Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ২২৭ ২২৮ ইসলামি আক্রমণকারীদের নিষ্ঠুর ও বিধর্মী ধরীয়ি প্রতীক ধ্বংসকারী হামলার প্রাথমিক জোয়ারের পর সে অসংস্কৃত ও অমার্জিত বেদুইন আরবরা বিশ্বের অগ্রসর সভ্যতাকে তন্বাবধায়ন করার জন্য যেন অনেকটা অসম্ভব গুরুভার দায়িত্বের মুখে পতিত হয় । সুসংগঠিত ও অগ্থগ্রামী রাষ্ট্রের প্রশাসনে যে অভিজ্ঞতা ও শৃংখলাবোধ থাকা প্রয়োজন, সেসব জ্ঞানের স্বল্পতার কারণে তারা অনেক ধর্মীয় আপোষ করতঃ বিজিত দেশের বহু ইসলামপূর্ব অগ্রসর মানবিক অর্জন, যেগুলোর সাথে তাদের নতুন পরিচয় ঘটে, তা হজম করতে বাধ্য হয় । তাদেরকে সেসব দেশের অগ্রসর 'জাহিলিয়া' ব্যবস্থা ও স্থানীয় জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিক্ষাগত প্রশাসনের অভিজ্ঞতার উপর নির্ভরশীল হয়ে পড়তে হয় । আরবরা অনেকক্ষেত্রে অধর্মান্তরিত, অথচ প্রয়োজনীয় অভিজ্ঞতা সম্পন্ন, লোকদেরকে ওসব বিষয় পরিচালনা করতে দিয়ে নিজেরা বিজয়ের কাজে লিপ্ত থাকে । মুসলিম শাসকরা সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে ইহুদিদের, প্রকৌশল, ভাক্র্ষ ও শিল্পকলায় গ্রিকদের, এবং আইন, ওঁষধ, শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে খিষ্টানদের দক্ষরূপে পেয়েছিল । তারা ওসব অভিজ্ঞ অবিশ্বাসীদেরকে স্ব-স্ব পেশায় নিয়োজিত রাখাকে সুবিধাজনক ও বুদ্ধিমানের কাজ বলে মনে করেছিল । এর ফলে ইসলামের প্রাথমিক যুগের অনেক অবদান, যা মুসলিমরা ইসলামিক বলে মনে করে থাকে, তা প্রকৃতপক্ষে এসেছিল সেসব ঘৃণিত অনারব অবিশ্বাসীদের মনন, শ্রম ও ঘাম থেকে । অমুসলিমদের উপর মুসলিম শাসকদের নির্ভরশীলতার মাত্রা অনুমান করা যায় নিম্নোক্ত ঘটনা থেকে: ইসলামের জন্মের প্রায় আড়াইশ বছর পর খলিফা মুতাওয়াক্কিল যখন ৮৫৬ খিষ্টাব্দে তার পাঠাগার সম্প্রসারণ করেন, তখন তিনি কোন সুশিক্ষিত মুসলিমকে খুঁজে পাননি পাঠাগারটির পরিচালনার ভার অর্পণ করতে । ফলশ্র্তিতে তাকে সে কাজটির দায়িত্ব অর্পণ করতে হয় হুনাইন ইবনে ইসহাক নামক এক খিষ্টানের হাতে, যদিও খলিফা খিষ্টান ও ইহুদিদেরকে চরমভাবে ঘৃণা ও নির্যাতন করতেন । ইসলাম-বিজিত উন্নত ভূখগুগুলো মুসলিম হানাদারদের প্রাথমিক আঘাত হজম করার পর সেখানে পুনরায় সঙ্গীত, শিল্পকলা, সাহিত্য, ভাক্কর্য ও বিজ্ঞানের উজ্জীবন ঘটে, কিন্তু তাতে মরুভূমির আরবদের অবদান ছিল একেবারেই নগণ্য ৷ ওগুলোর পুনরুজ্জীবন বা পুনরোদ্ভব ঘটেছিল মুসলিম-বিজিত অগ্রগামী অনারব জাতি ও সভ্যতার ইসলামপূর্ব স্পন্দনশীল স্থানীয় এঁতিহ্য থেকে ৷ ওসব অবদান অবশ্য এসেছিল ইসলামের নীতি বা শিক্ষার আপোষের মাধ্যমে, যেহেতু সেসব অর্জন ইসলামপূর্ব জাহেলিয়া যুগীয় এঁতিহ্যের প্রতিফলন, যা ইসলাম কতৃক বাতিল হয়ে গিয়েছিল । উপরের আলোচনা অনুসারে, ওসব প্রচেষ্টা বা অর্জনের অনেকই আল্লাহ ও নবি মোহাম্মদ কর্তৃক সুস্পষ্ট নিন্দিত হয়েছে । ইসলামের জন্ম হয়েছিল সেগুলোকে লালন করতে নয়, ধ্বংস করতে । সে উদ্দেশ্য বাস্তবায়নে লক্ষ্যে নবি মোহাম্মদ ও পরবর্তী মুসলিম হানাদাররা একের পর এক বিদ্যমান অনৈসলামিক সভ্যতাগুলোর উপর আগ্রাসনমূলক আক্রমণে লিপ্ত হয় । ইসলামিক বিজয়ের প্রথম পর্যায়ে মুসলিমরা বিদেশী ভূখণ্ড আক্রমণের মাধ্যমে ওসব “জাহেলিয়া” অর্জনসমূহ মুছে ফেলার লক্ষ্যে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে, কিন্তু অবশেষে চূড়ান্ত সাফল্য বাস্তবায়নে ব্যর্থ হয়, ওসব গভীর দৃঢ়মূল সংস্কৃতি ও সভ্যতাগ্ুলোর অদম্যতার কারণে, যার