ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৩৯ ২৪০ রয়েছে । বিশিষ্ট ইতিহাসবিদ, বুদ্ধিজীবি ও লেখকরা ইসলামি বিজয়ের প্রকৃত ফলাফল বা প্রভাব স্বীকার করতে দৃঢ়ভাবে অনিচ্ছুক ৷ অপরদিকে তারা ব্রিটিশ শাসনের ছোট-বড় প্রতিটি নেতিবাচক বিষয় খুঁড়ে তুলতে ব্যস্ত, যদিও সে বিষয়গুলো ভারতের ভবিষ্যতের জন্য আজ প্রায় একেবারেই গুরুত্ৃহীন । তারা তাদের ধারণাগত বিটিশ শাসনের দীর্ঘস্থায়ী বা চলমান নেতিবাচক প্রভাবগুলোর নিন্দায় পঞ্চমুখ, কিন্তু ইসলামিক শাসনের ক্ষেত্রে একই বিষয় বা ফলাফলগুলোর আলোচনায় প্রদর্শন করে অদ্ভুত নীরবতা বা অস্বীকৃতি ৷ সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়টি হলো, মার্কসবাদী ঘরানার অনেক হিন্দু ইতিহাসবিদও ইসলামি শাসন ও এঁতিহ্যের মহিমান্বিত বর্ণিল ছবি অঙ্কনে তাদের মুসলিম প্রতিপক্ষের সাথে জোড়া বেঁধেছে । তবে এ দৃষ্টিভ্িটি তৎকালীন মুসলিম এতিহাসিক ও লেখকগণ কর্তৃক লিখে রেখে যাওয়া সাক্ষ্য-প্রমাণকে ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য প্রদর্শন মাত্র । সর্বত্র ইতিহাসবিদ ও বুদ্ধিজীবীদের দ্বারা উপমহাদেশে ও অন্যত্র অতীত ইউরোপীয় উপনিবেশিক শাসন এমনভাবে নিন্দিত ও দানবায়ীত হয়েছে যে, অধিকাংশ ইউরোপীয়রা আজ তাদের পূর্বপুরুষদের অতীত উপনিবেশিকতার দোষে অপরাধ বোধ বশতঃ লজ্জা পায় এবং সোজাসুজি সে অপকর্মকে স্বীকার করে নিচ্ছে । ভারতের বিটিশ শাসন কেবলই নেতিবাচক ছিল - কীভাবে এ দৃষ্টিভঙ্গিটির উদ্ভব হয়, সে সম্বন্ধে ইবনে ওয়ারাক লিখেছেন: ১৯৪৭ সালে স্বাধীনতার প্রথম প্রমন্ত দিনগুলোর পর ভারতীয় ইতিহাসবিদরা তাদের জাতীয়তাবাদী ইতিহাস উগরাতে থাকে, যা ব্রিটিশ সমত্রাজ্যবাদের মাঝে কোনোই গ্রহণযোগ্য গুণাবলি খুঁজে পায়নি । পরে ১৯৬০ ও ১৯৭০'এর দশকে নতুন দেশটির প্রতিটি মন্দ বিষয়, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি দুর্বলতার দায়ভার শেষ পর্যন্ত চলে যায় ব্রিটিশদের উপস্থিতিকাল ও অতীতের ব্রিটিশ শোষণের ঘাড়ে 1” ওয়ারাক আক্ষেপ করে বলেন: কিন্তু মধ্যপ্রাচ্য থেকে ভারত, ইউরোপ ও আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ইসলামের রক্ত-ঝরানো সম্প্রসারণবাদী দখল ও শাসন ছিল এমন এক শুভকর্ম, “যা নিয়ে মুসলিমরা গর্ববোধ করতে পারে, যা প্রশংসিত হওয়ার বিষয় । উদাহরণস্বরূপ, সম্প্রতি ইসলামিক সম্মেলন সংস্থা (ও. আই. সি.)*র মহাসচিব তুরস্কের একমেলেদ্দিন ইহসানোগলু অতীতের ইসলামি উপনিবেশিক যুগে ইউরোপকে প্রদত্ত ইসলামের অবদানের ভিত্তিতে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের দাবি করেন | তিনি বলেন: “আমরা বলতে পারি যে ইউরোপের প্রতিষ্ঠার একটা উপাদান হলো ইসলাম । বলকান অঞ্চলে অটোমানরা পাচ শতাব্দীকাল শাসন করেছে । আন্দালুসিয়ায় মুসলিম শাসন টিকে ছিল আট শতাব্দী, ...ইসলামকে ইউরোপে বহিঃস্থ উপাদান বলে গণ্য করা যায় না । এটা ইউরোপীয় সভ্যতার একটা প্রতিষ্ঠাকারী উপাদান ।