কে বড় লাভবান – আব্দুর রাযযক বিন ইউসুফ
/ ১৯৪
📝 লেখা 📖 পিডিএফ

কে বড় লাভবান ১৫৩ আয়াত পাঠ করলেন, “এবং মাকামে ইবরাহীমকে ছালাতের স্থানে পরিণত কর'। এ সময় রাসূল (ছাঃ) দু'রাক'আত ছালাত পড়লেন মাকামে ইবরাহীমকে নিজের ও বায়তুল্নাহর মধ্যখানে রেখে । অপর বর্ণনায় আছে, এ দুই রাক'আতে রাসূল (ছাঃ) সুরা 'কুল হুওয়াল্লাহু আহাদ” ও “কুল ইয়া আয়্যুহাল কাফিরূন' পড়েছিলেন । অতঃপর হাজারে আসওয়াদের দিকে প্রত্যাবর্তন করলেন এবং তাকে স্পর্শ করে চুমা দিলেন। তৎপর দরজা দিয়ে সাফা পর্বতের দিকে বের হলেন এবং যখন সাফার নিকটে পৌছলেন। তিনি কুরআনের এ আয়াত পাঠ করলেন, “নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্গত'। আর বললেন, আমি সেটা থেকে শুরু করব, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন । সুতরাং তিনি সাফা হতে আরম্ত করলেন এবং তার উপরে চড়লেন, যাতে তিনি আল্লাহর ঘর দেখতে পেলেন। তখন তিনি ক্বিবলা অর্থাৎ আল্লাহর ঘরের দিকে ফিরে আল্লাহর তাওহীদের ঘোষণা করলেন এবং তার মহিমা বর্ণনা করলেন এবং বললেন, আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই, তিনি অদ্ধিতীয়, তার কোন শরীক নেই, তারই শাসন এবং তারই সমস্ত প্রশংসা, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, তিনি অদ্বিতীয়। তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং তার বান্দাকে সাহায্য করেছেন এবং একাকী সমস্ত সম্মিলিত শক্তিকে পরাভূত করেছেন। এটা তিনি তিনবার বললেন এবং এদের মধ্যখানে কিছু দো'আ করলেন । অতঃপর সাফা হতে অবতরণ করলেন এবং তৃরিতে মারওয়া অভিমুখে হেঁটে চললেন, যতক্ষণ না তার পা উপত্যকা সমতলে গিয়ে ঠেকল। অতঃপর তিনি দৌড়িয়ে চললেন, যতক্ষণ না উপত্যকা অতিক্রম করলেন। যখন চড়াইতে উঠলেন স্বাভাবিকভাবে হেঁটে চললেন, যতক্ষণ না মারওয়া পৌছলেন। তথায় তিনি এর্পই করলেন, যেরূপ সাফার উপর করেছিলেন। এমনকি যখন মারওয়ার শেষ চলা সমাপ্ত হল, মারওয়ার উপর দাড়িয়ে লোকদের সম্বোধন করলেন, আর লোকেরা ছিল তখন নীচে । তিনি বললেন, যদি আমি আমার ব্যাপারে পূর্বে বুঝতে পারতাম, যা আমি পরে বুঝতে পেরেছি, তাহলে কখনও আমি কুরবানীর পশু সঙ্গে আনতাম না এবং একে ওমরার রূপ দান করতাম । সুতরাং তোমাদের মধ্যে যার সঙ্গে কুরবানীর পশু নেই সে যেন এহরাম খুলে ফেলে এবং একে ওমরার রূপ দান করে। এসময় সুরাকা ইবনু মালেক ইবনে জুশুম দীড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! এটা কি আমাদের এ বছরের জন্যই, না চিরকালের জন্য? তখন রাসূল (ছাঃ) স্বীয় হাতের আঙ্গুল সমূহ পরস্পরের মধ্যে ঢুকিয়ে দু'বার বললেন, ওমরা হজ্জের মধ্যে প্রবেশ করল । না, বরং চিরকালের জন্য, চিরকালের জন্য । এ সময় আলী (রাঃ) ইয়ামন হতে (তিনি তথায় বিচারক পদে নিযুক্ত ছিলেন) নবী করীম ছাঃ)-এর কুরবানীর পশু নিয়ে আসলেন। তখন রাসুল (ছাঃ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি এহরাম বেঁধেছিলে কিসের? তিনি বললেন, আমি এরূপ বলেছি, হে

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।