আরব-ইসলামি সাম্রাজ্যবাদ ১৮৫ ১৮৬ সেটা বাস্তবায়ন করেছিলেন স্থানীয় অবাধ্য বা বশ্যতা-প্রত্যাখানকারী ইহুদি গোত্রগুলোকে একের পর এক নিল করে, আর স্থানীয় পৌন্তলিকরা হুমকিমূলক বাধ্যকতা বা লুগ্ঠিত মালামালের লোভে প্রলুব্ধ হয়ে তার যুদ্ধবাজ ধর্মীয় সম্প্রদায়ের সাথে মিশে গিয়েছিল । মদীনায় বিদেশী ইসলামি শাসন প্রতিষ্ঠার পর, সেটা সীমানার বাইরে দূর-দূরান্তে ইসলামের বিজয় ও সাম্রাজ্যবাদ সম্প্রসারণের জন্য বিচ্ছুরণ-কেন্দ্র হয়ে দাড়ায় । নবি মোহাম্মদ কর্তৃক উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো খাইবার দখল | যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতেই তিনি ৬২৮ সালের মে মাসে খাইবারের বিরুদ্ধে এক বিশাল মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন। ইহুদিদের পরাজিত করার পর তিনি যুদ্ধ করার মত বয়সী পুরুষদেরকে গণহারে হত্যা করেন, তাদের সমস্ত ধন-সম্পদ হস্তগত করেন, এবং নারী ও সন্তানদেরকে ক্রীতদাসরূপে উঠিয়ে নিয়ে যান । বেঁচে যাওয়া ইহুদিদেরকে (প্রধানত বৃদ্ধ বয়সী) হত্যা না করে তাদেরকে জমি-জমা চাষাবাদের সুযোগ দেন । কিন্তু নবি তাদের উপর দুর্বহ কর আরোপ করেন: তাদেরকে জমিতে উৎপাদিত ফসলের ৫০ শতাংশ মদীনাভিত্তিক ইসলামি রাষ্ট্রের কোষাগারে প্রেরণ করতে হবে । এ ব্যবস্থাটি বলবৎ থাকবে যতদিন পর্যন্ত মুসলিমরা খাইবারের জমি চাষাবাদে নিজেরা সমর্থ না হয়ে উঠে । পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর (মৃত্যু ৬৪৪ খিঃ) নবির শেষ ইচ্ছানুযায়ী খাইবারের সমস্ত ইহুদিদেরকে বহিষ্কার করেন । একইভাবে আল-তাবারি লিখেছেন, আল্লাহ তার নবির জন্য “হাওয়াজিন ও থাকিফ গোত্রের নারী, শিশু ও পশুপ্রাণী মালে গণিমত হিসেবে মঞ্জুর করেন..., যা তিনি সাম্প্রতিক ইসলাম এহণকারী কোরাইশদের মধ্যে ভাগ করে দেন ।” মৃত্যুর পূর্বে মোহাম্মদ খ্রিষ্টান, ইহুদি ও পৌত্তলিকদের শক্ত ঘাটিগুলোর উপর ইসলামের উপনিবেশিক কর্তৃত্ব সম্প্রসারণের মাধ্যমে আরব উপদ্বীপে একটা উদীয়মান ইসলামি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যান । অস্ত্রশক্তির বলে বা হুমকির দ্বারা যখনই তিনি কোনো বিদেশভূমি দখল বা বশীভূত করেছেন, বিজিত জনগণ, বিশেষত পৌন্তলিকরা, মৃত্যুযন্ত্রণার ভয়ে ইসলামে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছে । তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস এবং ধর্মীয় ও সাংস্কৃতিক আচার- অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । সর্বোপরি তিনি পরাজিতদের নারী-শিশুকে ক্রীতদাস বানানো ছাড়াও তাদের সম্পদ ও ধনরত্ব লুণ্ঠন করেন । এছাড়াও তিনি তাদের উপর জিজিয়া ও খারাজ-এর মত অবমাননাকর ও দুর্বহ কর আরোপ করেন । এটা ছিল উপনিবেশিক শাসনের প্রকৃষ্ট রূপরেখা, যার মাঝে বিজিতদের উপর চরম অর্থনৈতিক শোষণ ও সামাজিক-সাংস্কৃতিক অবমাননা অন্তর্ভূক্ত ছিল । মোহাম্মদের খাইবার বিজয় স্পষ্টতঃই ছিল উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার নিমিত্তে বিদেশী ভূখণ্ড দখলের একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত । নবির এবং পরবর্তীতে ইউরোপীয় উপনিবেশিক শাসনের মধ্যেকার কাঠামোগত পার্থক্য ছিলো এ যে, অধিকাংশ দৃষ্টান্তে ইউরোপীয়রা বিজিত দেশের নারী ও শিশুদের