কে বড় লাভবান ১৫৫ ন্যায়সঙ্গতভাবে তাদের অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করবে (বাসম্থানসহ)। তৃতীয় কথা হল, “আমি তোমাদের মধ্যে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা ধরে থাক, তবে তোমরা আমার পর কখনও বিপথগামী হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব ও আমার সুন্নাত" । হে লোকসকল! তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন কি বলবে? তারা উত্তরে বলল, আমরা সাক্ষ্য দিব যে, আপনি নিশ্চয়ই আমাদেরকে আল্লাহর বাণী পৌছে দিয়েছেন, স্বীয় কর্তব্য সম্পাদন করেছেন এবং আমাদের কল্যাণ কামনা করেছেন। তখন তিনি আপন শাহাদত অঙ্গুলী আকাশের দিকে উঠিয়ে এবং তা দ্বারা মানুষের দিকে ইঙ্গিত করে তিনবার বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাক, আল্লাহ তুমি সাক্ষী থাক। অতঃপর বেলাল আযান দিলেন ও একামত বললেন এবং রাসুল ছোঃ) যোহর পড়লেন। বেলাল পুনরায় একামত বললেন এবং রাসুল (ছাঃ) আছর পড়লেন এবং তাদের মধ্যখানে অপর কোন নফল পড়লেন না। তৎপর তিনি কাছওয়া উঠনীতে সওয়ার হয়ে মাওকেফে (অবস্থানস্থলে) পৌঁছলেন এবং তার পিছন দিক (জাবালে রহমতের নীচে) পাথরসমূহের দিকে এবং হাবলুল মাশাতকে আপন সম্মুখে করে ক্বিলার দিকে হলেন। এভাবে তিনি দীড়িয়ে রইলেন, যতক্ষণ না সূর্য অস্তমিত হয়ে গেল এবং পিত্তাভ বর্ণ কিছুটা চলে গেল। অবশেষে সূর্য গোলক সম্পূর্ণ নীচে অদৃশ্য হয়ে গেল। অতঃপর তিনি উসামাকে স্বীয় সওয়ারীর পিছনে বসালেন এবং সওয়ারী চালাতে লাগলেন যতক্ষণ না মুযদালিফায় পৌছলেন। তথায় তিনি এক আযান ও দুই একামতের সাথে মাগরিব ও এশা পড়লেন এবং তাদের মধ্যখানে কোন নফল পড়লেন না। অতঃপর শুয়ে থাকলেন, যতক্ষণ না উষ্বা উদয় হল। তৎপর যখন উষা পরিষ্কার হয়ে গেল আযান ও একামতের সাথে ফজরের ছালাত পড়লেন। অতঃপর তিনি কাছওয়ায় সওয়ার হলেন, যাতে তিনি মাশ'আরুল হারাম নামক স্থানে পৌছলেন। তথায় তিনি ক্বিলামুখী হয়ে আল্লাহর নিকট দো'আ করলেন, তার মহত্ব ঘোষণা করলেন, কালেমায়ে তাওহীদ পড়লেন এবং তার একত্ব ঘোষণা করলেন। তিনি তথায় দীড়িয়ে এরূপ করতে থাকলেন, যতক্ষণ না আকাশ খুব ফর্সা হয়ে গেল। অতঃপর তিনি সূর্যোদয়ের পূর্বেই সওয়ারী চালিয়ে দিলেন এবং স্বৌয় চাচাত ভাই) ফযল ইবনু আব্বাসকে সওয়ারীর পিছনে বসালেন, যাতে তিনি “বাতনে মুহাসসির' নামক স্থানে পৌছলেন এবং সওয়ারীকে কিছু উত্তেজিত করলেন। অতঃপর তিনি মধ্যম পথ ধরলেন যা বড় জামরার দিকে গিয়েছে। সুতরাং তিনি এ জামরার নিকট পৌছলেন, যা গাছের নিকটে আছে (অর্থাৎ বড় জামরা) এবং বাতনে ওয়াদী অর্থাৎ নীচের খালি জায়গা হতে তার উপর সাতটি কাকর মারলেন, মর্মর দানার
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।