Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৫৭ ২৫৮ বিজয়নগরের রাজাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির (বেসামরিক লোকদের উপর অত্যাচার না করার) সম্পূর্ণ বিপরীত ॥ যখন নিহতের সংখ্যা ২০ হাজার পূর্ণ হত, তখন তিনি তিন দিনের জন্য থেমে সে রক্তাক্ত ঘটনা উদযাপনে আনন্দোৎসব করতেন । তিনি পৌভলিক মন্দির ভাংচুর ও ব্রাহ্মণদের কলেজগুলোকে নিশ্চিহ করে ফেলেন ।৭* মুসলিম দখলদার ও শাসকরা কোরান ও নবির হাদিসের নির্দেশ মোতাবেক আল্লাহর উদ্দেশ্যে ইসলামি পবিত্র যুদ্ধের খাতিরে এসব বর্বরতামূলক কর্মে লিপ্ত হতো । মদীনার বানু কোরায়জা (৬২৭) বা খাইবারের ইহুদী গোত্রের উপর নবির আক্রমণ (৬২৮) এবং তাদের প্রতি তার আচরণের ধরণ পরবতীঁকালীন ইসলামের মহান বীরদের দ্বারা অনুকরণের আদর্শ নজির বা দৃষ্টান্তরূপে কাজ করে । যুদ্ধ সংক্রান্ত হিন্দু ও ইসলামি নীতির পার্থক্য স্পষ্টতরভাবে পরিস্ফুটিত হয়েছিল দিল্লি ও আজমীরের রাজা পৃথ্থিরাজ চৌহানের বিরুদ্ধে সুলতান মোহাম্মদ গোরীর আক্রমণে (১১৯১) । তার প্রথম আক্রমণে মোহাম্মদ গোরী পরাজিত ও বন্দি হন পৃথ্বিরাজের হাতে | ভারতের উত্তর সীমান্তে তার অনেক গণহত্যা, ক্রীতদাসকরণ, লুটতরাজ ও ধবংসসাধন মূলক বর্বরোচিত আক্রমণ সত্তেও পৃথ্থিরাজ চৌহান গোরীকে ক্ষমা করে দেন এবং কোনরূপ অবমাননা ও শাস্তি ছাড়াই মুক্ত করে দেন । মাত্র কয়েক মাসের মধ্যেই গোরী তার বাহিনীকে পুনর্গঠিত করে পুনরায় আক্রমণ করে দিল্লির বিনয়ী বীর ও হিন্দু রাজা পৃথ্থিরাজকে পরাজিত করেন ৷” মোহাম্মদ গোরী তার প্রতি পৃথ্থিরাজের পূর্ববর্তী মহানুভবতার উপযুক্ত প্রতিদান দেন পৃথ্থিরাজের চক্ষু দুটি উৎপাটনের পর তাকে হত্যা করে 1৯ হিন্দু ও মুসলিমদের মধ্যে যুদ্ধ সংক্রান্ত নিয়ম-কানুনের বৈপরিত্যের আরো নমুনা পাওয়া যায় ১৩৬৬ খিষ্টাব্দে বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্তরায়ের বিরুদ্ধে দাক্ষিণাত্যের সুলতান মোহাম্মদ শাহর আক্রমণ সম্পর্কিত ফেরিশতার বর্ণনায় । মোহাম্মদ শাহ এ আক্রমণে ১০০,০০০ বিধর্মীকে হত্যার প্রতিজ্ঞা করেন এবং “বিধমীর্দের উপর হত্যাযজ্ঞ এমনই তীব্ররূপ ছিল যে, তাদের তলোয়ারের কবল থেকে অন্তঃসত্ী নারী ও কোলের শিশুরাও রক্ষা পায়নি, লিখেছেন ফেরিশতা ১” মুসলিম বাহিনী বিশ্বাসঘাতকতা মূলকভাবে হামলা করলে কৃষ্ণরায় পালিয়ে প্রাণ রক্ষা করেন, কিন্তু তার ১০,০০০ যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয় । ফেরিশতা লিখেছেন: মোহাম্মদ শাহর “প্রতিশোধের তৃষ্তা এতকিছুর পরও অতৃপ্ত রয়ে যায় এবং তিনি বিজয়নগরের আশেপাশের সকল বাসিন্দাকে হত্যার আদেশ দেন এমতাবস্থায় কৃষ্ণরায় শান্তি স্থাপনের জন্য দূত প্রেরণ করেন, কিন্তু মোহাম্মদ শাহ তা প্রত্যাখ্যান করেন । অতঃপর সুলতানের এক প্রিয়ভাজন উপদেষ্টা তাকে স্মরণ করিয়ে দেন যে, তিনি কেবল এক লাখ হিন্দুকে হত্যার প্রতিজ্ঞা করেছেন, তাদের জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে নয় | এতে সুলতান উত্তর করেন যে, “সে প্রতিজ্ঞার দ্বিগুণ সংখ্যক সম্ভবত নিধন করা হয়েছে', তথাপি তিনি শান্তি প্রতিষ্ঠা কিংবা গণহত্যা ত্যাগ করতে রাজী নন ।