Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ২২৩ ২২৪ উপরোন্লেখিত বর্ণনায় আল্লাহ নিঃসন্দেহে জাতিসমূহের মধ্যে কালো মানুষদের সবচেয়ে কম পছন্দ করেন । সে অনুসারে কৃষ্ঠাঙ্গরা আরব দখলদার ও শাসকদের হাতে সবচেয়ে খারাপ আচরণ ও নিষ্ঠুরতার শিকার হয়েছে । আরবরা আফ্রিকাকে ক্রীতদাস শিকার ও উৎপাদনের ক্ষেত্র বানিয়ে রেখেছিল শতাব্দীর পর শতাব্দী ধরে (৭ম অধ্যায় দেখুন), যে দুর্ভাগ্য আজো তাদেরকে কোনো না কোনোরূপে পিছনে তাড়া করে ফিরছে, যেমন সুদানে (দেখুন অধ্যায় ৭; সেকশন: “সুদানে ক্রীতদাস প্রথার পুনরাগমণ?) | ইসলামের উষালগ্ন থেকে আরবি ভাষার অনেক বিখ্যাত কবি ছিলেন কৃষ্ঠাঙ্গ, যারা আরবদের নিকট থেকে প্রাপ্ত বর্ণবাদী ও অবমাননাকর আচরণ ও দুর্ভোগের কথা তাদের কবিতায় বিলাপের সাথে প্রকাশ করেছেন বারংবার: যেমন “আমি কালো কিন্তু আমার আত্মা শুভ্র”, অথবা “আমি যদি সাদা হতাম, মেয়েরা আমাকে ভালবাসতো" ইত্যাদি ৷ লুইস উল্লেখ করেন যে, আধুনিক ধারণা অনুযায়ী ইসলামপূর্ব আরবে বর্ণবাদ মূলত অনুপস্থিত ছিল । এর সাথে যোগ করে তিনি লিখেন: ইসলামি বিধান একে (বর্ণবাদকে) উৎসাহ দেওয়া দূরে থাক, এমনকি জাতিগত ও সামাজিক উদ্ধত্যের সর্বজনীন প্রবণতাকেও নিন্দা করে এবং ঘোষণা করে আল্লাহর সামনে সকল মুসলিমের সমতা | তথাপি বিভিন্ন রচনা থেকে এটা স্পষ্ট যে, একটা নতুন এবং কখনো কখনো সাংঘাতিক রকমের সামাজিক বৈরীতা ও বৈষম্যের উদ্ভব ঘটে ইসলামি বিশ্বে ৮ আরব শ্রেষ্ঠত্ববাদ ও কৃষ্তাঙ্গবিরোধী বর্ণবাদের বিধান যে খোদ ইসলামের পবিত্র গ্রন্থের মধ্যেই নিহিত সে সম্পর্কে লুইস স্পষ্টতই জ্ঞাত নন । বর্ণবাদের ক্ষেত্রে মুসলিম বিশ্বে যা কিছু ঘটেছে এবং আজো যা ঘটছে বের্তমানে বিশ্বে আরবরাই সবচেয়ে বর্ণবাদী), তা ইসলামের ঈশ্বর দ্যর্থহীনভাবে কামনা করেছিলেন । নিঃসন্দেহে ইসলামের জন্মকালে সব সমাজেই কোন না কোন রকম সামাজিক বিভেদ বিদ্যমান ছিল | ইসলাম - যা তৎকালীন অনুন্নত আরব সমাজের প্রচলিত ধারণা, ধর্মীয় অনুশাসন ও মুল্যবোধসমূহ অঙ্গীভূত করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল - তা ভারতের মতো অগ্রসর সভ্যতাকে উচ্চ সংস্কৃতি ও সামাজিক সমতার মতো বিষয়ে সামান্যই প্রদান করতে পারতো, কিংবা আদৌ পারতো না, যদিও তাজ হাশমী আমাদেরকে তার বিপরীত বিশ্বাস করাতে চান । লাগামহীন ক্রীতদাসত্ব (যৌনদাসীত্ব্সহ), বিশাল বিশাল হারেম, অমুসলিম প্রজাদের উপর ভয়াবহ সামাজিক মর্ধাদাহানি ও অবমাননা এবং চরম অর্থনৈতিক শোষণ - এগুলোই ছিল ভারতে ইসলামি শাসনের তথাকথিত উৎকর্ষের চিহর, যার সাথে উচ্চ সংস্কৃতি ও সামাজিক সমতাবাদের মত ধারণার ন্যুনতম সাদৃশ্য নেই, বরং তার সম্পূর্ণ বিপরীত । ব্রিটিশদের মতো মুসলিম শাসকরা কখনো ভারতের কোনো সামাজিক ব্যাধির মূলোৎপাটন করার উদ্যোগ নেন নি - যেমন সতীদাহ ও বর্ণপ্রথা - যা মুসলিমপূর্ব সময় থেকে ভারতকে আক্রান্ত করে এসেছে । বস্তুত সেসব সামাজিক ব্যাধির কিছু কিছু মুসলিম শাসনামলে আরো প্রকট হয় (পরবর্তী অধ্যায় দেখুন) । বারংবার দাবিকৃত ও