Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

নবি মোহাম্মদের জীবন ও জিহাদের জন্ম ৫ 3 ৬ সম্প্রদায় হতে পারে । আর বর্তমান সহিংস মৌলবাদী উত্থানের জৌলুস যদি মুসলিমদের মধ্যে অব্যাহত থাকে, তাহলে অদূর ভবিষ্যতে সহনশীল সভ্য বিশ্বের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে । বিশ্বের আধুনিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রগতিশীল ভবিষ্যতের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সকল জাতিকে এসব মৌলবাদী ইসলামি দলগুলোর আদর্শ ও কর্মকাণ্ডকে এক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে সামরিক ও আদর্শিক উপায় অবলম্বনের মাধ্যমে । বিশ্বব্যাপী, বিশেষত মুসলিম দেশগুলিতে, জিহাদের নামে জঙ্গি মুসলিমদের দ্বারা যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে, তার প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং সেজন্যে মুসলিম ও অমুসলিম সকলেরই “জিহাদের প্রকৃত অর্থ” অনুধাবন করা জরুরি হয়ে পড়েছে । জিহাদের প্রকৃত অর্থ উপলব্ধি ব্যতীত কর্তৃপক্ষ ও জনগণের পক্ষে জিহাদের নামে মুসলিমদের মাঝে গড়ে ওঠা উত্তরোত্তর সহিংস প্রবণতার বিরুদ্ধে কার্ষকর প্রতিকার অসম্ভব | এ বইটি জিহাদের প্রকৃত অর্থ কী পাঠকদের সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য সামান্য একটা প্রয়াস মাত্র । এতে নবি মোহাম্মদের জীবনী আলোচিত হয়েছে, যেভাবে তিনি খোদার (আল্লাহর) নিকট থেকে ধারাবাহিকভাবে প্রত্যাদেশ গ্রহণ করেন পবিত্র কোরানে সন্নিবেশিত করার জন্যে । বইটি ব্যাখ্যা করবে কখন ও কী পরিস্থিতিতে আল্লাহ ইসলামি ধর্মতত্বে জিহাদের ধারণা সংযোজন করেন | কোরান, খাঁটি নবুয়তি এতিহ্য ও নবি মোহাম্মদের মূল জীবনীর ভিত্তিতে বইটি প্রদর্শন করবে ইসলামের নবি কিভাবে জিহাদের মতবাদ প্রয়োগ করেছিলেন তাঁর জীবনের শেষ তেইশ বছরে ইসলাম প্রতিষ্ঠাকালে (৬১০-৬৩২ শিষ্টাব্দ) | এভাবে জিহাদের ধর্মীয় ভিত্তি ও নবি-কর্তৃক স্থাপিত তার কৌশলগত নকশা উপলব্ধির পর ইসলামের কর্তৃত্বকালে মুসলিমরা কিভাবে যুগ যুগ ধরে জিহাদের আদর্শ প্রয়োগ করেছে - এ বইয়ে তা দেখানোর চেষ্টা করা হবে। এখানে উল্লেখ্য যে, ইসলামের প্রতিষ্ঠালগ্নে নবি মোহাম্মদ আল্লাহ'র মতবাদরূপে জিহাদের ব্যাপক ব্যবহার করেন, যার মাধ্যমে জিহাদী তত্তের তিনটি প্রধান এতিহাসিক কর্মধারা প্রতিষ্ঠা করে যান । তা হলো: ১. ইসলাম প্রচারের জন্য সহিংসতার প্রয়োগ ২. ইসলামি সাম্রাজ্যবাদ ৩. ইসলামি দাসত্ এ বইয়ের ভিন্ন ভিন্ন অধ্যায়ে জিহাদ-তত্তের এ কর্মধারাগ্ডলোর এঁতিহাসিক মূল্য আলোচিত হবে । অধ্যায় -২ ইসলামের মৌলিক বিশ্বাস নিচে বর্ণিত মুসলিমদের ধর্মীয় বিশ্বাসসমূহের সংক্ষিপ্ত ধারণা এই পুস্তকের মর্মবাণী