নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৯ 5 ১০ বাণীর সঙ্গে যথাযথ মিল রেখে সুন্নত সংকলিত হয়েছিল, এবং তা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামের বিশেষজ্ঞ (উলেমা)-দের দ্বারা স্বীকৃত হয়ে এসেছে । শরীয়া” বা “পবিত্র ইসলামি আইন" হলো ইসলামের আরেকটি অপরিহার্য উপাদান । শরীয়া আইন ইসলামের পৃথক কোন উপাদান নয়, বরং তা কোরান ও সুন্নত থেকেই উদ্ভূত । মোহাম্মদ ঈশ্বরের বাণীসমূহ তার শিষ্যদের মাধ্যমে খণ্ডে খণ্ডে লিপিবদ্ধ ও মুখস্ত করালেও তিনি সেগুলোকে পুস্তকাকারে সংকলিত করার প্রয়োজন বোধ করেন নি । এখন যে কোরানকে আমরা চিনি, তা ইসলামের তৃতীয় খলিফা ওসমানের শাসনামলে (৬৪৪-৬৫৬ সাল) সম্কলিত করা। একইভাবে আল্লাহ বারংবার মুসলিমদের বলেছেন, নবি মোহাম্মদকে অনুসরণ করতে তবুও মোহাম্মদ কিন্তু তাঁর কাজ ও অবদান সম্বলিত জীবনী - যা বিশ্ব ধ্বংস না হওয়া পর্যন্ত মুসলিমদেরকে অনুসরণ করতে হবে - তা লিখে কিংবা অন্যদের দ্বারা লিখিয়ে রেখে যাওয়ার বিষয়টি উপেক্ষা করেছেন । স্পষ্টতঃ ইসলামের খোদাও মোহাম্মদকে তাঁর (খোদার) বাণীসমূহ একটা পুস্তকে (অর্থাৎ কোরান) একত্রিত করতে অথবা নবি মোহাম্মদের আত্মজীবনী (অর্থাৎ সুন্নত) লিখে রেখে যাওয়ার নির্দেশ দিতে বেমালুম ভুলে গিয়েছিলেন । অথচ ইসলাম ধর্মের এ দুটি মৌলিক উপাদান মুসলিমদেরকে সর্বকালে কঠোরভাবে অনুসরণ করতে হবে । নবি মোহাম্মদের মৃত্যুর পর কয়েকজন বুদ্ধিমান মুসলিম আল্লাহ ও তাঁর নবির এ দুর্বলতাগুলো উপলব্ধি করেন ও তা পূরণ করতে সচেষ্ট হন। তাঁরা উপলব্ধি করেন যে, ইসলাম ধর্মকে অবিকৃত ও আদি অবস্থায় রাখতে হলে স্বর্গীয় বাণী ও সুন্নতের পদ্ধতিগত বিন্যাস জরুরি । সুতরাং আল্লাহর পূর্বেকার ধর্মগ্রন্থ “গস্পেল' ও “তোরা' (বাইবেল ও তাউরাত)'র ক্ষেত্রে ঘটা বিকৃতির মতো একই রকম বিকৃতি এড়ানোর জন্য তারা মোহাম্মদের মৃত্যুর প্রায় দুই দশক পর আল্লাহর দৈববাণীগুলো একত্রিত করে কোরান সংকলন করেন । অতঃপর অভিজ্ঞ ইসলামিক পণ্ডিতদের দু'টো ধারা ইসলামকে সঠিক পথে রাখার নিমিত্তে পৃথক দু'টো বিশাল কার্য-প্রকল্পে নিয়োজিত হয় । প্রথম প্রকল্পটি ছিল নবির সুন্নত একত্রিত করা ৷ ৭৫০ সালের দিকে ধার্মিক মুসলিম পণ্ডিত ইবনে ইসহাক কর্তৃক নবির প্রথম জীবনী সংকলনের মধ্য দিয়ে তা শুরু হয় । তারপর থেকে বহু বিখ্যাত মুসলিম পণ্তিত ও গবেষক নবির জীবনের ওপর অনেক দুঃসাধ্য ও পুঙ্থানুপুঙ্খ গবেষণার কাজে নিয়োজিত হন । অগণিত মানুষের সাক্ষাৎকার গ্রহণের জন্য তাঁরা হেজাজ থেকে সিরিয়া, পারস্য, মিসর তথা আরবের সর্বত্র পরিভ্রমণ করেন এবং নবির হাজার হাজার কথা, কাজ ও উপদেশ একত্রিত করেন | এদের মধ্যে ছয়জন অত্যন্ত মেধাবী ও দক্ষ হাদিস সংকলক রয়েছেন, যাঁদের সংকলিত হাদিস খাঁটি বা সহি হিসেবে