গণহারে ক্রীতদাস বানিয়ে ইউরোপীয় রাজধানীগুলোতে প্রেরণ করেনি । দ্বিতীয়ত, ইউরোপীয়রা তাদের বিজিত ও উপনিবেশকৃত ভূখণ্ড থেকে কখনো তাৎক্ষণিকভাবে গোটা জনগোষ্ঠিকে উৎখাত বা উচ্ছেদ করেনি, যেরূপ মোহাম্মদ করেছিলেন মদীনার, খাইবারের বা মুস্ত 1লিকের ইহুদিদেরকে । নবি মোহাম্মদ-কর্তৃক প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী সম্প্রসারণ ও উপনিবেশিক শোষণের এ আদর্শ বা মডেল তার মৃত্যু-পরবর্তী উত্তরাধিকারী খলিফা থেকে শুরু করে মধ্যযুগের ইসলামি কর্তৃত্বের গোটা সময় জুড়ে মুসলিম শাসকদের দ্বারা গৃহীত ও বাস্তবায়িত হয় । নবির মৃত্যুর দুই দশকের মধ্যে শক্তিধর পারস্য সাম্রাজ্য ইসলামের পদানত হয় এবং সে যুগের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য বাইজেন্টিয়ামকে বিস্তারশীল ইসলামি সাম্রাজ্যের কাছে বিশাল একটা অংশ হারাতে হয় । মধ্যযুগের শেষ দিকে ইসলামি সাম্রাজ্য বিস্তারের অগ্রণী ভূমিকায় অবস্থানকারী অটোম্যান “ভিয়েনার দ্বারকোঠায়” পৌছে যায় । সুতরাং জন্মলগ্নেই ইসলাম আল্লাহর স্বর্গীয় নির্দেশে নবি মোহাম্মদ কর্তৃক একটা সাম্রাজ্যবাদী-উপনিবেশিক শক্তিরূপে প্রতিষ্ঠিত হয় । সময়ের আবর্তনে মধ্যযুগে ইসলাম পৃথিবীর সর্ববৃহৎ উপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে ও সাম্রাজ্যবাদী উপনিবেশিকতার ইতিহাসে সবচেয়ে বেশি সময়কাল ধরে তা টিকে থাকে । পরে অষ্টাদশ শতকের মধ্যভাগে প্রতিদ্ন্দী ইউরোপীয় উপনিবেশবাদীরা ইসলামি সাত্রাজ্যবাদকে ভেঙ্গে ফেলতে শুরু করে । কিন্তু বিশ্বে কতজন লোক “ইসলামি সাম্রাজ্যবাদ" অথবা “ইসলামি উপনিবেশবাদ'-এর নাম শুনেছে? অথচ বিশ্ব ইতিহাস সম্পর্কে প্রথম যে জিনিসটি আমরা শিখি বা শুনি, সেটা হল “ইউরোপীয় উপনিবেশবাদ' । ইসলামি শাসন সম্পর্কে ধারণা এ উপমহাদেশের মুসলিমরা ভারতে ইসলামের বীরতৃপূর্ণ উজ্্বল অতীতে গর্বিত হওয়ার শিক্ষায় বেড়ে উঠে । হিন্দুস্তানে ইসলামকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করায় চূড়ান্ত ভূমিকা রাখার কারণে তিন শ্রেষ্ঠ ইসলামি বীর মোহাম্মদ বিন কাসিম, গজনীর সুলতান মাহমুদ ও মুঘল সম্রাট আওরঙ্গজেব বিশেষ প্রশংসা পায় । ৭১২ সালে সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে কাসিমই প্রথমবারের মত ভারতে ইসলামের আলো নিয়ে এসেছিল । অতঃপর সুলতান মাহমুদ আসেন ১০০০ সালে, যিনি এ উপমহাদেশের অন্ধকারে নিমজ্জিত বিধর্মীদের মাঝে ইসলামের গৌরব আরো ছড়িয়ে দেয়ার জন্য দৃঢ় অঙ্গীকারের সাথে ১৭ বার ভারতে গৌরবোজ্জ্বল অভিযান চালান । মুসলিম দৃষ্টিকোণ থেকে _ ইসলামের আলো বিস্তারের জন্য তিনি ধৈর্য ও দৃঢ়তার এক অনন্য প্রতীক বা আদর্শরূপে গণ্য ৷ সুলতান মাহমুদের আমরণ দৃঢ়তা বা অধ্যবসায়কে দৃষ্টান্তরূপে উল্লেখ করে মুসলিম শিশু ও কিশোরদেরকে জীবনে তাদের লক্ষ্য অর্জনে দৃঢ়তা ও ধৈর্য বৃদ্ধি করতে উপদেশ দেওয়া হয়। সম্রাট আওরঙ্গজেব (১৬৫৮-১৭০৭) ভারতে মুসলিম শাসকদের মধ্যে আরেক মহান ইসলামি বীর | তিনি সম্রাট আকবরের ভ্রষ্ট ও উদারনীতি উপড়ে ফেলে ভারতে ইসলাম রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । আকবর 'দ্বীন-ই-ইলাহী* বা “ঈশ্বরের ধর্ম নামে নতুন ৮...81-709810, ৬০1]. 150 0.3 93
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।