Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ২১১ ২১২ ধর্ম, এতিহ্য, সংস্কৃতি ও উত্তরাধিকার প্রভৃতির সাক্ষ্য বা চিহ্ন নির্মূল করার অভিযান চলছে পুরোদমে । বিশ্বব্যাপী একটা ইসলামিক সাম্রাজ্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিমরা অবশ্যই গোটা পৃথিবীকে আরব-ইসলামিক সমাজে রূপান্তরিত করবে, যেখানে ইসলামই হবে একমাত্র আদর্শ ও সবার জন্য সর্বক্ষেত্রে আরোপের পূর্ণাঙ্গ নির্দেশিকা । আজকের উপনিবেশ-পরবর্তী মুসলিম বিশ্বে সেরূপ একটি সামাজিক-সাংস্কৃতিক রূপান্তর অতি দ্রুত সংঘটিত হচ্ছে, বিশেষ করে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ । বিশ্ব সংস্কৃতিকে আরবীয়-ইসলামিকরণের প্রক্রিয়া এখন পশ্চিমা দেশগুলোতেও শুরু হয়ে গেছে অভিবাসিত মুসলিমদের দ্বারা । বিজিত দেশসমূহে ইসলামের অবদান মুসলিম দখলদাররা ভারতে (ও সর্বত্র) গিয়েছিল উপনিবেশিক ধারায় অর্থনৈতিক শোষণের নিমিত্তে কি না, ইতিমধ্যে তা বিশ্রেষণ করা হয়েছে । মুসলিমরা অস্বীকার করে যে, এরকম কিছু ঘটেছিল । মুসলিম হামলাকারীরা নিরীহ হিন্দুদের ভূখগুকে বারংবার আক্রমণ করে বিপুল ধনসম্পদ লুণ্ঠন করে, তাদের বহু লোককে হত্যা করে, ও বিপুল সংখ্যক নারী-শিশুকে ক্রীতদাস বানায় । লুণ্ঠন সামগ্রী ও বন্দিদের এক-পঞ্চমাংশ সুদূর ভূখণ্ডে অবস্থিত খলিফার ভাগ্তারে চলে গেছে৷ ইসলামি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর নানা প্রকার সর্বনাশা করের দুর্বহ বোঝা এসে পড়তো ইসলামে ধর্মান্তরিত না হওয়া বিধর্মী জনগণের উপর | তাদেরকে এমন দুর্দশার মধ্যে ফেলে দেওয়া হতো যে, মুসলিমপূর্ব সমৃদ্ধিশীল ভারতের মানুষকে মুসলিমদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হতো । দিল্লির সুলতানাত প্রতিষ্ঠার এক শতাব্দীর মধ্যে সুলতান আলাউদ্দিন খিলজীর শাসনকালের (১২৯৬-১৩১৬) শুরুতেই এসব ঘটতে শুরু করে । দুর্বহ করের বোঝা থেকে মুক্ত হতে হিন্দুদেরকে তাদের নারী ও শিশুদের বিক্রি করতে হয়েছে । কর আদায়কারীদের নির্ধাতন থেকে রেহাই পেতে অন্যেরা জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে । মুসলিমদের দৃষ্টিতে এগুলো স্থানীয় লোকদের উপর উপনিবেশিক ধারার শোষণ নয়, বরং মুসলিম হামলাকারীদের ছারা ভারতে মহত্তম সামাজিক ন্যায়বিচার ও সমতাবাদের আনয়ন । মুসলিমদের ধারণার এ দৃষ্টান্ত সংক্ষিপ্তরূপে উপস্থাপন করেছেন অধ্যাপক তাজ হাশমী:৫২ মুসলিমরা ভারতে সমৃদ্ধ সংস্কৃতি আনয়ন করে । ফলমূল, যেমন তরমুজ, আপেল, আঙ্গুর, খুবানি, বিভিন্ন প্রকারের বাদাম, জাফরান, সুগন্ধী, গান পাউডার, মোজাইক, চীনা মাটির বাসন, স্থাপত্যে তীক্ষাগ্র ও অশ্বক্ষুরাকৃতি খিলান, গম্ুজ, মিনার, সঙ্গীতে সিতার ও তবলা এবং সঙ্গীতের পরিমার্জিত নিয়ম, ঘোড়া, পাগড়ি, চামড়ার জুতা, ধুতি ও শাড়ির পরিবর্তে সেলাই করা বা দর্জি নির্মিত পোশাক এবং লুঙ্গি, বরফ, গোলাপ জল এবং সামাজিক সমতাবাদ ইত্যাদি মুসলিম