* ওদিকে শিক্ষা থেকে প্রশাসন, শাসনকর্ম থেকে স্বাস্থ্যব্যবস্থা ও অন্যান্য ক্ষেত্রে ব্রিটিশ অবদান ব্যতীত বর্তমান ভারতবর্ষের আবিভবি নিঃসন্দেহে অসম্ভব হতো । কিন্তু যদি কোনো ব্রিটিশ রাজনীতিক ভারতে ইংরেজ শাসনের অবদান সম্পর্কে একইরূপ একটি বিবৃতি দেন, নিঃসন্দেহে আন্ত জাতিকভাবে হৈচৈ পড়ে যাবে । এ সন্ধিক্ষণে ভারতে ইসলামি অভিযান ও পরবর্তী মুসলিম শাসন সম্বন্ধে একটা বাস্তবতা-ভিত্তিক গবেষণা হওয়া অতীব জরুরি, বিশেষ করে যখন অভ্যন্তরীণ ও বিদেশী ইসলামবাদী সন্ত্রাসীদের দ্বারা ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মকরূপে চ্যালেঞ্জ বা পরীক্ষার সম্মুখীন হচ্ছে। প্রকৃতপক্ষে, মুসলিম বাংলাদেশ ও পাকিস্তানের স্থিতিশীলতা ইসলামি সন্ত্রাসী হুমকিতে আরো বেশি বিপন্ন । এ বিশ্লেষণে ভারতবর্ষে ইসলামি শাসনের আজ পর্যন্ত মূলত না-ছোঁয়া প্রকৃত প্রভাব এবং বর্তমান ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে তার চলমান এঁতিহ্য মূল্যায়নের চেষ্টা করা হবে । একথা পুনরায় জোর দিয়ে বলা নিম্প্রয়োজন যে, ভারতবর্ষে ইসলামি শাসন ছিল যতটা সম্ভব সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক, যেমনটি ছিল ব্রিটিশ শাসন । ইসলামি বিজয় ও শাসন ভারতে আধুনিক ইতিহাস লেখার একটা কেন্দ্রীয় ধারা হলো এ রকম: বিটিশ শাসনের পূর্বে ভারতে মুসলিম ও হিন্দুদের (এবং অন্যান্য অমুসলিম) মাঝে ছিল মহোত্তম একটা সমন্বয়, শান্তি ও ভ্রাতৃত্ব । ব্রিটিশরা ভারতের ক্ষমতা দখলের পর হিন্দু-মুসলমানের মাঝে দন্দ ও অশান্তি সৃষ্টি করে, যা অদ্যাবধি ভারতকে আক্রান্ত করে চলেছে । কিন্তু ব্রিটিশ দখলপূর্ব ভারতের ইসলামি শাসনকালীন প্রধান প্রধান মুসলিম ইতিহাসবিদ ও শাসকদের রেখে যাওয়া এতিহাসিক তথ্যের দিকে তাকালে, যে কেউ অনুধাবন করতে পারবে যে, ব্রিটিশ-পূর্ব ভারতে হিন্দু-মুসলিম অনৈক্য বা দ্বন্ধ মুলত ছিল না _ এমন দাবিটি প্রকৃত বাস্তবতা থেকে বহু দূরে । দুঃখজনক অথচ অপরিহার্য সত্যটি হলো, হানাদার ইসলামি দখলকারীরা ভারতে পা রাখার পর থেকেই হিন্দু ও মুসলিমের মধ্যে ধময়ি সহিষ্ক্ুতা ও সমন্বয় ছিল খুবই সামান্য । এখন ভারতে মুসলিম দখল ও শাসনের শতাব্দীগুলোব্যাপী হিন্দু-মুসলিম সম্পর্কের পথ-পরিক্রমা বা স্বরূপ বিশ্লেষণ করে দেখা যাক | মোহাম্মদ বিন কাসিমের আক্রমণ: উল্লেখ করা হয়েছে যে, কোরান ও সুন্নতের অনুশাসনে অনুপ্রাণিত হয়ে হাজ্জাজ ৬,০০০ সৈন্যের শক্তিশালী একটি বাহিনী সহযোগে কাসিমকে ভারতের দিকে প্রেরণ করেন । তিনি তাকে অভিযানের পথে দৈহিকভাবে সামর্থ্যবান সকল ভারতীয় পুরুষকে হত্যা এবং নারী ও শিশুদেরকে দাস বানানোর নির্দেশ দেন । সিন্ধুর দেবাল বন্দর দখল করার পর কাসিমের বাহিনী তিনদিন ধরে সেখানকার নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালায় । ব্রাক্মণাবাদে অস্ত্র-বহনে-সক্ষম বয়সের ৬,০০০ থেকে ১৬,০০০ লোককে হত্যা করা হয় । মুলতানে অস্ত্র বহনে সক্ষম সমস্ত লোককে হত্যার আদেশ দেওয়া হয় । চাচনামায় উল্লেখ আছে যে, রাওয়ারে কাসিমের সফল আক্রমণে ৯... 10) 21780, 0. 198 [২9101] 9000991, 11754719211: 1510771 71017/951 2 2251 777 17:7/70176,1:090893 £4177810, 9 09০09৮০9: 2008 ১২০
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।