আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ১৯৩ ১৯৪ সাম্রাজ্যের কূটনীতিক বাস্বেক (১৫৫৪-৬২) বলেছিলেন, তুরস্ক সাগ্রাজ্যের উপর সাফাভিদ পারস্যের হুমকিই কেবলমাত্র ইউরোপকে আসন অটোমান বিজয়ের হাত থেকে রক্ষা করে ।* ১৬৮৩ সালে ভিয়েনার দ্বারে অটোমান হানাদারদের দ্বিতীয় পরাজয় সুস্পষ্টরূপে দীর্ঘকালীন মুসলিম নিপীড়কদের উপর অবশেষে ইউরোপীয় শক্তির প্রাধান্য প্রমাণ করে | মুসলিমদের এ পরাজয়ে ইসলাম ও ইউরোপের মধ্যেকার সুদীর্ঘ দ্বন্ব-সংঘাতের ভাগ্যে নাটকীয় পরিবর্তন ঘটে ও ইউরোপের পক্ষে চলে যায় । এটা শুধুমাত্র ইসলামের সম্প্রসারণের সমাপ্তির সূচনালগ্নই নয়, ইসলামের পতনের সূচনালগ্নও চিহ্িত করে | অটোমানরা দ্রুততার সাথে পশ্চিম ইউরোপের সমস্ত অংশ থেকে শেষ পর্যন্ত বিতাড়িত হয় । কোনো কোনো বলকান অঞ্চলে তারা বিংশ শতাব্দীর শুরুকাল পর্যন্ত তাদের শাসন অব্যাহত রেখেছিল । মুসলিমরা শুধু ইউরোপ থেকেই বিতাড়িত হয়নি, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু করে বিটেন, হল্যান্ড, ফ্রান্স, ইতালি ও স্পেন শেষ পর্যন্ত অধিকাংশ ইসলামি ভূখণ্ড দখল করে নেয় । রাশিয়া মধ্য এশীয় ও পূর্ব ইউরোপের ব্যাপক অংশ মুসলিমদের হাত থেকে কজা করে | এদিকে চীন, বার্মা ও থাইল্যান্ড ইতিপূর্বে মুসলিমদের দখল করা ভূমি পুনর্দখল করে নেয় । মুসলিম বিশ্বের উপর ইউরোপের পাল্টা অভিযানে বিংশ শতাব্দীর প্রথম পর্বের মধ্যে অধিকাংশ মুসলিম-শাসিত ভূখণ্ডের রাজনৈতিক নিয়ন্ত্রণ ইউরোপীয়দের হাতে চলে আসে । শুধুমাত্র অগম্য বা অপ্রবেশ্য, কিংবা অর্থনৈতিকভাবে গুরুত্হীন, অথবা রাজনৈতিক স্থিতিশীলতা প্রদানে সহায়ক কিছু অঞ্চল, যেমন ইরানসহ আফগানিস্তান, সৌদি আরব ও অটোমান তুরস্ক, ইত্যাদি ইউরোপীয় নিয়ন্ত্রণের বাইরে থেকে যায় । ইউরোপীয় সাম্রাজ্যবাদের এ সময়কালটাই “উপনিবেশিক যুগ” নামে পরিচিতি লাভ করেছে । অবশেষে ইউরোপীয় উপনিবেশিক শক্তি মুসলিম জনসংখ্যা অধ্যুষিত উপনিবেশগুলো থেকে নিজেদেরকে প্রত্যাহার করে সরে এলে, সেসব দেশ পুনরায় মুসলিমদের হাতে চলে যায় । অন্যত্র যেখানে মুসলিমরা সংখ্যালঘু ছিল, যেমন ভারতে, সেখানে তারা বৈধ ও প্রকৃত উত্তরাধিকারী সংখ্যাগরিষ্ঠ স্বদেশী জনগণের কাছে রাজনৈতিক নিয়ন্ত্রণ হারায় । নাইজেরিয়ার মত কোনো কোনো দেশে মুসলিমরা সংখ্যালঘু হওয়া সত্তেও রাজনৈতিক প্রভাব ও প্রাধান্য অক্ষুণ্ন রাখে । সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে বিষয়টি এখানে বিবেচনা করতে হবে তা হল: মুসলিম হানাদাররা ওসব বিদেশী ভূখণ্ড করায়ত্ত করেছিল নিষ্টুরতাপূর্ণ হামলার মাধ্যমে এবং বহু শতাব্দী যাবত তারা সেখানে স্বেচ্ছাচারিতার সাথে শাসন চালায় | যার ফলে কোনো কোনো ভূখগ্তকে ইসলামিকরণ করে ফেলা হয়েছে চিরকালের জন্য ৷ ইউরোপীয় উপনিবেশিকরাও সেসব দেশ অধিকার ও শাসন করার জন্য দূরদেশ থেকে এসেছিল, যদিও অনেক ক্ষেত্রেই তাদের শাসন ব্যবস্থা বা প্রক্রিয়া মুসলিমদের শাসনের চেয়ে কম