৪২ কে বড় লাভবান একতৃতা ঘোষণা করছে, আপনার প্রশংসা করছে ও আপনার নিকট প্রার্থনা করছে। তখন আল্লাহ তা“আলা জিজ্ঞেস করেন তারা আমার নিকট কি প্রার্থনা করছে? ফিরিশতাগণ বলেন, আপনার জান্নাত প্রার্থনা করছে। তখন আল্লাহ বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? তারা বলেন, না হে আমাদের প্রতিপালক! তখন আল্লাহ বলেন, কেমন হত যদি তারা আমার জান্নাত দেখত? অতঃপর ফিরিশতাগণ বলেন, তারা আপনার নিকট আশ্রয় চাচ্ছে। তখন আল্লাহ জিজ্ঞেস করেন, কোন জিনিস হতে পরিত্রাণ চাচ্ছে? তারা বলেন, আপনার জাহান্নাম থেকে । তখন তিনি জিজ্ঞেস করেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে? তারা বলেন, না হে আমাদের প্রতিপালক! তখন তিনি জিজ্ঞেস করেন, কেমন হত যদি তারা আমার জাহান্নাম দেখত? অতঃপর তারা বলেন, তারা আপনার নিকট ক্ষমাও চাচ্ছে। রাসূল (ছাঃ) বলেন, তখন আল্লাহ বলেন, আমি তাদের ক্ষমা করে দিলাম এবং তারা আমার নিকট যা চায় তাও দিলাম । আর যা হতে পরিত্রাণ চায় তা হতে পরিত্রাণ দিলাম । রাসূল (ছাঃ) বলেন, তখন ফিরিশতাগণ বলেন, হে আমাদের প্রতিপালক! তাদের মধ্যে অমুক তো অত্যন্ত গুনাহগার বান্দা, সে পথ দিয়ে যাচ্ছিল। আর তাদের সাথে বসে গেছে। রাসূল ছাঃ) বললেন, তখন আল্লাহ বলেন, আমি তাকেও ক্ষমা করে দিলাম । তারা এমন দল যাদের সাথী হতভাগ্য হয় না' (যুসলিম, মিশকাত হা/২২৬৭; বাংলা মিশকাত হা/২১৬০)। এ হাদীছ দ্বারা বুঝা গেল যে, যারা যিকির করে তাদের সাথে অতিরিক্ত পর্যটক ফিরিশতা থাকেন । যিকিরকারীদেরকে আল্লাহ ক্ষমা করেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তারা দুনিয়াতে যা চায় আল্লাহ তা দান করেন। ৮5 ৮89 ৮61১ ৩০ এ 0 5 চল এ ঠঁ এএ৩ চা ৩৪ ৩৬৩১৫ ০০ এ এ৪ এ ভা লা ছাওবান (রাঃ) বলেন, আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ উত্তম তবে তা সঞ্চয় করতাম । তখন রাসূল ছাঃ) বললেন, “তোমাদের কারো শ্রেষ্ঠ সম্পদ হল আল্লাহকে স্মরণকারী জিহ্বা, কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর এবং ঈমানদার স্ত্রী। যে তার স্বামীকে তার ঈমানের ব্যাপারে সাহায্য করে" হেবনু মাজাহ, হাদীছ ছহীহ, মিশকাত হা/২২৭৭; বাংলা মিশকাত হা/২১৭০)। এ হাদীছ দ্বারা বুঝা যায় যে, এ জিহ্বা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ যে জিহবা সর্বদা আল্লাহকে স্মরণ করতে পারে । তাসবীহ-তাহলীল, যিকর-আযকারে ব্যস্ত থাকে ।
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।