১৫৪ কে বড় লাভবান আল্লাহ! এহরাম বাধছি যেভাবে এহরাম বেঁধেছেন তোমার রাসূল। তখন রাসূল বললেন, তবে তুমি এহরাম খুল না। কেননা আমার সাথে কুরবানীর পশু রয়েছে। জাবের বলেন, যে সকল পশু আলী ইয়ামন হতে এনেছিলেন, আর যা নবী করীম (ছাঃ) নিজে সাথে এনেছিলেন তা একত্রে হল একশত । জাবের বলেন, সুতরাং নবী করীম (ছাঃ) এবং যাদের সাথে তার ন্যায় কুরবানীর পশু ছিল তারা ব্যতীত সবাই এহরাম খুলে ফেলল এবং মাথা ছাটাল। অতঃপর যখন (৮ যিলহজ্জ) তারবিয়ার দিন আসল, (যারা এহরাম খুলে ফেলেছিলেন তারা) সবাই নতুনভাবে এহরাম বাধলেন এবং মিনার দিকে রওয়ানা হলেন এবং নবী করীম (ছাঃ)ও সওয়ার হয়ে গেলেন এবং তথায় যোহর- আছর, মাগরিব-এশা ও ফজরের ছালাত পড়লেন। অতঃপর তথায় সামান্য সময় অপেক্ষা করলেন, যাতে সূর্য উঠল। এসময় তিনি হুকুম করলেন, কেউ গিয়ে যেন নামিরায় তার জন্য একটি পশমের তাবু টানায় এবং রাসুলুল্লাহ (ছাঃ) সেদিকে রওয়ানা হয়ে গেলেন। তখন কুরাইশরা জাহেলিয়াতে করত (এবং সাধারণের সাথে আরাফাতে অবস্থান করবেন না, যাতে তাদের মান হানি হয়); কিন্ত রাসূলুল্লাহ ছোঃ) সম্মুখে অগ্রসর হতে থাকলেন, যতক্ষণ না আরাফার নিকটে গিয়ে পৌঁছলেন এবং দেখলেন, তথায় নামিরায় তার জন্য তাবু খাটান হয়েছে। সুতরাং তিনি সেখানে অবতরণ করলেন (ও অবস্থান গ্রহণ করলেন)। অবশেষে যখন সূর্য ঢলে পড়ল তিনি তার কাছওয়া উটনী সাজাতে আদেশ দিলেন, আর তা সাজানো হল এবং তিনি “বাতনে ওয়াদী' বা আরানা উপত্যকায় পৌছলেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দান করলেন এবং বললেন- “তোমাদের একের জান ও মাল তোমাদের অপরের প্রতি (সকল দিনে, সকল মাসে, সকল স্থানে) হারাম, যেভাবে এদিনে, এ মাসে, এ শহরে হারাম । শুন, মুর্খতার যুগের সকল অপকর্ম রহিত হল এবং মুর্খতার যুগের রক্তের দাবীসমূহও রহিত হল, আর আমাদের রক্তের দাবীসমূহের যে দাবী আমি প্রথমে রহিত করলাম, তা হল (আমার নিজ বংশের আয়াশ) ইবনু রবী“আ ইবনে হারেছের রক্তের দাবী । সে বনী সাঁদ গোত্রে দুধপান অবস্থায় ছিল, এমন অবস্থায় হুযাইল ইবনু হারেছের লোকেরা তাকে হত্য করে। এভাবে মুর্খতার যুগের সুদ রহিত হল, আর আমাদের সুদসমূহের যে সুদ আমি প্রথমে রহিত করলাম, তা হল (আমার চাচা) আব্বাস ইবনু আব্দুল মুস্তালিবের সুদ । তা সমস্ত রহিত হল। দ্বিতীয় কথা হল, “তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে । কেননা তোমরা তাদেরকে গ্রহণ করেছ আল্লাহর জামানতে এবং আল্লাহর নির্দেশে তাদের গ্প্ত অঙ্গকে অপর কাউকেও যেতে না দেয়, যা তোমরা অপসন্দ করে থাক। যদি তারা তা করে,
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।