কে বড় লাভবান – আব্দুর রাযযক বিন ইউসুফ
/ ১৯৪
📝 লেখা 📖 পিডিএফ

কে বড় লাভবান ১৫ জারীর ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, “অচিরেই তোমরা তোমাদের প্রতিপালককে নিশ্চিতভাবে স্বচক্ষে প্রকাশ্য দেখতে পাবে । অন্য এক বর্ণনায় আছে, জারীর (রাঃ) বলেন, আমরা রাসূল (ছাঃ)-এর কাছে বসেছিলাম । তিনি পূর্ণিমার পাবে, যেমন তোমরা এই চাদকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে তোমরা কোন প্রকার বাধাপ্রাপ্ত হবে না” (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৬৫৫, বাংলা মিশকাত হা/৫৪১২)। অত্র হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহকে চোখে দেখতে পাওয়া যাবে । উল্লেখ্য যে, বড় লাভবান হওয়র তিনটি উপায় উল্লেখ করা হয়েছে। তনুধ্যে একটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা । আর ঈমানের জন্য আল্লাহর অস্তিত্বকে মেনে নেয়া আবশ্যক । আল্লাহকে নিরাকার বলে আল্লাহর প্রতি ঈমান এনে বেশী বেশী আমল করেও বড় লাভবান হওয়া যাবে না। যারা আল্লাহর অস্তিতৃকে মানে না, তারা আল্লাহকে নিরাকার মনে করে । আর আল্লাহকে নিরাকার মনে করা হিন্দু ধর্মীয় বিশ্বাসের নামান্তর । এ বিশ্বাস পোষণ করে আল্লাহর প্রতি ঈমান এনে বেশী বেশী আমল করেও বড় লাভবান হওয়া যাবে না। এজন্য আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে তার অস্তিত্কে স্বীকার করা এবং তিনি নিরাকার ও সর্বত্র বিরাজমান এই বিশ্বাসকে পরিত্যাগ করা । আর এইভাবে স্বীকারোক্তি দেয়া যে, তিনি চিরপ্রীব, চিরস্থায়ী, তিনি একক ও অনন্য, তিনি নিরপেক্ষ, তিনি কারো মুখাপেক্ষী নন । কেউ তার সমকক্ষ ও শরীক নেই । তিনি অনাদি, অনন্ত, তিনি চিরকাল আছেন ও থাকবেন। তিনি স্থান ও কালের গণ্তিভুক্ত নন। তিনি সর্বশক্তিমান ও পরাক্রমশালী । তিনি দয়াশীল ও দয়াময় । তিনি যা ইচ্ছা তাই করেন। পৃথিবীর সবকিছু তার ইচ্ছায় সম্পন্ন হয়। তিনি সবকিছু জানেন, দেখেন ও শোনেন। ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর, অণু হতে পরমাণু, গুপ্ত হতে গ্রপ্ততর কল্পনা এবং ক্ষীণ হতে ক্ষীণতর শব্দ কিছুই তার দৃষ্টি ও জ্ঞানের বাইরে নয়। তিনি কথা বলেন। কুরআন তার বাণী। তিনি সমস্ত সৎ গুণাবলীতে গুণান্বিত এবং যাবতীয় অসৎ গুণাবলী হতে পবিভ্র। তিনিই বিশ্বকে, মানুষ ও মানুষের কার্যাবলীকে, বস্ত ও বস্তুর গুণাবলীকে সৃষ্টি করেছেন। আমরা তার সৃষ্ট বান্দা। সুতরাং আমাদের উপর তার ইচ্ছামত হুকুম জারী করার অধিকার রয়েছে এবং এই অধিকার বলেই তিনি আমাদের জীবন যাপনের যাবতীয় অবশ্য পালনীয় নিয়ম-পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন । আমরা তার এই সকল নিয়ম-পদ্ধতির অনুসরণ করে চলতে বাধ্য। তার কোন কাজই অন্যায় অবিচার প্রসূত নয়। তিনি যা করেন, সবই সঠিক এবং সৃষ্টির মঙ্গলের জন্য করেন। অন্যায়-অবিচার তখনই হয় যখন কেউ অন্যের রাজ্যে, অন্যের অধিকারে হস্তক্ষেপ করে । আর তিনি যা করেন, তা নিজের রাজ্যে ও নিজের অধিকারেই করেন। তিনি যাকে যেরপ সৃষ্টি করেছেন, সে তার

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।