্বাধীনতা ও ৮৮ ওঞাগঞাও 0. 43 পট ৪ঞা]থান 0. 288; 01799, 13. 122 ৯৮ ৪77 0.76 ৯৯. 1010, 9. 302 ৯৯. 1010, 9. 2,290 ১৩৩

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।