Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ২০১ ২০২ ব্যবহার ছিল ত্রিমুখী: প্রথমত তারা তাদের মুসলিম প্রভূদের আরাম-আয়েসের জন্য কাজ করতো; দ্বিতীয়ত প্রভূদের যৌন আকাঙ্কা পূরণ করতো; এবং তৃতীয়ত মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে সন্তান-উৎপাদনের যন্ত্রূপে ব্যবহৃত হতো । মুসলিমদের বিদেশী ভূখণ্ড দখলের তৃতীয় উদ্দেশ্যটি ছিল পরাজিত জনগণের উপর নিস্পেষণমূলক জিজিয়া, খারাজ ও অন্যান্য কর আরোপ করা এবং আদায়কৃত রাজস্বের একটা অংশ মুসলিম খিলাফতের কেন্দ্রীয় কোষাগারে পাঠানো হতো । নবি মোহাম্মদ বিদেশী ভূখণ্ড দখল ও ইসলামি শাসন সম্প্রসারণের একটা দৃষ্টান্ত স্থাপন করে যান, যাতে তিনি আগ্রাসী হুমকি অথবা সহিংস আক্রমণের দ্বারা বিদেশী ভূখণ্ড জয় করতেন । কোনো বিদেশী ভূখণ্ড বা সম্প্রদায়কে পরাজিত করার পর তাদের ধনসম্পদ ও কোষাগার অবধারিতরূপে লুগ্ঠন করা হতো এবং এক পঞ্চমাংশ লুগ্ঠিত মালামাল চলে যেত রাষ্ট্রীয় কোষাগারে, কোরান অনুসারে যার মালিক হবেন আল্লাহ ও তার নবি, যদিও কেবলমাত্র নবিই তা ব্যবহার করতেন । কোনো সম্প্রদায় তার আক্রমণে প্রতিরোধ সৃষ্টি করলে - যেমন বানু কোরায়জা, মুস্তালিক ও খাইবারের ক্ষেত্রে - তাদেরকে পরাজিত করার পর তিনি বয়স্ক লোকদের গণহারে হত্যা করতেন এবং নারী ও শিশুদেরকে ক্রীতদাস বানাতেন | পরাজিত জনগণের উপর নবি কর আরোপ করতেন, যেমন খারাজ (ভূমি কর, বশ্যতা কর) ও জিজিয়া (পোলক্ট্রাক্স বা মাথাপিছু ধার্য কর) ৷ কোষাগারে প্রেরিত রাজস্ব তিনি নিজে তত্ত্ীবধান করতেন । মোহম্মদের মৃত্যুর পর লুগ্ঠিত মালামাল ও বন্দি ক্রীতদাসের এক পঞ্চমাংশ খিলাফতের কোষাগারে প্রেরিত হতো । নবুয়ত যুগের পর মুসলিম বাহিনী অত্যন্ত শক্তিশালী ও প্রায় অজেয় হয়ে উঠে । এ সময়ে নবির প্রতিষ্ঠিত দৃষ্টান্ত তারা পুঙ্থানুপুঙ্খরূপে ও জীকজমকের সাথে পালন করে চলে । সমসাময়িক মুসলিম ইতিহাসবিদ ও ইউরোপীয় পর্যটকদের প্রদত্ত প্রামাণ্য তথ্য, যা উপরে উল্লেখিত হয়েছে, নিশ্চিত করে যে, নবির সাম্রাজ্যবাদী বিজয় ও উপনিবেশিক শোষণের মডেল বা পন্থাটি ইসলামের বিজয়ের গোটা ইতিহাসব্যাপী লাগাতার প্রয়োগ হয়েছে, যদিও কখনো কখনো কিছুটা কম নিপীড়নমূলকভাবে | ইউরোপীয় উপনিবেশিক শাসনের মতই পরাজিত জিম্মি প্রজাদের অর্থনৈতিক শোষণ এবং তাদের সম্পদ ও ধনরত্ব বিদেশী ভূখগুস্থ মুসলিম রাজধানীতে পাঠানো ছিল বিশ্বের বিশাল অংশে ইসলামের বিজয় ও শাসনের একটা সাধারণ উদ্দেশ্য । ইউরোপীয় উপনিবেশিক শক্তি, যেমন বিটিশ, ডাচ ও ফরাসিদের প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিক শোষণ | ইসলামি উপনিবেশিক সম্প্রসারণের জন্য এটা ছিল গৌণতর দ্বিতীয় উদ্দেশ্য । আল্লাহর পথে যুদ্ধ করে নবি কর্তৃক শুরুকৃত ইসলামের সাম্রাজ্যবাদী সম্প্রসারণের প্রাথমিক লক্ষ্য ছিল বিশ্বের সর্বত্র মানুষের মাঝে ইসলাম ধর্মের বিস্তার ঘটানো । সেটা করতে গিয়ে তারা নির্মমভাবে অগণিত অবিশ্বাসীকে হত্যা করেছে, নিষ্ঠুরভাবে ধ্বংস করেছে তাদের ধর্ম, সংস্কৃতি ও সভ্যতা | এক্ষেত্রে পর্তুগীজ ও স্পেনীয়দের মতো ইসলামি উপনিবেশীদের লক্ষ্য ছিল অনুরূপ: ধর্ম বিস্তার ও অর্থনৈতিক শোষণ । ইসলামের সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ আল্লাহ কোরানে বলেন যে, তিনি ধর্ম হিসেবে ইসলামকে পূর্ণতা দিয়েছেন