Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ১৯১ ১৯২ ৮৪৬ সালের ২৮ আগস্ট একটি মুসলিম নৌবহর টাইবার নদীর মুখে এসে পৌছে এবং রোম আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করে | ইতিমধ্যে সিভিটাভেকসিয়া থেকে একটি মুসলিম বাহিনী এবং পোর্টাস ও ওস্তিয়া থেকে অপর একটি মুসলিম বাহিনী স্থলপথে সে আক্রমণে যোগ দেওয়ার জন্য অগ্রসর হয় । তারা রোমান সেনাদের দ্বারা শক্তভাবে সুরক্ষিত চৌহদ্দি দেয়ালের ভেতরে প্রবেশে ব্যর্থ হয় । আরবরা সেন্ট পিটার ও সেন্ট পলের চার্চ দুটো ভাংচুর ও লুষ্ঠন করে । স্যাক্সন, লঙ্গোবার্ড, ফ্রিজিয়ান ও ফ্রাংকরা তাদের সর্বশেষ সেনার মৃত্যু পর্যন্ত প্রবল প্রতিরোধ গড়ে তুলে সেন্ট পিটার রক্ষা করে । মুসলিমরা সুবার্ব অঞ্চলের সমস্ত চার্চ ধবংস করে ফেলে । পোপ চতুর্থ লিও সাময়িকভাবে রোম থেকে পালিয়ে যান ও প্রতিবেশী রাজ্যগুলোর কাছ সাহায্যের আহ্বান জানান | তার আহ্বানে সাড়া দিয়ে স্পোলেটো"র মার্কিস গাই প্রতিআক্রমণ করে আরবদেরকে পরাজিত করেন | পরাজিত আরব বাহিনীর কিছু অংশ সিভিটাভেকসিয়ার দিকে ও বাকী অংশ ফন্ডির দিকে পালিয়ে যাবার পথে দেশটিতে ব্যাপক লুগ্ঠন ও ধ্বংসযজ্ঞ ঘটায় | গেইটাতে লঙ্গোবার্ড বাহিনী পুনরায় তাদের সংগে সংঘর্ষে লিপ্ত হয় । মার্কিস গাই এক পায়ে অত্যন্ত বিপদাপন্ন হয়ে পড়েন, কিন্তু যথাসময়ে নেপলস্‌ থেকে সিজারিয়াসের বাইজেন্টাইন বাহিনী এসে তাকে উদ্ধার করে ৷ এ আক্রমণের ফলে পোপ চতুর্থ লিও ভ্যাটিক্যান হিল রক্ষার জন্য ৮৪৮ সালে সিভিটাস লিওনিনার সংস্কারের কাজ হাতে নেয় । ৮৪৮ সালে মুসলিমরা আনকোনায় ধবংসকাণ্ড ঘটায় । পরবর্তী বছর এক বিশাল মুসলিম নৌবহর রোম আক্রমণের জন্য রওয়ানা দেয় এবং ওস্তিয়ার নিকট টাইবার নদীর মুখে এক ইতালিয় নৌবাহিনীর মুখোমুখি হয় । এ যুদ্ধে আরবরা চরম পরাজয় বরণ করে । ৮৫৬ সালে তারা পুগলিয়ায় ক্যানোসা ক্যাথেড্রাল আক্রমণ ও ধ্বংসসাধন করে । ৮৬১ সালে তারা আস্কোলি আক্রমণ করে শিশুদেরকে হত্যা করার পর বাসিন্দাদেরকে ক্রীতদাসরূপে নিয়ে যায় । ৮৭২ সালে তারা সালেরনো আক্রমণ করে ছয় মাস অবরুদ্ধ করে রাখে | ৮৭৬ সালে তারা ল্যাটিয়াম ও আম্ধিয়া আক্রমণ করে বাসিন্দাদেরকে হত্যা করে ও ক্রীতদাস বানায় এবং রোমের উদ্দেশ্যে যাত্রাকালে আশেপাশের বসতিগুলোতে লুণ্ঠন চালায় । তারা রোমান দেশটিকে একটা অস্বাস্থ্যকর বিরানভূমিতে পরিণত করে । পোপ অষ্টম জন (৮৭২-৮২) সিসেরো'তে আরবদেরকে পরাজিত করেন ও আটককৃত ১৮টি মুসলিম রণতরী থেকে ক্রীতদাসকৃত ৬০০ খ্রিষ্টানকে উদ্ধার করেন । আরবরা এ ধ্বংসযজ্ঞ ঘটানোর পর তিনি তাদেরকে বিতাড়িত করণে উদ্যোগী হন, কিন্তু ইউরোপীয় রাজাদের কাছ থেকে তেমন সাহায্য না পাওয়ায় ব্যর্থ হন ও বশ্যতা কর দিতে বাধ্য হন। মুসলিমরা রোমান দেশে বিজয় সংহত করতে ল্যাটিয়ামের উপকূল ও অভ্যন্তরভাগে ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখে । তারা তিভোলি (সারাসিনেসকো), সাবিনা (সিসিলিয়ানো), নারনী, নেপি, ওর্তে, তিবুরতিনো অঞ্চল, সাকো ভ্যালী, টুসিয়া ও আর্জেন্টারিও পর্বত হস্তগত করার জন্য অগ্রসর হয় । ৮৮০ থেকে ৮৯০-এর দশক পর্যন্ত তাদের ধ্বংস ও লুণ্ঠন কার্য অব্যাহত থাকে | দশম শতাব্দীর গোড়ার দিকে মুসলিমরা দক্ষিণ ইতালিতে একটা আমীরাত প্রতিষ্ঠার পরিকল্পনা করে । কিন্তু তাদের দুভগ্যি যে, ৯১৬ খিষ্টাব্দে তুসকা'র মার্কিস আযাডালবা্টুস, স্পোলেটোর মার্কিস আলবেরিকাস, কাপুয়া ও বেনিভেন্তোর রাজপুত্র ল্যান্ডুল্ফ, সালের্নো রাজপুত্র গাইমার, গেইতা ও নেপলস্রে ডিউকরা এবং বাইজেন্টাইন সম্রাট কনস্টানটিন এক আরব-বিরোধী মৈত্রীবাহিনীতে যোগ দেন, যে সংঘর্ষে পোপ দশম জন ব্যক্তিগতভাবে পদাতিক বাহিনীর নেতৃত্ব দেন। এতে আরবরা সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং ইতালির মুল ভূখণ্ড মুসলিম হানাদার মুক্ত হয় । ভূমধ্যসাগরীয় সিসিলি ছ্বীপ, যেখানে মুসলিমরা দীর্ঘমেয়াদী আমীরাত প্রতিষ্ঠা করেছিল, তা ৬৫২ সালে লুগ্ঠন ও ধ্বংসযজ্ঞমূলক প্রথম জিহাদী হামলার শিকার হয় । এরূপ জিহাদী আক্রমণ বারংবার পুনরাবৃত্তি ঘটাতে থাকে সিসিলিতে - যেমন ৬৬৯, ৭০৩, ৭২৮, ৭২৯, ৭৩০, ৭৩১, ৭৩৩, ৭৩৪, ৭৪০ ও ৭৫২ সালে । সিসিলিতে শতাব্দীব্যাপী (৬৫২-৭২৫) এ প্রাথমিক মুসলিম আক্রমণমূলক অনুপ্রবেশ সেখানে ইসলামের স্থায়ী পদাঙ্ক স্থাপনে ব্যর্থ হয় । প্রকৃত জোশে সিসিলি বিজয় শুরু হয় যখন তিউনিস থেকে একটি আগলাবিদ আরব মুসলিম বাহিনী ৮২৭ সালে মাযারা ডেল ভ্যালো'তে এসে হাজির হয় ৷ এর ফলে এক সুদীর্ঘ যুদ্ধ শুরু হয় । ৮৩১ সালে পালে্মে'র পতন ঘটে; ৯৩৫ সালে প্যান্টেলেরিয়া এবং ৮৪৩ সালে মেসিনার পতন হয় । কা'ফু ও এন্না যথাক্রমে ৮৫৮ ও ৮৫৯ সালে বিজিত ও ভস্মীভূত হওয়ার আগে বহু বছর মুসলিম বিজয় প্রতিরোধ করেছিল । সিরাকুস দীর্ঘদিন শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলে, কিন্তু