ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৫৫ ২৫৬ ইতিহাসবিদ আবু জাইদুল হাসান জাবাজ-এর (শ্রীবিজয়া অথবা জাভার) মহারাজা কর্তৃক কুমার (ক্ষেমার; এগুলো বর্ধিত ভারতীয় সভ্যতার অংশ ছিল) রাজ্য বিজয় সম্বন্ধে লিখেছেন 1১ কুমার রাজ্যের তরুণ উদ্ধত যুবরাজ জাবাজ রাজ্য দখলের অভিপ্রায় ব্যক্ত করে, যা শুনে ক্ষুব্ধ জাবাজের রাজা কুমার রাজ্য আক্রমণ করে । কুমারের রাজপ্রাসাদ দখল ও উদ্ধত যুজরাজকে হত্যার পর জাবাজের রাজা “প্রত্যেকের নিরাপতার ঘোষণা দিয়ে তারপর নিজে কুমারের সিংহাসনে উপবিষ্ট হন । অতঃপর তিনি কুমারের উজিরকে (প্রধানমন্ত্রী) উদ্দেশ্য করে বলেন: “আমি জানি যে, তুমি নিজে একজন সত্যিকার মন্ত্রীর মতো ব্যবহার করেছো; এখন তোমার আচরণের প্রতিদান গ্রহণ করো । আমি জানি তুমি তোমার প্রভুকে ভাল উপদেশই দিয়েছো, কিন্তু সে তা মাথায় তোলে নি । এ সিংহাসনে বসার যোগ্য একজন লোক খুঁজে বের করো এবং তাকে এ নির্বোধের স্থলে বসাও । অতঃপর মহারাজা তৎক্ষণাৎ নিজ দেশে ফিরে গেলেন, এবং তিনি কিংবা তার কোনো লোক কুমারের রাজার মালিকানাধীন কোনো বন্ত স্পর্শও করলেন না 1 প্রাচীন গ্রিক পর্যটক ও এঁতিহাসিক মেগাস্থিনিস [খরষ্টপূর্ব ৩৫০-২৯০) ভারত সফরকালে ভারতীয় যুদ্ধবিগ্রহের অদ্ভূত বৈশিষ্ট্য সম্বন্ধে তার পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেন । আযালেইন দানিয়েলু তার সে পর্যবেক্ষণ এভাবে সংক্ষেপে উল্লেখ করেছেন: যখন অন্যান্য জাতির মধ্যে যুদ্ধের প্রতিযোগিতায় জমিজমা ধ্বংস করে তাকে কর্ষণ-অযোগ্য পতিত জমিতে পরিণত করা খুবই স্বাভাবিক ঘটনা, তখন বিপরীত পক্ষে ভারতীয়দের মধ্যে কৃষিকাজের লোকেরা একটি পবিত্র ও অলংঘনীয় শ্রেণীরূপে বিবেচিত; জমিকর্ষক বা চাষিরা, এমনকি যখন কাছাকাছি কোথাও প্রচণ্ড যুদ্ধ চলছে, তখনো তারা কোনো রকম বিপদের আশংকায় ভোগে না; কেননা যুদ্ধে রত দু'পক্ষ কেবলমাত্র পরস্পরকে হত্যা করে; কিন্তু কৃষিকাজে নিযুক্তদেরকে বিরক্ত করা থেকে বিরত থাকে । তদুপরি তারা কখনো শত্রুপক্ষের জমি আগুন লাগিয়ে ধ্বংসসাধন করে না বা তাদের বৃক্ষ নিধন করে না 1 প্রাচীন ভারতীয় সংস্কৃতি ও প্রাচ্য সভ্যতার উপর নেতৃস্থানীয় বিশেষজ্ঞ অধ্যাপক আর্থার বাশাম [মৃত্যু ১৯৮৬) প্রাচীন ভারতে যুদ্ধের নিয়ম-কানুন সম্বন্ধে লিখেছেন: “তার গোটা যুদ্ধ-বিএহের ইতিহাসে, কোন শহরের উপর তরবারি চালানো বা অযোদ্ধা জনগণকে হত্যার কাহিনী হিন্দু ভারতে আচরণের কোনো ঘটনা নেই । আমাদের নিকট প্রাচীন ভারতীয় সভ্যতার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর মানবতা | সপ্তম শতকে চীন থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগত বৌদ্ধ তীর্থযাত্রী হিউয়েন সাঙ লিখেছেন যে, ভারতের শাসক যুবরাজদের মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দিতা চলা সত্তেও দেশটি সেগুলোর দ্বারা সামান্যই ক্ষতিগ্রস্ত হয় । চতুর্থ শতাব্দীতে ভারতে আগত চীনা তীর্থযাথী ফাক্সিয়ান ভারতের শান্তি, সমৃদ্ধি ও উন্নত সংস্কৃতি অবলোকন করে স্তভভিত হয়ে যান । লিন্ডা জনসন