নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৭ এ ৮ অংশবিশেষ ভূলে গেছে বা ভুল বুঝেছে - আল্লাহ সেটা ব্যাখ্যা করার জন্য কিংবা সেসব অংশগুলো সংশোধনের জন্য নবি মোহাম্মদকে না পাঠিয়ে, মোহাম্মদের নেতৃত্বে একটি সম্পূর্ণ নতুন ধর্ম প্রতিষ্ঠার জন্য তাঁকে পৃথিবীতে পাঠান! ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দুটো প্রাথমিক ভিত্তির উপর: প্রথমত কোরানে ধারণকৃত স্বগীয় বা দৈববাণী এবং দ্বিতীয়ত নবির এঁতিহ্য ও বাণী, যাকে হাদিস বা সুন্নাহ বলা হয় । দৈববাণী হলো মানব জাতির প্রতি ঈশ্বরের নিজস্ব বার্তা, যা আরবি কোরানে অপরিবর্তিত রূপে উপস্থাপিত হয়েছে । মোহাম্মদ-কর্তৃক ইসলামধর্ম প্রচার ও বিস্তার কালে (৬১০-৬৩২ সাল) আল্লাহ তাঁর বার্তাবাহক জিব্বাইলের মারফৎ অল্প অল্প করে তার প্রত্যাদেশগুলো মোহাম্মদের নিকট পৌঁছে দেন । মোহাম্মদ ছিলেন একজন নিরক্ষর মানুষ । প্রত্যেকবার জিব্রাইল ঈশ্বরের এঁশীবাণী নিয়ে এসে মোহাম্মদকে তা পড়ে শোনাতেন, যতক্ষণ না মোহাম্মদের তা মুখস্ত হতো । অতঃপর মোহাম্মদ ঈশ্বরের বাণীসমুহ নির্ভুল রাখার জন্য তাঁর শিক্ষিত শিষ্যদের দ্বারা লিখিয়ে রাখতেন ও তাঁর কিছু প্রিয় শিষ্যদের দ্বারা সেগুলো মুখস্ত করাতেন। নবির মৃত্যুর পর এসব প্রত্যাদেশ পুস্ত কাকারে সংকলিত করা হয়, যা “কোরান' নামে পরিচিত । সুতরাং কোরানে ধারণকৃত বিষয়সমূহ হলো মানবজীবনকে, যেভাবে ঈশ্বর কামনা করেন, ঠিক সেভাবে পরিচালিত করার জন্য তাঁর নিজের বাণী । সেরূপ জীবন যাপনকারী একজন বিশ্বাসী মৃত্যুর পর আল্লাহর স্বর্গে গমন করে সেখানে তাঁর অসীম অনুগ্রহ উপভোগের সুযোগ পাবে । ইসলামের দ্বিতীয় উপাদান _- বলতে গেলে ইসলাম ধর্মের অপর অর্ধাংশ _ হলো নবির প্রথাগত এঁতিহ্য: অর্থাৎ নবি মোহাম্মদের কথা ও কর্মকাণ্ডসমূহ, যাকে সমষ্টিগতভাবে হাদিস বা সুন্নাহ বলা হয় । ঈশ্বর-প্রেরিত অগণিত নবির মধ্যে যেহেতু মোহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ ও মানবীয় পূর্ণতার মূর্ত প্রতীক, সুতরাং স্বর্গে আল্লাহর অনুগ্রহ অর্জনের জন্য মুসলিমদেরকে, তথা মানবজাতিকে, নবির মত নিষ্পাপ বা নিখুঁত জীবন- যাপন করতে হবে । আর তার একমাত্র উপায় হলো নবির পদাঙ্ক অনুসরণ করে চলা । ইসলামি বিশ্বাস অনুযায়ী মুসলিমদের মধ্যে ধারা নবি মোহাম্মদের মতো জীবন অতিবাহিত করতে পারবে, তাঁরা