কে বড় লাভবান – আব্দুর রাযযক বিন ইউসুফ
/ ১৯৪
📝 লেখা 📖 পিডিএফ

কে বড় লাভবান ৩৩ আবু মুসা আশ'আরী (রাঃ) বলেন, আমরা এক সফরে রাসূল (ছাঃ)-এর সাথে ছিলাম । লোকেরা উচ্চস্বরে তাকবীর বলতে লাগল । তখন রাসুল (ছাঃ) বললেন, হে মানুষ! তোমরা তোমাদের প্রতি রহম কর এবং নীরবে তাকবীর পাঠ কর। তোমরা বধিরকে ডাকছ না এবং অনুপস্থিতকেও ডাকছ না। তোমরা ডাকছ সর্বশ্লোতা ও সর্বদ্রষ্টাকে, তিনি তোমাদের সাথে আছেন । যাকে তোমরা ডাকছ তিনি তোমাদের বাহনের ঘাড় অপেক্ষাও তোমাদের অধিক নিকটে আছেন। আবু মুসা বলেন, আমি তখন রাসূল (ছাঃ)-এর পিছনে চুপে চুপে বলছিলাম, “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” অর্থাৎ আমার কোন উপায় নেই, কোন শক্তি নেই আল্লাহর সাহায্য ব্যতীত। তখন রাসূল ছাঃ) বললেন, ওহে ইবনু কায়েস! আমি কি তোমাকে জান্নাতের ভাগ্তার সমূহের একটি ভাণ্তারের সন্ধান দিব না? আমি বললাম, নিশ্চয়ই হে আল্লাহর রাসূল! তিনি বললেন, তা হচ্ছে- লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" বেখারী, মুসলিম, মিশকাত হা/২৩০৩; বাংলা মিশকাত হা/২১৯৫)। এ হাদীছ দ্বার বুঝা গেল যে, উচ্চস্বরে তাকবীর বা যিকির করা যাবে না। কারণ আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা ৷ সাথে সাথে তিনি বান্দার খুবই কাছে থাকেন। অর্থাৎ তার রহমত ও সাহায্য মানুষের সাথে থাকে । অত্র দৌ“আটি পাঠ করলে জান্নাত লাভ করা যাবে । ১০০৪ 7০ বদি এত ও 45৫5 ০৪ 9৪ ৪8 ৯ ০০ ৪৩১০ 25818012184 ৩১০৮ এ ৯৯ ঞ খু এ ৩৩৩ এ ৩ ১ 85 ২3১ 39 পা কিও জা 0 4» ৩০৭০০ এ এ ১5 পু ৬ 49 এক তে ৬ এ ১ ও 2 তে ৮৪১) ০ 0৩ 0 ৯০ উবাদা ইবনু ছামেত (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, “যে ব্যক্তি রাত্রিতে জাগ্রত হয়ে বলে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তিনি এক, তার কোন শরীক নেই, তারই রাজতৃ, তারই জন্য প্রশংসা, তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, আল্লাহ অতি মহান, আল্লাহর সাহায্য ব্যতীত আমার কোন শক্তি ও সামর্থ্য নেই। অতঃপর বলে, হে পরওয়ারদেগার! তুমি আমায় ক্ষমা কর। অথবা কোন প্রার্থনা করে (রাবীর সন্দেহ, রাসূল কোন শব্দ বলেছেন), আল্লাহ তার সে প্রার্থনা কবুল করেন এবং সে যদি ওযু করে ছালাত আদায় করে, আল্লাহ তার সে ছালাত কবুল করেন? (বুখারী, বঙ্গানুবাদ মিশকাত হা/১১৪৫)।

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।