কে বড় লাভবান ১৯১ আওফ ইবনু মালিক আল-আশজাঈ (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (ছাঃ) বলেছেন, “তোমাদের শাসকদের মধ্যে সেই শাসকই উত্তম যাকে তোমরা ভালবাস এবং যারা তোমাদেরকে ভালবাসে । আর তোমরা তাদের জন্য দো“আ কর এবং তারাও তোমাদের কল্যাণের জন্য দো'আ করে । আর তোমাদের সেই শাসকই খারাপ যাদেরকে তোমরা ঘৃণা কর এবং তারাও তোমাদেরকে ঘৃণা করে । আর তাদের প্রতি তোমরা অভিশাপ কর এবং তারাও তোমাদের প্রতি অভিশাপ করে। বর্ণনাকারী বলেন, তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল (ছাঃ)! এমতাবস্থায় আমরা কি তাদের অপসারণ করব না, তাদের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করব না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? রাসূল (ছাঃ) বললেন, না যতদিন পর্যন্ত তারা তোমাদের মাথে ছালাত কায়েম করবে, আবার বললেন, যতদিন পর্যন্ত তারা তোমাদের মধ্যে ছালাত কায়েম করবে, ততদিন পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। সাবধান! যাকে তোমাদের উপর শাসক নিযুক্ত করা হয়, আর তার মধ্যে আল্লাহর নাফরমানীর কোন কিছু পরিলক্ষিত হয়, তখন তোমরা তার সেই নাফরমানীর কাজটিকে ঘৃণা কর, তার সহযোগিতা কর না। কিন্তু তার আনুগত্য হতে হাত গুটাতে পারবে না" (মুসলিম, মিশকাত হা/৩৬৭০; বাংলা মিশকাত হা/৩৫০৩)। ব্যাখ্যা : এ হাদীছ দ্বারা স্পষ্টরূপে প্রমাণিত হয় যে, নাফরমান ব্যক্তি ভালমানুষের শাসক হতে পারে। অত্যাচারী শাসক যতদিন ছালাত আদায় করবে, ততদিন তাকে অপসারণের কোন পদক্ষেপ গ্রহণ করা যাবে না। অত্যাচারী শাসকের পূর্ণ আনুগত্য করতে হবে । তার আনুগত্য হতে হাত গুটানো যাবে না। তাকে অপসারণ করার কোন চেষ্টা করা যাবে না। এ ১৮৫ 0 বু &। এতে 8 050 0 2046 (6 ঝা ৪০ হন 5০ (৮) ৩০ ৩9 এ 3৬ 2 ৩০১ 5৮ ১ ৮৩ ৩৯৯ ০৮2 ৩৯০ ০০৭ 7 ০৭ এ 6 ০:09 পি সর: এও উম্মু সালমা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছোঃ) বলেছেন, “অচিরেই তোমাদের উপর এমন সব শাসক নিযুক্ত হবে, যারা ভাল-মন্দ উভয় প্রকার কাজ করবে । তোমরা তা বুঝতে পারবে এবং অপসন্দও করবে । সুতরাং যে লোক তার মন্দ কাজের প্রতিবাদ করবে মুখের উপর বলে দিবে যে তোমার একাজ শরী“আত বিরোধী, সে ব্যক্তি তার দায়ি হতে মুক্ত হয়ে যাবে । আর যে ব্যক্তি শাসকের এ মন্দ কাজকে মনে মনে খারাপ জানবে সে ব্যক্তিও নিরাপদে থাকবে । অর্থাৎ গুনাহ হতে বেঁচে যাবে । কিন্তু যে ব্যক্তি উক্ত কাজের উপর সন্তুষ্টি প্রকাশ করবে এবং উক্ত কাজে শাসকের আনুগত্য করবে সে ব্যক্তি গুনাহের মধ্যে তার সাথে শরীক হবে। তখন ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।