শাসকবর্গ, ব্যবসায়ী ও সুফিদের দ্বারা ভারতে আনীত হয় । মুসলিমদের দ্বারা ভারতে আনীত এসব ভাল বা উপকারী জিনিসগুলোর আলোচনা এ গ্রন্থের আওতায় পড়ে না। তথাপি এটা উল্লেখ করা প্রাসঙ্গিক যে, প্রকৃত ইসলামের ধমীয়ি শিক্ষায় এসব উপকারী জিনিস বা বিষয়গুলোর কোনই ভিত্তি নেই; এমনকি আরব জ্ঞান-গরিমা বা এতিহ্যেও এগুলোর অনেকেরই কোন ভিত্তি বা শেকড় ছিল না (বস্ততঃ গান, কবিতা, শিল্পকলা ও স্থাপত্যবিদ্যা প্রভৃতি ইসলামে অনুমোদিত নয়) । বরং সেগুলো গৃহিত হয়েছিল মুসলিম কর্তৃক জয়কৃত বা সম্পর্ক স্থাপনকৃত ইসলামপূর্ব যুগের পারস্য, মিশর, সিরিয়া ও বাইজেন্টিয়ামের অগ্রসর সভ্যতার সংস্কৃতি ও এতিহ্য থেকে । ইসলামের সমালোচক ও লেখক মোহাম্মদ আসগর, হাশমীর এ অতিশয়োক্তির উত্তরে লিখেন: এটা একটা ভাল যুক্তি যা বিদেশী শক্তি কর্তৃক একটি দেশ দখলের ন্যাধ্যতা প্রতিপাদন করে বিজিত জাতির কাছে না থাকা কিছু জিনিস প্রবর্তন করার জন্য ৷ এখন বিশ্বে যা ঘটছে, তার ন্যাধ্যতা প্রতিপাদনে আমরা কি একই যুক্তি প্রয়োগ করতে পারি? ইরাকিরা হ্যামবার্গার ও স্যান্ডউইচ খেত না কিংবা আমেরিকানরা স্টেইক ও অন্যান্য অনেক কিছু খায়, যা তারা খেতে অভ্যস্ত নয় । তারা গগনচুম্বী অস্টালিকা, বাধ ও অন্যান্য আধুনিক জিনিস নির্মাণেও সমর্থ ছিল না। তদুপরি তারা তিরিশ বছরেরও বেশি সময় ধরে একটি নির্যাতনকারী ও স্থায়ী একনায়কত্বের অধীনে বাস করছিল । সুতরাং আমেরিকানরা ইরাকীদের মাঝে নিজেদের সমৃদ্ধ সংস্কৃতি প্রবর্তনের মানসে ইরাক আক্রমণ করে | ইরাকে তাদের উপস্থিতি ইরাকিদের স্যান্ডউইচ ও হ্যামবার্গার খাওয়ার সুযোগ যুগিয়েছে এবং তাদেরকে উচ্চ ভবন নির্মাণের কলাকৌশল শিখানো হচ্ছে । তারা তাদেরকে (ইরাকিদেরকে) গণতন্ত্রের শিক্ষা দিচ্ছে । খুব অল্প দিনের মধ্যেই আমেরিকানরা ইরাকিদের একটা সুসভ্য জাতিতে পরিণত করে দিবে; এটা মধ্যযুগের ভারতীয় জনগণের উপর মুসলিমরা যা করেছিল, তারই একটা পুনরাবৃত্তি বা প্রতিরূপ ঘটনা । এ দু'টো ঘটনার মধ্যে মৌলিক পার্থক্য থাকা সত্তেও নিরীহ ভারতীয়দের উপর মুসলিম হামলাকারীদের বিবেকহীন নির্মমতার ব্যাপারে হাশমীর উদ্ভট ন্যাধ্যতা প্রতিপাদনের যথার্থ জবাব দিয়েছেন আসগর । তবে সমৃদ্ধ সংস্কৃতি, সামাজিক সমতাবাদ, শিল্পকলা, স্থাপত্যবিদ্যা, বাদ্যযন্ত্রাদি এবং অবশ্যই ওসব সুফি দরবেশ _ যা ইসলাম ভারতে আনয়ন করে _ সেসব ব্যাপারে হাশমীর দাবির সত্যতা বিশ্রেষণ করাও জরুরি | এ ক্ষেত্রে নিম্নোক্ত প্রশ্নগুলোর বিশ্লেষণ প্রয়োজন: ১. যার মধ্যে ইসলামের ভিত্তি নিহিত, সে আরবদের ও তাদের সংস্কৃতির এসব অবদানে কিছু করার ছিল কি? ২. ওগতলো আরবদের উদ্ভাবিত ছিল কি? ৩. মোহাম্মদের সময়ে আরব সমাজ সামাজিক-সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও বস্তগত উন্নয়নের সকল ক্ষেত্রে অতটা উন্নত ছিল কি? ৫২, [1951101, 917 011 106

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।