কোন নরকযন্ত্রণা ভোগ না করে সরাসরি স্বর্গে (বেহেস্তে) প্রবেশ করবে । কিন্তু কোন মুসলিমের পক্ষে মোহাম্মদের নিষ্পাপ জীবনের সমকক্ষ হওয়া প্রায় অসম্ভব | সুতরাং অধিকাংশ মুসলিমকে প্রথমে কিছুকাল ইসলামের নরক বা দোযখের ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে দগ্ধ হতে হবে | তাদের নরকবাসের সময়কাল নির্ধারিত হবে পার্থিব জীবনে তারা কী পরিমাণ পাপ করেছে তার উপর । অতঃপর তারা স্বর্গে গমন করবে অনন্তকালের জন্য । মুসলিমদের মধ্যে আর একটিমাত্র দল নরকের আগুনে দগ্ধ না হয়ে স্বর্গে প্রবেশ করতে পারবে | এরা হল তারা যারা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হিসেবে মৃত্যু বরণ করবে, অর্থাৎ তারা যখন জিহাদ বা পবিত্র ধর্মযুদ্ধে মারা যাবেন (কোরান ৯:১১১; তৃতীয় অধ্যায়ে আরো দেখুন) । অতএব নবি মোহাম্মদের জীবদ্দশায় তাঁর নির্দেশে কিংবা পরিচালনায় যুদ্ধ করতে গিয়ে যে শত শত মুসলিম মৃত্যুবরণ করেছেন এবং তার পরবর্তীকালে শতাব্দীর পর শতাব্দী-ব্যাপী যে লাখ লাখ মুসলিম ইসলামের পবিত্র যুদ্ধে মারা গেছেন এবং এখনও মারা যাচ্ছেন বা ভবিষ্যতে মারা যাবেন - তাঁরা সরাসরি ইসলামের স্বর্গে পদার্পণ করবেন । অন্যান্য মুসলিমরা, যারা স্বাভাবিকভাবে মারা যাবে, তাদেরকে আলাহ-কর্তৃক সমগ্র পৃথিবী ধ্বংসের পর “শেষ বিচারের দিন' পর্যন্ত অপেক্ষা করতে হবে । কারণ এদিন আল্লাহ নির্ণয় করবেন স্বর্গে গমনের আগে কতকাল তাদেরকে নরকে কাটাতে হবে । সুতরাং মুসলিমদের মাঝে নবি মোহাম্মদের জীবনের, অর্থাৎ তাঁর কথা ও কর্মকাণ্ডের, সাথে পুঙ্খানুপুঙ্খথরূপে সমকক্ষ হওয়ার একটা সার্বজনীন আকাঙ্কা থেকে যায় । মুসলিম জীবনের অপর পরম আকাঙ্কাটি হলো অবিশ্বাসীদের বিরুদ্ধে ইসলামের পবিত্র যুদ্ধে শহীদ হওয়া, বিশেষত ইসলামের পরিধি সম্প্রসারণের জন্য অমুসলিম-নিয়ন্ত্রিত ভূখণ্ড দখলের জন্য যেসব যুদ্ধ । ইসলামের শুরুতে বিকাশমান মুসলিম সম্প্রদায় মদীনায় নবি মোহাম্মদ পরিচালিত জিহাদ-পেশায় নিজেদেরকে উৎসর্গ করেছিল । সে সকল যুদ্ধে লুষ্ঠিত মালামালের (ধমীয়িভাবে স্বীকৃত) উপর নির্ভর করেই তাঁরা জীবিকা নির্বাহ করতো (তৃতীয় অধ্যায় দেখুন) । নবুয়তীর তেইশ বছরকাল ধরে মোহাম্মদ আল্লাহর ঘনিষ্ঠ সানিধ্যে ছিলেন । সকল পরিস্থিতিতে _ তা হোক যুদ্ধে কোন সঙ্কট, যুদ্ধ-বন্দিদের বিষয়ে কোন সমস্যা