কে বড় লাভবান – আব্দুর রাযযক বিন ইউসুফ
/ ১৯৪
📝 লেখা 📖 পিডিএফ

৮ কে বড় লাভবান রাসূলুল্লাহ ছোঃ) বলেন, “যারা আমার অনুসরণকে উপেক্ষা করে তারা নাফরমান, তারা নাফরমান, তারা নাফরমান' মুসলিম, মিশকাত হা/২০২৭)। অন্যত্র তিনি বলেন, “যারা আমার অনুসরণ করে না তারা আমার শরী“আতের অন্তর্ভুক্ত নয়" (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৫)। আল্লাহ তাআলা অর্থ বন্টনের এক বিস্তারিত বিবরণের পর বলেন, “এ হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধিবিধান বা সীমা । যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তাকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিন্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে । সেখানে তারা চিরদিন থাকবে । আর এটাই হচ্ছে বড় সফলতা” (নিসা ১৩)। এরাই হচ্ছে বড় লাভবান। আন্নাহ তা'আলা বড় লাভবানদের গুণাবলী উল্লেখ করে বলেন, “যারা ঈমান এনেছে এবং পরহেজগারিতারপথ অবলম্বন করেছে তাদের কোন ভয় নেই তাদের কোন কষ্ট, দুঃখ, বেদনা নেই। তাদের জন্য ইহকাল ও পরকাল উভয় জীবনে রয়েছে সুসংবাদ । আল্লাহর কথার কোন পরিবর্তন হয় না। এটাই হচ্ছে বড় সাফল্য" (ইউনুস ৬৪)। এরা উভয় জীবনে লাভবান । আল্লাহ তা“আলা বড় লাভবানদের পরিচয় দিয়ে বলেন, “হে আল্লাহ! আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। কিয়ামতের দিন আপনি যাকে অমঙ্গল থেকে রক্ষা করবেন এবং তার প্রতি অনুগ্হ করবেন। এটা হবে মহা সাফল্য । (অর্থাৎ হিসাব-নিকাশ গ্রহণে কঠোরতা আরোপ করবেন না। সমগ্র মানব সমাজের সামনে জীবনের গোপন রহস্য উদঘাটন করবেন না।) এমন ব্যক্তির প্রতি তুমি দয়া করলে, এটাই হচ্ছে বড় সফলতা, এরাই বড় লাভবান মুমিন ৯)। যারা সঠিক ও নির্ভুল আকীদায় বিশ্বাসী ও নেক আমলে অভ্যস্ত এবং ঈমানের সত্যতা, যথার্থতা ও চারিত্রিক-দৈহিক নিষ্কলুষতা বিধানে নিয়োজিত তাদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেন, “সে দিন তোমরা মুমিন পুরুষ ও স্ত্রীদের দেখবে যে, তাদের আলো তাদের সামনে সামনে এবং তাদের ডানদিকে দৌড়াচ্ছে। তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য এমন জান্নাতের সুসংবাদ, যার নিম্নে ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে । যাতে তারা চিরকাল থাকবে । আর এটাই হচ্ছে বড় সফলতা" হোদীদ ১২)। আল্লাহ তা“আলা মুমিন নারী-পুরুষকে বলেন, “তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আন, আর নিজের ধন-মাল ও আত্মার বিনিময়ে আল্লাহর পথে জিহাদ কর। এটাই তোমাদের জন্য অতীব উত্তম, যদি তোমরা জান। এতে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্নে ঝর্ণাধারা প্রবাহমান রয়েছে এবং চিরকাল বসবাসের জন্য জান্নাতে অতীব উত্তম ঘর দান করবেন। আর এটাই হচ্ছে বড় সফলতা” €ছফ ১২)।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।