Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ ২৩৭ ২৩৮ অধ্যায় - ৬ ভারতে ইসলামি সাম্রাজ্যবাদ "মেঘের অন্ধকারে বিদ্যুত চমকানোর মতো ঝলসে উঠলো তলোয়ার এবং ধাবমান তারকার ন্যায় রক্তের বন্যা বয়ে গেল । আল্লাহর বন্ধুরা পরাজিত করলো তাদের প্রতিপক্ষকে | মুসলমানরা অবিশ্বাসী আল্লাহর শক্রদের উপর প্রতিশোধ গ্রহণ করতঃ তাদের ১৫,০০০ লোককে হত্যা করলো... তাদেরকে বন্য জন্ত ও শিকারী পাখির খাদ্যে পরিণত করা হল... আল্লাহ তার বন্ধুদেরকে এত পরিমাণ লুগ্ঠনদ্রব্য প্রদান করলেন, যা পরিমাপ ও গণনার অতীত । এবং তৎসঙ্গে পাচ লক্ষ ক্রীতদাস, সুন্দর সুন্দর নর ও নারি ।” -- (সুলতান মাহমুদের ভারত অভিযানের উপর তার মন্ত্রী আল-উৎবির বর্ণনা) “(সুলতান) মাহমুদ দেশটির সমৃদ্ধি সম্পূর্ণরূপে ধ্বংস করেন এবং এমন সাংঘাতিক রকমের ক্ষতি সাধন করেন যে, হিন্দুরা ধুলিকণার মতো সব দিকে ছড়িয়ে পড়ে... । কেন হিন্দু বিজ্ঞানসমূহ দেশের যে সকল অংশ আমরা জয় করেছি সেসব স্থান থেকে অপসৃত হয়ে দূরে সরে গেছে, এটা তার একটা কারণ | সরে গেছে এমন সব স্থানে, যেখানে আমাদের হাত এখনো পৌঁছাতে পারেনি - কাশ্মীর, বেনারস ও অন্যান্য স্থানে ।” -- (আলবেরুনি, বিখ্যাত মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানী, মৃত্যু ১০৫০) “হিন্দু নারী ও শিশুরা মুসলমানদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে বের হয়েছে” -- (হিন্দুদের উপর সুলতান আলাউন্দিনের সর্বনাশা শোষণ সম্বন্ধে মিশরীয় সুফি দরবেশ শামসুদ্দিন তুকী)। অষ্টম শতকের শুরু থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের ইতিহাস পর পর দু'টো বিদেশী শাসন দ্বারা বৈশিষ্ট্যমণ্তিত _ ইসলামি ও ব্রিটিশ । ইসলামের শাসন শুরু হয় ৭১২ খ্রিষ্টাব্দে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু দখলের মাধ্যমে এবং তা সরকারিভাবে শেষ হয় ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের পর । অপরদিকে, ব্রিটিশ ওপনিবেশিক দখল কার্যকর হতে শুরু করে ১৭৫৭ সালে; শেষ হয় ১৯৪৭ সালে ।১ ৭১২ সালে দামেস্কের খলিফা আল-ওয়ালিদের আশির্বাদপুষ্ট ও বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের দ্বারা পরিচালিত হয়ে কাসিম ভারতে ইসলামের বিজয় ও শাসনের অভিষেক ঘটান । ১৫৯০'এর দশকে মুঘল সম্রাট আকবরের অধীনে মুসলিম শাসকগণ শক্তভাবে ভারতবর্ষের প্রায় সম্পূর্ণ অঞ্চলে নিয়ন্ত্রণ লাভ করে । সম্রাট আওরজযেবের অধীনে (১৬৫৮-১৭০৭) ভারতের মুসলিম নিয়ন্ত্রণ আরো কিছুটা সম্প্রসারিত হয় ৷ ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাড়াটিয়া বাহিনীর হাতে বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয় ভারতে ইসলামি শাসনের সমাপ্তি সূচনা করে । ১৭৯৯ সালে সর্বশেষ স্বাধীন মুসলিম শাসক মহীশূরের টিপু সুলতানের ইংরেজদের হাতে পরাজয় কার্যকরভাবে ভারতে মুসলিম শাসনের সমাপ্তি টানে । ১৮৫০ সালে পাঞ্জাবসহ ভারতের অধিকাংশ অঞ্চল কার্যত ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায় । ব্রিটিশ ভাড়াটিয়ারা ১৮৫৭ সালের সিপাহি বিপ্রবের পূর্ব পর্যন্ত সাবেক মুসলিম শাসকদেরকেই পুতুলস্বরূপ “রাষ্ট্র প্রধান' করে রেখেছিল । ১৮৫৮ সালে ব্রিটিশ সরকার ভারতে সরাসরি সাম্রাজ্যবাদী শাসন প্রবর্তন করে | স্বাধীনতার লক্ষ্যে ভারতীয় জাতীয়তাবাদীদের দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ শাসকরা ১৯৪৭ সালের ২৬শে জানুয়ারি ভারতের উপর থেকে স্বার্বভৌমত্তের দাবি তুলে নেয় এবং একই বছরের ১৪-১৫ই আগস্ট ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয় । অনেক শতাব্দী ধরে বিদেশী কর্তৃতে থাকার পর উপমহাদেশটি স্বাধীন হয় - যদিও পাকিস্তান ও ভারত, এ দুই রাষ্ট্রে বিভক্ত হয়ে । উপমহাদেশটির জনগণ নিজস্ব ভবিষ্যত নিয়ন্ত্রণের সুযোগ পায় শেষ পর্যন্ত । কৌতূহলের বিষয় হলো: ভারতের এ দু'টো বিদেশি শাসনের মাত্র একটিকে, অর্থাৎ ব্রিটিশ শাসনকে, উপনিবেশিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে । এতিহাসিক, পণ্তিত এবং উপমহাদেশ ও অন্যান্য স্থানের নাগরিকদের দ্বারা কেবল ব্রিটিশ শাসনই নিন্দিত হয় ও হয়েছে । অনেক বেশি সময়কাল ব্যাপ্ত ইসলামি শাসন তার চেয়ে কোন অংশে কম অন্ধকারাচ্ছন বা দুর্দশাগ্রস্ত ছিল না; অথচ সে ইসলামি শাসনকে দুধে-ধোয়া বানানোর জন্য সচেতন ও সুচিন্তিত প্রয়াস চালানো হয়েছে । অদ্তুতভাবে অধিকাংশ নেতৃস্থানীয় আধুনিক ইতিহাসবিদ ও লেখকরা ইসলামি শাসনকে প্রধানত ইতিবাচক হিসেবে চিত্রিত করে । শুধুমাত্র ইসলামি পাকিস্তান ও বাংলাদেশেই নয়, হিন্দু ভারতেও আধুনিক ইতিহাস লেখার ক্ষেত্রে এরূপ ধারণাটি প্রাধান্য পেয়েছে । এ উপমহাদেশের মানুষ, হিন্দু বা মুসলিম, সবাই ১৯০ বছরের ব্রিটিশ শাসনটি কতটা নিষ্ঠুর ও অর্থনৈতিকভাবে শোষণমূলক ছিল সেকথা আওড়াতেই অবিরাম ব্যস্ত । কিন্তু ভারতে ইসলামি আক্রমণ ও দখলের ফলে ঘটিত দৃশ্যমান অধিকতর অত্যাচার, শোষণ ও অবিচারে পূর্ণ দীর্ঘতর মুসলিম শাসনের নিষ্ঠুরতার কথা উল্লেখ পায় না। ভারতের মুসলিম শাসনের কথা যখন বলা হয়, তা মুলত একটা ইতিবাচক, লাভজনক, এমনকি গৌরবময়, অধ্যায়রূপে বর্ণিত হয় । উদাহরণস্বরূপ, ভারতের ইসলামি স্বেচ্ছাচারীতাকে ধুয়ে-মুছে নির্মলরূপ প্রদানে অগ্রণী পণ্তিত নেহরু বলেন: “ইসলাম ভারতে অগ্রগতির উপাদান এনেছিল ।২ একটা বড় আকারের মুসলিম জনসংখ্যার মাঝে উথ্িত ধর্মীয় মৌলবাদ, অসহিষ্ত্ুতা ও জঙ্গীত্র কারণে ভারতের ভবিষ্যৎ স্থিতিশীলতা ক্রমবর্ধমান হারে হুমকি মুখোমুখি হচ্ছে । যদিও বিটিশ সাম্রাজ্যবাদ এখন আর কোনক্রমেই ভারতের ভবিষ্যতের ক্ষতি করতে পারে না, তবু ভারতীয়দের আলাপচারিতায় সেটাকে দানবীয় ভিলেন বা জাত-বদমায়েশরূপে চিত্রিত করা হয় । কিন্তু ভারতে ইসলামি শাসনের ক্ষতিকর প্রভাবের সত্যনিষ্ঠ অনুসন্ধান ও আলোচনা সাধারণত একটা নীরবতার বা অস্থবীকৃতির নীতিতে আবৃত অথবা সোজাসুজি নিষিদ্ধ বিষয় হয়ে 90106 0098909] 1)81719 01 110019, 3101) 03 09099, 8190 081016 1100017016050939 ০010001 11) [106 915090101) 00100017%. ২... ০1 (1989), 9. 213 ১১৯

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।