১৬ কে বড় লাভবান উপযোগী এবং সেটাই তার জন্য মঙ্গল। তিনি যাকে যা দেন, সেটা তার অনুগ্হ ৷ কারণ কোন কিছুই তার জন্য অবশ্য কর্তব্য নয়। তিনি গুনাহের শাস্তি ও নেকীর প্রতিদান দেন। কিন্তু এতে তিনি বাধ্য নন। মানুষ এভাবে আল্লাহকে বিশ্বাস করে সৎ আমল করলে বড় লাভবান হবে ইনশাআল্লাহ । এরপ বিশ্বাসের ফলে বিশ্বাসী ব্যক্তির পূর্ণ জীবন আল্লাহর হুকুমের অধীন হয়ে যায়। সে কখনও আল্লাহর হুকুমের বিপরীত কিছু করতে পারে না। যার ঈমান এরূপ নয়, তার ঈমান সম্পর্কে সন্দিহান হওয়াই উচিত। মালাইকা বা ফিরিশতার প্রতি ঈমান : মালাইকাগণের প্রতি এভাবে ঈমান আনতে হবে যে তারা আল্লাহর জগতসমূহের মধ্যে একটি জগত। তারা নূরের তৈরী । তারা ইচ্ছানুসারে বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। তারা নারীও নন, পুরুষও নন। তাদেরকে আল্লাহ সৃষ্টি পরিচালনার জন্য নানাবিধ কাজে নিয়োজিত করে রেখেছেন। তারা কখনও আল্লাহর হুকুম অমান্য করে না। তাদের আমরা দেখি না বলে তাদের অস্তিত্ব অস্বীকার করতে পারি না। আমাদের কোন জিনিসকে না দেখা বা না জানা, তা না থাকার কারণ হতে পারে না। এই পানি ও বাতাসের মধ্যে অনেক জীবানু রয়েছে, যা আমরা দেখতে পাই না। তাই বলে আমরা তা অবিশ্বাস করি না। এছাড়াও কুরআন-হাদীছে যখন তাদের বিস্তারিত বিবরণ রয়েছে, তখন কুরআন-হাদীছ মানব আর তাদের প্রতি বিশ্বাস রাখব না, এটা হতে পারে না। কিতাবের প্রতি ঈমান : আল্লাহ তা'আলা যুগে যুগে তার নবীগণের মাধ্যমে তার বান্দাদেরকে তার অনুমোদিত বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য যে হেদায়াত বা দিকনির্দেশনা প্রেরণ করেছেন, তার নাম কিতাব । কিতাবের প্রতি এভাবে ঈমান আনতে হবে যে, এসকল কিতাবে যা কিছু ছিল তা সত্য এবং আপন যুগের জন্য সম্পূর্ণ উপযোগী । অতঃপর কিতাবধারীগণ কর্তৃক তা বিকৃত হয়েছে অথবা সভ্যতার ক্রমবিকাশের ফলে তার যুগ শেষ হয়ে গেলে আল্লাহ তা'আলা নতুন কিতাব প্রেরণ করেছেন। এরূপ কিতাবের সংখ্যা অনেক । তার মধ্যে চারটি কিতাব প্রধান । মুসা (আঃ)-এর উপর তাওরাত, দাউদ (আঃ)-এর উপর যবুর, ঈসা (আঃ)-এর উপর ইঞ্জীল এবং মুহাম্মাদ (ছাঃ)-এর উপর কুরআন অবতীর্ণ হয়। কুরআন তার পূর্ববর্তী সমস্ত কিতাবকে রহিত করেছে। পূর্ববর্তী কোন কিতাবের হুকুম এখন চলবে, এরূপ ধারণা পোষণকারী ব্যক্তি মুমিন-মুসলিম নয়। কুরআনের অনুসরণ করা ব্যতীত কারো পক্ষে আল্লাহর মনোনীত পন্থা লাভ করা সম্ভব নয়। নবী-রাসূলগণের প্রতি ঈমান :
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।