১ এর অর্থ দাঁড়ায়: এ আক্রমণটিতে দুই লাখের মতো লোককে হত্যা করা হয়েছিল । অবশেষে দূতরা বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে সুলতানকে শান্তি স্থাপনের সিদ্ধান্তে রাজী করাতে সক্ষম হন এবং তারা সুলতানের সঙ্গে কিছু কথা বলার অনুমতি চান । ফেরিশতার জানান: “কথা বলার অনুমতি পেয়ে তারা বলেন যে, দোষী ব্যক্তির (রাজার) অপরাধের জন্য কোনো ধর্মই নির্দোষ লোকের উপর শান্তি আরোপের বিধান দেয় না, বিশেষত অসহায় নারী ও শিশুদের উপর: যদি কৃষ্ণরায় কোনো অপরাধ করে থাকে, দরিদ্র ও দুরর্ল নাগরিকরা সে ভুলের ভাগীদার হতে পারে না । এতে মোহাম্মদ শাহ উত্তর করেন: “যা কিছু করা হয়েছে তার সবই স্বগীয় রায়ের মোতাবেক (যেমন কোরানের ৯:৫ নং আয়াতে পৌতলিকদেরকে হত্যা করতে আল্লাহর নিদের্শ), এবং সেটা পরিবর্তন বা অমান্য করার ক্ষমতা তার নেই । পরিশেষে দূতেরা মোহাম্মদ শাহর মনে মানবিক চেতনা জাগাতে সক্ষম হন । ফেরিশতা জানান: “এরপর তিনি শপথ করেন যে, কোনো বিজয়ের পর তিনি একজন শক্রকেও হত্যা করবেন না এবং তার উত্তরসূরীদেরকেও একই পথ অনুসরণের নিদেশ দিবেন ।*** সুতরাং ভারতীয় মানবতা এক্ষেত্রে এক মুসলিম শাসককে তার পবিত্র ধমীয়ি অথচ নির্মম দায়িত্ বর্জনে উদ্ুদ্ধ করে । যুদ্ধনীতির ক্ষেত্রে হিন্দু-মুসলিম বৈপরিত্য সম্বন্ধে জন জোন্স-এর পর্যবেক্ষণ: “একটা অদ্ভুত সত্য হলো, প্রথমতঃ মোহাম্মদের অনুসারীরা এবং দ্বিতীয়তঃ নয, ভদ্র ও বিনয়ী যিশুর ভক্তরা (অর্থাৎ পর্তুগিজরা) এ দেশটি আক্রমণ শুরু না করা পর্যন্ত ভারতে ধ্মীয় অসহিষ্ইতার বীভৎস ও রক্তাক্ত দানবীয়তার কথা শোনা যায়নি /** উনিশ শতকের প্রখ্যাত দার্শনিক আর্থার শোপেনহাওয়ার (মৃত্যু ১৮৬০) ভারতে ইসলামি আক্রমণের নোংরা কাহিনীর বর্ণনা দিয়েছেন এভাবে: “সীমাহীন নির্যাতন, ধ্ীয় যুদ্ধবি্রহ, এরূপ রক্তাক্ত উম্মাদনা, যার সম্বন্ধে প্রাচীন ভারতের কোনোই ধারণা ছিল না । প্রাচীন মন্দির ও মূর্তি ধ্বংস ও বিকৃতকরণ - একটা শোকাবহ, নোংরা ও বর্বরোচিত কাজ - যা এখনো একেশ্বরবাদী হিংসাত্বক রোষের সাক্ষ্য বহন করে চলছে... যা গজনীর মাহমুদের সেই অভিশপ্ত সৃতি থেকে আওরঙ্গজেব পর্যন্ত চলমান থাকে... হিন্দুদের বেলায় আমরা এরকম কোনো কিছু শুনি না।৬. ইংরেজ উপন্যাসিক আলডুয়াস হাক্সলি (১৮৯৪-১৯৬০) ইসলামের সেচ্ছাচারিতামূলক ইতিহাসের সঙ্গে পরবর্তীকালের খিষ্টানধর্মের অনুরূপতা দেখাতে তার “এন্ডস ত্যান্ড মীন্স" গ্রন্থে লিখেছেন: ৫৮17917501080), ৬০1. ]া, 0. 248 ৫৮ [00100 10, 77767490677 7706 ০4718 151776176, [1190106 [0018, 17 0০100০11998 ৫৯ [100৬1211]], ড10199019, 10009://017.5/110199019.018/1101/210)851-81-00780100) ৬০.:17617510181), ৬০1]. ]], 0. 195 ৬1010, 0. 196-97 ৬৮100, 0. 197 ৬৮. 01795 70 (1915) [1019-]15 [116 21000010050), 1176 11801011191) 0010109179, ৪৬ ০04, 0. 166 ৬৮980100019 13 (1997) 1716 1559)5 0147117/7507017770/67 70901 1:17/75997 ০/1116, 19০ % ০০11 71955, 13. 42-43 ১২৯

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।