Islamic Jihad: A Legacy of Forced Conversion, Imperialism, and Slavery (Bengali)
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ১৮৭ ১৮৮ একটা মিশ্র ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন, যা ভারত থেকে ইসলামের আলো চিরতরে মুছে দিতে পারত । তার প্রপৌত্র দারাশিকো ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্মের সমন্বয়কে পুনরায় সতেজ করার জন্য আকবরের পদাঙ্ক অনুসরণে ব্রতী হন । ধর্মান্ধ সুনি মুসলিম আওরঙ্গজেব তার ধর্মদ্রোহী ভাই দারাশিকোর বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হন । সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী ছিলেন দারাশিকো । আওরঙ্গজেব দারাশিকোর বিরুদ্ধে ইসলাম ত্যাগের অভিযোগ এনে তাকে হত্যা করেন । আওরঙ্গজেব দীর্ঘদিন উপেক্ষিত “হানাফী” আইনের বিশাল সারসংক্ষেপ “কতোয়া- ই-আলমগীর' রচনায় পৃষ্ঠপোষকতা করেন, যা ভারতে পথভ্রষ্ট ইসলামকে সঠিক পথে আনয়নে সহায়ক হয় । সংক্ষেপে, আওরঙ্গজেব ভারতের ক্ষয়িষুণ ইসলামকে অধঃপতন বা বিলুপ্তির হাত থেকে রক্ষা করে তা পুনরুজ্জীবিত করে তুলেছিলেন । তিনি শক্তি প্রয়োগসহ অন্যান্য জবরদস্তি ও প্ররোচনা দ্বারা অমুসলিমদেরকে ধর্মান্তরিত করার মাধ্যমে ইসলামকে সমৃদ্ধ করেন । আওরঙ্গজেবের পঞ্চাশ বছরের শাসনামলে তার রাষ্ট্রীয় নীতিতে ইসলাম পূর্ণাঙ্গ প্রভাব ফেলে, যার ফলে বর্তমানের উত্তর ভারতীয় মুসলিমরা তাদের ইসলামিক শিকড় খুঁজে পায় আওরঙ্গজেবের আমলে তাদের পূর্বপুরুষদের ধর্মান্তরের মাঝে । এ তিন মহান মুসলিম বিজয়ী বীর ও শাসক অন্ধকারাচ্ছন, অধঃপতিত ও পৌত্তলিক ভারতে নিয়ে আসেন ও বিস্তার ঘটান গৌরবময় সত্যধর্মের আলো | ইসলামের আবির্ভাব ভারতের মূল্যহীন “জাহিলিয়া' (অজ্ঞতাপূর্ণ) অতীতকে উপড়ে ফেলে এক মহান সভ্যতার সূচনা করে । এ অঞ্চলের মুসলিমদের মাঝে ইসলামের আলাপ-চারিতা এরকমই । শুধু মুসলিমদের মধ্যেই নয়, অনেক আধুনিক অমুসলিম এঁতিহাসিকের মাঝেও ভারতের মুসলিম শাসন সম্বন্ধে এটাই শক্তিশালী বা প্রধান ধারণা । পাকিস্তানের ইতিহাস পুস্তকে শেখানো হয়: “মোহাম্মদের আগে ছিল অন্ধকার: ক্রীতদাস প্রথা, শোষণ । মোহাম্মদের পরে আলো: ক্রীতদাস প্রথা ও শোষণ উধাও ।৯ এ ধরনের ইতিহাস লেখকদের ধারণাগুলো শশী শর্মা সংক্ষেপিত করেছেন এভাবে: ভারতের মুসলিম-পূর্ব অতীতের সবটুকুই ছিল অধঃপতন, কুসংস্কার, অসমতা ও নিপীড়নে ভরপুর । তার সীমানার মধ্যে বিশ্বাসযোগ্য ও অর্থপূর্ণ কিছু ছিল না । ইসলামই এনেছে তাদের সভ্যতার ইতিবাচক সবকিছু, যা নিয়ে ভারতীয়রা গর্ব করতে পারে: যেমন সুফি, কেবাব, গজল,” ধর্মীয় অনুরাগ, মানবীয় ভ্রাতৃত্ব এবং অবশ্যই আমীর খসরু | আরবীয়রা কি অসার অজ্ঞতার অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল না, ইসলামের আলো তাদেরকে সংস্কৃতির দোরগোড়ায় না আসা পর্যন্ত? একই ইতিহাসবিদরা যখন ভারতে ব্রিটিশ শাসন সম্পর্কে লিখতে যান, তারা এটাকে ভারতীয় ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অধ্যায় হিসেবে চিত্রিত করেন, যা ছিল স্বেচ্ছাচার, নিপীড়ন ও চরম শোষণে পূর্ণ এবং কেবলমাত্র লুণ্ঠন ও অর্থনৈতিক শোষণের মাধ্যমে ব্রিটিশ অর্থভাণ্ডার পূর্ণ করার জন্য ৷ “ইসলাম শুধুই উপকারী" - ইতিহাস লেখার ক্ষেত্রে এ ধারণাটি