নিষ্ঠুরতাপূর্ণ ছিল । মুসলিম আক্রমণ ও দখলের সঙ্গে তুলনা করলে ভারতে ব্রিটিশ অধিকার ও শাসন বেসামরিক জনগণের জন্য অনেক কম রক্তক্ষয়ী, এবং জখম ও ধ্বংসপূর্ণ ছিল । সুতরাং প্রশ্ন জাগে: কেন ভারতের বিদেশী শাসন দু'টোর একটিকে ঘৃণিত উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ বলে বিবেচনা করা হয়, কিন্তু অপরটিকে নয়? মুসলিমদের মাঝে এ প্রশ্নটির জনপ্রিয় একটি উত্তর দিয়েছেন কানাডার ইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের তুলনামূলক ধর্মশাস্ত্রের অধ্যাপক ড. তাজ হাশমী | তার মতে: “বিটিশদের বিপরীতে মুসলিম শাসকরা ভারতকে তাদের নিজ দেশ বিবেচনা করেছে, কেননা ভারতের সম্পদ ও ধনরতব নিত করে নেয়ার জন্য লন্ডনের মত কোন বড় মহানগরী তাদের ছিল না ।”১৮ এ দাবিটিতে দুটো মৌলিক দিক রয়েছে যা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন । প্রথমত, বিদেশে ইসলামি শাসন শোষণের দ্বারা উদ্বুদ্ধ ছিল না; দ্বিতীয়ত, আক্রমণকারী মুসলিম দখলদাররা বিদেশী ভূখগ্তকে তাদের নিজস্ব বাসস্থান বা নিবাস বলে বিবেচনা করতো এবং তারা এর উন্নয়ন ও সমৃদ্ধি সাধনে নিয়োজিত হয়েছিল । অপরদিকে ইউরোপীয় শাসন পরিচালিত হয়েছিল ঠিক তার বিপরীত উদ্দেশ্যে: কেবলমাত্র বিজিত জনগণ ও তাদের ধনসম্পদ শোষণের নিমিত্তে | যাহোক, একথা আদৌ সত্য নয় যে, ইউরোপীয় উপনিবেশবাদীরা কখনো বিজিত দেশকে নিজেদের দেশ বলে বিবেচনা করেনি । আফ্রিকার কোনো কোনো দেশ, দক্ষিণ ও উত্তর আমেরিকা এবং অস্ট্রেলেশিয়ায় তারা বিপুল সংখ্যায় ইংরেজরাও বহু সংখ্যায় ভারতকে নিজ দেশ হিসেবে গ্রহণ করতে পারত । ইসলামি সম্প্রসারণে অর্থনৈতিক শোষণ কে অস্বীকার করতে পারে যে, ইউরোপীয় উপনিবেশিক শাসন ইউরোপের রাজধানীগুলোর ভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে প্রধানত ধন-সম্পদ শোষণ, সস্তা শ্রম ও বিদেশী বাজার দখলের জন্যে ছিল না? মোটের উপর লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ ও লিসবনের মত বৃহৎ নগরীগুলোর সমৃদ্ধি ও প্রাচুর্য বিদেশে তাদের তৎকালীন অর্থনৈতিক শোষণ থেকে প্রাপ্ত সম্পদের কাছে খণী ছিল । আজকের বহু বিশিষ্ট ইউরোপীয় পরিবার তাদের সচ্ছন্দ ও প্রাচুর্যপূর্ণ অবস্থার জন্য তাদের দুঃসাহসিক ঝুঁকি গ্রহণকারী উপনিবেশিক পূর্বপুরুষদের কাছে খণী, যারা চরম দারিদ্র্য থেকে ধনী হওয়ার ভাগ্য অর্জন করেছিল চা, মশলা, রাবার, চিনি বা শিপিং ব্যবসার মাধ্যমে । কিন্ত বিশ্বব্যাপী দখলকারী মুসলিম আক্রমণ ও শাসনের সত্যিকার লক্ষ্যটি কী ছিল? সেটাও কি অর্থনৈতিক শোষণের দ্বারা উদ্বুদ্ধ ছিল না? এবার চলুন বিশ্লেষণ করে দেখি ইসলামের প্রতিষ্ঠালগ্নে নবি মোহাম্মদ কর্তৃক প্রতিষ্ঠিত অর্থনৈতিক শোষণের আদর্শ দৃষ্টান্ত কীভাবে পরবর্তীকালীন ইসলামের সম্প্রসারণকে প্রভাবিত করেছিল । ১৭ ১1,651 (2002), 09. 10 ৯৮, [78510101799 200 78105180951) ড/65519, 2 70019 2005 7
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।