স্বীকৃত: ১. আল-বুখারী (৮১০-৮৭০) সংগ্রহ করেছেন ৭২৭৫টি খাঁটি হাদিস, যাকে বলা হয় “সহি বুখারী" । ২. মুসলিম বিন আল-হাজ্জাজ (৮২১-৮৭৫), বুখারীর একজন শিষ্য, সংগ্রহ করেছেন ৯২০০টি খাঁটি হাদিস, যাকে “সহি মুসলিম' বলা হয়। আবু দাউদ (৮১৭-৮৮৮) সংগ্রহ করেছেন ৪৮০০টি খাঁটি হাদিস, যাকে “সুনান আবু দাউদ" বলা হয় । আল-তিরমিযী (মৃত্যু ৮৯২)। ইবনে মাজা (মৃত্যু ৮৮৬) . ইমাম নাসাই (জন্ম ২১৫ হিজরী) । সুন্নত সংকলনের সময়কালে আবির্ভাব ঘটে আরেকটি ধারার অতিশয় মেধাবী ইসলামি পণ্তিতগণের । তাঁরা কোরানের বাণী ও হাদিসের সঠিক ব্যাখ্যার ভিত্তিতে মুসলিম সমাজের প্রয়োজনীয় আইনসমূহ সুনির্ধারিতভাবে সূত্রবদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন । এক্ষেত্রে চারজন বিশিষ্ট মুসলিম পপ্তিতের উদ্যোগে চারটি প্রধান ধারা প্রতিষ্ঠিত হয়, যা ইসলামিক আইনশাস্ত্র (জুরিসঞ্ুডে্স) বা “ফিকাহ নামে পরিচিত । তাঁরা হলেন: ১. ইমাম আবু হানিফা (৬৯৯-৭৬৭) কর্তৃক প্রতিষ্ঠিত 'হানাফি' আইনশাস্ত্ । দক্ষিণ এশিয়া, তুরস্ক, বলকান অঞ্চল, চীন এবং মিসরের মুসলিমরা এ ধারার অনুসারী | ২. ইমাম মালিক বিন আনাস (৭১৫-৭৯৫) কর্তৃক প্রতিষ্ঠিত “মালিকী” আইনশাস্ত্র ৷ উত্তর ও পশ্চিম আফ্রিকা এবং কয়েকটি আরব দেশের মুসলিমরা এ মতের অনুসারী । ৩. ইমাম আল শাফী (৭৬৭-৮২০) কর্তৃক প্রতিষ্ঠিত “শাফী” আইনশাস্ত্র ৷ দক্ষিণ-পূর্ব এশিয়া, মিসর, সোমালিয়া, ইরিত্রিয়া ও ইয়েমেনের মুসলিমরা এ সম্প্রদায়ের অনুসারী । ৪. ইমাম আহম্মদ বিন হাম্বাল (৭৮০-৮৫৫) কর্তৃক প্রতিষ্ঠিত “হাম্বালী' আইনশাস্ত্র । সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রের মুসলিমরা এর অনুসারী । বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে “ফিকাহ্* হলো: “আলা'হর বিধি-বিধান সংক্রান্ত জ্ঞান, যা ব্যক্তির কর্মের সাথে সম্পকর্যুক্ত _ যারা নিজে থেকেই ইসলামে কোনটা অবশ্যকরণীয় (ওয়াজিব), কোনটা সম্পূর্ণ নিষিদ্ধ (হারাম), কোনটা এহণযোগ্য মোনদিউব), কোনটা অননুমোদিত (মাকরূহ), অথবা কোনটা শুধু অনুমতি-প্রাণ্ত মমুবাহ্) সে ব্যাপারে আইন মেনে চলতে বাধ্য” ।৮ চারটি প্রধান ইসলামি আইনশাস্ত্রের প্রতিষ্ঠাতা এবং তাঁদের ছাত্ররা ইসলামি আইন ও অনুশাসন সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরির জন্য তিন শতাব্দীরও বেশি সময় ধরে অসাধারণ গবেষণা চালান, সামগ্রিকভাবে তাকে পবিত্র ইসলামি আইন বা “শরীয়া” বলা হয় ৷ ইসলামের এ আইনশাস্ত্র গুলোর মধ্যে কয়েকটি ক্ষেত্রে সামান্য ব্যতিক্রম থাকলেও মৌলিক পার্থক্য একেবারেই নগণ্য । লে শি ০০ ৯৪... 10৬৮ ঢং 01957) 7716 .590161.5177/07/76 0151071, 0811)71056 [001521519 [7555 [0]. 09. 150
— Page 14 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.