আরবরা ৮৭৮ সালে তা জয় করে সমস্ত অধিবাসীক হত্যা করে । এর সাথে সিসিলির পরাজয় সম্পূর্ণ হয় । পালেম্োঁ আল-মদীনা নাম ধারণ করে নতুন ইসলামি রাজ্যের রাজধানী হয় । গ্রিক ভাষার স্থলে আরবি ভাষা প্রবর্তিত হয় । ৮২৭ সালেই মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে একটি স্থানীয় পাল্টা আক্রমণ শুরু হয়ে গিয়েছিল । ১০৬১ সালে নর্ম্যান'রা মুসলিমদের বিরুদ্ধে অভিযান শুরু করে, যার পরিণতিতে ১০৯১ সালে মুসলিমরা সিসিলি থেকে বিতাড়িত হয় । অপর একটি সীমান্তে মুসলিমরা শেষ পর্যন্ত কনস্টান্টিনোপল-কেন্দ্রিক পূর্ববিশ্বের সমগ্র খ্িষ্টজগৎ জয় করে নেয় । ১৪৫৩ সালে কনস্টান্টিনোপলের সুবিখ্যাত বিজয়ে মুসলিম ধর্মযোদ্ধারা তিনদিন ধরে অবিরাম সেখানকার নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালায় ও অবশিষ্টদের ক্রীতদাসে পরিণত করে | অটোম্যান জিহাদীরা কনস্টান্টিনোপলকে পাশ কাটিয়ে ইতিমধ্যেই ১৩৫০-এর দশকে ইউরোপে প্রবেশ করেছিল | কয়েক দশক ধরে লড়াই-পাল্টা লড়াই চলার পর অটোমানরা বিপুল বিজয় লাভ করে ১৩৮০-র দশকে বুলগেরিয়া ও বলকান অঞ্চল দখলের মাধ্যমে ৷ এবং ১৪২৩ সালে তারা ভেনিস আক্রমণ করতে অগ্রসর হয় । ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল হস্তগত হলে অটোম্যানদের ইউরোপ বিজয়ের পথ আরো সুগম হয়ে উঠে । তারা সমগ্র বলকান উপদ্বীপ দখল করে এবং রাশিয়ার দিকে অগ্রসর হয়ে ক্রিমিয়া জয় করে নেয় । ১৫২৯ ও ১৬৮৩ সালে পবিত্র রোমান সাম্রাজ্য ও পশ্চিম ইউরোপের প্রাণকেন্দ্র ভেনিসের উপর তারা পরপর দুইবার ব্যর্থ অভিযান চালায় । বিভিন্ন সময়ে মুসলিমরা গোটা স্পেন, পর্তুগাল, হাঙ্গেরি, যুগোস্রাভিয়া, আলবেনিয়া, গ্রিস, বুলগেরিয়া ও রোমানিয়া শীসন করেছে । তারা ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, অস্টিিয়া, পোল্যান্ড, চেকোস্্রোভাকিয়া ও সোভিয়েত ইউনিয়নের অংশবিশেষও শাসন করেছে । ষষ্ঠদশ শতাব্দীর মধ্যে অটোমানদের ব্যাপক বিজয়ের ফলে ইউরোপ একটা হাসকৃত ও কোণঠাসা খষ্টান ভূখণ্ড হয়ে পড়েছিল, যা বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ভাবে প্রতিরোধের চেষ্টা করছিল অপ্রতিরোধ্য অটোমান বাহিনী কর্তৃক নিশ্চিত দখলকে । এ বাস্তবতাটি ধ্বনিত করে ইস্তাম্ুলে প্রেরিত পবিত্র রোমান 96

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।