কে বড় লাভবান ৭৯ আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ ছছোঃ) বলেছেন, ইবরাহীম (আঃ) তিনবার ব্যতীত কখনও মিথ্যা বলেননি । এর মধ্যে দু'বার ছিল শুধু আল্লাহ পাকের (সন্তুষ্টি অর্জনের) জন্য । যেমন- তিনি বলেছেন, আমি রুগ্ন এবং তার অপর কথাটি হল বরং তাদের এই বড় মূর্তিটিই এটা করেছে। (আর একটি ছিল তার নিজস্ব ব্যাপারে ।) রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, একদা ইবরাহীম (আঃ) ও তীর স্ত্রী সারা এক যালিম শাসকের এলাকায় মিসরে) এসে পৌছলেন। শাসককে খবর দেওয়া হল যে, এখানে একজন লোক এসেছে, তার সঙ্গে অতি সুন্দরী এক রমণী আছে। রাজা তখন ইবরাহীম (আঃ)-এর কাছে লোক পাঠাল । সে তাকে জিজ্ঞেস করল, এই রমণীটি কে? তখন ইবরাহীম (আঃ) জবাব দিলেন, আমার ছ্বৌনী) বোন। অতঃপর ইবরাহীম (আঃ) সারার কাছে আসলেন এবং তাকে বললেন, হে সারা! যদি এই যালিম জানতে পারে যে, তুমি আমার স্ত্রী তা হলে সে তোমাকে আমার নিকট হতে জোরপূর্বক ছিনিয়ে নিবে । সুতরাং যদি সে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলবে যে, তুমি আমার বোন। মূলতঃ তুমি আমার দ্বীনী বোন। বন্ততঃ আমি ও তুমি ছাড়া এই যমীনেই উপর আর কোন মুমিন নেই। এবার রাজা সারার নিকট (তাকে আনার জন্য) লোক পাঠাল । তাকে উপস্থিত করা হল। অপরদিকে ইবরাহীম (আঃ) ছালাত পড়ার জন্য দীড়িয়ে গেলেন। অতঃপর সারা যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন, তখন রাজা তাকে ধরার জন্য হাত বাড়াল, তখনই সে আল্লাহর গযবে পাকড়াও হল । অন্য বর্ণনায় রযেছে, তার দম বন্ধ হয়ে গেল, এমনকি যমীনে পা মারতে লাগল। যালিম (অবস্থা বেগতিক দেখে সারাকে) বলল, আমার জন্য আল্লাহর কাছে দো'আ কর, আমি তোমার কোন ক্ষতি করব না। তখন সারা তোর জন্য) আল্লাহর কাছে দো'আ করলেন। ফলে সে মুক্তি পেল। অতঃপর সে দ্বিতীয়বার তাকে ধরার জন্য হাত বাড়াল। তখন সে পূর্বের ন্যায় কিংবা আরও কঠিনভাবে পাকড়াও হল। এবারও সে বলল, আমার জন্য আল্লাহর কাছে দোআ কর, আমি তোমার কোন অনিষ্ট করব না। সুতরাং সারা আবারও আল্লাহর কাছে দো'আ করলেন। ফলে সে মুক্তি পেল। তখন রাজা তার একজন দারোয়ানকে ডেকে বলল, তোমরা তো আমার কাছে কোন মানুষকে আননি; বরং তোমরা আমার কাছে একটি শয়তানকে এনেছ। এরপর সে সারার খেদমতের জন্য “হাজেরা” নোমক একজন রমণী)-কে দান করল। অতঃপর সারা ইবরাহীমের কাছে ফিরে আসলেন, তখনও তিনি দীড়িয়ে ছালাত পড়ছিলেন। (ছালাতের মধ্যেই) হাতের ইশারায় সারাকে জিজ্ঞেস করলেন, ঘটনা কি? সারা বললেন, আল্লাহ তা'আলা কাফিরের চক্রান্ত তারই বক্ষে পাল্টা নিক্ষেপ করেছেন (অর্থাৎ নস্যাৎ করে দিয়েছেন) এবং সে আমার খেদমতের জন্য হাজেরাকে দান করেছে। আবু হুরায়রাহ (রাঃ) হাদীছটি বর্ণনা করে বললেন, হে আকাশের পানির সন্ত
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।