বুঝতে সহায়ক হবে | মুসলিমরা বিশ্বাস করে যে, ইসলাম হলো নবি ইবাহিমের অনুসারীদের সর্বশেষ একেশ্বরবাদী ধর্ম । ইসলামের খোদা বা ঈশ্বর হলেন আল্লাহ, যিনি ইহুদি ও খিষ্টানদেরও ঈশ্বর ৷ আল্লাহ মানবজাতিকে তাঁর পথ-নির্দেশনা প্রচারের জন্য আদম ও হাওয়া-কে সৃষ্টির পর থেকে পর্যায়ক্রমে এক লাখ চবিবশ হাজার পয়গম্বর বা নবি প্রেরণ করেছেন । পয়গম্বর বা নবিগণের এ পরম্পরায় আদম প্রথম, মোহাম্মদ সর্বশেষ । সর্বশেষ নবি মোহাম্মদ সব নবির মধ্যে শ্রেষ্ঠ ৷ তিনি ছিলেন সর্বকালে মানবজীবনের সর্বোচ্চ পূর্ণতাপ্রাপ্ত মানুষ | সর্বশেষ ও সর্বসেরা এ নবি ঈশ্বরের পরিপূর্ণ ও চূড়ান্ত স্বগীয় প্রত্যাদেশ 'কোরান' আনয়ন করেন এবং ঈশ্বরের চূড়ান্তকৃত ধর্ম “ইসলাম' প্রতিষ্ঠা করেন । ঈশ্বর-প্রেরিত আগের ধর্মবিশ্বাসগুলো, যেমন ইহুদি ও খরিষ্টধর্ম, ইসলামের তুলনায় অসম্পূর্ণ ও হীনতর | অন্যসকল ধর্মকে বাতিল ও প্রতিস্থাপন করার জন্য ইসলামধর্ম প্রেরণ করেছেন এ দাবি করে আল্লাহ কোরানে বলেন: “তিনি (আল্লাহ) তাঁর প্রেরিত নবি (মোহাম্মদ)-কে পথ-নিদের্শ ও (একমাব্র) সত্য ধর্ম্সহ প্রেরণ করেছেন, যাতে অন্যসকল ধর্মের উপর তাকে প্রতিষ্টিত করতে পারেন' (কোরান ৪৮:২৮) ।৮ ইসলাম দাবি করে যে, সময়ের সাথে ইহুদিরা তাদের ধর্মশাস্ত্রকে বিকৃত বা পরিবর্তিত করেছে (কোরান ২:৫৯) । সুতরাং এটা বাতিল ও পরিত্যাজ্য | এ ব্যাপারে খিষ্ট ধর্মশান্ত্র কিছুটা ভাল মূল্যায়ন পেয়েছে: এটা এখনও বৈধ, যদিও ইসলামের চেয়ে হীনতর | কোরান দাবি করে যে, খিিষ্টানরা তাদের মূল ধর্মগ্রন্থের কিছু অংশ ভূলে গেছে (কোরান ৫:১৪) এবং এর উপদেশ তারা ভুল বুঝেছে । যেমন তারা ভ্রান্তভাবে যিশুকে ঈশ্বরের পুত্র মনে করে (কোরান ৫:৭২, ১১২:২, ১৯:৩৪-৩৫, ৪:১৭১) । কোরান এটাও দাবি করে যে, খ্রিষ্টানরা ভুলবসত যিশুকে তিনজনের একজন, অর্থাৎ ট্রিনিটি' বা তিন ঈশ্বর-এর একজন বলে গণ্য করে (কোরান ৫:৭৩, ৪:১৭১) । খিষ্টানরা যদিও ভুলভাবে ধর্মচর্চা করে, তবুও আল্লাহ তাদের ধর্মকে বাতিল করেন নি, তবে আশা করেছেন যে ইসলামের দ্বারা পরিণামে তা বাতিল হয়ে যাবে (কোরান ৪৮:২৮) | আশ্চর্যের বিষয় হলো, কেমন করে ইহুদিরা তাউরাত (ওল্ড টেস্টমেন্ট) বিকৃত করেছে, কিংবা কীভাবে খ্রিষ্টানরা বাইবেল (নিউ টেস্টমেন্ট)-এর 11০ 01110 19161010009 1)85 1০01) 11011000117 1110 [0910100116515 %/101111 [100 (০য. 0121) 48:28 508005 101 030181010 01091010148, ৬০15০ 28. 006 0110) 00169 1705 80061069016 (78105190105 01 076 0011, 1)093060 0% 011০ [701597910 01 900070]া) 09116011719 (1000://গ/%/. 05০. 9001/09101/1১/১/00191/), 1185 0100501) 101 11176015110 0191115. রর

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।