Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ২১৭ ২১৮ মোহাম্মদ আল্লাহর সঙ্গে এক্যমত পোষণ করে বলেন: “সত্যিই সবচেয়ে অলাভজনক যে বিষয়টি বিশ্বাসীদের সম্পদ খেয়ে ফেলে তা হলো ইমারত' এবং “বিশ্বাসীরা প্রতিটি ব্যয়ের জন্য পুরস্কৃত হবে, কেবলমাত্র ইমারত নির্মাণের ব্যয় ছাড়া" ।১ মদীনায় একটা শক্তিশালী ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সত্তেও নবি নিজে জমকালো কোন ভবন নির্মাণে সচেষ্ট হননি ৷ ইসলামের প্রথম যুগে যে দু"টো মসজিদ তিনি নির্মাণ করেছিলেন - একটা কোবায় ও অপরটি মদীনায় 'নবির মসজিদ" - তার মৃত্যু পর্যন্ত এগুলোর কাঠামো সাদামাটা ছিল । মদীনায় তার ভাঙ্গাচোরা মসজিদটির ছাদ দিয়ে বৃষ্টি পড়তো । তার সাহাবিরা মেরামতের কথা বললে তিনি উত্তর করেন: “না, একটা মসজিদ সাদাসিধা ও আধিক্য বজির্ত হওয়া উচিৎ, যেন একটা বুথ বা চালাঘর, ঠিক নবি মুসার চালাঘরের মতো ।”৬২ আল্লাহ সৃজনশীলতা বা বুদ্ধিমত্তা চর্চা - যেমন বিজ্ঞানে, দর্শনে ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানার্জনে - ইত্যাদির পক্ষপাতীও নন | নবি মোহাম্মদ ছিলেন অশিক্ষিত এবং আল্লাহ গর্বের সাথেই নবির এ গুণের বা নিরক্ষরতার মহিমা কীর্তন করেছেন: “যারা বার্তাবাহককে অনুসরণ করবে, সে নবিকে যিনি না জানেন পড়তে না লিখতে, ধাকে তোমরা তাউরাত ও গস্পেলের বর্ণনায় খুঁজে পাবে' (কোরান ৭:১৫৭) । আল্লাহ অধিকন্তু মুসলিমদেরকে সতর্ক করে দিয়েছেন অনুসন্ধিৎসু হওয়ার বিরুদ্ধে এবং বিশ্ব সম্বন্ধে সৃজনশীল প্রশ্ন করার বিরুদ্ধে: “হে বিশ্বাসীরা! সে বিষয় সম্বন্ধে প্রশ্ন কোরো না, যা তোমাদের নিকট স্পষ্ট হয়ে গেলে বিপদ হতে পারে, ...তোমাদের পূর্বে কিছু লোক এমন প্রশ্ন করেছিল, এবং সেকারণে তারা বিশ্বাস হারায়” (কোরান ৫:১০১-০২) । বুঝা যায় যে, নবিকে তাঁর সাহাবারা বিশ্ব-সৃষ্টি সম্বন্ধে নানা সৃজনশীল প্রশ্নে বিদ্ধ করতেন, যার উত্তর দিতে তিনি অপারগ ছিলেন । সুতরাং নবি তার সেসব ভক্তদেরকে সৃজনশীল প্রশ্ন করার বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে আল্লাহ যা নির্দেশ করেছেন তা অন্ধভাবে অনুসরণের পরামর্শ দেন: “আল্লাহর নবি বলেন, “তোমাদের কারো কাছে শয়তান এসে জিজ্ঞেস করতে থাকে, “কে এটা, কে ওটা সৃষ্টি করেছে? এবং অবশেষে বলে, “কে তোমাদের প্রভূকে সৃষ্টি করেছে সুতরাং যখন শয়তান তাকে এরপ প্রশ্নে অনুপ্রাণিত করে, তখন তার আল্লাহর আশ্রয়-্রার্থী হওয়া উচিত এবং ওসব চিন্তা পরিত্যাগ করা উচিত" (বুখারী ৪:৪৯০৬; মুসলিম ১:২৪২- ৪৩) | নবি মোহাম্মদ মদীনায় তাঁর শাসনকালে নিজে বিজ্ঞান, শিল্পকলা, স্থাপত্য বা অন্যান্য সৃজনশীল জ্ঞানের প্রসারে কোনোই উদ্যোগ নেন নি। এনসাইক্লোপেডিয়া বা ভাণ্ডার বলে বিশ্বাস করে এসেছে । কোরানের ৩:১৬৪ নং আয়াত বলে: “আল্লাহ বিশ্বাসীদের উপর মহতম আনুকূল্য বর্ষণ করেছেন ॥ তিনি তাদের মধ্য থেকেই নবি প্রেরণ করেছেন, ধিনি তাদের জন্য আল্লাহ্‌র নিদেশর্না (ত্ঞান) ঘোষণা করেন বা পাঠ করে শোনান, এবং তাদেরকে ধর্মর্রন্থ ও জ্ঞান-গরিমায় দীক্ষা দেন; এর আগে তারা ছিল স্পষ্টতঃ ভূল পথে ।' অর্থাৎ কোরানের মাধ্যমে আল্লাহ মানবজাতির কাছে তার প্রকৃত জ্ঞান, প্রজ্ঞা ও নির্দেশনার ভাণ্ডার খুলে দিয়েছেন; ইসলামের আবির্ভাবের আগে মানুষ যা জানতো বা করতো, তা ছিল সুস্পষ্টরূপে ত্রান্ত ৷ আল্লাহ দাবি করেন যে, তার জ্ঞানকোষ কোরান থেকে প্রাকৃতিক বিশ্বের কোনো জ্ঞান বা নির্দেশনাই বাদ পড়েনি: “পৃথিবীতে জীবনধারণকারী এমন কোনো জীব নেই বা পাখায় ভর করে উড়ন্ত প্রাণী নেই, যারা তোমাদের মত সম্প্রদায় গঠন করে না । আমরা তার কিছুই এ গ্রন্থ থেকে বাদ দেইনি" (কোরান ৬:৩৮) | আল্লাহ জোর দিয়ে বলেন যে, কোরান মিথ্যে বা জাল করা কোন গ্রন্থ নয়, বরং তার সত্যিকার নির্দেশনা ও প্রাজ্ঞতা, যাতে আগে যা ছিল ও পরে আসবে এমন সমস্ত জ্ঞান ধারণকৃত এবং তা স্বর্গ থেকে বর্ষিত হয়েছে সুস্পষ্ট ব্যাখ্যা সহ। আল্লাহ বলেন: “তাদের ইতিহাস বা কাহিনীতে নিশ্চয়ই জ্ঞানী লোকদের জানার বা শিখার অনেক কিছু রয়েছে । এটা এমন কোনো বরণনামূলক এন্থ নয়, যা বানানো বা জাল করা যেতে পারে, বরং এটা পূর্বে যা ছিল তার সত্যায়ন ও সমস্ত বিষয়ের একটা সুস্পষ্ট ব্যাখ্যা, এবং বিশ্বাসীদের জন্য একটা পথ-নিদের্শনা ও অনুগ্রহ (কোরান ১২:১১১)। সুতরাং ধার্মিক মুসলিমরা বিশ্বাস করে যে, কোরানে ধারণকৃত জ্ঞান ও নির্দেশিকাই হলো সবকিছু, যা এ জগতে সুষ্ঠু জীবনযাপণের জন্য মানুষের প্রয়োজন | কেবলমাত্র কোরানের উপদেশ ও নিষেধ নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে যে কেউ স্বর্ণের মঙ্গলময় অনন্তকালীন জীবন লাভ করতে পারে, যা এ জগতে প্রতিটি মুসলিমের জীবনের মুখ্য উদ্দেশ্য ৷ অধ্যাপক উমরউদ্দিন লিখেছেন: “মুসলিমরা শুরুতেই বিশ্বাস করতে শুরু করে যে, ইসলামের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আগের সমস্ত চিন্তাধারা বাতিল হয়ে গেছে । কোরান মানবজাতির জন্য একমাত্র সত্য নিদেঁশিকারূপে বিবেচিত, যা ইহজগত ও পরজগতের সফলতার প্রতিশ্রতি দেয় ।** একইভাবে ড. আলি ইসা ওসমান দাবি করেন: “কোরান হলো মুসলিমদের চিন্তা-চেতনার উজ্জীবক ও জ্ঞান-গরিমার সমাপ্তি ।'* এ প্রেক্ষাপটে আব্বাসীয় শাসকদের পৃষ্ঠপোষকতায় গ্রীস, ভারত, মিশর প্রভৃতি দেশের প্রাচীন পার্ুলিপিসমূহ আরবি বা ফারসিতে অনুবাদ করে যখন মুসলিমদের বোধগম্য করা হয়, তখন তারা হতবাক হয়ে যায় এটা ভেবে যে, ইসলামের পূর্বেও মানবজাতির কাছে এমন বিশাল জ্ঞান ও পাগ্তিত্যের ভাগ্ডারের কথা জানা ছিল । ইসলাম যেহেতু ইসলামপূর্ব ওসব জ্ঞান ও পাপ্তিত্যকে ভ্রান্ত ও বিপথগামী হিসেবে চিহিত করেছে, সেটা নিশ্চিত করতে, কথিত আছে যে, কোনো কোনো খলিফা আরবিতে অনুবাদের পর গ্রিক ও ল্যাটিন ভাষার মূল পাণুলিপিগুলোকে আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন । ইসলামপূর্ব মূল পাণুলিপি নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল প্রাচীন জ্ঞানভাণ্তারের প্রমাণ ধ্বংস করা, যাতে কালক্রমে এগুলো ইসলামিক যুগের সৃষ্ট ও বৈধ বলে পরিচিতি পায় । এর ফলে প্রাচীন লেখায় বা ইতিহাসে উল্লেখিত বহু গ্রিক ও ল্যাটিন জ্ঞানভাপ্ডারের মূল গ্রন্থ বা পার্ুলিপি এখন কেবল টিকে আছে আরবি ভাষায় ।% ৬১ -.17090765 "১ (1998) 19101197727) 0/151077, £১0০]7 01011911515 8170 101901091015, বিজ 19611), 0. 178 ৬২. ড/81101, 0. 27] ৬. [07810001, 0. 42 ৬. 800 ০ (1976) 1716 14%511771117/10, [,078081) 01001 10. [,070010, 13. 15 এ. 81101, 0. 289 109

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।