কিংবা পরিবারের কোন বিবাদ মীমাংসা - জীবনের পদে পদে আল্লাহ মোহাম্মদকে পরিচালিত করতেন । নবির সকল কাজকর্মে আল্লাহ অবিরাম নজর রাখতেন | যখনই মোহাম্মদ কোন ভুল করতেন, তৎক্ষণাৎ আল্লাহ হাজির হতেন পরামর্শ দিতে বা সে ভুল সংশোধন করতে । এরূপে নবুয়তীকালে মোহাম্মদের প্রতিটি কথা ও কাজ ছিল স্বর্গীয় বা দিব্য ভাবে পরিচালিত, অর্থাৎ দিব্য প্রকৃতির | কাজেই “সহি মুসলিম” (& ০01160601 01100017900 0:801000)-র অনুবাদক ও বিশিষ্ট পণ্তিত আব্দুল হামিদ সিদ্দিকী সুন্নতকে স্বীয় সৃষ্টি বলে দাবি করে বলেন: “...কোরান ও সুন্নতের উপদেশাবলি কোন মানব শক্তি থেকে উদ্ভূত নয়, এর সবই ঈশ্বরের প্রত্যাদি্; সুতরাং এগুলো সকল বস্তগত ও ইহলৌকিক বিবেচনার উধের্ব ।৯ এ কারণে ইসলামে নবির সুন্নতসমূহ ধর্মগ্রন্থ কোরান-বহির্ভূত কিন্তু আধা-স্বগ্গীয় হিসেবে বিবেচিত, যা মুসলিমদেরকে অতি সতর্কতার সাথে অনুসরণ করতে হবে । মুসলিমদের জন্য নবি মোহাম্মদের জীবনের সমকক্ষ হওয়ার আকাজ্ষা কেবল একটা সুত্রবদ্ধ সিদ্ধান্ত নয় । আল্লাহ কোরানের নির্দেশ প্রতিপালনের সাথে সাথে নবিকে অনুসরণ করতেও বারবার মুসলিমদেরকে নির্দেশ করেছেন । কোরানে বারংবার বলা হয়েছে: আল্লাহকে (অর্থাৎ কোরানকে) এবং তাঁর প্রেরিত নবিকে (অর্থাৎ সুন্নতকে) মেনে চলো (কোরান ৩:৩২; ৪:১৩,৫৯,৬৯; ৫:৯২; ৮:১,২০,৪৬, ৯:৭১; ২৪:৪৭, ৫১-৫২,৫৪,৫৬; ৩৩:৩৩; ৪৭:৩৩; ৪৯:১৪; ৫৮:১৩; ৬৪:১২) | কাজেই ইসলাম ধর্মে কোরানের নির্দেশাবলি ও সুন্নত হলো প্রায় সমমানের দু'টি গুরুতৃপূর্ণ অংশ । যাহোক ইসলামের কিছু আধুনিক ও সুশিক্ষিত কৈফিয়তদাতা, শুধু বিরোধিতার কারণে হোক কিংবা অজ্ঞতার কারণে, আল্লাহর সুস্পষ্ট সতর্কবাণী সত্তেও সুন্নতকে ইসলাম থেকে বিচ্ছিন করতে সচেষ্ট । তার কারণ হাদিসে বর্ণিত নবির কিছু কিছু সুনত বা কার্যকলাপ আধুনিক চেতনা ও মূল্যবোধের কাছে অগ্রহণযোগ্য, এমনকি ঘৃণ্য ৷ তারা কোরানকে ইসলামের একমাত্র সংবিধানরূপে প্রতিষ্ঠিত করতে চান । এখানে উন্লেখ্য যে, নবি মোহাম্মদের মৃত্যুর পর ২০০ বছরেরও বেশি সময় ধরে বিশিষ্ট ইসলামি পণ্তিতগণের দ্বারা কোরানের টু 92171114451771 0) 1771771 1/74517711, 11121051900 09 9100101 47, 11190 81795810, 1০%% 1)০1101, 2004 ০016101, ৬০1. ], 10. 210-1 1, 17009 508.
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।