এবং সেটাকে সমগ্র মানবজাতির জন্য তার অনুগ্রহরূপে নির্দিষ্ট করেছেন ও অন্য সকল ধর্মের উপর এর প্রাধান্য ঘোষণা করেছেন: ১. আজ আমি তোমাদের জন্য তোমার (নেবির) ধর্মকে পূর্ণতা দিচ্ছি, তোমাদের উপর আমার কৃপা অর্পণ করছি ও তোমাদের ধর্মরূপে ইসলামকে নির্দিষ্ট করছি । (কোরান ৫:৩) ২. এটা তিনিই যিনি পথ নির্দেশনা ও সত্য ধর্মসহ তীর বার্তাবাহককে প্রেরণ করেছেন, সকল ধর্মের উপরে এর আধিপত্য ঘোষণার জন্য: এবং আল্লাহই এর সাক্ষী হিসেবে যথেষ্ট ৷ (কোরান ৪৮:২৮) ইতিমধ্যে উল্লেখিত হয়েছে যে, ইসলাম মানবজাতির জন্য একটি পুণঙ্গি ব্যবস্থা, যাতে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক _ বস্তৃত জীবন ও সমাজের প্রতিটি বিষয় পরিবেষ্টিত । মুসলিমরা সর্বজনীনভাবে বিশ্বাস করে যে, ইসলাম “একটি পূর্ণাঙ্গ জীবন বিধান" | সুতরাং ইসলাম স্বীয় প্রকৃতির একটা পূর্ণাঙ্গ সভ্যতা পর্যায়ের ধর্ম । নবি মোহাম্মদ ও তীর প্রাথমিক উত্তরাধিকারীগণ, অর্থাৎ মদীনার 'যথার্থরূপে পরিচালিত খলিফাগণ', (৬২২-৬৬১) কর্তৃক প্রতিষ্ঠিত “বিশ্বাসীদের সমাজ' ছিল আদর্শ সভ্যতা, যাকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে হবে । আল্লাহ কর্তৃক ঘোষিত বিশ্বের সমস্ত ধর্ম ও মানুষের উপর ইসলামের প্রাধান্য বা আধিপত্য অর্জিত হবে বিশ্বাসীদের পেশি শক্তির দ্বারা জিহাদের মাধ্যমে, যা আগেই উল্লেখিত হয়েছে । মোহাম্মদের অধীনে ইসলামের আবির্ভাবে ইসলাম-পূর্ব সংস্কৃতি, রীতি-প্রথা ও ধর্ম সমষ্টির সভ্যতাগুলো বিবেচিত হয় “জাহিলিয়া” বা 'অজ্ঞানতার" যুগ রূপে । মোহাম্মদ ও তার বিশ্বাসী সম্প্রদায় কর্তৃক প্রতিষ্ঠিত স্বগীয়ভাবে নির্দেশিত সভ্যতা দ্বারা ওসব পুরানো সভ্যতা-সংস্কৃতি দূরীভূত হবে | নবি মোহাম্মদ কোরানের ৯:৫ নং আয়াতে আল্লাহর নির্দেশ মোতাবেক পৌন্তলিকদেরকে “হয় ইসলাম গ্রহণ নয় মৃত্যু - এ উপায় দুটির একটি বেছে নেওয়ার শর্ত দিয়ে তার জ্ঞাতি-গোষ্ঠি সহ সমগ্র আরবাঞ্চলের ইসলাম-পূর্ব পৌন্তলিক ধর্মীয় চর্চা, সংস্কৃতি ও প্রথায় সমষ্টিগত সভ্যতাকে মুছে ফেলার জন্য একান্তচিত্তে কাজ করে যান । আল্লাহর পথে যুদ্ধ করতে ইসলামের ধর্মযোদ্ধারা আরবাঞ্চলের বাইরে ছড়িয়ে পড়ে ও বিশ্বের বৃহত্তম পারস্য, বাইজেন্টিয়াম ও ভারতীয় সভ্যতাসহ বিশাল ভূখণ্ড জয় করে নিলে, পরাজিত জনগণ তাদের আদি সংস্কৃতি, রীতি-প্রথা ও ধর্মীয় চর্চায় ব্যাপক ধ্বংসসাধন ভোগ করে । সুতরাং ব্যাপক অর্থনৈতিক শোষণ ও আতঙ্কজনক রাজনৈতিক নিপীড়ন আরোপের বাইরে, মুসলিম হানাদার ও শাসকরা মানব সভ্যতা ও সংস্কৃতিরও অপরিমিত ও নজিরবিহীন ধ্বংস-সাধন করে । ইসলামপূর্ব যুগের বিশ্ববিখ্যাত বিজয়ীরা - যেমন আলেক্সান্ডার দ্য গ্রেট, সাইরাস দ্য গ্রেট, ইউরোপে জার্মানরা (ভ্যান্ডাল, ভিসিগথ, অস্ট্রোগথ প্রভৃতি) এবং ভারতে শক ও হুনরা - সবাই বিজিত দেশের ধর্ম, সংস্কৃতি ও সমাজের মধ্যে হয় মিশে যায়, অথবা বিজয়ী ও বিজিত সংস্কৃতির মধ্যে যুগপৎ সমন্বয় সৃষ্টির সুযোগ করে দেয় | ইসলাম-পরবর্তী যুগে মোঙ্গল দখলদাররাও শেষ পর্যন্ত বিজিত জনগণের সভ্যতার সঙ্গে মিশে গিয়েছিলেন: চীন ও মঙ্গোলিয়ায় তাদের অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী হয়, মধ্য এশিয়ায় হয় মুসলিম, এবং সম্ভবত রাশিয়া ও হাঙ্গেরিতে 101

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।