কোনো কোনোটির ভিত্তি ছিল হাজার হাজার বছরের পুরানো | ইসলামের একেবারে প্রাথমিক পর্যায়েই ঈশ্বরহীন উমাইয়াদের ক্ষমতাদখল (৬৬১) রাজনৈতিক ও আদর্শগত অনেক ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন ঘটায়, যেগুলো ছিল নবি যা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার বিমুখী । আর সেটা মুসলিম বিশ্বে বুদ্ধিবৃত্তিক ও বস্তুগত চচর্কে ইসলাম-প্রত্যাশিত অভিমুখ থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেয় । যদিও এ গ্রন্থের আওতাভুক্ত নয়, তবু উমাইয়া খলিফা ও শাসকদের মোহাম্মদ ও ইসলামের প্রতি ঘৃণা ও নিস্পৃহতার কারণ ও তার ফলাফল এখানে সংক্ষেপে উল্লেখ করা সঙ্গত । প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়ার পিতা মক্কার নেতা আবু সুফিয়ান ও মোহাম্মদের মাঝে রক্তাক্ত ও স্থায়ী ছন্দের কারণে মোহাম্মদ ও ইসলামের প্রতি অধিকাংশ উমাইয়া শাসকের ছিল গভীর ঘৃণা । মুয়াবিয়া নিজেই ইসলামের ঘোর বিরোধী ছিলেন | ৬৩০ খিষ্টাব্দে মোহাম্মদের মক্কা বিজয়কালে আবু সুফিয়ান পরিস্থিতির চাপে ইসলাম গ্রহণে বাধ্য হন । সেদিন বিপুল সংখ্যক মক্কাবাসী ইসলাম গ্রহণ করলেও মুয়াবিয়া তা করেন নি। পরের বছর আল্লাহ যখন ৯:১-৫ নং আয়াত নাযিলের মাধ্যমে পৌত্তলিকদেরকে হয় ইসলাম গ্রহণ নয় মৃত্যুবরণ _ এ শর্ত দিয়ে উৎখাতে চড়াও হন, তখন সমস্ত মন্কাবাসীকে ইসলাম গ্রহণ করতে হয়েছিল । কোন কোন সূত্রে বলা হয়, মুয়াবিয়া তবুও ইসলাম গ্রহণ না করে ইয়েমেনে পালিয়ে যান । পরবর্তীতে ইয়েমেন ও সমস্ত আরব ভূখণ্ড যখন ইসলামের দখলে চলে আসে, তখনি কেবল মুয়াবিয়া নিস্পৃহভাবে ইসলাম গ্রহণ করেন । সুতরাং ইসলাম ও কোরানের প্রতি মুয়াবিয়া ও অধিকাংশ উমাইয়া শাসকদের ভক্তি ছিল সামান্য ৷ ৬৫৭ সালে খলিফা আলির বিরুদ্ধে সিফৃফিনের যুদ্ধে মুয়াবিয়ার পক্ষ বিপর্যয়ের মধ্যে পড়ে যায় । এ অবস্থায় পবিত্র কোরানের প্রতি মুসলিমদের পরম শ্রদ্ধাশীলতার প্রেক্ষিতে, মুয়াবিয়া তার সেনাদেরকে বর্শার ডগায় কোরানের পাতা ফুঁড়ে নেয়ার নির্দেশ দেন । এ দৃশ্য দেখে আলির বাহিনী যুদ্ধ করতে অস্বীকার করে ও কৌশলগতভাবে যুদ্ধটিতে হেরে যায় । মুয়াবিয়ার খলিফা হিসেবে ক্ষমতায় আসীন হওয়ার পর উমাইয়ারা আলির পরিবারের বহু সদস্যের মৃত্যুর জন্য দায়ী ছিল । মুয়াবিয়ার পুত্র প্রথম ইয়াজিদের শাসনকালে আলির পুত্র ও মোহাম্মদের নাতি, হুসেন, ৬৮০ সালে কারবালার যুদ্ধে নির্মমভাবে নিহত হন । হুসেন ইয়াজিদের কর্তৃত্রে বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন । উভয়ের বাহিনী কারবালায় মুখোমুখি হলে বদরের যুদ্ধের প্রতিশোধ স্বরূপ হুসেনের বাহিনীকে পানির উৎস থেকে বিচ্ছিন করা হয় । বদরের যুদ্ধেও মোহাম্মদ আবু সুফিয়ানের বাহিনীকে একইভাবে পানীয় জলের উৎস থেকে বিচ্ছিন করেছিলেন । এ যুদ্ধে নিহত পুরুষ, নারী ও শিশুদের মস্তক ছিনন করে বস্রার গভর্নরের কাছে আনা হয় । আর হুসেনের ছিন্ন মস্তক পাঠানো হয় দামেক্কে খলিফা ইয়াজিদের নিকট, যেখানে তা প্রকাশ্যে জনসমক্ষে প্রদর্শন করা হয় | সহি বুখারীতে (৫:৯১) হুসেনের ছিন্ন মস্তক সম্পর্কে লিখিত আছে যে: “আল-হুসেনের মস্তক উবায়দুলাহ বিন জিয়াদ (ইয়াজিদ)-এর নিকট আনা হলে তা একটি পাত্রে রাখা হয় । অতঃপর জিয়াদ আল-হুসেনের মন্তকের মুখ ও নাকের মধ্যে একটি কাঠি বা দও ঢুকিয়ে তা নিয়ে নাচতে শুরু করে ও তার চেহারা সম্বন্ধে কিছু বলতে থাকে ॥ 114

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।