বিশ্বব্যাপী বিস্তৃত, যে বিষয়ে ইব্‌নে ওয়ারাক লিখেছেন: “ইসলামের উপর যে কোন পরিচায়ক পুস্তক খুললে খুব সম্ভবত দেখতে পাবে যে, এটা শুরু হয়েছে এক জনগোষ্ঠির ভ্ততি গেয়ে, যারা অবিশ্বাস্যরপে সভ্য পৃথিবীর অর্ধেকটা অতি অল্প সময়ের মধ্যে জয় করে নিয়েছিল; তারা এমন এক বিশাল সাস্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যা পুবার্দিকে সিন্থুর তীর থেকে শুরু করে পশ্চিমে আটলান্টিকের উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল । পুস্তকের সে খওটি ইতিবাচক উজ্জ্বল ভাষায় এমন একটা সময়ের বর্ণনা করবে, যখন মুসলিমরা বিচিত্র জনগোষ্টির ও সংস্কৃতির বিপুল সংখ্যক লোককে শাসন করেছে 1১১ উদাহরণস্বরূপ, পণ্তিত জওয়াহেরলাল নেহরু ইসলামের বিস্তার সম্বন্ধে লিখেছেন: “আরবরা... এক উন্মাদনাময় আনন্দে ও গতিশীল শক্তিতে ছড়িয়ে পড়ে স্পেন থেকে মঙ্গোলিয়া পর্যন্ত জয় করে এবং একটা উজ্জ্বল সংস্কৃতি বহন করে আনে ১ কোনো ইতিহাসবিদ প্রাচীন বিশ্বের সাইরাস ও আলেক্সান্ডার দ্য গ্রেটের বিপুল সাম্রাজ্য সম্পর্কে এমন আবেগাপ্ুত প্রশংসা বা স্তুতি গাইলে কখনোই ছাড় পাবেন না; আর সাম্প্রতিক অতীতের ইউরোপীয় সাম্রাজ্যবাদ সম্পর্কে এরূপ স্ততি গাইলে তো কথাই নেই। আধুনিক এতিহাসিকদের লেখনীতে ইউরোপীয় উপনিবেশিক সাম্রাজ্য, যেমন ব্রিটিশ ও ফরাসী সাম্রাজ্যের কথা, সর্বদা বর্ণিত হয় নেতিবাচক ও খর্বিত ভাষায় | সে শাসন বিদেশী প্রভুদের দ্বারা উপনিবেশিত জনগণের উপর চরম শোষণ, অবিচার ও দুর্দশা আনয়নের এক অধ্যায় হিসেবে চিত্রিত হয় । বস্তুত বহির্দেশে ইউরোপীয় শাসনকে নিশ্চিতভাবে উপনিবেশবাদী বা সাম্রাজ্যবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়, যার মাঝে এক লজ্জাজনক, মর্ধাদাহানিকর ও নেতিবাচক অর্থ নিহিত । কোন ব্রিটিশ ইতিহাসবিদ ইংরেজ উপনিবেশিক শাসনকে ইতিবাচক আলোকে উপনিবেশিতদের জন্য সুফলপ্রসু বলে বর্ণনা করলে তিনি হবেন চরম উপহাস, ব্যঙ্গ-বিদ্রুপ ও ভর্বসনার পাত্র । অথচ এটা দুবেধ্যি যে বিদেশী মুসলিম হানাদাররা যাদের উপর নিষ্ঠুরভাবে ইসলামি শীসন আরোপ করেছিল, তারাসহ বিশ্বের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ কদাচিৎ “ইসলামি সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ” বলে কিছু শুনেছে । উপমহাদেশের মুসলিমরা, এমনকি বিপুল সংখ্যাগরিষ্ঠ অমুসলিমরাও, স্বীকার বা বিশ্বাস করবে না যে, তাদের নিজ দেশসহ বিশ্বের বিপুল অংশের উপর দীর্ঘ সময়ব্যাপী ইসলামি আধিপত্যকে যথার্থই “ইসলামি সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ' বলা যায় । অধিকাংশ ক্ষেত্রে, আরব, পারস্য, তুর্কি ও উত্তর আফ্রিকার বার্বার মুসলিম হানাদার দখলকারীরা বহু দেশ বা জাতিকে জয় করে স্থায়ীভাবে ইসলামি শাসন আরোপ করেছে । মুসলিমরা কখনোই বহির্দেশে আরোপিত এসব মুসলিম শাসনকে সাম্রাজ্যবাদী বা উপনিবেশবাদী প্রকৃতির বলে বিবেচনা করেনা । আমেরিকার পি. বি. এস. টেলিভিশনের ইসলামের ৯, 0090] ৬৩ (1981) 47710721716 138112)675 447 151777710 )09/7716), 4১10৩ £১ 007007 ি০৬ % 0 0. 143 ..:090175915 816 & 10100 01 30105 -.91081709, 0). 111 ১২. [07 /8780, 0. 198 ৯৫. বি (1946), 0. 222 94

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।