কে বড় লাভবান ১৮৯ “যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘর- বাড়ী হতে বের করে দেয় না। এমন অমুসলিম লোকদের সাথে কল্যাণকর ও সুবিচারপূর্ণ ব্যবহার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। সুবিচারকারীদেরকে আল্লাহ পসন্দ করেন" ম্ব্মতাহানা ৮)। রাসূল ছাঃ) অমুসলিমদের উপটৌকন গ্রহণ করতেন। আয়লা নামক এক দেশের অমুসলিম বাদশা রাসূল ছছোঃ)-কে একটি খচ্চর উপটৌকন দিয়েছিলেন রেখারী ১/৩৫৬ পৃঃ)। ওমর (রাঃ) এক অমুসলিম ব্যক্তিকে একটি কাপড় উপটৌকন দিয়েছিলেন (েখারী ১৩৫৭ পৃঃ) । অতএব কোন মুসলিম ব্যক্তিকে অজ্ঞাতভাবে হত্যা করাতো বহু দূরের কথা কোন অমুসলিমকেও জ্ঞাত-অজ্ঞাত কোন অবস্থায় হত্যা করার কোন অবকাশ ইসলামী শরী“আতে নেই। তবে নিম্নোক্ত পদ্ধতিতে তাদের সাথে যুদ্ধ করার অনুমতি রয়েছে। তাদের মোকাবিল করার প্রস্ততি গ্রহণ করবে । মোকবিলার পদ্ধতি হচ্ছে- সুলাইমান ইবনু বুরায়দা (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন, রাসূল (ছাঃ)-এর নিয়ম ছিল তিনি যখন কোন ছোট কিংবা বড় সেনাদলের উপর কাউকে আমীর নিযুক্ত করতেন, তখন তাকে একান্তভাবে আল্লাহকে ভয় করে চলার এবং সঙ্গীদের সাথে ভাল আচরণ করার উপদেশ দিতেন। অতঃপর বলতেন, আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহ বলে আন্মাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাও। আর যারা আল্লাহর সাথে কুফরী করে অর্থাৎ কাফেরদের সাথে যুদ্ধ কর। সাবধান জিহাদে যাও, কিন্ত গণীমতের মালে খিয়ানত কর না, চুক্তি ভ্গ কর না। শত্রদেরকে বিকলাঙ্গ কর না অর্থাৎ তাদের হাত, পা, নাক, কান কর্তন কর না এবং কোন শিশুকে হত্যা কর না। যখন তুমি তোমার প্রতিপক্ষ মুশরিক কাফির শক্রর মোকাবিলায় অবতীর্ণ হবে, তখন তুমি তাদেরকে তিনটি প্রস্তাব দিবে। তিনটি প্রস্তাবের কোন একটি মেনে নিলে তুমি তা গ্রহণ করবে এবং তাদের প্রতি আক্রমণ করা হতে বিরত থাকবে । প্রথমতঃ যুদ্ধের ময়দানে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে । যদি তারা ইসলাম কবুল করে, তাদেরকে মুসলিম বলে মেনে নিবে এবং তাদের সাথে যুদ্ধ করা হতে বিরত থাকবে । তাদেরকে কাফেরদের দেশ হতে মুসলমানদের দেশে হিজরত করে চলে আসার আহ্বান জানাবে । তাদেরকে এটাও অবগত করবে যে, তারা যদি হিজরত করে তবে তারাও সে সমস্ত অধিকার ও সুযোগ লাভ করবে যা মুহাজিরগণ লাভ করেছেন । আর সে সমস্ত দায়িত্ও তাদের উপর অর্পিত হবে যা মুহাজিরীনদের উপর অর্পিত হয়েছে। কিন্তু যদি তারা নিজ দেশ ত্যাগ করতে রাযী না হয়, তখন তাদেরকে অবহিত করবে যে, তাদের সাথে সেরূপ আচরণই করা হবে যেরূপ আচরণ গ্রাম্য মুসলমানদের সাথে করা হয়। অর্থাৎ তারা ছালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, কৃছাছ ও দীয়ত ইত্যাদি মেনে চলবে এবং যুদ্ধলন্ধ মাল ও
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।