লিখেছেন: যুদ্ধ-বিধবস্ত চীনে লালিত-পালিত ও বড় হওয়া ফাক্সিয়ান এ দেশটি দ্বারা ভীষণভাবে অভিভূত হন, যার শাসকরা জনসংখ্যার একটা বড় অংশকে হত্যা করার চেয়ে ব্যবসা-বাণিজ্য ও ধর্মকর্ম উৎসাহিত করণে বেশি উদ্বিগ্ন ছিল 1৬ ইসলামি যুদ্ধের নীতিমালা এ পর্যন্ত আলোচনা থেকে এটা স্পষ্ট হয় যে, ভারতে আগ্রাসী মুসলিম দখলদাররা কোরান ও সুন্নত ভিত্তিক একটা সম্পূর্ণ নতুন যুদ্ধনীতি নিয়ে আসে | সমসাময়িক মুসলিম এতিহাসিকগণ জানান যে, একটা সাধারণ নীতিরূপে তারা যুদ্ধক্ষেত্রে সমস্ত বিপক্ষীয় সৈন্যকে হত্যা করতো । যুদ্ধে জয়ের পর তারা প্রায়শঃই বেসামরিক গ্রাম ও শহরের উপর চড়াও হয়ে প্রায়ই যুদ্ধ করতে সক্ষম এমন বয়সী লোকদেরকে হত্যা করতো; তাদের বাড়িঘর বিধ্বস্ত ও লুটপাট করতো; কোনো কোনো ক্ষেত্রে গ্রাম ও শহর অগ্নিসংযোগে জ্বালিয়ে ভস্মিভূত করতো; বেসামরিক জনগণের মধ্যে বৌদ্ধ ভিক্ষু ও পুরোহিত ব্রাহ্মণ, যাদের উপর সাধারণ মানুষ ভীষণভাবে আস্থাবান ছিল, তারা হতেন মুসলিমদের নিমূর্লন অভিযানের বিশেষ লক্ষ্য; অবিশ্বাসীদের ধর্ম ও শিক্ষাকেন্দ্র, যেমন হিন্দু ও জৈন মন্দির, বৌদ্ধ মঠ, শিখ গুরুদুয়ারা ও স্বদেশীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ছিল অপবিভ্রকরণ, ধবংসসাধন ও লুগ্ঠনের প্রধান লক্ষ্য; আর নারী ও শিশুদেরকে ক্রীতদাসরূপে বিপুল সংখ্যায় আটক করা হতো । তারা বন্দিকৃত সুন্দরী যুবতীদেরকে যৌন দাসীরূপে ব্যবহার করতো; অন্যদেরকে গৃহকর্মে নিযুক্ত করতো ও বাকীদেরকে বিক্রি করে দিতো । লুগ্ঠিত মালামালের বিপুলত্ব ও সে সাথে বন্দির সংখ্যা দিয়ে বিচার করা হতো সামরিক অভিযানের সাফল্য ও গৌরব, যা মধ্যযুগীয় মুসলিম ইতিহাসবিদদের মহিমাকীর্তনে প্রতিফলিত হয়েছে । যখন বিপুল সংখ্যক বিধর্মী নিহত হতো, তখন সুলতান মোহাম্মদ গোরী, কুতুবুদ্দিন আইবেক ও সম্রাট বাবর সহ অনেকেই বিশালাকার “বিজয়ন্তস্ত' নির্মাণ করতেন সেসব হতভাগ্যদের মস্তক দ্বারা, সে বিজয়কে উদযাপন করতে । দাক্ষিণাত্য সুলতানাতের সুলতান আহমদ শাহ বাহমনি (১৪২২-৩৬) বিজয়নগর রাজ্য আক্রমণ করেন, যে বিষয়ে ফেরিশতা লিখেছেন: “তিনি যেখানেই যেতেন নিদর্য় ও নিমর্মভাবে নারী, পুরুষ ও শিশুকে হত্যা করতেন । এ ঘটনা তার চাচা ও পূর্বসূরী মোহাম্মদ শাহ ও ৭৯. 75 90910)9851 £১5101) 10050017501 911%11898, 18৬৪. 010 70101001- 5/০16 00161) 8) 65691151011 00016 [10019]) 01৮11178001) 10 ৪ 07019 190660 111001-130001)19 19115109015 11011016006. 1116 18100019 1৬10191110) 10150017191) 81-1৬5001 1180. 1001 £91010] [79591] 1) 738919. 1) 916, 8110 16109001090 0)15 56015 11] 115 1৬1০800৬/3 01 0010. ৫৬1711101 &108৬/500, ৬০]. 7, 0. 8-9 ৫৯. [81016198, 0. 106 ৫৫. 891181) /৬া, (2000) 7716 7/০707 71101 07795 77014, 9০00) 4519. 30013, 00101771019, 0. 8-9 ৫৮. 70170501.], (2001) 0০977191616 1010115 07/106 19 17771071577, /১1]0109 7300155, ব৪৬/ ০04 73. 38 ১২৮
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।