যথেষ্ট গৃহীত, অথচ ভিত্তিহীন, দাবি যে ইসলাম ভারতে উচ্চ সংস্কৃতি, মানবিক ভ্রাতৃত্ব ও সামাজিক সমতা আনয়ন করেছিল, সে বিষয়ে আনোয়ার শেখ লিখেছেন: ইসলাম অনারব মুসলিমদের জাতীয় মর্যাদা ও সম্মানে অধিকতর ক্ষতি সাধন করেছিল অন্য যে কোন বিপর্যয়ের দ্বারা আক্রান্ত হওয়ার তুলনায়; তথাপি তারা বিশ্বাস করে এ ধর্ম (১) সমতা এবং (২) মানবিক ভালবাসার দূত । এটা একটা কল্পচিত্র মাত্র, যাকে অসাধারণ দক্ষতার সাথে সত্যরূপে উপস্থাপন করা হয়েছে । বস্তত নবি মোহাম্মদ মানবতাকে দুই অংশে বিভক্ত করেন - আরব ও অনারব | এ শ্রেণীকরণ অনুযায়ী আরবরা হচ্ছে শাসক, আর অনারবরা হবে শাসিত আরব সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের বন্ধনে | মানবজাতির প্রতি ইসলামের ভালবাসাও আরেকটা বড় রকমের মায়াজাল । অমুসলিমদেরকে ঘৃণা হলো ইসলামের অস্তিত্বের চাবিকাঠি । এটা শুধু সমস্ত ভিন্নমতাবলম্বীদেরকে নরকবাসী হিসেবেই ঘোষণা করে না, মুসলিম ও অমুসলিমদের মধ্যে চিরস্থায়ী উত্তেজনার আগুনও উক্ষে দেয় । ইসলাম কর্তৃক সমতাবাদী বৌদ্ধধর্মের মূলোৎপাটন ইসলামের বিস্তারকালে স্পষ্টতই ইসলামের চেয়েও অধিক শান্তিপূর্ণ, অহিংস ও সমতাবাদী প্রাচীন ধর্মবিশ্বাস বৌদ্ধবাদ মধ্য ও দক্ষিণপূর্ব এশিয়ায় বিস্তৃত ছিল । এ সময় ভারতের কোনো কোনো অংশেও (যেমন বাংলা, সিন্ধু প্রভৃতি) তাদের শক্তিশালী উপস্থিতি ছিল । ইসলাম যেখানেই গেছে, সেখানেই বৌদ্ধধর্মকে সবচেয়ে ব্যাপকভাবে নির্মল করেছে; আলবেরুনীও তা উল্লেখ করেছেন, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। ১২০৩ সালে বিহারে বখতিয়ার খিলজী কর্তৃক বৌদ্ধদেরকে নিল করা সম্বন্ধে বর্ণনায় ইবনে আসির উল্লেখ করেন:”” শত্রুর অসতক্তার সুযোগ নিয়ে মোহাম্মদ বখতিয়ার খিলজী অত্যন্ত তেজ ও ওদ্ধত্যের সঙ্গে দুগের্র প্রবেশ পথে চলে যায় ও সে স্থান দখল করে । বিজয়ীদের হাতে বিপুল পরিমাণ লুগ্ঠনের মালামাল চলে আসে । সেখানকার অধিকাংশ বাসিন্দা ছিল মুঙ্ত-মস্তক ব্রাহ্মণ (আসলে বৌদ্ধ ভিক্ষু) ॥ তাদেরকে হত্যা করা হয় ।' ইবনে আসির আরো লিখেন: “যখন তিনি বেখতিয়ার) বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৌছেন, সেখানে বিপুল সংখ্যক পুস্তক দেখতে পান । কিন্তু সেখানে হত্যাকান্ড এতটাই ব্যাপক ছিল যে, ইসলামি বাহিনী যখন বইগুলোর বিষয়বস্তু অনুসন্ধান করে, তখন তা বলার জন্য কাউকে খুঁজে পায় নি। কারণ "স্থানীয় সমস্ত লোককেই হত্যা করা হয়েছিল ।”* প্রকৃতপক্ষে নালন্দা বিশ্ববিদ্যালয়ে নয় ৯, [9৬19 (1966), 0. 36 ৭৯, 91081) £& 01995) 15171: 77716 4777 1৬971107101 74076771671, 17০ 11110010981105 7১010115116175, 0810110 116190০ ৮০, [0০ 80620] 01 731)917 [38100198118 (৬০9 018৬০9 0100)615, 12810010011) 2170 9181005010011), 117 1015 21175. /৯0100101 1101) 4৯517 1790 10061 9181115010011) 211.91011721011 11 1243. ৮৯, 70110 & 108545010, ৬০1. ]া, 0. 306 112

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।